random header image

খ্যাপ

আর কেউ বুঝে কিনা কে জানে, তবে অন্ধকারের যে একটা নিজস্ব আলো আছে তা রুস্তম শেখ বেশ ভালো মতই বুঝে। আলোটা ধরতে পারে বলেই ঘোর অমাবস্যায়ও পচিশ তিরিশ হাত দুরের জিনিস সে স্পষ্ট দেখতে পায়। এই যেমন এখন। ডাকাতিয়া নদীর যে জায়গায় সে গলা পানিতে দাঁড়িয়ে আছে, একটা শত বছরের পুরনো পাকুড় গাছের আড়ালে, তা একহাত দূর থেকেও কোন মানুষ বুঝতে পারবে না। অথচ রুস্তম শেখ তিরিশ হাত দূরে খালের ওপারে বড় একটা বন বিড়ালকে স্পষ্ট দেখতে পাচ্ছে। বন বিড়ালটি অনেকক্ষন সময় নিয়ে তার দিকেই তাকিয়ে আছে, কি জানি তার হাবভাব জানার চেষ্টা করছে কিনা। আজকে এক অমাবস্যা, আষাঢ়ের শেষ, ভাটার টান আসার বাকি আরো ঘন্টা দুই, আজ বা কালকের মধ্যে কাজ না হলে সুযোগ আছে আরো দুইটা, শ্রাবনের মাঝামাঝি একদিন, যদিও র্পূণিমার আলোতে একটু অসুবিধা হতে পারে, আর হচ্ছে শ্রাবনের শেষের অমাবস্যার দুদিন। এই সময় গুলোতেই জোয়ার-ভাটার টানটা বেশি। রুস্তম শেখের পছন্দের সময় বছরের এই দুই মাস।

ডাকাতিয়া নদীর যেখানে পাকুড় গাছটা, তার আধা মাইল উজানে বসাকের হাট। নদীটার উতপত্তি বিল ডাকাতিয়া থেকে। ডাকাতিয়া বিল থেকে ডাকাতিয়া খাল নামে বের হয়ে, তিন মাইলের মত ভাটিতে, বসাকের হাটের কাছে এসে মিলেছে রুপমুখি নদীর সাথে। রুপমুখি রুপসার একটি শাখা। রুপমুখি নদী আর ডাকাতিয়া খালের মিলিত নাম ডাকাতিয়া নদী। সোজা পনের মাইল দক্ষিনে সাগর, হাট আর সাগরের মাঝে পুরোটাই সুন্দরবন। বড় বড় অনেক বেপারী এই নদী দিয়েই সাগরে যায়, কেউ যায় মাছ ধরতে, আর কেউ যায় ব্যবসার কাজে, ভারতে। ব্যবসার আড়ালে মুলত চোরাকারবার। মাঝে মাঝে চোরাই কাঠ, বন্য প্রানীর নৌকাও দেখা যায়। বসাকের হাটটার বয়স স্বাধীনতার কাছাকাছি। প্রথম এখানে দোকান দেয় মতি বসাক। নৌকা আর বজরা মেরামতির কাজ। সাগর পেরিয়ে যেসব নৌকা মাছ নিয়ে খুলনা কিংবা চালনার দিকে যেত, তাদের একটা বড় অংশ ডাকাতিয়া নদী দিয়ে ঢুকে বাংলাদেশে। সেসব নৌকার টুকটাক মেরামতির কাজ করত মতি বসাক। মহাজনরা এক-দুদিন বিশ্রাম নিত মতি বসাকের দোকানে। তাদের বিশ্রামের জন্য আলাদা একটা ঘর করেছিল মতি বসাক। বেপারীরা খাওয়া-দাওয়া হিসাবে পেত মতি বসাকের বউয়ের রান্না করা খিচুড়ি আর মাছ ভাজা, নির্দিষ্ট টাকার বিনিময়ে। সব মিলে আয় ভালই হত মতি বসাকের। তিন চার বছরের মধ্যে আরও কিছু দোকান বসে জায়গাটায়, রুস্তম শেখের বাবা একটা চুল কাটার দোকান দেয়, মিষ্টি বিক্রি শুরু করে তহুরার বাপ। বিশ বছরের মধ্যে মোটামুটি পাচশ লোকের মত বসত হয়, নাম দেয়া হয় বসাকের হাট, প্রথম বসত মতি বসাকের নামে। কিছু মহাজন জমিতে জোয়ারের পানি আটকিয়ে ঘের তৈরী করে শুরু করে চিংড়ি চাষ, কিছু মহাজন সুদে টাকা ধার দেয়া শুরু করে ছোট ছোট মাঝিদের, আর কিছু মহাজন বড় আকারে শুরু করে শুটকির কারবার। তবে তলে তলে প্রায় সব মহাজনেরই আছে কিছু অন্য রকম ব্যবসা, কাঠের চোরাকারবার, বন্য পশু বিক্রি কিংবা নিদেন পক্ষে ভারতীয় পন্যের কারবার। গত দশ বছরে চোখের সামনে অনেককে টাকা বানাতে দেখেছে রুস্তম শেখ। প্রথম প্রথম বেশ অবাক হত সে, যখন দেখত হঠাত কেউ পয়সা বানিয়ে খুলনা বা পাশের সাতক্ষীরায় বড় ব্যবসায়ী হয়ে যেত। এটা কিভাবে হয়, তাদের হয় না কেন, প্রায়ই চিন্তা করত সে। কোন কুল কিনারা করতে পারত না।
পরে পুরো ব্যপারটা তাকে বুঝিয়ে দেয় জমির শেখ, তার বাবা।
“বুঝলি বাপ, সুযোগ সব সময় আসে না। তয় আসে। সবার জীবনেই আসে এক দুইবার। সবাই সুযোগটা নিতে পারে না।“
“বাপজান, তোমার জীবনে আসে নাই?”
“আইছিলরে, আইছিল, বুঝতে পারি নাই। হারান আর আমি তখন বন্ধু, তুই তোর মায়ের প্যাটে। সুযোগ আমি নেই নাই, মন সায় দেয় নাই। হারান নিছিল। এখন কই হারান আর কই আমি” বাবার চাপা দীর্ঘশ্বাস বেশ বুঝা যায়।
হারান এখন খুলনার বেশ বড় ব্যবসায়ী, এম,পি ইলেকশন করেছিল গতবার, হেরে গেছে যদিও। প্রথম জীবনে কিছুদিন মুদি দোকান চালিয়েছিল বসাকের হাটে, এরপর কাঠের ব্যবসা করে পাচ বছরের মধ্যে কপাল ফিরিয়ে দশ বছর আগে স্থায়ী ভাবে চলে গেছে খুলনায়। মাঝে মাঝে আসে বসাকের হাটে, অনেক লোকজন সাথে থাকে, সময় হলে শখ করে চুল কাটায় পুরনো বন্ধুর দোকানে।

রুস্তম শেখ বাবার কষ্টের জায়গাটা বেশ ধরতে পারে।

বাবার সংগে পৈত্রিক কাজ শিখার সময় সে প্রথম খুন হওয়া লাশ দেখে। অচেনা মানুষ। কয়েকদিন খুব হইচই হল এলাকায় এ নিয়ে। পুলিশ খুব হম্বিতম্বি করল কয়েকদিন। একে ধরে তো তাকে মারে। হুলুস্থুল অবস্থা। কিন্তু মামলা নেয় না কোন দারোগা। নলকাডাংগা থানা বলে খুন হয়েছে উজানে, লাশ ভেষে এসেছে রুপমুখি দিয়ে, তাই ভাংগুরা থানার উচিত মামলা নিয়ে তদন্ত করা। ভাংগুরা থানা বলে প্রমান ভেষে গেছে নলকাডাংগায়, ভাংগুরার কিছু করার নেই।

খুনের মামলা হলইনা শেষ পর্যন্ত, অপমৃত্যুর মামলা হল দুই থানায়। লোকজন সেই খুনের কথা ভুলেও গেল চার মাসের মাথায়। সর্বহারাদের দাপটে তখন অস্থির দুই থানা। অচেনা লাশ নিয়ে সময় কাটানোর সময় কই?

অবস্থান গত কারনেই হোক কিংবা অন্য কিছু, বসাকের হাটে বেশ টাকাওয়ালা পরিবার তৈরী হয়েছে বেশ কয়েকটি। কোরবানীর ঈদে বড় বড় গরু কোরবানী দেয় সেইসব পরিবারের লোকজন। পুরো হাটে কসাই আছে মাত্র একজন, সে পুরোটা কুলিয়ে উঠতে পারেনা। নিতান্ত শখের বশে বছর পাচেক আগে মিন্টু মহাজনের গরুটা তৈরী করে দেয় রুস্তম শেখ। দেড় ঘন্টার মধ্যে কাজটা শেষ হয় দেখে বড্ড অবাক হন মিন্টু মহাজন।
“শেখের ব্যাটা, তুমি কি এই কাজ করছ আগে?”
“না মহাজন, করি নাই, তয় মনে কইতেছিল কাজটা সহজই হইব।”
“তুমি তো ভালু কসাইয়ের চেয়ে ভালো করছ, গত বছর ভালু এর চেয়ে ছোট গরু অনেক বেশি সময় নিয়া করছিল।“
দাত বের করে হেসেছিল রুস্তম শেখ “কাজটায় কিন্তুক ব্যাপক আনন্দ পাইলাম, মহাজন।”
“তুমি আনন্দ পাইছো গরু কাটতে?” মিন্টু মহাজন অবাক হন।

কোরবানী ঈদের বিশ দিন পরে মিন্টু মহাজন তাকে প্রথম কাজ দেন। এক লাখের চুক্তি, অর্ধেক কাজের আগে দিবেন তিনি, এক মাসের মধ্যে কাজ শেষ করতে হবে, প্রমান রাখা যাবে না, কাজ ভাল হলে আরও কাজ দিবেন, পারিশ্রমিকও বাড়বে।
বাবার কথাটা মনে পড়ে রুস্তম শেখের, “সুযোগ বারবার আসে না, তয় আসে, সবাই ধরতে পারে না।“
নিজস্ব কিছু হিসাব করে ফেলে রুস্তম শেখ। থানার ব্যপারটা তো আছেই, কাজটা করতে হবে এমন ভাবে যাতে দারোগা বুঝতে না পারে মামলা হবে কোন থানায়, আর সবচেয়ে ভাল হয় যদি কাজটা করা হয় ভাটার টান শুরুর সময়। পানি টানে লাশ ভেষে যাবে সাগরে। তহুরাকে নিয়ে সাতক্ষীরা বেড়াতে গিয়ে একটা মাছের ঘের দেখে খুব পছন্দ হয়েছিল তার, লাখ পাচেক টাকা হলেই হয়ত কিনা যাবে, ছোয়া যাবে স্বপ্নটা। প্রতিমাসে অন্ততঃ দুই রাত সে কাটায় ঘরের বাইরে, জরিনার কাছে, তহুরা মেনে নিয়েছে ব্যাপারটা, রাত বাইরে কাটালে ভাববে জরিনার কাছেই ছিল। জীবনের প্রথম পনেরটি বছর সে কাটিয়েছে ডাকাতিয়া নদী আর সুন্দরবনের আনাচে কানাচে, সব কিছু তার তালুর মত চেনা। কঠিন হবে না কাজটা। নিমেষেই হিসাব করে ফেলে রুস্তম শেখ। বাবার মত সুযোগের হাতছাড়া সে করতে চায় না। ধরতে চায় স্বপ্ন গুলো।

কতদিন আগের কথা এইগুলো, বছর চার নাকি পাচ? কোন কোন মহাজনের কাজ করেছে সে এই পর্যন্ত? গলা পানিতে ডুবে ডুবে চিন্তা করে সে। গত বছর ঘেরের বায়নার টাকা দিয়ে এসেছে। পা ঘেসে ঠান্ডা পিচ্ছিল একটা লতানো শরীর চলে যায়, পানি সাপ মনে হয়, পানিতে পাড় ঘেষে একটা ময়লা ভেষে আসছে তার দিকে। মনে মনে গালি দেয় একটা রুস্তম শেখ। পিছনে শক্ত দড়ি দিয়ে কোমড়ে বাধা ভোজালিটা ছুয়ে দেখে। আকাশের তারা দেখে বুঝতে চায় রাত কত। পাকুড় থেকে সর সর শব্দে উড়াল দেয় একটা রাত জাগা পাখি।

অনেক দূরে বিন্দুর মত একটা আলো দেখে রক্তে নাচন উঠে রুস্তম শেখের। মনটাকে ঠিক করে নেয় শেষ বারের মত।

কাজটা আজকেই করতে হবে এমন কথা নেই, আরও দু-তিনটা সুযোগ আসবে সামনে। চোখটা শিকারী বিড়ালের মত শরু হয়ে গেছে তার। আরও কিছুক্ষন পরে নৌকার পিছনে পিছনে সাতরাতে শুরু করে সে। কালো শরীর থেকে পিছলে পিছলে সরে যেতে থাকে ডাকাতিয়া নদীর কালো পানি।

ভাটার টান শুরু হয়ে গেছে, পানি নেমে যাচ্ছে দ্রুত।

(যতটা নিখুত হবে ভেবেছিলাম, তত নিখুত হলোনা কাজটা। সংলাপগুলো খুলনা/সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় দিতে পারলে ভাল হত। ভাষাটা ভুলে গেছি বলে দিতে পারলাম না। কোন পাঠক মন্তব্য আকারে দিলে গল্পে জুড়ে দিব।)

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩১ টি মন্তব্য

  1. তৌফিক (৯৬-০২)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ১০:৩১ পূর্বাহ্ন |

    সালাম ফয়েজ ভাই, ঈদ কেমন হইলো?

    আগে প্রথম কমেন্ট কইরা নেই, তারপর পড়া। :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:০৯ অপরাহ্ন|

    ওয়ালাইকুম সালাম, এইতো মোটামুটি।

    বাচ্চারটার ঠান্ডা লেগে গেছে।

    [ জবাব দিন ]

  2. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ১০:৪৩ পূর্বাহ্ন |

    ভাইয়া,ভালো লাগলো পড়ে………।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:০৯ অপরাহ্ন|

    :)

    [ জবাব দিন ]

  3. তৌফিক (৯৬-০২)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ১০:৪৫ পূর্বাহ্ন |

    ধন্যবাদ ফয়েজ ভাই। রাত্রে বাসায় ফিরা ফ্রোজেন ডিনার গরম কইরা খাইতে খাইতে লেখাটা পড়লাম। আপনের লেখা ছিল বইলা রক্ষা না হইলে এই অখাদ্য (আল্লাহ মাফ করুক) খাইতে বড়ই কষ্ট হইত।

    আল-মাহমুদের “জলবেশ্যা” গল্পটার মতো স্বাদ পাইছি এখানে।

    গল্প নিয়া কোন কথা নাই, মতি বসাকের নাম নিয়া আছে।

    মতি নামটা সাধারণত মতিয়ার বা মতিউর – এর সংক্ষিপ্ত সংস্করণ হয়, আর বসাক তো হিন্দু নাম। আমার কাছে কেমন যেন লাগল নামটা।

    গল্প সরাসরি প্রিয়তে।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৪ অপরাহ্ন|

    :D যাক, খ্যাপ টা একটা কামের কাম করছে, তা এই ডিনারের নাম কি দিছিলা?

    ঠিকই আছে তোমার কথা, আবার উল্টাও আছে। যেমন ধর “মজুমদার” হিন্দু, মুসলমান কমন নাম। বসাক নামটা কেন জানি মনে ধরছে লেখাটার সময়। তাই নিয়েছি। এত কিছু ভাবিনি।

    [ জবাব দিন ]

  4. মুসতাকীম (২০০২-২০০৮)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ২:৫১ অপরাহ্ন |

    খুবই ভালো হইছে :clap: :clap: :clap: :clap: :clap:
    :boss: :boss: :boss: :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৫ অপরাহ্ন|

    মুসতাকীম, নাজমুলের ব্যাস্ততা কাটে নাই। নাকি মন খারাপ করে আছে আমাদের উপর?

    [ জবাব দিন ]

  5. তাইফুর (৯২-৯৮)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ৩:৩৭ অপরাহ্ন |

    খ্যাপের জন্য প্রতীক্ষার পালা শেষ হইল।
    ফয়েজ ভাই, গল্প বর্ণনা অসাধারণ হইছে। দারুন ফিনিশিং। সার্থক ছোট গল্প।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৬ অপরাহ্ন|

    অত ভাল হয় নাই। ডিটেলিং এ বিরাট ঘাপলা আছে। মাইনাস লেখা এইটা

    [ জবাব দিন ]

  6. রহমান (৯২-৯৮)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ৯:২৩ অপরাহ্ন |

    ফয়েজ ভাই, লেখাটা ভাল লেগেছে :thumbup: । আশা করি নিয়মিত লিখবেন :guitar:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৭ অপরাহ্ন|

    ওই, আমিতো পুরা নিয়মিত, বাড়ি গেছিলাম ছুটিতে, আসি দেখি তুমি ড্যাশিং ওপেনিং দিছ একটা। গুড গুড

    কিপ ইট আপ।

    [ জবাব দিন ]

  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ১৬, ২০০৮ at ৯:৩৭ অপরাহ্ন |

    যাক খ্যাপের জন্য পথ চেয়ে বসে থাকা শেষ হইলো শেষমেশ :D
    চরম হইছে বস্ :boss:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৯ অপরাহ্ন|

    পথ চাওয়া শেষ হইছে এই কথাটা ঠিক আছে।

    পুরাটা পইড়া মনে হইছে ঠিক মত হইলনা ব্যাপারটা। বুঝছনা।

    [ জবাব দিন ]

  8. শার্লী (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ১:৪৭ পূর্বাহ্ন |

    ভাই জটিল হইছে গল্পটা। :boss: :clap: :thumbup:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:১৯ অপরাহ্ন|

    ভালো লাগছে তোমার, এই জন্য খুশি হইলাম

    [ জবাব দিন ]

  9. তানভীর (৯৪-০০)
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ১০:৪৮ পূর্বাহ্ন |

    ফয়েজ ভাই, এত সুন্দর করে লিখেন কিভাবে? আমাকে একটু শিখায়ে দিয়েন, আমারো গল্প লিখতে ইচ্ছা করে।

    চমৎকার হয়েছে গল্পটা। :clap: :clap: :clap:

    আপনাকে :salute:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২১ অপরাহ্ন|

    তোমার পোষ্টটা যে পয়লা পোষ্ট এইটা বুঝতে পারিনাই কমেন্ট পড়ার আগ পর্যন্ত। তুমি তো দারুন লেখ, মাঝে মাঝে দিও এক দুইটা।

    [ জবাব দিন ]

  10. টিটো রহমান (৯৪-০০)
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ১:৫৯ অপরাহ্ন |

    ওয়াও…..কোরবানীতে মস্তিস্ক সচল ছিল বোঝা যায়। দুর্দান্ত
    :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২১ অপরাহ্ন|

    :(

    [ জবাব দিন ]

  11. কামরুলতপু (৯৬-০২)
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ৭:২৫ অপরাহ্ন |

    দুর্দান্ত বর্ণনা। ভাইয়া ঐ দিকের সব কিছু এইভাবে জানেন কিভাবে? সার্থক ছোটগল্প কারণ আমার এখন খালি মনে হচ্ছে পরে কি হইল কারে মারল কেমনে মারল পারল নাকি শেষ পর্যন্ত …

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২৩ অপরাহ্ন|

    খুলনায় ছিলাম অনেকদিন, তবে গল্পে খুলনা, সাতক্ষীরা, রুপসা, বিল ডাকাতিয়া এইগুলি ছাড়া বাকি সব তো বানাইছি। বাস্তবে নাই।

    [ জবাব দিন ]

  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ৭:৩৯ অপরাহ্ন |

    দারুণ!! একটানে পড়েছি। ভালো লেগেছ লেখা এবং বিষয়বস্তু দুটোই। ভালো থেকো।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২৩ অপরাহ্ন|

    ধন্যবাদ সানাউল্লাহ ভাই। আপনার ভালো লেগেছে দেখে খুব অবাক হলাম।

    [ জবাব দিন ]

  13.   জুনায়েদ কবীর
       ডিসেম্বর ১৭, ২০০৮ at ৮:৪৮ অপরাহ্ন |

    ফয়েজ ভাই, দক্ষিণ অঞ্চল নিয়ে তো লিখলেন…
    এবার উত্তর অঞ্চল নিয়ে লেখা চাই…

    লেখার কথা কি আর বলব?
    :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২৬ অপরাহ্ন|

    এখন মাথার ভিতর ইলেকশন আর দিল বদলের গান ঘুরছে। কাজের চাপটাও অনেক বেশি। অনেক দিল ছিলাম না তো।

    জুনায়েদ, কাব্য তো মনে হয় তোমার ব্যাচ, কই গেল ছেলেটা? আমাদের উপর এত রাগ করল? দেখ না একটু আনতে পার কিনা।

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:৪৪ অপরাহ্ন|

    ও খুব ইমোশনাল ছেলে…কয়েক দিন যাক…তারপর বলব

    [ জবাব দিন ]

  14. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ১৮, ২০০৮ at ৩:০৬ অপরাহ্ন |

    আরও কিছুক্ষন পরে নৌকার পিছনে পিছনে সাতরাতে শুরু করে সে। কালো শরীর থেকে পিছলে পিছলে সরে যেতে থাকে ডাকাতিয়া নদীর কালো পানি।

    ভাটার টান শুরু হয়ে গেছে, পানি নেমে যাচ্ছে দ্রুত।

    তারপর? তারপর??
    অসাধারণ ফিনিশিং :clap: :clap: । অন্য কোনরকম হলে এত ভালো লাগত না মনে হয়।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ১৮, ২০০৮ at ৫:২৭ অপরাহ্ন|

    তারপর আর কি? মারতে পারল কিংবা পারে নাই, খ্যাপের তাতে কিছু যায় আসে না।

    তুমি ক্যামন আছ সায়েদ?

    [ জবাব দিন ]

  15.    ডিসেম্বর ১৯, ২০০৮ at ২:০১ পূর্বাহ্ন |

    খুব তাড়াহুড়ো করে শেষ করে দেয়া হয়েছে বলে মনে হয়েছে।

    প্লটটা দারুন। আরো গল্প চাই। :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ২০, ২০০৮ at ৩:০৭ অপরাহ্ন|

    তাড়াহুড়ো মনে হল? এমনিতেই বড় বড় লাগছে, আরও বড় করব গল্প গুলো?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard