random header image

ঘুমোবার আগে মরে যাওয়া প্রেমে সোডিয়াম আলো

00

ঘুমোবার আগে মরে যাওয়া প্রেমে সোডিয়াম আলো
চোখ পোড়ালো,চোখ পোড়ালো!
আততায়ী ঘোড়া সওয়ারী হয়ে মেঘেদের ঝাঁক
কষ্ট পাক,কষ্ট পাক!
আমাদের প্রেমে নিবেদিত রোদ
ছেঁড়া চটব্যাগ গাঢ় প্রতিশোধ
সুখতলা ক্ষয়া জুতো,রেণু ঘাম
জেনো রাঙা মেঘ আমিও ছিলাম।
লেখার টেবিল,ভাঙা বুকশেলফ ছাইদানী মুখ
জেনে রাখুক,জেনে রাখুক!
কত শীত রাত একা জেগে থাকা এই দুই চোখ
অন্ধ হোক,অন্ধ হোক!
ঘুমোবার আগে একবার শুনো
এস্রাজে বাজে চেনা সুর কোনো
নর বিগ্রহে ভাঙা তলোয়ার
গায়ে বেড়ে উঠে সময়ের ভার
ঘুমোবার আগে মরে যাওয়া প্রেমে সোডিয়াম আলো
চোখ পোড়ালো,চোখ পোড়ালো!
আততায়ী ঘোড়া সওয়ারী হয়ে মেঘেদের ঝাঁক
কষ্ট পাক,কষ্ট পাক

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৩ টি মন্তব্য

  1. রায়েদ (২০০২-২০০৮)
       মে ২৫, ২০১২ at ২:০৮ অপরাহ্ন |

    আমার খুব ইচ্ছা একবার দেখার তুমি কিভাবে কবিতা লিখ।

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ২৫, ২০১২ at ৯:২৯ অপরাহ্ন |

    কেমনে লিখে মানে?? :-? :-? বুঝলাম না :P (সম্পাদিত)

    জবাব দিন

    রায়েদ (২০০২-২০০৮)
        মে ২৬, ২০১২ at ৬:৩২ অপরাহ্ন |

    মানে হচ্ছে এইরকম শব্দগুলো ওর মাথায় আসে কিভাবে। কলেজে থাকতে তো কখনো শুনিনাই যে এত ভাল কবিতা লিখে।

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ২৭, ২০১২ at ৬:৩২ অপরাহ্ন |

    উনি তো কলেজ থেকেই কাঁপায় লিখে!!!

    জবাব দিন

    রায়েদ (২০০২-২০০৮)
        মে ২৭, ২০১২ at ৭:৪৫ অপরাহ্ন |

    কি জানি ৪ বছর পাইসি ওদের। শুনিনাই কখনো। দেয়াল পত্রিকাতেও কবিতা পড়েছি বলে মনে হয় না। অবশ্য তখন কবিতা পড়তে ভাল লাগতো না।

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ১, ২০১২ at ৭:৪১ অপরাহ্ন |

    আমিও কোনদিন শুনি নাই রায়েদ ভাই স্ট্রাইকার… ;)

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        মে ২৬, ২০১২ at ১০:৩৫ পুর্বাহ্ন |

    নাযিল হয়,বুঝছেন! (সম্পাদিত)

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ২৬, ২০১২ at ২:১৩ অপরাহ্ন |

    :thumbup:

    জবাব দিন

    রায়েদ (২০০২-২০০৮)
        মে ২৬, ২০১২ at ৬:৩৩ অপরাহ্ন |

    তাইতো মনে হয় মাঝে মধ্যে

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ১, ২০১২ at ৭:৪৩ অপরাহ্ন |

    গত সপ্তাহে ১টানা ৩ দিন ট্রাই করে একটাও মনের মত লাইন লিখতে পারি নাই…খরা যাইতেসে!

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        জুন ৭, ২০১২ at ১:৩৭ অপরাহ্ন |

    ভাই শাহরিয়ার, কবিতা লিখতে যেয়ে দয়া করে কষ্ট করবা না। কারন কষ্ট করে লেখা কবিতা পাঠকদের পড়তেও কষ্ট হয়। :D

    তবে, কবিতা লেখার ভাব উদয় হইলে হাতের কাছে যা পাও, মোবাইল, ল্যাপটপ, কাগজ-কলম, তালপাতা কিংবা প্যাপিরাস যাই হোক, লিখে ফেলবা। দেখবা কি হইসে তুমি নিজেও জাননা। B-)

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ৭, ২০১২ at ৭:১১ অপরাহ্ন |

    উনার “বিশেষ” ডায়েরী আছে… ওইটা ছাড়া লিখেন না!!

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        জুন ৮, ২০১২ at ১:০৪ পুর্বাহ্ন |

    কবিতা লেখার জন্য তো তাহলে রীতিমতো :bash:

    যাই হোক, কঠিন পরিশ্রমের পরও যদি এমন কবিতা আসে তো মন্দ কী……। ভালো হইসে।

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ৮, ২০১২ at ৩:৩০ অপরাহ্ন |

    ডায়েরী নাই!এখন A4 সাইজ পেপারে চলে… :P

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ৮, ২০১২ at ৫:০৫ অপরাহ্ন |

    উরি!!! অফসেট?? :P :P

    জবাব দিন

  2. রেজওয়ান (৯৯-০৫)
       মে ২৫, ২০১২ at ৩:১২ অপরাহ্ন |

  3. রাব্বী (৯২-৯৮)
       মে ২৬, ২০১২ at ১০:৩৩ পুর্বাহ্ন |

    দারুন কবিতা লেখো তুমি

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        মে ২৬, ২০১২ at ২:৩০ অপরাহ্ন |

    :shy:

    জবাব দিন

  4. খেয়া (০৬ - ১১)
       মে ২৬, ২০১২ at ১১:৪৮ পুর্বাহ্ন |

  5. নাহিন (০৫-১১)
       মে ২৭, ২০১২ at ৬:২১ অপরাহ্ন |

    পড়ে যাওয়ার সময়টা ঠিকই কিভাবে কিভাবে যেন হল :P :D আমারও দেখার ইচ্ছা ভাইয়া , আপনি কিভাবে কবিতা লিখেন.. ভালো লেগেছে । :)

    জবাব দিন

    হাসিব (২০০৫-২০১১)
        মে ২৮, ২০১২ at ১১:০২ পুর্বাহ্ন |

    :boss: :boss:

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ১, ২০১২ at ৭:৪৫ অপরাহ্ন |

    হিবিজিবি করে লিখি… :P

    জবাব দিন

  6.   ফজলে
       জুন ৬, ২০১২ at ৯:৫৭ অপরাহ্ন |

    অনবদ্য সৃষ্টি! :clap:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard