random header image

নীলপরী,তুই হারিয়ে যাবি আমি কি জানতাম?

নদীর ধারে সন্ধ্যা বেলা-ধূ ধূ বালির চর
চোখের কোণে বাষ্প জমে হঠাৎ বুক মোচড়
প্রিয় নারী হারিয়ে গেছে কোন সে আধাঁর মাঝে
সেই বেদনা নূপূর হয়ে কার পায়ে যে বাজে
তাকেই খুঁজি সমস্ত দিন-সকাল রাত দুপুর
কোথায় যে নীল শঙ্খ বাজে,কোথায় অচিনপুর
অন্ধকারে গন্ধরাজের উপর করা শাখা
সেই ছবিটা ঠিক এখনও যত্ন করে রাখা
শ্যাওলা পড়া প্রাচীন ইটের সেই দেয়ালের কাছে
নির্বাচিত দুঃখগুলো ঠিক তেমনই আছে
সবই আছে আগের মতন,নেই তুমি কেবল
সেই ব্যথাতে সকাল দুপুর বুকের মধ্যে জল
চির চেনা মেখলা হাসি,মধুর অভিমানে-
ঠোঁট ফোলানো;ভালোবাসা কোথায় যে কে জানে
চোখের মধ্যে বিঁধে আছে খোঁপার জবাফুল
কপাল বেয়ে ছড়িয়ে থাকা অবাধ্য তোর চুল-
সরিয়ে দেবার নাম করে হায় ছুঁয়ে দেবার ছল
এখন সেসব প্রাচীন অতীত-অতন্দ্র অঞ্চল।
তর্জনিতে মুছে দিলাম তো গালের ও তিল
মরে গেছে স্বপ্নে দেখাঃ “হরিণ,চিতা,চিল!”
কিংবা তোর ওই নাকের পাটায় মুক্তো রেণু ঘাম
নীলপরী,তুই হারিয়ে যাবি আমি কি জানতাম?

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪ টি মন্তব্য

  1.   ওমর ফারুক
       মে ৪, ২০১২ at ৩:১৯ অপরাহ্ন |

    অনেক ভাল লাগল

    [ জবাব দিন ]

  2. আসিফ খান (১৯৯৪-২০০০)
       মে ৫, ২০১২ at ১:৪৭ পুর্বাহ্ন |

    জানলে কী আর নীলপরীকে কেউ হারাতে দেয় ? আসলে কী ওরা হারিয়ে যায়, না আমরা হারিয়ে ফেলি??

    [ জবাব দিন ]

  3. রেজা শাওন (০১-০৭)
       মে ৫, ২০১২ at ৬:০৯ অপরাহ্ন |

    চমৎকার…

    [ জবাব দিন ]

  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       জুলাই ৯, ২০১২ at ৭:৫৮ পুর্বাহ্ন |

    এই লেখাটাও চুরি হইসে শাহরিয়ার।
    http://prothom-aloblog.com/posts/18/160374

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard