মাথার ভিতরে হলুদ চিন্তা আর ঘুণেপোকার কিট কিট আওয়াজ…
চোখে বুঁজে আসে মাদকতায়……
আমি চোখের মনিতে আলপিন গেঁথে বেঁকে যাওয়া নদীর আর্তনাদ শুনি…
বাতাসে উড়ে বেড়ায় লালপেড়ে ঘুড়ি।
নদীর বাঁকে রমন ক্লান্ত শরীর ঘিরে থাকে প্রিয়তমার ঘ্রানে
হলুদ-হলুদ চিন্তা মিশে মিশে যায়।
ঘুম আসে না।
যে যাবার সে চলে যায় অবলীলায়।
পড়ে থাকে শুধু মায়া।
আমি মেরুদন্ডের বাঁকে বাঁকে গ্রীজ ঘষে নেই।
সোজা হয়ে দাঁড়াবো বলে।
বিষন্নতা, প্লিজ তুমি চলে যাও।
আমাকে একটু একা থাকতে দাও।
বুকটা একটু চিরে দেখি…………
কতটুকু হারালে তবে পূর্ন হয় পাত্র।
প্লিজ, চলে যাও।
শুনে যাও,
ভালোবাসা একটি অশ্লীল শব্দ ছাড়া আর কিছু নয়,
স্বেদ আর বীর্যে জড়ানো ঘন পুটুলির মত।


(৬ভোট, ৪.৮৩/ ৫)
৩৯ টি মন্তব্য
[ জবাব দিন ]
বিষন্ন কবিতা!

দুইদিনের এই দুনিয়ায় সবই মায়া!!
(অফটপিকঃ কিছু টাইপো আছে ফয়েজ ভাই, ঠিক করে নিয়েন।)
[ জবাব দিন ]
বলে দাও কোন গুলো
[ জবাব দিন ]
যে যাবার সে চলে যায় অবলীয়লায়।
যে যাবার সে চলে যায় অবলীলায়।
সোজা হয়ে দাড়াবো বলে।
সোজা হয়ে দাড়াঁবো বলে।
[ জবাব দিন ]
এহসান ভাই, আপনার কমেন্টে একটা টাইপো আছে…

দাড়াঁবো…
হবে দাঁড়াবো…
[ জবাব দিন ]
ফয়েজ ভাই………
শুন্যতা -> শূন্যতা
ঘুনেপোকার -> ঘুণপোকার (সম্ভবত)
বুজে -> বুঁজে
লালপেরে -> লালপেড়ে (সম্ভবত)
ঘসে -> ঘষে
(ঠিক করে পরে মন্তব্যটুকু মুছে দিয়েন)
[ জবাব দিন ]
সব গুলো আপডেট কর হয়েছে।
সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
[ জবাব দিন ]
কবিতা !!!!!!!!
ফয়েজ ভাই !!!!!!!!!
ভাই কি লিখলেন এইটা
[ জবাব দিন ]
এর আগেও তো কবিতা লিখেছি কিছু, নতুন তো নয়
[ জবাব দিন ]
আরেএএএ কইলাম যে এত জোশ একজন কবি এদ্দিন কবিতা দেন নাই কেন ??
[ জবাব দিন ]
কবিতা লেখা বড় কস্টকর কাজ রে ভাই। পাব্লিকও খায় কম।
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, এতো বড় লেখা দিলেন যে? পুরা বছরের টা নাকি??
কঠিন হইছে কবিতা
[ জবাব দিন ]
এই বছরে আর কবিতা প্রসবের চান্স কম।
আছো কেমন তুমি?
[ জবাব দিন ]
বিষন্ন কবিতা।
[ জবাব দিন ]
হুম, বিষন্ন আছি ঈদানীং।
দূর ছাই জীবন।
[ জবাব দিন ]
রেটাইয়া গেলাম। আমি আবার পাঁচ ছাড়া রেটাই না।
ফয়েজ ভাই, “ঘসে”-টা কি “ঘষে” হবে না?
[ জবাব দিন ]
কি হবে আমি জানি না, তবে ঠিক করে দিয়েছি পাব্লিকের কথা মত।
আমি আবার ভীষন গনতান্ত্রিক মানসিকতার লোক
[ জবাব দিন ]
ফয়েজ, তুমিও!! নাহ্ এরপর বোধহয় আমার পালা! কবিতা একটা লিখতেই হবে।
[ জবাব দিন ]
আমার ধারনা আপনি অনেক কবিতা লিখে রেখেছেন চুপি চুপি
[ জবাব দিন ]
সিসি আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওই স্বভাব ছিল! তারপর বুঝলাম ওইডা আমার জগত না!!
[ জবাব দিন ]
জাতি ঐগুলাই দেখতে চায়
[ জবাব দিন ]
কবিতা পড়ে আমারো একটা কবিতা লিখতে ইচ্ছা করতেছে ।

[ জবাব দিন ]
তাই..।…।
মজা পেলাম।
[ জবাব দিন ]
বস, এইখানে ‘র’ এর স্থানে ‘ড়’ হবে?
(ছিদ্রান্বেষণের জন্য আমি আমার ব্যান চাই
)
[ জবাব দিন ]
চিটাগাং কবে আসবা তুমি?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ।
ইমোর ব্যান চাই
[ জবাব দিন ]
ঈদেতো বাড়ি যাচ্ছেন, তাও বিষন্ন ক্যান?
[ জবাব দিন ]
বিষন্নতা একটি রোগ,
[ জবাব দিন ]
ধন্যবাদ পড়ার জন্য।
[ জবাব দিন ]
ইটা কী কইলেন???
নাহ আপ্নার ব্যাঞ্চাই।
[ জবাব দিন ]
নাদের আলী
এই একটি মাত্র জীবনে আর কতবার ব্যান হবো আমি?
[ জবাব দিন ]
বড়ই সৌন্দর্য্য কবিতা…

[ জবাব দিন ]
ধন্যবাদ শেষ পর্যন্ত লেগে থাকার জন্য।
[ জবাব দিন ]
ঈদেতো বিষন্ন ,তাও বাড়ি যাচ্ছেন ক্যান?
[ জবাব দিন ]
বাড়ি তো বিষন্ন ,তাও ঈদে যাচ্ছেন ক্যান?

[ জবাব দিন ]
টাকা পয়সা খরচা হচ্ছে তাই মনে হয় বিষন্ন।
[ জবাব দিন ]
ভাবছিলাম এই নেগেটিভ ডোমেইনটাতে আমি একাই লিখি, এখন দেখি ফয়েজ ভাইও জয়েন করছে
এই অংশটা মনে হয় আরেকটু ভাল হতে পারতো।
বাকিটা বেশ ভাল লাগল পড়তে
[ জবাব দিন ]
ফয়েজ ভাই,
আমি ক্যাডেটের কেউ নই। তবুও মাঝে মাঝে এই আপনাদের ব্লগে এসে ঘুরে বেড়াই। ভালো লাগে। অনেক ভালো লাগে। বিষণ্নতা দিয়ে কীভাবে বিষণ্নতা কাটাতে হয় তা আপনার জানা। আমিও বুঝি।
আপনার এক একটা লেখা পড়ি আর ভাবি- ভাবনার সঙ্গে ভাবনা কীভাবে এতো মিলে যায়। ছাপোষা মানুষ এই আমি। আপনাদের মতো স্যালুট দিতে শিখিনি। তাতে কোনো খেদও ছিল না। তবে আজ বড্ড শিখতে ইচ্ছে করছে। আপনাকে স্যালুট দিতে চাই। স্যালুট প্রতিটি লেখার জন্য।
ভালো থাকবেন।
এহেছান লেনিন
[ জবাব দিন ]