random header image

আঠারো জুনের কবিতা

সাগর থেকে মেঘের পরী
এই শহরে এলো
আমরা তখন সিঁড়ির কাছে
ভীষণ ব্যস্ত ঠোঁটে
মাঝ দুপুরের নির্জনতা
শব্দ করে ফোটে
নিচের থেকে দ্বারপ্রহরী
এলো কী কুক্ষণে
বিদায় বেলায় এসব কথা
কেউ রাখে না মনে!

সেদিন কত আর্দ্র রাত্রি
বৃষ্টিতে মন্থর
যাদুকরের মন্ত্রে ছোটে
বজ্র হিবিজিবি
দুর্যোগে তার তন্দ্রা ছোটএ
বিস্মিত পৃথিবী
হরিণ যত দৌড়ে পালায়
প্রাচীন মায়াবনে
আজকে সেসব মিথ্যে কথা
কেউ রাখে না মনে।

রাতের পরে রাত্রি জেগে
আমরা একলা ঘরে
ভীষণ গাঢ় লালচে রঙে
তোমার আঁকা ছবি
দুঃখদিনে ঢেলে সাজাই
বিষন্ন করবী
অন্য সবাই তখন ছিলো
মগ্ন বিনোদনে
আজকে প্রাচীন সেসব ছবি
কেউ রাখে না মনে!

এমন অনেক রাত কেটেছে
দু’জনে নির্ঘুম
কাঁচঘরেতে মুখোমুখি
শব্দ দিয়ে খেলা
প্রাণের কথা প্রাণকে জানাই
সকল অবহেলা
আপন করা দুঃখগুলো
সাজাই সযতনে
এখন প্রখর সুখের দিনে
কেউ রাখে না মনে।

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. লুবজানা (২০০৫-২০১১)
       জুন ৮, ২০১২ at ৫:০৪ অপরাহ্ন |

  2. লুবজানা (২০০৫-২০১১)
       জুন ৮, ২০১২ at ৭:৫৫ অপরাহ্ন |

    ভীষণ গাঢ় লালচে রঙে
    তোমার আঁকা ছবি
    দুঃখদিনে ঢেলে সাজাই
    বিষন্ন করবী

    ছবিটা আছে??

    জবাব দিন

  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       জুন ৮, ২০১২ at ৮:৪২ অপরাহ্ন |

    কবিকে সেলাম।
    মুগ্ধতা জেনো।
    এ লেখাটা পড়ে ‘হকু’ কে মনে পড়ে গেল।সৈয়দ শামসুল হককে।

    জবাব দিন

    রাজীব (১৯৯০-১৯৯৬)
        জুন ৯, ২০১২ at ৩:১৭ পুর্বাহ্ন |

    সহমত দাদা।

    জবাব দিন

  4. শাহরিয়ার (২০০৪-২০১০)
       জুন ৮, ২০১২ at ৯:৪৬ অপরাহ্ন |

    কেন?আংগিক, না ভাষা? :-?

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৮, ২০১২ at ১০:১০ অপরাহ্ন |

    হকের কিছু কবিতা আছে যেখানে ইমোশনটা এরকমই।
    একটা ভালো কবিতা যেমন আরেকটা ভালো কবিতাকে মনে পড়ায়, তেমনভাবেই আমার মনে হলো।
    তোমার লেখার স্বাতন্ত্র‍্য প্রশ্নাতীত।

    জবাব দিন

  5. রাজীব (১৯৯০-১৯৯৬)
       জুন ৯, ২০১২ at ৩:১৯ পুর্বাহ্ন |

    অনেকদিন পর ভালো একটা কবিতা পড়লাম।
    টাইপো রয়ে গেছে।
    সাধারণত কবিতা পড়িনা (আমকবিদের)। দাদার কমেন্ট পড়ে আগ্রহী হয়ে পড়লাম।
    সাধু সাধু।

    জবাব দিন

    রায়েদ (২০০২-২০০৮)
        জুন ৯, ২০১২ at ২:০৮ অপরাহ্ন |

    ভাইয়া ওর আগের কবিতাগুলো পরে দেখবেন। ওইগুলাও অনেক সুন্দর।

    জবাব দিন

  6. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       জুন ৯, ২০১২ at ১০:৪৪ পুর্বাহ্ন |

    একবার পড়লাম, একটু পরে আবার পড়ব– :thumbup:

    জবাব দিন

  7. লুবজানা (২০০৫-২০১১)
       জুন ১০, ২০১২ at ২:২৩ অপরাহ্ন |

    উত্তর পাই নাই উত্তর পাই নাই!!!!

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ১৫, ২০১২ at ১১:২৪ পুর্বাহ্ন |

    জানি না,আমি সব কিছু আম্মুর কাছে দিয়ে দিছিলাম…থাকতে পারে হয়তো!

    জবাব দিন

    লুবজানা (২০০৫-২০১১)
        জুলাই ৬, ২০১২ at ৬:১৯ অপরাহ্ন |

    থাকলে জানাবেন কিন্তু!!!!

    জবাব দিন

  8. মহিউদ্দিন (৯৫-০১ বকক)
       জুন ১১, ২০১২ at ১:০৬ অপরাহ্ন |

    শাহরিয়ার, তুমি কি বসে বসে ঘুমাও? আর ঘুমিয়ে ঘুমিয়ে কুবতে লিখ? তোমার কুবতে অনেক ভালো লাগে। ছন্দ, ভাব দুইটাই সুন্দর ফুটে উঠে।

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ১৫, ২০১২ at ১১:২৪ পুর্বাহ্ন |

    আপ্নাদের দোয়া! :shy:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard