আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকি।
কেন যেন ঘুম ধরে না
কোলবালিশটা আঁকড়ে ধরে-
এপাশ-ওপাশ করতে থাকি।
কখনো পাশে শোয়ানো মোবাইলটা তুলে
সময়টা জেনে নেই, আচ্ছা-
গভীর রাতে সময়টা শ্লথ হয় কেন?
আইনস্টাইনের আপেক্ষিকতার কোনো-
উদাহরণ নয়তো! অফ্..
আবার সায়েন্সের কচকচানি!
তারচেয়ে বরং ওই রাতগুলোকে ভাবি
গভীর রাত-
আকাশে স্বীয় মহিমায় উজ্জ্বল চাঁদ
আর তারচেয়েও সুন্দর তার আলো
চারপাশে অজস্র নক্ষত্র-
কালপুরুষ,বৃশ্চিক অথবা সপ্তর্ষি,
অনিন্দ্যময় সুবিশাল আকাশ
কারাগারসদৃশ চারদেয়ালে বন্দী
অথচ মুগ্ধ এক কিশোরের চন্দ্রস্নান
নিজেকে বিলীন করে দেয়া প্রকৃতিতে
কিম্বা মহান হওয়ার প্রতিশ্রুতি
আকাশের মতো..
এখনও গভীর রাত
চারপাশে কেউ জেগে নেই
হয়তো অনেকে জেগে আছে-
প্রিয়তমেষুকে ভালোবাসার মগ্নতায়।
আর আমি….
ইদানিং বন্ধুরা জিজ্ঞেস করে,
“কিরে, এত রাত জেগে-
তুই কি করিস?!”
আমি মিচকি হেসে বলি,
“আরে বোকা, এটা বুঝিস না!
বিয়ের পরের দিনগুলোর প্র্যাকটিস করি!”



২২ টি মন্তব্য
[ জবাব দিন ]
কানাডার হাইস্পিড দিয়া আমার ডায়াল আপের সাথে মামদোবাজি??
হবে না, এইটাতে আমিই প্রথম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
প্রথম…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ফায়সাল ভাই, মাথা ঠান্ডা করেন, নেন এক কাপ খুল্ড কফি খান।
পুরা সপ্তাহে মাত্র একবার ফাষ্টো হইছি।
[ জবাব দিন ]
ছোট ভাইয়া আর ফয়সাল ভাই তোমরা দুইজনেই যৌথভাবে পরথম।
নাও।
এখন মাথা ঠান্ডা করে
অফটপিকঃ ছোট্ট কি ফায়সাল ভাই ডাকিস নাকি?
[ জবাব দিন ]
বড় ভাইরে এট্টু আদর/সম্মান কইরা ফায়সাল ভাই ডাকি।
[ জবাব দিন ]
ছোট ভাইয়ের আদর, আদর। আর বড় ভইনের আদর আদর না।
ফয়সাল ভাই তোমারে ” ফায়সাল ” ডাকাতে কান্নাকাট করতেছিলা ক্যান??
[ জবাব দিন ]
ভাবীপ্পুর মনে দুস্ক দেয়ার জইন্য ফয়সালের ব্যঞ্চাইইইইইইইইই
[ জবাব দিন ]
কবিতা বুইজলাম না
কঠিন ভাব
[ জবাব দিন ]
ক্যান বুজলি না
[ জবাব দিন ]
ওভার হেড হইয়া গেল গা

তয় মনে হয় ভালাই হইছে
[ জবাব দিন ]
এ্যাঁ………
[ জবাব দিন ]
ভালো লেগেছে ভাইয়া
অফটপিকঃ ভালো আছো? কেমন যাচ্ছে দিনকাল??
[ জবাব দিন ]
ধন্যবাদ, ভাবীপ্পু
। কাল রাতে হঠাৎ মনে হল অনেকদিন সিসিবিতে কোন লেখা দেই না। তাই যা মনে এসেছে, তাই লিখেছি
অ.ট.- শরীরডা ভালা তয় মনডা ভালা না।
আর দিনকাল কবিতাটার মতই পানসে
[ জবাব দিন ]
জাবীর…দোস্ত কবিতাটা মনে হয় ভালাই হইছে।কিন্তু আমার ছোট মাথায় কিছু লাগলো না।
[ জবাব দিন ]
দোস্ত, আসলে আমার কিছুই করার নাই। কলেজে একদিন রাতিল ফিজিক্স বই খুলে ১টা পৃষ্ঠার দুপাশে হাত রেখে বলল,দেখ, আর্টসেলের লিরিক্স
আমারটাও অনেকটা এইরকম
। খারাপ লাগলে মাপ কইরা দিস
[ জবাব দিন ]
মোসাদ্দেক ভাই, এইটা চাঁদ-তারাদের নিয়া না
………….এইটা হইল রাত জাগা নিয়া
ভালো লাগার জন্য থ্যাঙ্কুউউউউ……
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]