সানা ভাই,তৌফিক ভাই ও মান্নান ভাইয়ের বিদগ্ধ জ্ঞানপ্রসূত আলোচনার পর আমার ক্ষুদ্র মস্তিষ্কজাত চিন্তা-ভাবনা এইখানে সবার সাথে শেয়ার করতে বুকটা ঢিব ঢিব করছে।
তার চেয়েও বেশি ভয় পাইছি এবারের নির্বাচনের ফলাফল দেখে। বাঙালী বরই আজিব জাতি! আমি নীতিগত ভাবে বঙ্গবন্ধু ও তার দলকে সাপোর্ট করি, এবং অবশ্যই হুজুগে নয়। এই ফলাফলে আমার খুব বেশি খুশি হবার কথা।কিন্তু কেন যেন খুশি হতে পারছি না। বারেবারেই ২০০১ এর নির্বাচন ও নির্বাচনকালীন চিএ চোখের সামনে ভেসে উঠছে।ভয় হচ্ছে, আবারো সেই রাজনৈতিক প্রতিহিংসার খান্ডবদাহন দেখতে হবে নাতো!
কোন এক মনীষী বলেছিলেন,মানুষ জন্মগতভাবে রাজনৈতিক জীব। তার চেয়েও বড় সত্য হল, মানুষ জন্মগতভাবে প্রতিহিংসাপরায়ন। ২০০১+ সময়ে আমি আমার চোখের সামনে আমার গ্রাম পুড়তে দেখেছি। আওয়ামীলীগ এর ভোট ব্যাঙ্ক বলে পরিচিত ‘সংখ্যালঘু’ মানুষদের করুণ চোখে সব হারানোর আর্তি দেখেছি।কিশোরী মেয়ের ওপর ধর্ষকদের অত্যাচার কমানোর জন্য মায়ের আহাজারি শুনেছি। দেখেছি,ধর্ষিত বাংলাদেশের লজ্জাতুর হাহাকার……
আর লিখতে পারছি না। আমার হাত কাঁপছে…চোখের সামনে লেখাগুলো ঝাপসা হয়ে আসছে…..
যা নিয়ে লিখব ভেবেছিলাম,পারলাম না। আজও ঘুমের মধ্যে ওই স্বপ্নগুলো আমাকে তাড়া করে…..আরেকটি ৭১ কি দেখেনি বাংলাদেশ!
সংসদে দুই-তৃতীয়াংশ একক সংখ্যাগরিষ্ঠতা। যে কোন বিল পাস করার মোক্ষম অস্ত্র। গনতন্ত্র আর একনায়কতন্ত্রকে আলাদা করে দেখার অবকাশ কি আছে!
ধুর। কেন যে ভয় পাচ্ছি! আমার দেশের শিক্ষিত সোনার ছেলেরা আছে না! অন্তত প্রতি বছর শেষ মাসের ১৬ তারিখে রাজাকারদের সম্মান জানাতে জাতির সামনে,সারা বিশ্বের সামনে রক্তার্জিত লাল-সবুজ সত্তাকে তো আর ভূলুন্ঠিত করতে হবে না!
কাউকে মুখ ফুটে বলতে পারি না,কতটা কষ্ট জমে আছে এই বুকে……কাকে বলব?!….সেও যে আমার মতই ভুক্তভোগী!
শেয়ার করুন


২৪ টি মন্তব্য
১ম
[ জবাব দিন ]
যাই এইবার্পৈরাসি।
[ জবাব দিন ]
মিডিয়া ছাড়া বেল নাই এইবার। মিডিয়া বিক্রি হইলে গেছি।
সানাউল্লাহ ভাই, আমাদের বাচান।
[ জবাব দিন ]
আরে ভয় পাইস না, কিছু হবে না, দুনিয়া বদলাইতেছে।
[ জবাব দিন ]
সহমত। আমরা তার প্রমাণ দেব
[ জবাব দিন ]
ভয় করিও না। সেই দিন কি আর আছে… দিন বদল হয়েছে।
[ জবাব দিন ]
জাবীর, আমি ভাই আশাবাদী মানুষ। আমি এত সহজে ভয় পেতে রাজী নই।
আমি মনে করে তোমার মত সচেতন জনগনই এবার খারাপ কিছু হতে দেবেনা এই দেশে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
বিভাগে কুমিল্লা দিসিস… ভাল হইছে।
[ জবাব দিন ]
এটাই আমাদেরকে আরেক উন্নয়নের জোয়ার থেকে বাঁচাবে। সবাই দেখেছে দুই রাজপুত্রের তান্ডব, রাজাকারের দম্ভোক্তি। এথেকে কিছু না শিখলে আ:লীগ এ জয়ের যোগ্য নয়। আ:লীগকে দেশের মানুষের বিশ্বাসের প্রতিদান দিতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করতে হবে। আ:লীগ যে আশার কথা শুনিয়ে ক্ষমতায় এসেছে তার বাস্তবায়ন না হলে পরেরবার আ:লীগকেও একই রকম অবস্থায় পড়তে হবে।
[ জবাব দিন ]
৯০০ তম পোস্টের জন্য অভিনন্দন…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমরা সাধারণ মানুষেরা যে কথাটি বুঝতে পারছি-সে কথা মাথায় রেখে আওয়ামি লীগ কি প্রয়োজনীয় সংযম দেখাতে পারবে?
আমার মনে হয় এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।
[ জবাব দিন ]
এই মিলিয়ন ডলার থেকে হাজার পঁঞ্চাশেকও যদি পাইতাম…

কত্তগুলা বেন্সিন হইত…
[ জবাব দিন ]
এখনও পর্যন্ত কোন খারাপ খবর পাই নি
।৫টা বছর…..অনেক বড় সময়….. আল্লাহ আমাদের সহায় হোন(আমীন)।
[ জবাব দিন ]
টিভিতে ভোটের রেজাল্ট দেখার সময় এটিএন বাংলার সাংবাদিক মুন্নি সাহার একটা কথা শুনেছি। উনি বললেন গতবার ভোটের সময় মানুষ চিন্তা করত কোন মার্কায় ভোট দিবে, কিন্তু এবার ভোটকেন্দ্রে অনেক ভোটার এই কথা বলেছেন যে যোগ্য প্রার্থীকে ভোট দিবো। Infact, এবার কেন যেন মানুষ্কে আরো বেশি সচেতন মনে হয়েছে। তায় আমার মনে হয়, এবার যদি উলটা পালটা হয় তবে জনগণ বোধহয় ছেড়ে কথা বলবে নাহ।
[ জবাব দিন ]
তাই যেন হয়,রকিব।
[ জবাব দিন ]
আমি আশাবাদী ।
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙ্গের লেজে
ভরসা থাকুক চালে, ডালে, তেলে, নুনে আর পিয়াজে।
[ জবাব দিন ]
এই বাংলাদেশ সবার।
বাংলাদেশের মানুষ সহনশীল ও মধ্যপন্থী। উগ্রপন্থীরা নিপাত যাক। তা সে ডান হোক, বাম হোক অথবা উপরের দিকেই (ধর্মীয় রাজনীতি) হোক।
সেকুলারিজমের পথে বাংলাদেশ যে কবে যেতে পারবে!!!!!!!
[ জবাব দিন ]
নিকট অতীতের যেকোনো শিক্ষিত প্রজন্মের চেয়ে এখনকার প্রজন্মটা রাজনীতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনেক অনেক বেশি সচেতন। এবং সেটা নিরপেক্ষ ভাবেই।
তাই আশা হারাতে চাইনা।
[ জবাব দিন ]
আল্লাহ, সোনার বাংলাকে তুমি রক্ষা করো…।
আমিন।
[ জবাব দিন ]
কোন বেচাল করলে পাঁচ বছর পরে আমরা আবার লাথি মেরে নামায়ে দিব……
[ জবাব দিন ]
হ! এইবার যেমন খালেদা জিয়ার পাছায়
লাথি দিয়া নামাইয়া দিছি। :wink: :wink: :wink:
[ জবাব দিন ]
[ জবাব দিন ]