random header image

ঘুম ভাঙ্গার পর

অভ্যেসটা ঠিক এমন হলো-
গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়।
ইদানীং আর অবাক হই না,
মধ্যরাতে একলা হাঁটি,
বিন্দু বিন্দু শিশিরগুলো-
জমতে থাকে  নগ্ন পায়ে।

চেনাজানা পথ অচেনা হলে-
কাছে কিংবা দুরে কোথাও
হারানো দিনের বিলাপধ্বনি!
সরু লম্বা কান্ডগুলো,
বিষন্নতার স্তম্ভ যেনো।

দুর আকাশে দু’চোখ মেলি,
কেমন যেনো অন্যরকম!
আকাশ ভরা কান্নাগুলো-
কুয়াশা হয়ে নেমে আসে।
কেউ কি জানে মধ্যরাতে-
নক্ষত্ররা এমনি কাঁদে!

মাঝে মাঝে অচিন পাখি-
ডেকে ওঠে করুণ সুরে।
পাহাড়ী মাটির খনিজ হয়ে-
ব্যর্থ প্রানের আর্তি ওঠে।
রাত গভীরে-
মুখের পরে শিশিরগুলো,
অশ্রুধারা গোপন করে।

কোথাও কি কিছু হারিয়ে গেছে?
ভাবতে গিয়ে থমকে দাঁড়াই,
পালিয়ে গেছে জীবন আমার-
এই জীবনের মধ্য থেকে!

 

(পুরনো কবিতার খাতা থেকে)

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. রায়েদ (২০০২-২০০৮)
       জুন ৯, ২০১২ at ৯:০২ অপরাহ্ন |

    কবিতা তেমন বুঝিনা, তবে ভাল লেগেছে।

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১০, ২০১২ at ৮:২০ পুর্বাহ্ন |

    :)

    জবাব দিন

  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       জুন ১০, ২০১২ at ৮:৪০ পুর্বাহ্ন |

    তোমার লেখাগুলো পড়ে মনে হচ্ছে আপাদমস্তক রোমান্টিক মানুষ তুমি।
    অদ্ভুত বিষণ্ণতা লেগে থাকে লেখায়।
    পুরনো খাতা উপুড় করে ঢেলে দাও এখানে।

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১০, ২০১২ at ৯:১২ পুর্বাহ্ন |

    মাঝেমাঝে, বিষণ্ণতা ভর করে যখন নিজের জীবনের সাথে নিজেরই বিরোধ বাঁধে,
    তবে কিছু একটা লিখে ফেললে অনেক রিলিফ লাগে! পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া :)

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জুন ১০, ২০১২ at ২:৫৮ অপরাহ্ন |

    ফজলে ভাই,
    শুধু বিষণ্ণতাই নয়, সুখ-দুঃখ-আনন্দ-বেদনা সব কিছু নিয়েই লিখতে থাকুন…পড়ার জন্য আমরা আছিই… :D :thumbup:

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১০, ২০১২ at ৮:২৩ অপরাহ্ন |

    আচ্ছা ঠিক আছে-
    ঠিক আছে, ঠিক আছে-
    আচ্ছা ঠিক আছে (মিরাক্কেল এর ভাষা :D )
    পড়ার জন্য ধন্যবাদ।

    জবাব দিন

  3.   শামীম
       জুন ১০, ২০১২ at ১০:০৩ পুর্বাহ্ন |

    গভীর অনুভুতির চমৎকার প্রকাশ…

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১০, ২০১২ at ৯:০৭ অপরাহ্ন |

    ধন্যবাদ :)

    জবাব দিন

  4. জিয়া হায়দার (৮৯-৯৫)
       জুন ১১, ২০১২ at ৩:০৩ অপরাহ্ন |

    //পালিয়ে গেছে জীবন আমার-
    এই জীবনের মধ্য থেকে//
    খুব ভালো।। কোথায় যেন নিজেকে খুঁজে পাই।।

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১২, ২০১২ at ৮:৫৬ পুর্বাহ্ন |

    আরে! আমি ও তো! (থ্যাংকস)

    জবাব দিন

  5. সুষমা (১৯৯৯-২০০৫)
       জুন ১১, ২০১২ at ১০:২৯ অপরাহ্ন |

    খুব সুন্দর ভাইয়া

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১২, ২০১২ at ৮:৫৮ পুর্বাহ্ন |

    পড়ার জন্য ধন্যবাদ
    :)

    জবাব দিন

  6. মীম (২০০৬-২০১১)
       জুন ১২, ২০১২ at ১:০৩ পুর্বাহ্ন |

    ভাবতে গিয়ে থমকে দাঁড়াই,
    পালিয়ে গেছে জীবন আমার-
    এই জীবনের মধ্য থেকে!

    ভাইয়া ক্যাডেট লাইফ টা শেষ হওয়ার পর এই কথাটাই সব চেয়ে বেশি মনে হয়……… :( :( (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন

    ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
        জুন ১২, ২০১২ at ৯:০৩ পুর্বাহ্ন |

    হা হা, পালানো তো শুরু হল মাত্র; তবে কেডেট লাইফ টা কোথায় যেন খুব সুরক্ষিত থাকে!
    পড়ার জন্য শুকরিয়া।

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard