random header image

আহসান ভাই রিটার্নস

ভাই,কেউ বলতে পারবেন কি,ব্যাঙের শুক্রাণু আর সাপ এর ডিম্বাণু মিলে যে জীব সৃষ্টি হবে তা কেমন হবে?!? :dreamy:

সেই কাহিনী আজ শুনুন তাইলে……

আমি তখন ক্লাস এইটে।সবেমাএ জীববিজ্ঞানের কিছু কিছু বিষয় বুঝতেছি,আর কিছু বিষয় মাথার মধ্যে ৭০ ডিগ্রী সেলসিয়াস এর বেশি তাপমাত্রায় ফুটতো।(বি:দ্র: আমার মাথার গলনাঙ্ক কক্ষ তাপমাত্রার একটু বেশি!)।এর প্রমাণ আমি আমার বালিশ ও হাউজের বাথরুমে পেয়েছি।পাঠকগণ,কথাটাকে প্লিজ অন্যভাবে নেবেন না।মাথার চুল যে হারে উঠছিল,তাতে ঘুম থেকে উঠেই আগে বালিশ ঝাড়তে হত;আর বাথরুমে গোছলের সময় পানি যেন না আটকায় তার ব্যাবস্থা করতে হত।তবে এটুকু ঠিকই বুঝতাম,হাওয়া থেইকা ক্যামনে একটা জ্বলজ্যান্ত প্রাণী(মানুষ,বিড়াল,কুকুর,…প্রমুখ) এই সুজলা সুফলা ধরণীতে আগমণ করে।আর রিসেন্টলি সুকুমার রায়ের হাইব্রিড নামগুলার(বকচ্ছপ,সিংহরিণ…)সংস্পর্শে এসে কোনভাবেই একটা ইকুয়েশন মিলাইতে পারছিলাম না।ব্যাঙের শুক্রাণু আর সাপ এর ডিম্বাণু মিললে কি হবে?ক্লাসমেট প্রায় সবাইকে জিজ্ঞাসা করছি,কিন্তু কারো ‘লিমিটেড ব্যাঙ্ক একাউন্ট’এ আমার এই সহজ সরল চেকটা ভাঙ্গাইতে পারি নাই।অগত্যা,আমার প্রাণপ্রিয় বড় ভাই,আমার জন্ম জন্মান্তরের শুভাকাঙ্খী,আমার সব প্রশ্নের উত্তর জানা একমাএ ‘ওরাকল’,আহসান ভাইয়ের(৩৫তম ইনটেক,মকক) সরণাপন্ন হলাম।তিনি ডাইনিংয়ে আমার বাম পাশে বসেতন।একদিন ডিনারে সবাইকে ডিমের কারি দিছে।কারি বলতে,ঠান্ডা পানির সাথে বিশ্বের তাবৎ মশলার সংমিশ্রণে যে অদ্ভুত যৌগ তৈরী হয়,তা।ডিমটা ফুল সিদ্ধ,গরম তেলে একটু ভাজা।সবার সামনে প্লেট আর প্লেটের বামপাশে হাফপ্লেটে কারি থাকতো।ভেজিটেবল দিয়ে খাওয়া শেষ করে,যেইনা কাটা চামচের মাথা দিয়ে ডিমটা হাফ প্লেট থেকে ফুল প্লেটে ট্রান্সফারের উদ্যোগ নিয়েছি,রাস্তার মধ্যে কোন এক দুর্নিবার আকর্ষণে ডিমটা নিউটনের সূত্যের প্রমাণ স্বরূপ হাফপ্লেটের বুকে যেয়ে পরল।কোন যুবতী মেয়ে আমার বুকে ২০০ কিমি স্পিডে ধাক্কা খাইলেও এতটা ‘ইয়ে’ হতাম না।মুহূর্তে বিস্ফোরণ,স্প্লিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত আহসান ভাইয়ের হাত।খাওয়া রেখে সাবধান হয়ে বললাম,”কাইন্ডলি,সরি,আহসান ভাই”।আমার দিকে তাকিয়ে বললেন,”কি ব্যাপার.কি হইছে?”।”কিছু না”,আমার সরল উত্তর।পাঠকগণ,বুঝতেই পারছেন,তিনি আমার অপকর্মটি ধরতে পারেননি।আসলে তিনি ক্লাসমেটদের সাথে গল্পে মশগুল ছিলেন,তাই বুঝতে পারেন নি।২ সেকেন্ডে মাথা ‘ডিফ্রাগমেন্ট’ করলাম।বাঁচতে চাইলে তার মাথা অন্য দিকে ঘুরাতে হবে।বললাম,”কাইন্ডলি,আহসান ভাই,একটা কথা..”।”কি কথা???”।”কাইন্ডলি,আহসান ভাই,কাইন্ডলি,ব্যাঙের শুক্রাণু আর সাপ এর ডিম্বাণু মিলে যে জীব সৃষ্টি হবে তা কেমন হবে?”।বুঝলাম না,আমার কথা শুনে টেবিলের সবাই ‘স্টাচু’ হয়ে গেল কেন!উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি এইমাএ সাঁতরে আটলান্টিক পাড়ি দিয়ে এসে ওনার সাথে ডিনার করছি!কাঁপা গলায় বললেন,”ক্লাস ১০ এ তোমার স্কড(গাইড,আমর স্কড এর স্কড) কে?”।”কাইন্ডলি,ওয়ালিদ ভাই”।ওয়ালিদ ভাই ডাইনিংয়ে আমার সামনেই বসেছেন।”কাল ওয়ালিদের কাছে থেকে ক্লাস ১০ এর বায়োলজি বই নিয়ে ব্যাঙ চ্যাপ্টারটা ফুল মুখস্ত করে ২ দিন এর মধ্যে আমাকে জানাবা।”"কাইন্ডলি,জ্বী,আহসান ভাই,কাইন্ডলি,’সাপ’ চ্যাপ্টারটা কোথায় পাব?”"সাট আপ…ফা** শিট”।”কাইন্ডলি,জ্বী”।

পরদিন ব্রেকফাস্টে আমাকে দেখেই বললেন,”কাল আমার জামায় রঙ লাগাইছে কে?”।”কাইন্ডলি,আমি…মানে…আমি না..”করুণ চোখে তাকিয়ে থাকলাম তার দিকে।”স্টুপিড,ওইটা পড়ছ?”"কাইন্ডলি,পড়ছি”। আজও ওই চ্যাপ্টারটা শেষ করতে পারি নি।তবে মনের মধ্যে একটা কথা বারবারই উঁকি দেয়…

ব্যাঙের শুক্রাণু আর সাপ এর ডিম্বাণু মিলে যে জীব সৃষ্টি হবে তা কেমন হবে?!?

৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১০৬ টি মন্তব্য

  1. সামিয়া (৯৯-০৫)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:১২ অপরাহ্ন |

    :no:
    ডাইনোসরের মাথা খারাপ জানতাম, এরও যে খারাপ সেইটা জানতাম না

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৪৪ অপরাহ্ন |

    ~x( :-/ :-/ :-/ ~x(

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৫৩ পুর্বাহ্ন |

    ডাইনোসরের ব্যাপারটা ইন্টারেস্টিং :) :D :P
    তার উপর আবার মাথা খারাপ ডাইনোসর!! মহা ইন্টারেস্টিং :D :D :P :P :) :)

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৩৭ অপরাহ্ন |

    ডাইনোসরের মাথা খারাপ জানতাম, এরও যে খারাপ সেইটা জানতাম না

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪২ অপরাহ্ন |

    :| নো কমেন্ট

    [ জবাব দিন ]

  2. শার্লী (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:২১ অপরাহ্ন |

    তুই মেডিক্যালে পড়লে খবর ছিল। ইঞ্জিনিয়ারিং পড়তেছিস তাই ভালো।

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৪৩ অপরাহ্ন |

    তুই মেডিক্যালে পড়লে খবর ছিল। ইঞ্জিনিয়ারিং পড়তেছিস তাই ভালো।

    ইঞ্জিনিয়ারিং এর খবরও একদিন দেবো,ইন্স্ল্লাহ। :wink:

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:০০ পুর্বাহ্ন |

    কি কি ইঞ্জিVV বানাইলি?

    [ জবাব দিন ]

  3.    ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:২৮ অপরাহ্ন |

  4.    ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:৩০ অপরাহ্ন |

  5. হাসনাইন (৯৯-০৫)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:৩২ অপরাহ্ন |

    সিরুম হয়ছে রে… :))

    কাইন্ডলি

    তয় এইডা বেশি মজার। :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪৩ অপরাহ্ন |

    :shy:

    [ জবাব দিন ]

  6. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৭:৫৪ অপরাহ্ন |

    তুমি ইঞ্জিনীয়ারিং পড়ছ…ভালো! :clap:
    তবে তোমার যে অবস্থা… :(
    যাই হোক দোয়া করি, ভবিষ্যতে তুমি যেন খুব ভাল একজন উকিল হও… B-)

    অফ টপিকঃ সিনিয়রের সাথে (তাও আবার অল্টারনেটিভ) এভাবে কথা বলা- আমাদের ক্ষেত্রে ছিল অকল্পনীয়… :no:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ৮:০৫ অপরাহ্ন |

    আমাদের রিজভি ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো উকিল হবে।

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৪০ অপরাহ্ন |

    :no:

    [ জবাব দিন ]

    জাফর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:০০ পুর্বাহ্ন |

    রিজভি ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো উকিল হবে

    রিজভি ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো উকিল হয়ে অন্নেক রোগী দেখবে!!!! :D =)) :-B

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:১৬ পুর্বাহ্ন |

    তাইলে তো অনেক ভাল হবে… :D
    ওর যখন অনেক টাকা হবে তখন যে ব্যাংকের ম্যানেজার থাকবে ওখানেই জমা রাখতে পারবে… :-B :party:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:২৩ পুর্বাহ্ন |

    ঠিক ঠিক, তখন ক্রিকেট দেখার জন্য আর টিভি না কিনলেও চলবে :D

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:৩১ পুর্বাহ্ন |

    নিয়মিত তো আর জাতীয় দলে খেলতে পারবে না…(কারন ফর্ম তো টেম্পোরারী!) :-B
    তখন তো ক্রিকেট টিভিতেই দেখতে হবে… ;)
    তাই, টিভি ওকে কিন্তেই হবে… :dreamy:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:৩৯ পুর্বাহ্ন |

    তখন অবশ্য নাটক করা ছেড়ে দিতএ পারে, তাহলে হলে যেয়ে সিনেমা দেখার সুযোগ আসবে।

    [ জবাব দিন ]

    জাফর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:৪৭ পুর্বাহ্ন |

    নাটক এর সাথে দুই একটা ফিল্ম ও করতে পারে!! আর এইসব কত্তে কত্তে যখন Experienced হয়ে যাবে , তখন না হয় দুই একটা ছবি ও পরিচালনা করল!! :-B :awesome:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:৫২ পুর্বাহ্ন |

    তখন কি ও পলিটিক্স করা ছেড়ে দেবে??? :(
    এত সম্ভাবনাময় একজন… :no:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:৫৯ পুর্বাহ্ন |

    তা অবশ্য ঠিকাছে, কিন্তু বুঝতে হবে বাণিজ্য মেলাতো বছরে একটাই হয়, তাইনা! বাকি সময়টা না হয় ও ওর গার্মেন্টস ফ্যাক্টরিতেই দিলো

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:১৫ পুর্বাহ্ন |

    বিসিএস ক্যাডার হয়েও ব্যবসা করবে… :thumbdown:
    রিপোর্ট হলে তো ওর চাকুরি নিয়ে ঝামেলা হয়ে যাবে… :(

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৩২ পুর্বাহ্ন |

    তাইলে থাক, এত ভালো গান গায় যখন বেচারা তাইলে গায়কই থাকুক, উপস্থাপনা না হয় না ই করলো :-B

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৪১ পুর্বাহ্ন |

    আপ্নে ভাই পারেনও…ও-ও তো একজন মানুষ, তাই না???? :-B
    জিম চালানোর পাশাপাশি শিক্ষকতা ও কিভাবে করবে???? :no:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৫৭ পুর্বাহ্ন |

    ওরে হাঁটু আর ঠোলা বাহিনী ঘুরায় আনোন যায় না ;) ;) ??

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:০৯ পুর্বাহ্ন |

    একটা ছেলে সাংবাদিকতা করছে… B-) :thumbup:
    তাকে দিয়ে আপনি এক্সপোর্ট-ইম্পোর্ট এর ব্যবসা করাতে চান…??? :no: :thumbdown:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:১৪ পুর্বাহ্ন |

    সেটাই, আজকালকার ছেলে, আর.জে. হতেই পারে। সবাইকে যে তায়কোন্দো খেলোয়াড় হতে হবে এমনতো কোনো কথা নেই, তাই না B-)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৩৩ পুর্বাহ্ন |

    সুমো???? :-o
    ওর যা শরীর…ও কি ওয়েট লিফটিং করতা পারবে???? :no:

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪০ পুর্বাহ্ন |

    আমার মনে হয় যতই ভালো সাঁতারু হওক পাশাপাশি নাচ টাও চালিয়ে যাওয়া দরকার। ;) ;)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪৪ পুর্বাহ্ন |

    কামরুল ভাই এটা খুব ভালো একটা কথা বলেছেন… :clap:
    সাইক্লিং করে বলেই ছেলেটা এত ফিট আছে… :-B :thumbup:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪৪ পুর্বাহ্ন |

    এইটা একটা কথা বললি তুই :thumbdown: আজকাল শেয়ার ব্যবসায় কত ঝুঁকি সেটা জেনেও ওকে এই বুদ্ধি দিচ্ছিস! তার চেয়ে ও বুটিক হাউস দিতে চাচ্ছহে যখন বাধা দেয়াটা ঠিক হবেনা :thumbup:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৫০ পুর্বাহ্ন |

    কিন্তু তেলের দাম যেভাবে বেড়ে গেছে… :-B
    ও কি গরু-ছাগল, হাসঁ-মুরগী আর মাছের চাষ করে মুনাফা করতে পারবে??? :dreamy: :no:

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৫০ পুর্বাহ্ন |

    কিন্তু বেশিদিন ওর কবিতা না পেলে পাঠকদের কি রিএকশন হবে ভেবে দেখেছেন? :wink: :wink:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৫৩ পুর্বাহ্ন |

    তাও ঠিক… :-B
    শেষে অর্ডার দিয়েও গাড়ি না পেয়ে কাস্টমাররা ওর ফার্নিচারের দোকান না ভেঙ্গে ফেলে… :bash:

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:০১ পুর্বাহ্ন |

    জুনায়েদ
    বড়ভাই হয়েও তুই ওকে আদম পাচারের ব্যাবসায় নামতে বলছিস? ছি!!
    তারচেয়ে এখানে কন্ডাক্টরি করতেছে তাই করুক না। :grr: :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:০৬ পুর্বাহ্ন |

    আমিও সেইটাই বলি, আরে বাবা বললেইতো আর রাতারাতি নামকরা জ্যোতিষী হয়ে যাওয়া যায়না, আগেতো ফটোস্ট্যাটের ব্যবসাটা একটু দাড়াক, নাকি

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:০৭ পুর্বাহ্ন |

    ছেলেটা এত সুন্দর ছবি আঁকে… :clap:
    ও যদি মসজিদের ঈমাম না হত- আমি খুব অবাক হতাম… :-B

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:১৮ পুর্বাহ্ন |

    আমিতো কিছুই বুঝতে পারলামনারে জুনা, এটা তুই কিভাবে বলিস! অবসরে গেম খেলে দেখেকি ছেলেটা বায়োগ্যাস প্ল্যান্ট বানাতে পারবেনা!

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:২৭ পুর্বাহ্ন |

    আপ্নারা আসলে মানুষ না। :P ছেলেটার আগ্রহ ম্যাজিসিয়ান হবে , অথচ ওকে জোর করে সেলস-এর চাকরিতে ঢুকিয়ে দিলেন। x-( ;)

    অফটপিকঃ
    জুনা, কাইয়ুম ভাই কমেন্ট বক্স কিন্তু ছোট হইয়া আস্তেছে।

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:৩২ পুর্বাহ্ন |

    আপনারা যে ওরে মডেল বানাইতে চাইতেছেন…ওর টাইপিং স্পিড তো খুব খারাপ… :-B

    বস, আমি অফ টপিক না দিয়া, নিজেই অফ গেলাম…শুভ রাত্রি…ন্‌না…শুভ সুবেহ্‌ সাদিক!!! :thumbup:

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:৪০ পুর্বাহ্ন |

    ঠিক আছে এতো করে যেহেতু বলছিস , লেবার ভিসায় মিডলিস্টেই যাক। ;) ;)

    আমিও যাইগা। সকালে ভোট দিতে যাইতে হবে।

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৫:০২ পুর্বাহ্ন |

    সেটাই ভালো হবে, প্লেন যেহেতু চালাতেই চাচ্ছে আর তোরাও যখন ওকে এতো করে বলছিস তাহলে কুস্তি শিখে ফেলাটাই ভালো।


    এইবার আমিও ফুটি, সকালএ ঘুমানি লাগবো :grr:

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৯:৪৭ পুর্বাহ্ন |

    কিন্তু আপনারা চলে গ্যালে ও ভোট কিভাবে দেবে…?? শত হলেও অনেক কষ্ট করে চুল কাটা শিখল, এখন যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে তো চালের আড়তের ১২ টা বেজে যাবে। :awesome: :awesome: :awesome: :awesome:

    জাফর (৯৫-০১)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:৩০ পুর্বাহ্ন |

    তোরা যে ওরে চালের ব্যাবসায় নামালি, ভাল কথা। কিন্তু কোরবানীর সময় ও যে গরু বেচার জন্য ঢাকা নিয়া আসছিল ঐ গুলা ত এখন ও বেচতে পারে নাই। :-B :-B :grr:

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:১৪ অপরাহ্ন |

    এইজন্যই তো ও কারেন্ট জাল দিয়ে জাটকা না ধরে গরুর খামার করেছে। নাইলে কি জুতার ব্যাবসাটা দাড়াত ???? :awesome: :awesome: :awesome:

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ১৭, ২০০৯ at ১২:৪৬ পুর্বাহ্ন |

    আচ্ছা, ছেলেটা ঘটকালি পেশায় থাকতে চাইছে থাকতে দাওনা… অন্ততঃ আমার মত ব্যাচেলররা একটু হলেও ভরসা পাক…

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:১৬ অপরাহ্ন |

    নাহু, পুলাডা ওর নেক্সট ছবিতেই ভাল খেল দেখাইতেই পারে। তাইলেই অর্চায়ের দুকান ভালো চল্বো।

    অটঃ দেখি কত দূর্যায়।

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৫৭ অপরাহ্ন |

    ছবিতে অভিনয় করার জন্য বক্সিং শিখছিল তা কাজে লাগাইয়াইতো এখন নাসায় চাকরি করে।

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:২৩ অপরাহ্ন |

    হ…এইজন্যই কদ্দিন আগে মাতায় কি একটা ঠোঙ্গা লইয়া আইছল ” অই বই খেতা বিক্রিইইইইই,খবরের কাগইইইইইইইইজ” কইয়া চিল্লাইতে চিল্লাইতে…আমিই না কইলাম তহন যে যা, কারেন্টের বিজনেছ কর, তাইলে পানের বরজে ভাল ফলন হইব… :-B :-B :-B

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:২৬ অপরাহ্ন |

    আমি ক্লাস ১০ এ কলেজ এথলেটিকস এ ইন্টারমিডিয়েট গ্রুপে “কলেজ চ্যাম্পিয়ন” :ahem: ।এই ভবে কইয়েন না বস্,বরই ইন্সাল্ট লাগে :(

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:২৭ অপরাহ্ন |

    শর্ট পুট(গোলক নিক্ষেপ) এ

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:৫০ অপরাহ্ন |

    হ হেইয়া দ্যাক্লেই বুজা জায়… :P :P

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৫:১০ অপরাহ্ন |

    :shy: :shy: :shy:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৬:০৬ অপরাহ্ন |

    লাল্টুস হস্কিল্লাই……?????? :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৮:২৯ অপরাহ্ন |

    জানস না রিজভী গোলক নিক্ষেপ কইরা ১০০ মিটারে বিশ্ব রেকর্ড করছে।

    [ জবাব দিন ]

  7. মুসতাকীম (২০০২-২০০৮)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৮:২৩ অপরাহ্ন |

    =)) =)) =)) বহুত মিজা পাইলাম

    [ জবাব দিন ]

  8.    ডিসেম্বর ২৮, ২০০৮ at ৮:৩৩ অপরাহ্ন |

    প্যারা কইরা ল্যাখস্না ক্যান? :chup: :chup: :chup: পর্তে কষ্টো

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৩৮ অপরাহ্ন |

    সরি :|

    [ জবাব দিন ]

  9. রকিব (০১-০৭)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ৯:২৯ অপরাহ্ন |

    ব্যাঙ্সাপ হইবে।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ৯:৩০ অপরাহ্ন |

    :)) :)) :)) :D :D :D – উত্তরটা দিতে পেরে নিজেকে কেমন যেন বু্দ্ধিজীবি মনে হচ্ছে B-) B-)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ৯:৫৪ অপরাহ্ন |

    নিজেকে বুদ্ধিজীবি মনে হচ্ছে…??? :(
    তাইলে এবার ‘ক্যাডেট কলেজের অপকারিতা’ বিষয়ে একটা প্রবন্ধ লিখে ফেল… :-B

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৪৬ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৪০ অপরাহ্ন |

    হইতেও পারে :)

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৫৩ অপরাহ্ন |

    ভাই কোনটা হইতেও পারে??? ব্যাঙ্সাপ নাকি আমি বু্দ্ধিজীবি ( আসলে আতেল) ??

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৪৪ অপরাহ্ন |

    ব্যাঙ্সাপ

    [ জবাব দিন ]

  10. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       ডিসেম্বর ২৮, ২০০৮ at ১০:৫৯ অপরাহ্ন |

    আহসান আমার বি এম এ তে কোর্সমেট।খাড়া ওরে এই লিখার লিঙ্ক দিতাছি :D

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৮, ২০০৮ at ১১:১৩ অপরাহ্ন |

    মাস্ফু ভাই,নেহি………. :no: :no: :no: :no:

    আহসান ভাই আমারে :chup: :chup: :gulli2: :gulli: :chup: :chup:

    আপনের পায়ে পড়ি :boss: :boss:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:০০ পুর্বাহ্ন |

    মাসরুফ,
    আহসান কই আছে এখন?
    জাবীর তো তোমার পায়ে পইড়া আছে।
    না হয় আমিও লিংকটা পাঠাই দিই :P :P ;) ;)

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৫৯ অপরাহ্ন |

    ~x( ~x(
    :boss: :boss: :boss: :boss:

    :bash: :bash: :no: :no: :no: :no:

    [ জবাব দিন ]

  11. আহ্সান (৮৮-৯৪)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    কাইন্ডলি… ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ১:০২ পুর্বাহ্ন |

  13. সহল (৯৪-০০)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:৩৯ পুর্বাহ্ন |

    ENGINEERING পড়া বাদ দিয়া আমাজানের গভীর অরণ্যে প্রবেশ কর ……
    উভয়ের দেখা পাইয়া উত্তরের পাশাপাশি মনে শান্তি মিলতে পারে……

    [ জবাব দিন ]

  14. তৌফিক (৯৬-০২)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ৮:০৭ পুর্বাহ্ন |

    একটু আতঁলামি করি। ডিম্বানুর প্রবেশপথে মলিকিউলার একটা প্যাটার্ন আছে যা ওই প্রজাতির শুক্রানুর সাথেই মিলে। না মিললে ডিম্বানুর ভেতর শুক্রানু যাইতে পারে না। অবশ্য খুব কাছাকাছি প্রজাতির হইলে পারে। যেমন কইরা ঘোড়া আর গাধায় হয় খচ্চর। বাঘ আর সিংহে হয় লাইগার।

    লেখা ভালো হইছে জাবীর। এখন তোমারে চিনতে পারছি। যতোদূর মনে পড়ে, তুমি তো ভদ্র পোলাই ছিলা। বানরামি কম করতা।

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:১৮ অপরাহ্ন |

    তৌফিক ভাই, আপ্নি তো বেশ ভাল ড্রাইভার।

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৩:৩২ অপরাহ্ন |

    মুই অহনও ভদ্র পোলা :shy:

    [ জবাব দিন ]

  15. রেজওয়ান (৯৯-০৫)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ৯:৪৯ পুর্বাহ্ন |

    অই তর কি হইছে…????
    আয় আমার ধারে আয়…তরে শিখায় দিমু নে ক্যাম্নে কি অয় :awesome: :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:১০ পুর্বাহ্ন |

    শিখাইতে গিয়া নিজে না আবার উলটা ভুইল্যা যাস,খুব খিয়াল কইরা রেজওয়ান খুব খিয়াল কইরা। এইটা কিন্তু একটা মাল(উলটা পালটা কিছু মনে করলে নিছু করারা নাই) :grr: :grr:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:১১ পুর্বাহ্ন |

    নিছু করারা=কিছু করার

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:১৯ অপরাহ্ন |

    অ অ অ অ অ বুচ্চি…ত কি করবাম এখন ???? ইমি ইরি ভিব্লিম যি ইম্রি ইরি ইন্ট্রিস্টিং কিছি বিনিবি…তি কিনি দিস্টিব দিস…???

    [ জবাব দিন ]

    মুসতাকীম (২০০২-২০০৮)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:১৬ পুর্বাহ্ন |

    আয় আমার ধারে আয়…তরে শিখায় দিমু নে ক্যাম্নে কি অয়

    নাউজুবিল্লাহ :( :(

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:১৯ অপরাহ্ন |

    নাউজুবিল্লাহ :( :(

    [ জবাব দিন ]

  16. রায়হান আবীর (৯৯-০৫)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ১১:২৫ পুর্বাহ্ন |

    কমেন্ট পইড়া ভুলাই গেলাম মূল লেখায় কি লেখা ছিল। :((

    জাবীর হিব্বি মজা পাইছি- তয় দোস্ত লেখার মধ্যে একটু প্যারা প্যারা করে লিখিস। তা না হলে আমার মতো দূর্বল পাঠকরা হারিয়ে যায়। :(

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:১৮ অপরাহ্ন |

    সরি :( ,আর হইব না :)

    [ জবাব দিন ]

  17. ফয়েজ (৮৭-৯৩)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ২:৪২ অপরাহ্ন |

    লেখা ভাই হইছে জাবীর, ব্যাপক মজা পাইলাম।

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:১৭ অপরাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  18. জাবীর রিজভী (৯৯-০৫)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ৪:১৭ অপরাহ্ন |

    ব্লগের সকল গডফাদার,পাতি গডফাদার,অখ্যাত-বিখ্যাত লেখক এবং যারা খাইয়া না খাইয়া প্যত্যেক লেখার পোস্টমর্টেম করেন,সবার অবগতির জন্য আমার বিনীত আর্জি:

    আমি অভিভূত,উদ্বেলিত এবং অতিশয় আনন্দিত।আমার ক্ষুদ্র হস্তের অতি সাধারণ এক পোস্টের অতিশয়ক্তি করার জন্য সবাইকে অনে…………….ক ধন্যবাদ।এতটা উচ্ছ্বাস আমার কল্পণা বহির্ভূত(পহেলাবার ব্লগ লিখছি তো :shy: )।

    আমি সত্যিই ভুলে গেছি,what m i now & what will be my profession :| :-o ~x( :bash:

    কাইন্ডলি,কেউ সাহায্য করুন ~x( ~x( :mad: :mad:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৮:৩৩ অপরাহ্ন |

    চিন্তা করিস না,আমি জানি তুই কুয়েট থেকে পাস কইরা ডিএমসির প্রফেসর হবি। আর নাইলে সুপ্রিম কোর্টের জাস্টিস হইয়াও যাইতে পারস।

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:১৫ অপরাহ্ন |

    এত কস্টো করে কি হবে বল? তার থেকে আমি ১টা ভাল বুদ্ধি দি। ডাইনসরের রাখাল হয়েই থাক।

    [ জবাব দিন ]

    জুবায়ের (১৯৯৯-২০০৫)
        ডিসেম্বর ৩০, ২০০৮ at ৩:৫৭ অপরাহ্ন |

    আর শুরু করিস না। পোলা পরে মিরা যাইতে পারে।

    [ জবাব দিন ]

  19. হাসনাইন (৯৯-০৫)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ৯:২৬ অপরাহ্ন |

    যাই পুকুরে একটা ডুব দিয়া আসি…। :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        ডিসেম্বর ২৯, ২০০৮ at ৯:২৭ অপরাহ্ন |

    (কমেন্টগুলা :gulli2: )

    [ জবাব দিন ]

  20. জাবীর রিজভী (৯৯-০৫)
       ডিসেম্বর ২৯, ২০০৮ at ১০:৪৬ অপরাহ্ন |

  21. জুবায়ের (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ৩০, ২০০৮ at ৪:১২ অপরাহ্ন |

    তোর কাহিনী শুনে (???) আমাদের এক পোলার কথা মনে পড়ে গেল।
    ক্লাস নাইনের কথা। রসায়নের রসালো ক্লাস হচ্ছে। ক্লাস নিচ্ছেন রসায়ন শাস্ত্রের জনক,হিব্রু ভাষায় রসায়নের প্রথম বক্তা,যাহার নামে এলুমিনিয়ামের নামকরণ(পরে অবশ্য দুষ্ট লোকেরা ন এর জায়গায় ল প্রতিস্থাপন করে), সেই বিখ্যাত স্যার। হঠাৎ ছেলেটি বলে উঠল,
    “স্যার একটা প্রশ্ন ছিল।”
    স্যার তো মহা খুশি। উনার ক্লাসে প্রশ্ন :-B
    অতি উৎসাহে ,”বল বল”
    -”স্যার, বিশুদ্ধ পানি তড়িৎ অপরিবাহী,আবার শুকনো কাঠ তড়িৎ আপরিবাহী। তাহলে শুকনো কাঠকে বিশুদ্ধ পানিতে ডুবালে সেটা তড়িৎ পরিবহন করে কেন?”

    [ জবাব দিন ]

  22. টিটো রহমান (৯৪-০০)
       ডিসেম্বর ৩০, ২০০৮ at ৪:৩৮ অপরাহ্ন |

    কমেন্টের রাতটারে মিস করতাছি ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ………………মনিটরটা কিননই লাগব

    [ জবাব দিন ]

  23. দিহান আহসান
       অগাষ্ট ২৮, ২০০৯ at ৫:৫৭ পুর্বাহ্ন |

    ওরে বাবা, কমেন্ট পড়তে পড়তে পোষ্ট কি নিয়ে তাইতো ভুইলা গেলাম , :-?
    যাই আবার রিভিশন দিয়া আসি। :P

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        সেপ্টেম্বর ১৬, ২০০৯ at ১০:২৩ অপরাহ্ন |

    ভাবীপ্পু, রিভিশনের পরে কমেন্ট কই :(

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ১৬, ২০০৯ at ১১:৪৮ অপরাহ্ন |

    ওহো ভাইয়া, কমেন্ট দিইনাই না??? :-?
    লেখা ভালো হয়েছে ভাইয়া। :)

    অফটপিকঃ অনেকদিন লেখা দাওনা। শিগগির লেখা দাও :D

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        সেপ্টেম্বর ১৭, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    আমি খুব সরি,ভাবীপ্পু। পরীক্ষা, ট্রেনিং, ট্যুর এসব নিয়ে খুব ব্যাস্ত ছিলাম।তাই………

    ইনশাল্লাহ, এখন থেকে নিয়মিত হব :)

    [ জবাব দিন ]

  24. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ১৭, ২০০৯ at ১:৫২ পুর্বাহ্ন |

    এই লেখাটা এতদিন পড়লাম ক্যান?? :-?
    পড়ে মজা পাইলাম :(

    [ জবাব দিন ]

    জাবীর রিজভী (৯৯-০৫)
        সেপ্টেম্বর ১৭, ২০০৯ at ১২:৪৩ অপরাহ্ন |

    থ্যাঙ্কু :)

    [ জবাব দিন ]

  25. আছিব (২০০০-২০০৬)
       ফেব্রুয়ারি ২৬, ২০১০ at ১১:১৮ অপরাহ্ন |

    লেখা পড়ে যতটা না মজা পাইছি তার চেয়ে ভাইদের প্রফেশন বিষয়ক সাজেশন পইড়া আরো মজা পাইলাম =))

    [ জবাব দিন ]

  26.   জেরিন
       ফেব্রুয়ারি ২৭, ২০১০ at ১২:৪১ পুর্বাহ্ন |

    হাসতে হাসতে :just: :pira:

    [ জবাব দিন ]

  27. রেজওয়ান (৯৯-০৫)
       এপ্রিল ৮, ২০১১ at ৪:০৫ অপরাহ্ন |

    আহা, আগে কি সোন্দর দিন কাটাইতাম :dreamy:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        এপ্রিল ১১, ২০১১ at ১১:৩৮ অপরাহ্ন |

    লাইক মারলাম….

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard