random header image

Monthly Archives — অক্টোবর ২০০৯

পূর্নিমার রাতে

কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না ।
পশ্চিম আকাশের রাঙ্গা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিল ।
তোমার সোনায় ঝলসানো বাহূর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো ।

সমুদ্রসীমা, পররাষ্ট্র কৌশল এবং মায়ানমার

অনেকদিন পর আবার লিখতে বসলাম। ভয় আছে বানান ভুল করি কিনা। অনেক কিছু ঘটেছে, তবে লেখার মত কিছু ছিল না। সম্প্রতি সমুদ্রে জলসীমা নির্ণয়ে জটিলতা আমাদের পররাষ্ট্র কৌশল নির্নয়ে সমস্যা সৃষ্টি করছে। আরেকটি নতুন চ্যালেঞ্জ হল মায়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মোড়।
(১)
২৮ বছর হয়েছে আমরা সমুদ্রসীমা নির্ধারনে অবহেলা করেছি। একদিন যে সমস্যাটি ক্ষুদ্র প্রয়াসে [...]

ভালো আছি, ভালো থেকো

আমার রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে চোখ দুটো সোজা করে তাকালে সারি বাঁধা ইউক্যালিপ্টাসগুলো চোখে পড়ে সবার আগে। ওরা এমনিতে খুব চুপচাপ। শুধু হঠাৎ হঠাৎ যখন বাতাস এসে চুরি করে গায়ে এসে আছড়ে পড়ে তখন আনন্দে ওরা মাথা নাড়ে ঝিরঝিরে পাতাগুলো নাড়িয়ে । আমার এমনিতেই সচরাচর কোন কাজ কাম থাকেনা। যখন কিছুই করার [...]

ফিকশন না, ফ্যাক্ট !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ বলে একটা স্তম্ভ আছে। ৭১ এর রাজাকারদের বিরুদ্ধে ধিক্কার জানানোর উদ্দেশ্যে এখানকার শিক্ষার্থীরা এই স্তম্ভ নির্মাণ করেছে। ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত এই স্তম্ভের পাশ দিয়ে যাওয়ার সময় আপনাকে শুধু একটু কষ্ট করে এই স্তম্ভটির কাছে গিয়ে থুথু নিক্ষেপ করতে হবে। ব্যস হয়ে গেল; যুদ্ধাপরাধীদের আপনি জানিয়ে দিলেন আপনার মনের অনুভূতিটি। যারা যুদ্ধাপরাধীদের [...]

বিচ্ছিন্ন আবেশ

অনুভূতিহীনতা অথবা তীব্র অনুভূতিপ্রবণতা কিংবা বিচ্ছিন্ন অনুভূতির অসংলগ্ন জালে আটকে গেছি আমি। সাধারণ ভাবনা চিন্তার উর্ধ্বে মনে হচ্ছে নিজেকে। আমার কাছে সময়ের হিসাব নেই ভেবে আমি আৎকে উঠি। আমি কোথায় ছিলাম কেমন করে এখানে আসলাম সে হিসাব গুলো থাকছে না। সেটার দরকার আছে কি এখন- পরিষ্কার হয়না। আমার কানের কাছে ক্রমাগত বোঁ বোঁ শব্দ বেজে [...]

জামীকথন

ব্লগে গত এক/দুইদিন কোন নতুন লেখা দেখছিনা-অনেকটা খরা যাচ্ছে বলে মনে হচ্ছে।এই সুযোগে ভাবছি হালকা একটা লেখা দিয়ে দেই।ক্যাডেট কলেজে লেইম জোকস(দুঃখিত,ভাল বাংলা প্রতিশব্দটি জানা নেই-অর্থহীন কৌতুক শব্দটি কতটা যুক্তিযুক্ত ঠিক বলতে পারছিনা) আমাদের অনেকেরই বেশ প্রিয় ছিল।কঠোর ক্যাডেট জীবনের ফাঁকে ফাঁকে এই লেইম জোকস বা অর্থহীন কৌতুকগুলোই যে অন্য সময়ের অনেক নামকরা কৌতুকের চেয়ে [...]

B+ রক্তের প্রয়োজন

ওপেন হার্ট সার্জারীর জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন। ১২ ব্যাগ। শনিবারে। সন্ধ্যা ৬ টার আগে। বারডেম হাসপাতালে।
যোগাযোগঃ 01670250658
উনি আমার পরিচিত কেউ নন।
একটু আগে এই নম্বর থেকে ফোনে আমাকে বললেন।
মাত্র দুই ব্যাগ পাওয়া গেছে।
প্লীজ, আপনার পরিচিতজনদের মধ্যে একটু খোঁজ নিন।
কাউকে পেলে উপরের নম্বরে যোগাযোগ করতে বলুন।

শ্রদ্ধাঞ্জলিঃ ডেভিড শেফার্ডকে উপলক্ষ্য করে স্মৃতিচারণ…….

অভাবনীয় খারাপ সময় যাচ্ছিল ২০০০সালে ভর্তি পরীক্ষাগুলো শুরু হওয়ার পরে…….বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচন্ড বৃষ্টির চোটে এমনিতেই অবস্থা খারাপ……তার উপর পাশে সিট পরা ছেলের যণ্ত্রণায় একসময় দুজনেরই খাতা নিয়ে টান দিলেন কর্তব্যরত শিক্ষক…….
বাসায় কিছুই জানালাম না…….নিশ্চিত বুয়েটে হচ্ছেনা…….ঢা.বি ‘ক’-ইউনিট পরীক্ষার আগের দিন বুয়েটের ফল দিল, যথারীতি আমি নেই……তাও বাসায় চেপে গেলাম…….
পরদিন নভেম্বর ১০, ২০০০…….ঢা.বি.-র পরীক্ষা হলো [...]

শেষ …

দেখতে দেখতে শেষ হয়ে গেল আইইউটির চারটি বছরের জীবন। আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্ত কেটেছে এই লাল ইটের স্বর্গে। 518 লেখা এই ছোট্ট চারদেয়ালের মাঝেই অঞ্জন দত্ত আর চন্দ্রবিন্দুর সাথে পরিচয়। আমার মুঠোফোনে প্রথমবারের মত নারীকণ্ঠ শোনা, প্রথম প্রেম, প্রথম ছ্যাঁক খাওয়া, কত সুখ, স্মৃতি, হাসি, কান্না সব এইরুমেই … ছেড়ে যেতে হবে সেটা [...]

আজহার উদ্দিনের মিষ্টি খাওয়া

রাতের চাদরে ঢাকা ঘুপচি গলির ভেতর একটা নিয়ন লাইট মৃত্যু যন্ত্রনায় কাপছে। ঘোলাটে আলো একবার জ্বলে উঠেই আবার নিভে যায় আর কিছুক্ষণের জন্যে আশে পাশের সরু রাস্তা, প্লাস্টারবিহীন নগ্ন ইটের খোপের মত টিনশেড, আর থকথকে নর্দমা নির্লজ্জের মত এই সামান্য আলোটুকু চুষে চুষে খেতে থাকে। দরিদ্র এলাকার ইট পাথরও হয়ত নিজ নিজ সমাজে শ্রেনী বৈষম্যের [...]

ঘুরে এলাম মেঘের দেশে

না পাঠকবৃন্দ, আমি অন্য কোন দেশের কথা বলছি না এখানে। আমি এখানে এমন এক দেশের কথা বলছি যা কিনা আমাদের বাংলাদেশের ভিতরেই অবস্থিত, অথচ প্রচার এবং প্রসারের ধীর গতির কারনে আমরা অনেকেই এই মেঘের দেশের ঠিকানা এবং যাবার উপায়টা ঠিকমতো এখনো জানিনা। আর ভনিতা না করে এবার বলেই ফেলি নামটা। আমি কিছুদিন আগে “নীলগিরি” ঘুরে [...]

ভিজ্যুয়াল কম্পিউটিং: প্রযুক্তির আগামী মাইল ফলক

পনেরশ শতাব্দী থেকেই মূলত সম্পদ আহরনের উদ্দেশ্যে নতুন ভূখন্ডের আশায় অভিযাত্রীরা এক একেকটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দাপরে বেড়াতে শুরু করে। এর ধারাবাহিকতায় মানব সভ্যতা প্রবেশ করে ঔপনিবেশিকতার যুগে। এরপর ইতিহাসটা আর আগের মতো থাকেনি। আর সাধারণ মানুষও বুঝতে পারে পৃথিবী চ্যাÌটা না, গোল। মূল কান্ডের সাথে যোগ হয় অনেক শাখা-প্রশাখার। এক [...]

যুদ্ধাপরাধীনামাঃ মাওলানা আবুল কালাম আজাদ

শুরুর কথা
বেসরকারী টিভি চ্যানেল এনটিভির “আপনার জিজ্ঞাসা” অনুষ্ঠানের আলোচক মাওলানা আবুল কালাম আজাদ। এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষের ইসলাম সম্পর্কিত প্রশ্নের জবাব দিয়ে ধার্মিক মহলে বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। মাওলানাকে আমিও চিনেছি এই অনুষ্ঠানের মাধ্যমেই। গত কয়েকদিন আগে বিভিন্ন মানুষের কাছে এই মাওলানা সম্পর্কিত স্তুতি বাক্য শুনে আমার ইচ্ছে হলো, তার সম্পর্কে একটু খোঁজ খবর নেবার। [...]

আমার প্রায় “আকসেনভ” হওয়ার গল্প

আকসেনভ লোকটার নাম মনে হতেই নিজের অজান্তে আমি শি্উরে উঠি। কেমন এক অজানা ভয় আমার শিড়দাঁড়া দিয়ে নেমে যায়। অথচ এই আকসেনভ বুড়ো আমার কাছে যে খুব বেশি ভয়ের ব্যাপার ছিল এ দাবি করাটা অযৌক্তিক হবে। বরং একটু খোলাসা করেই বলি আকসেনভ হচ্ছে খুব ছোট বেলায় পড়া তলস্তয়ের এক ছোট গল্পের চরিত্র। আপাতত এই বুড়োকে [...]

দিনলিপি-৩ : ডানার জন্যে প্রার্থনা আর বেহেশতী মিথ্যা সুখের স্বপ্ন

উর্ধ্বাকাশ হতে রাত্রির সাগরে পরা পৃথিবীকে দেখায় নক্ষত্রের অলংকারে লজ্জাবতী আকাশের মত। উড়তে থাকি আর একে একে পেড়িয়ে যাই যত ছোট শরীরে বন্দী ক্ষুধা আর প্রবনতার রসায়ন,পৃথিবী জুড়ে বেহেশতী মুখোশ নেমে আসে।
আমরা এবং আমি’রা গুটানো বৃত্ত থেকে পরিধি হিসেবে যতটা আশ্বস্ত, কিন্তু ‘কেন’ রা ততটাই হামলে পড়ে বেয়াদপ সংশয়ের পথে। সমুদ্র বালুতে যত চন্দ্রাহত ক্লীবের [...]