random header image

তুমি যেন বহু দূরে এক নীল তারা

তুমি যেন বহু দূরে এক নীল তারা
বারবার ডেকে যাই,নেই কোন সাড়া
তবু ঠিক রোজ রাতে আঁধারের মাঝে
তুমি মোর শাহজাদী অপরূপ সাজে
চোখে ঢালো আলো সুধা সেই দূর থেকে
অমলিন সুখ পাই এতটুকু দেখে!

তবে যদি কোনদিন মেঘে ঢেকে যায়
ফাঁকা বুকে সাদা বিদ্যুৎ চমকায়
জেনো প্রিয়া দূরে এক কিশোরের বুকে
সেই ক্ষণপ্রভা কাঁপে অনিমিখ দুঃখে
মাঝে থাকে একরাশ গম্ভীর মেঘ
নিদারুন বিষাদিত তপ্ত আবেগ!

কভু বসি ইরানের আঙুরের বাগে
সুরাগ্লাস হাতে মদালস অনুরাগে
শুনি বুলবুল তব হিন্দোল গান
মদিরামত্ত সুরে দোলে বোস্তান!

মাঝে মাঝে তুমি হও পৌষের চাঁদ
থমথমে লাল মুখে গাঢ় অবসাদ
আধখানা দেহ তাতে রূপোর আলো
সরু তনু বাকা কটি চোখ পোড়ালো!

শেয়ার করুন
৬ votes, average: ৪.৬৭ out of ৫৬ votes, average: ৪.৬৭ out of ৫৬ votes, average: ৪.৬৭ out of ৫৬ votes, average: ৪.৬৭ out of ৫৬ votes, average: ৪.৬৭ out of ৫ (ভোট, ৪.৬৭/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৬ টি মন্তব্য

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       জুলাই ২১, ২০১০ at ১২:১৬ পূর্বাহ্ন |

    ফার্ষ্ট! :D
    এখন পড়ি লিখাটা!!!

    [ জবাব দিন ]

  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       জুলাই ২১, ২০১০ at ১২:২০ পূর্বাহ্ন |

    ওরে প্রেম রে… … … সিসিবি তে পিরীতির সুনামি উঠছে।

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুলাই ২২, ২০১০ at ১:৩২ অপরাহ্ন|

    :shy: :shy:

    [ জবাব দিন ]

  3.   814
       জুলাই ২১, ২০১০ at ১২:৪১ পূর্বাহ্ন |

    :)) বোধ হয় এখন প্রেমের season cholche :P
    কিন্তু এই ছেলেটা এই টুকুন বয়সে খুব ভালো লিখে রে।

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        জুলাই ২১, ২০১০ at ১:১৪ পূর্বাহ্ন|

    আসলেই খুবই ভাল লেখে :boss:

    [ জবাব দিন ]

  4. তাইফুর (৯২-৯৮)
       জুলাই ২১, ২০১০ at ১২:৪৭ পূর্বাহ্ন |

    শাহরিয়ার,
    পুরা কবিতায় এতটুকু ছন্দপতন নাই …
    ভাষার ব্যবহার …
    ৫ তারা …

    [ জবাব দিন ]

  5. হায়দার (৯৮ - ০৪)
       জুলাই ২১, ২০১০ at ২:২৯ পূর্বাহ্ন |

    ৫ তারা

    [ জবাব দিন ]

  6. তানভীর (৯৪-০০)
       জুলাই ২১, ২০১০ at ৯:২১ পূর্বাহ্ন |

    চমৎকার লিখছ শাহরিয়ার।

    জেনো প্রিয়া দূরে এক কিশোরের বুকে
    সেই ক্ষণপ্রভা কাঁপে অনিমিখ দুঃখে

    এখানে ‘দুঃখে’র বদলে ‘দুখে’ ব্যবহার করা যেত কি?

    [ জবাব দিন ]

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জুলাই ২১, ২০১০ at ১১:১৮ পূর্বাহ্ন |

    মাঝে মাঝে তুমি হও পৌষের চাঁদ
    থমথমে লাল মুখে গাঢ় অবসাদ
    আধখানা দেহ তাতে রূপোর আলো
    সরু তনু বাকা কটি চোখ পোড়ালো!

    :boss: :boss: :boss:
    তোমার কবিতাগুলোর সাথে একটা ছবি থাকে, এইটাতে দিলে না যে?

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুলাই ২২, ২০১০ at ১:৩২ অপরাহ্ন|

    সেদিন মনে ছিল না:( :( এখন দিলাম। :P

    [ জবাব দিন ]

  8. রেজওয়ান (৯৯-০৫)
       জুলাই ২১, ২০১০ at ১১:৩৫ পূর্বাহ্ন |

  9. ফয়েজ (৮৭-৯৩)
       জুলাই ২১, ২০১০ at ১২:২৯ অপরাহ্ন |

    অল্প বয়সেই দারুন লিখ তুমি……………। :thumbup:

    [ জবাব দিন ]

  10. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
       জুলাই ২১, ২০১০ at ১:০৩ অপরাহ্ন |

    মল্লিক ভাইয়ের বয়সে তুমি আরো ভাল লিখবে :D

    [ জবাব দিন ]

  11. সাইফ (৯৪-০০)
       জুলাই ২১, ২০১০ at ৪:২৫ অপরাহ্ন |

    শাহরিয়ার, অসাধারণ!শব্দচয়নে নজরুল এর ঢং খুজে পেলাম।চালিয়ে যাও।

    [ জবাব দিন ]

  12. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ২৫, ২০১০ at ৩:৪২ পূর্বাহ্ন |

    ভালো লাগলো

    [ জবাব দিন ]

  13. লুবজানা (২০০৫-২০১১)
       অগাস্ট ১০, ২০১০ at ১২:৩৩ অপরাহ্ন |

    মেয়েটার না…রানী হবার কথা!

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard