random header image

বড় জানতে ইচ্ছে করে-৩…!!!

[লেখাটি উৎসর্গ করছি আমার বন্ধু ও অনেক অপকর্মের সাথী ইসলাম (জেসিসি, ১৯৯৫-২০০১) কে...ওর সাথে কথা বলার সময়ই প্রথম আজকের প্রসংগটি উঠে এসেছিল...]

দৃশ্যপট-১: গ্রামের মেয়ে কুলসুম। যৌতুকের বিনিময়ে তার বিয়ে হয় একই গ্রামের রুস্তমের সাথে। ছেলেটা অকর্মার ধাড়ি, এবং নেশাখোর…কয়েকমাস যেতে না যেতেই, আরও টাকার জন্য সে দাবী করে কুলসুমের বাবার কাছে। দরিদ্র বাবা তার এ দাবী মেটাতে ব্যর্থ হলে কুলসুমের উপর শুরু হয় অকথ্য অত্যাচার। একদিন নেশাগ্রস্থ অবস্থায় রুস্তম কুলসুমকে লাঠি দিয়ে মারতে মারতে আধ-মরা করে ফেলে, পরে আশে-পাশের লোকজন এসে কুলসুমকে উদ্ধার করে এবং দ্রুত স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করে। ডাক্তার বলেছে, কুলসুমের অবস্থা আশংকাজনক। ঘটনার পর থেকে রুস্তম পলাতক।
উপরের ঘটনাটি এক দৈনিক সংবাদপত্রে এসেছে-শিরোনাম ছিল ‘পাশবিক ঘটনা’…!!!

দৃশ্যপট-২: কিশোরগঞ্জ জেলার সুমাইয়াকে পাড়ার বখাটে ছেলেরা প্রতিদিনই স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। ছেলেগুলোর অনেকের বাবা রাজনীতিবিদ হবার কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এক পর্যায়ে এক ছেলের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছেলেটি এসিড ছুঁড়ে মারে…এতে সুমাইয়ার শরীরের বেশ খানিকটা পুড়ে যায়…ডাক্তাররা তাকে বাঁচাতে পারলেও, তার এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে…এবং সুশ্রী মুখটি পুড়ে হয়ে গেছে কুৎসিত!!! ঘটনার পর থেকে এসিড-সন্ত্রাস ছেলেটি পলাতক…
‘পাশবিক’ শিরোনামে পরবর্তিতে এই ঘটনাটিও এক দৈনিকে প্রকাশিত হয়…!!!

ঘটনা দু’টি তো পড়লেন, এবার আমার কিছু প্রশ্নের উত্তর দিন…আপনারা কেউ কি কখনও দেখেছেন/শুনেছেন, যে কোন পশু অন্য কোন পশুকে বা মানুষকে কখনও এসিড ছুঁড়ে মেরেছে? কিংবা যৌতুকের দাবীতে কাউকে মারতে মারতে আধমরা করে ফেলেছে??? বিনা কারণে মেরে ফেলেছে অন্য কোন পশুকে???
নিশ্চয়ই নয়।
বরং আমার জানামতে কোন পশু, তা যতই হিংস্র হোক বা মাংসাশী হোক- অকারণে কখনোই কাউকে আঘাত করে না। শুধুমাত্র খাদ্যের চাহিদা মেটাবার জন্য, আত্মরক্ষার জন্য কিংবা খুব বেশি হলে সংগী/সংগিনী নির্বাচনের জন্য পশুরা একে অন্যের সাথে লড়াই করে।

এই দিক থেকে মানুষ সবার চাইতে আলাদা। প্রানীকূলের মধ্যে শুধু মানুষই অকারণে অন্য মানুষকে আঘাত করতে পারে। সামান্য কারণে করতে পারে খুনাখুনি। নেহায়েত শিকারের রোমান্স পাবার আশায় করতে পারে অকারণ প্রাণী হত্যা। মানুষের ভয়াল থাবার হাত থেকে বাঁচতে পারে না জল ও ডাঙ্গার নানা মৎস্য, প্রানী, উদ্ভিদ…!!!

এবার আপনারাই বলুন- কে বেশি হিংস্র??? কে বেশি নির্মম???
লেখার শুরুতে যে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে শিরোনাম হিসেবে ‘পাশবিক’ দেয়া কি ঠিক হয়েছে???
বরং এসব ঘটনাকে ‘মানবিক!!’ বলাই কি বেশি যুক্তি-যুক্ত নয়????

বড় জানতে ইচ্ছে করে????????

২ votes, average: ৩.৫০ out of ৫২ votes, average: ৩.৫০ out of ৫২ votes, average: ৩.৫০ out of ৫২ votes, average: ৩.৫০ out of ৫২ votes, average: ৩.৫০ out of ৫ (ভোট, ৩.৫০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৬ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১:৪৩ পুর্বাহ্ন |

    জানতে ইচ্ছে করে…………

    ** ১ম

    [ জবাব দিন ]

  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ২:১৮ পুর্বাহ্ন |

    সবাই বলে আজকালকার মানুষ নাকি দিন দিন প্রবৃত্তির দিক থেকে পশু হয়ে যাচ্ছে :( ব্যাপারটা তাইলে ভুয়া :( :( কেননা পশু হয়ে গেলে অন্ততঃ এইসব অনাচার আমাদের আর দেখতে হতোনা।

    [ জবাব দিন ]

  3.    ডিসেম্বর ২২, ২০০৮ at ৩:৫২ পুর্বাহ্ন |

    ও!! আমরা তাহলে মানুষ !!! :dreamy: :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

  4. মুসতাকীম (২০০২-২০০৮)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ৮:০৫ পুর্বাহ্ন |

    এবার আপনারাই বলুন- কে বেশি হিংস্র??? কে বেশি নির্মম???
    লেখার শুরুতে যে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে শিরোনাম হিসেবে ‘পাশবিক’ দেয়া কি ঠিক হয়েছে???
    বরং এসব ঘটনাকে ‘মানবিক!!’ বলাই কি বেশি যুক্তি-যুক্ত নয়????

    বড় জানতে ইচ্ছে করে????????

    :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  5. তানভীর (৯৪-০০)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ৮:৩৭ পুর্বাহ্ন |

    জুনায়েদ, সহজ সরল ভঙ্গীতে বলে যাওয়া তোমার এই লেখাটা মনে একটা ধাক্কা দিল।

    তুমি খুব ভালো লেখ। :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  6. সাব্বির (৯৫-০১)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ৯:৪৫ পুর্বাহ্ন |

    বিরাট চিন্তার মধ্যে ফেললিরে ডোস্ত :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

    আলম (৯৭--০৩)
        ডিসেম্বর ২২, ২০০৮ at ১২:২৭ অপরাহ্ন |

    সাব্বির ভাই, এতদিন কই ছিলেন? বড় মিস করি আপনাকে!!

    [ জবাব দিন ]

    সাব্বির (৯৫-০১)
        ডিসেম্বর ২২, ২০০৮ at ৪:৫১ অপরাহ্ন |

    ভাই আমি তো আছিই। কিন্তু লেখালেখি করা হয়না। চামে অতিথি হিসাবে ব্লগ পইড়া ফুট মারি :ahem:

    [ জবাব দিন ]

  7. আলম (৯৭--০৩)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১২:৩৫ অপরাহ্ন |

    যে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে শিরোনাম হিসেবে ‘পাশবিক’ দেয়া কি ঠিক হয়েছে???
    বরং এসব ঘটনাকে ‘মানবিক!!’ বলাই কি বেশি যুক্তি-যুক্ত নয়????

    আরেকটি ঘটনা মনে করুন। ২০০৬ সালের ২৮ অক্টোবর, নয়া পল্টন এলাকায়, রাজপথে। লগি-বৈঠা দিয়ে ক্রমাগত পিটিয়ে, খুঁচিয়ে ‘মানুষ’ মেরে ফেলা হলো; মৃত নিশ্চিত হওয়ার পর তার লাশে চড়ে নৃত্য শুরু হলো। অসংখ্য টিভি ক্যামেরার লাইভ শো-র সামনে ‘রাজনৈতিক প্রতিপক্ষকে’ নিয়ে কী ‘মানবিক’ আচরণটাই না হয়েছিলো সেদিন!!

    [ জবাব দিন ]

  8. হাসনাইন (৯৯-০৫)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১:১৬ অপরাহ্ন |

    মানবিক মানুষ। :-B

    [ জবাব দিন ]

  9. ফয়েজ (৮৭-৯৩)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১:২৮ অপরাহ্ন |

    ধাক্কাটা ভাইল দিলা। হজম করতে পারছিনা।

    “মানবিক অত্যাচার সইতে না পেরে জরিনা গলায় দড়ি দিয়েছে”

    [ জবাব দিন ]

  10. টিটো রহমান (৯৪-০০)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১:৪২ অপরাহ্ন |

    নিশ্চয়ই পশু সমাজে মানবিক আচরণ নিয়ে অনেক হাসাহাসি হয়

    [ জবাব দিন ]

  11. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ২:১৩ অপরাহ্ন |

    ধাক্কাটা ভাল হইসে…
    আমাদের অধিকাংশ আচরণই আসলে পশুদেরকেও লজ্জায় ফেলে দেওয়ার মত…

    [ জবাব দিন ]

  12. আলম (৯৭--০৩)
       ডিসেম্বর ২২, ২০০৮ at ১১:৫০ অপরাহ্ন |

    আজকে শফিক রেহমানের একটা কলাম পড়লাম; সেখানে একটা কুকুরের সাক্ষাত্কার তুলে ধরা হয়েছে; সে বলে,

    …মানুষের সঙ্গে কুকুরের অনেক তফাত আছে। আমরা কুকুররা কখনো বেইমানি করিনা। আমরা জুতা ছুঁড়াছুঁড়িও করিনা। কারণটা অবশ্য দৈহিক। কারণ আমাদের যে চারটি পা আছে সেগুলো হাতেরও কাজ করে। তাই আমরা জুতা পরিনা। তাই জুতা কালচারের অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি।…

    [ জবাব দিন ]

  13. শার্লী (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ২৩, ২০০৮ at ১:২৬ অপরাহ্ন |

    আমরা একটা ঘোরের মধ্যে আছি বলে মনে হয় আমার। আমরা সবসময় বিশ্বাস করতে চাই যে মানুষ যখনই কোন খারাপ কাজ করে তখন তা পশুর মত কাজ হয়। কিন্তু এর উল্টোটাই সত্যি বলে মনে হয় আমার। হাতির মধ্যে যে মানুষের চেয়ে বেশি সামাজিকতা ও ঐক্যবদ্ধতা বিদ্যমান তা আমরা সবাই জানি। অনুরূপভাবে তীব্র মাতৃত্বতার পরিচয় দেয় বাঘ,সিংহ,বানর ইত্যাদি প্রশু। আর মানুষ কি করে তাতো জুনায়েদ ভাই উল্লেখ করলেনই। ঘোর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। কিন্তু তাই বলে খারাপ যেকোন কাজকেই যদি মানবিকতা বলা হয় তবে এই বিশ্বে যারা ভালো মানুষ আছেন তাদের অসম্মান করা হয়। তাই এর জন্য নতুন কোন শব্দের প্রয়োযন বোধহয়।

    [ জবাব দিন ]

  14. শোভন (২০০৪-২০১০)
       ডিসেম্বর ২৩, ২০০৮ at ১:৩৭ অপরাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard