random header image

অমরত্ব চাই না, শুধু মানুষ হতে চাই

যদি এমন হয়,
আমারে ভেঙ্গে দিলে হবে পৃথিবী হবে উন্মাতাল
আমারে শৃংখল পড়ালে মুক্তির ঘ্রাণে পাগল-পারা হবে এই নিখিল
আমারে চুরমার করে দিয়ে তোমরা হবে মুক্ত বিহংগ
পৃথিবীর সব শোষণের হবে পরাজয় ।

যদি এমন হয়,
আমার দু’চোখে বাঁধন পড়িয়ে তোমরা সবে দেখবে
অন্তরীক্ষের অপরুপ সুধা
আমার কর্ণকুহরে ঢেলে দিয়ে সীসা
তোমরা সবে শুনবে মহাপুরুষের অমিয় সব বাণী
আমায় ঘ্রাণহীন করে করে সবাই মেখে নেবে তোমরা
হিজল পাতার  আর শরতের বুনো মেঘের  ঘ্রাণ
আমাকে নির্বাক করে দিয়ে তোমরা সগর্জনে বলে উঠবে
অমরত্ব চাই না, শুধু মানুষ হতে চাই —
সৃষ্টির সেরা, পাপে-তাপে আর পুণ্যে-উত্থানে মম সমব্যথী

তবে জেনে নিও—
আমি হয়ে যাবো চিরতরে অন্ধ, মূক আর বধির
জগতের সব শৃংখল আমা-পরে জড়িয়ে,
আমি চিরতরে চলে যাবো সম্রদ্র-গর্ভে ।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard