random header image

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব দুই

পর্ব ১

৩।

পরের দিন।
টানা ঘুম দেবার পর সকাল বেলা জম্পেশ নাস্তা করে বেশ ঝরঝরে লাগছে মাইকের। হ্যাটটা মাথায় দিয়ে সেলুন থেকে বের হয়ে রাস্তায় নামল। ঝলমলে একটি রৌদেজ্জ্বল দিন। রোদ পিঠের উপর পড়তেই বেশ আরাম লাগল। হাঁটতে হাঁটতে ডাক্তারের চেম্বারের সামনে চলে এল। ‘যাই ডাক্তারের সাথে পরিচিত হয়ে আসি’ ভেবে চেম্বারের ভিতরে প্রবেশ করল।
-গুড মর্নিং ডক…!

এদিকে ডাক্তার তখন দেয়ালে ঝুলানো একটি চার্ট সোজা করছিল। সম্ভাষণ শুনে ঘুরে মাইককে দেখে খুশিতে গদগদ হয়ে উঠল।
-গুড মর্নিং। তুমি নিশ্চয়ই মাইক। তোমার কথা রবার্ট এর কাছে শুনেছি। আমি ডেভিড টেইলর। নাইস টু মিট ইউ। বলতে বলতে মাইকের দিকে হাত বাড়িয়ে দিল।

বিড়বিড় করে ‘মি ঠ্যু’ বলে চিন্তিত ভঙ্গিতে মাইকও হাত বাড়িয়ে দিল। কেন জানি মনে হচ্ছে ও ডাক্তারকে আগে কোথাও দেখেছে, খুবই চেনা চেনা লাগছে ওর চেহারাটা…!
-আচ্ছা ডক, তুমি এর আগে কোথায় কোথায় ছিলে বল তো? তোমাকে খুব চেনা চেনা লাগছে…!
-প্রথমেই বলি, তুমি আমাকে ডেভ বলে ডাকতে পার, আমার বন্ধুরা আমাকে এই নামেই ডাকে। এর আগে? টেক্সাসে ছিলাম কিছুদিন। আর টেক্সাসের আগে পুরোটাই ছিলাম পুবে, নিউইয়র্ক এ। ওখানেই আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশুনা-সবকিছু। ডাক্তারী পাশ করার পরপরই বাবা-মা এক্সিডেন্ট করে মারা গেল। ওখানে আর মন টিকছিল না বলে সব ছেড়ে ছুড়ে পশ্চিমে চলে এলাম। প্রথমে কষ্ট হলেও এখন বেশ মানিয়ে নিয়েছি। তাছাড়া পশ্চিম যতই রুক্ষ আর নির্মম হোক না কেন, ডাক্তারদের কদর আছে সবখানেই।

-হ্যাঁ ডাক্তার এবং আন্ডারটেকারের অনেক কদর এদিকে! হা হা হা…কিন্তু এখনো বুঝতে পারছি না, তোমাকে কেন চেনা চেনা লাগছে?? একটা কথা জিজ্ঞাসা করি, অবশ্যই তুমি যদি কিছু মনে না করো…
-আরে কি যে বল না…রবার্ট এর কাছ থেকে তোমার সম্পর্কে শুনেই আমি তোমার ফ্যান হয়ে গেছি…সো, এনিথিং ফর ইউ…!
-তোমার বাবার পুরো নাম কি?
-এরিক টেইলর।
-এরিক?? নামটা শোনার পরই মাইকের মনে প্রায় অসম্ভব এক সম্ভাবনা উঁকি দিল।
-আচ্ছা, তোমার কাছে কি তার কোন ছবি আছে??
-ছবি?? থাকার তো কথা, কিন্তু কোথায় যে রেখেছি…বলে ডেভ বেশ কয়েকটি ড্রয়ার আতি পাতি করে খুঁজ়ে অবশেষে একটা ছবি বের করল। ছবিটি অনেক আগে তোলা হলেও বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে। মাইক যা আশা করেছিল ঠিক তাই, ওর সেই হারিয়ে যাওয়া আংকেলের ছবি!!!

-মাই গড! এ তো আমার আঙ্কেলের ছবি। এরিক টার্নার!! অনেক আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। শুনেছি গ্রান্ডপা’র সাথে কি জানি ঝামেলা বেঁধেছিল…।
-কি??? বাবা তার আত্মীয়-স্বজনদের ব্যাপারে আমার সাথে কখনোই কোন আলাপ করতেন না। একবার অবশ্য মুখ ফসকে সান্তা ফে’র নাম বলে ফেলেছিলেন। পরে আবার ‘কেউ বেঁচে নেই’ বলে দ্রুত প্রসংগ বদলান। তোমরা কি সান্তা ফে’তে থাকতে??
মাথা ঝাঁকিয়ে মাইক সায় জানালো। তারপর নিজের মনেই বলতে থাকল,
-তারমানে আংকেল বাড়ি ছেড়ে বের হয়ে শেষ পর্যন্ত পৌঁছান নিউইয়র্ক। সেখানে গিয়ে নাম বদলে ফেলে এরিক টার্নার থেকে হয়ে যান এরিক টেইলর। এজন্যই তার খোঁজ পাওয়া যায় নি। তুমি অনেকটা আংকেলের যুবক বয়সের চেহারার মতন দেখতে বলেই তোমাকে আমার এত পরিচিত লাগছিল!
-তারমানে…তারমানে…আমরা দুই ভাই!!! ডেভ কোন মতে কথাটা বলতে পারল।

-ওফ! আমার যে কি রকম অনুভূতি হচ্ছে তোমাকে বোঝাতে পারব না। এতদিন জানতাম এই বিশাল পৃথিবীতে আমার কেউ নেই। আমি একা, সম্পূর্ন একা! এখন হঠাৎ করেই জীবনটা অন্যরকম হয়ে গেল।

জীবনের বেশিরভাগ সময় পুবে কাটানোর কারনে ডেভের আবেগের বহিঃপ্রকাশ একটু বেশি, সে ছূটে এসে মাইককে জড়িয়ে ধরল। এমনকি মাইকের চোখের কোণাও যেন একটু চিকচিক করে উঠল।
-এক কাজ করি, রবার্ট এর সেলুনে যাই। এত বড় একটা ঘটনা হল, সেলিব্রেট না করলে কেমন হয়???
-চলো। বলে মাইক হাসি মুখে সায় দিল।

৪।

-তারমানে তুমি এবং আমি ছাড়া আমাদের পরিবারের আর কেউ বেঁচে নেই???
-নাহ্‌, কেউ নেই…কিছুই নেই…
কথার মাঝখানেই রবার্ট শ্যাম্পেইন এর একটা বোতল দিয়ে গেল। যাবার আগে বলে গেল ‘তোমাদের ফ্যামিলি রি-ইউনিয়ন উপলক্ষে আমার তরফ থেকে শুভেচ্ছা উপহার’।
রবার্টকে ধন্যবাদ দিয়ে ডেভ মাইককে জানাল,
-ও আমার খুব ভাল বন্ধু। কথা একটু বেশি বলে, তবে মানুষ খুব ভালো।
-ভালো মানুষ মনে হয়েছিল বলেই তো কাল কিছু বলিনি। তা না হলে কি আর এত বকবক করার পরও ওকে দুই চারটা ঘুসি না মেরে ছেড়ে দেই!!

এটা শুনে ভেংচি কেটে রবার্ট অন্য খদ্দেরদের দিকে এগিয়ে গেল। ও জানে মাইককে এখন আর ভয় পাবার কিছু নেই…

-ভাল কথা, আমাদের রি-ইউনিয়ন সবার কাছে ভাল লেগেছে এটা ঠিক বলা যাবে না। নিচু গলায় কথাটা মাইক ডেভকে বলে দূরের একটা টেবিলের দিকে ইশারা করল। দেখা গেল ওখানে রেমন্ড বসে খাচ্ছে। আর মাঝে মাঝেই ওদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে।

-ব্যাপারটা আমার ভাল লাগছে না। নিশ্চয়ই কালকের জন্য ওরা তোমার উপর ক্ষেপে আছে। কখন যে কি করে বসে! আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে।
-আরে দূর, টেনশনের কিছু নেই। ওদের টাইপ আমার জানা আছে। কেউ কিছু বলে না বলে মাথায় উঠে গেছে। তবে ওদেরও জানার সময় হয়ে গেছে, পৃথিবীতে ওদের চেয়েও অনেক বেশি টাফ মানুষ আছে। কথাটা এমন শীতল গলায় মাইক বলল যে ডেভ এর গায়ে হালকা কাঁটা দিয়ে উঠল।

এমন সময়ে সেলুনের মধ্যে ১৬/১৭ বয়সি একটা ছেলে এসে ঢুকল। চারিদিকে তাকিয়ে ডেভকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল।
-থ্যাংক গড, তুমি এখানে। তাড়াতাড়ি বাসায় চল। কেট আমাকে পাঠিয়েছে। বাবার শরীর নাকি বেশি ভাল না।
-তাই নাকি। আমি এমনিতেই আজ একটু পর যেতাম। ভাল কথা, টেরি, এ হচ্ছে মাইক…আমার ভাই। আর মাইক ও হচ্ছে টেরি।

পরিচয় পালা শেষ হলে টেরিকে বাড়ি যেতে বলে ডেভ মাইককে বলল,
-টেরি হচ্ছে আমার হবু শালা। ওর বোন, কেট এর সাথে আমার বাগদান হয়ে গেছে। ওদের বাবা ছোট একজন র‌্যাঞ্চার। শহর থেকে মাইল পাঁচেক উত্তরে ওদের র‌্যাঞ্চ। বেচারার বয়স হয়ে গেছে। প্রায়ই শরীর খারাপ থাকে। বিশেষ করে হার্ট এর অবস্থা তো খুবই খারাপ। এদিকে সংসারে ভাই বোন ছাড়া আর কেউ নেই। তাই দ্রুত বিয়েটা সেরে ফেলব বলে ভাবছি। তুমিও চল, সবার সাথে পরিচয় করে দেব।

দশ মিনিটের মধ্যে মাইক এবং ডেভ তৈরি হয়ে আস্তাবল থেকে ঘোড়া নিয়ে রওনা করল। ডেভ এর ঘোড়াটা ব্লাকের মতন না হলেও বেশ ভাল জাতের ঘোড়া। ওরা দু’জন বেশ দ্রুতই পথ চলতে থাকল।

এদিকে ওদের জানার কথা না, তবে ওদের কিছুক্ষণ পরপরই রেমন্ড তার ঘোড়া নিয়ে শহর থেকে বেরিয়ে গেল। মাইক এবং ডেভ যেদিকে গেছে সেদিকেই…!!!

১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫ (ভোট, ৪.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৭ টি মন্তব্য

  1. সাব্বির (৯৫-০১)
       অক্টোবর ১৩, ২০০৯ at ১২:৫৫ পুর্বাহ্ন |

  2. মাহফুজ (৯২-৯৮)
       অক্টোবর ১৩, ২০০৯ at ১:০৩ পুর্বাহ্ন |

  3. টিটো রহমান (৯৪-০০)
       অক্টোবর ১৩, ২০০৯ at ১:১৩ পুর্বাহ্ন |

  4. জিহাদ (৯৯-০৫)
       অক্টোবর ১৩, ২০০৯ at ১:৫৫ পুর্বাহ্ন |

    এই পর্বটা প্রথম পর্বের মত ঠিক টানটান মনে হয়নি :)

    সব মিলিয়ে তবু ভালোই লাগলো। চলুক ঘোড়া :D

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১৩, ২০০৯ at ২:১২ পুর্বাহ্ন |

    তাও ভালো তুই কিছু বললি…
    বাকিরা তো শুধু হাসি দিয়া ভাগল… :(

    জবাব দিন

  5. টিটো রহমান (৯৪-০০)
       অক্টোবর ১৩, ২০০৯ at ২:৩১ পুর্বাহ্ন |

    বাকিরা তো শুধু হাসি দিয়া ভাগল…

    আরে মাইন্ড করিস না…
    আমি ভাবছিলাম যে যততম সে সেইকয়টা হাশি দিয়া নিজের অবস্থান জানান দিব…………… :-? :-B

    জবাব দিন

    টুম্পা (অতিথি)
        অক্টোবর ১৪, ২০০৯ at ৩:৫২ অপরাহ্ন |

    আল্লায় বাঁচাইছে, এই পদ্ধতি চলতে থাকলে এখন আমার ৪২টা হাসি দেয়া লাগতো!! :grr:

    জবাব দিন

  6. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৫:৩৬ পুর্বাহ্ন |

    আজ পরীক্ষায় যথারীতি বাঁশ খেয়ে তারপর এমন এটা ওয়েস্টার্ন লেখা পড়ে নস্টালজিক হয়ে পড়লাম । বুয়েটে প্রতি বাঁশের পরেই ওয়েস্টার্ন মুভি ছিল মন ভালো করার সবচেয়ে সেরা মা্ধ্যম।

    যথারীতি দেখা শুরু করলাম টপ ক্লাসিক ওয়েস্টার্ন মুভি লিস্টের ” The Treasure of the Sierra Madre” ,ট্রেজার হান্ট +ওয়েস্টার্ন দুটো একসাথে মিলে গেলে সোনায় সোহাগা।

    জবাব দিন

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৮:২১ পুর্বাহ্ন |

    nayika koooooooooi ????

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ১৩, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন |

    :shy: মইনুল ভাই দেখি খালি নায়িকা খুঁজেন :P

    জবাব দিন

  8. তানভীর (৯৪-০০)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৮:৩৭ পুর্বাহ্ন |

    এই পর্বের একদম শেষের দিকে এসে একটা সংঘাতের সম্ভাবন! কাহিনী বেশ ইন্টারেস্টিং।
    পরের পর্ব তাড়াতাড়ি দে।

    জবাব দিন

  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৮:৫৭ পুর্বাহ্ন |

    একটা সংঘাতের সম্ভাবন এই পর্বের একদম শেষের দিকে এসে ! ইন্টারেস্টিং কাহিনী বেশ।

    দে তাড়াতাড়ি পরের পর্ব। :D

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        অক্টোবর ১৩, ২০০৯ at ৯:০৫ পুর্বাহ্ন |

    =)) =)) =))

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১৩, ২০০৯ at ৯:১৭ পুর্বাহ্ন |

    এই ইমোটারে যদি কল্লা বাম দিকে কাইত কইরা তারপর গিড়গিড়ানি যাইতো :D

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        অক্টোবর ১৩, ২০০৯ at ৯:২০ পুর্বাহ্ন |

    ;)) ;))

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:৩০ পুর্বাহ্ন |

    একটা সংঘাতের সম্ভাবন এই পর্বের একদম শেষের দিকে এসে ! ইন্টারেস্টিং কাহিনী বেশ।

    দে তাড়াতাড়ি পরের পর্ব। :D

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৪ পুর্বাহ্ন |

    একটা সংঘাতের সম্ভাবন এই পর্বের একদম শেষের দিকে এসে ! ইন্টারেস্টিং কাহিনী বেশ।

    দে তাড়াতাড়ি পরের পর্ব। :D

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৫ পুর্বাহ্ন |

    উপ্‌স…
    এইটা তো আমারই পোষ্ট…
    যাই তাড়াতাড়ি পরের পর্ব লেখা শুরু করি… ;))

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ৫:৫০ অপরাহ্ন |

    পরের পর্ব কখন দিচ্ছিস রে??? :grr: :grr:

    জবাব দিন

  10. রকিব (০১-০৭)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৯:২৯ পুর্বাহ্ন |

    অধীর আগ্রহে :gulli: :gulli2: :gulli: অপেক্ষায় আছি। পরের পর্বে সামান্য হইলেও ইয়া ডিসুম, অই ডিসুমাইক, ঠাই ঠাই আইনেন পিলিজ। নেন :teacup: খাইয়া পরের পর্ব নামিয়ে ফেলেন ভাইয়া। :ahem:

    জবাব দিন

  11. ফয়েজ (৮৭-৯৩)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৩:৫৩ অপরাহ্ন |

    আরে নায়িকা কই?

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:০১ পুর্বাহ্ন |

    সবাই খালি নায়িকা খুঁজে ক্যান??? :-?

    ধৈর্য ধরেন, আসিতেছে :grr:

    জবাব দিন

  12. জাহিদ (১৯৯৯-২০০৫)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৬:৩৮ অপরাহ্ন |

    জুনায়েদ ভাই, অসংখ্য :clap: :clap:
    পরের পর্বের অপেক্ষায় :-B

    জবাব দিন

  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অক্টোবর ১৩, ২০০৯ at ৯:৫৭ অপরাহ্ন |

    জুনা, পড়ছি, পড়ে যাচ্ছি। ভালো হচ্ছে। অপেক্ষায় আছি?

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:২৭ পুর্বাহ্ন |

    অপেক্ষায় আছেন লাবলু ভাই :dreamy: ;))

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৬ পুর্বাহ্ন |

    থ্যাংকু দি…
    তুই না থাকলে তো বুঝতামই না… ;;)

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:২২ পুর্বাহ্ন |

    এত কথা না কইয়া লাবলু ভাইকে তাড়াতাড়ি ধর গিয়া :mad: দেখতেছোসনা উনি বলতেছেন জুনা, পড়ছি, পড়ে যাচ্ছি।

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ৫:১৮ পুর্বাহ্ন |

    ভাইয়া তুই না??? তুই না =)) :grr:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        অক্টোবর ১৫, ২০০৯ at ১১:৩৪ পুর্বাহ্ন |

    উনি বলতেছেন জুনা, পড়ছি, পড়ে যাচ্ছি।

    =)) =)) =)) =)) =))

    জবাব দিন

  14. সামিয়া (৯৯-০৫)
       অক্টোবর ১৪, ২০০৯ at ১:৪৪ পুর্বাহ্ন |

    একদম শেষটায় কমেন্ট করবো বলে বসে আছি B-)

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:০০ পুর্বাহ্ন |

    সামিয়াপ্পু কেমন আছিস??? :) অনেকদিন পর :D

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৮ পুর্বাহ্ন |

    একদম শেষটায় তোমার কমেন্ট পাবো বলে বসে আছি… B-)

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ৫:১৫ পুর্বাহ্ন |

    কারে কস??? :-?

    জবাব দিন

  15. কামরুল হাসান (৯৪-০০)
       অক্টোবর ১৪, ২০০৯ at ২:০০ পুর্বাহ্ন |

    বসে আছি একদম শেষটায় কমেন্ট করবো বলে :P

    জবাব দিন

  16. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অক্টোবর ১৪, ২০০৯ at ২:০২ পুর্বাহ্ন |

    কমেন্ট করসি একদম শেষ্টায় বসে আছি বলে :(

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:০৫ পুর্বাহ্ন |

    কাহিনি কিতা??? :-?

    একজন ভেংচি কাটে আরেকজন বাঁকা করে :P :(

    কই যাই?? :grr: :grr:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:০৯ পুর্বাহ্ন |

    যেখানেই যাও ভালো থেক (কপিরাইটঃ আব্দুল মান্নান রানা) :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৩ পুর্বাহ্ন |

    চলছি মাগো গহিন পথে
    আসব ফিরে গভীর রাতে :( (কপিরাইটঃ সমগ্র বাংলাদেশ ৫ টন :P )

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:১৮ পুর্বাহ্ন |

    ‘সমগ্র বাংলাদেশ ৫ টন’ না বইলা শুধু ‘ময়ূরী’ বললেই তো হইতো কাইয়ুম ভাই। :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:২৯ পুর্বাহ্ন |

    ভাবছিলাম মুনমুন কমু, পরে দেখি ৫ টন থেইকা দুই ছটাক কম পড়ে :(

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:৫২ অপরাহ্ন |

    ময়ূরী, মুনমুন, এরা কে? কোন ব্যাচ? :(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:৫৭ অপরাহ্ন |

    এফডিসি (৮৭-৯৩) ।
    আপনার ব্যাচম্যাট মনে হইতেছে। :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:৫৮ অপরাহ্ন |

    মুনমুন আপনার ইমিডিয়েট জুনিয়র, তবে ময়ুরী মনে হয় ব্যাচমেট হবে, অন্ততঃ ইদানিংকার সাগরিকা স্টেডিয়ামের লগে কম্পেয়ার এ :grr: :grr:

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        অক্টোবর ১৪, ২০০৯ at ২:৫০ অপরাহ্ন |

    সিনিয়রকে নিয়া তোমরা এই ধরনের মজা কর, আমরা কত সম্মান করতাম আমাদের সিনিয়রদের।

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৪, ২০০৯ at ৫:৫৪ অপরাহ্ন |

    ফজু ভাই অনেকদিন পাঙ্গা দেন না, দ্যান দুইটারে ধইরা :grr: :grr:

    সিনিয়রের লগে মস্করা ;)) ;))

    জবাব দিন

    সামীউর (৯৭-০৩)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১১:৪১ অপরাহ্ন |

    এতো দিন অল্প ব্লগ, অনেক কমেন্ট আর অনে………ক ফাস্ট হওয়ার হাসি ( :D ) দেখসি, আজকে কথাও বললাম। ধন্যবাদ আপু। এভাবেই মমতায় জড়িয়ে রাখুন। :hatsoff: :hatsoff: :hatsoff:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১১:৫১ অপরাহ্ন |

    কার কথা কইলি? ময়ূরী আপু না মুনমুন আপু ? :grr:

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৫, ২০০৯ at ১২:০৫ পুর্বাহ্ন |

    এরা কবে থেকে তোমার আপু হয়??? :grr: :grr:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৫, ২০০৯ at ১২:১৯ পুর্বাহ্ন |

    তাইলে কি এদেরকেও ভাবি ডাকুম? মুনমুন ভাবি, ময়ূরী ভাবি । :grr:

    জবাব দিন

    সামীউর (৯৭-০৩)
        অক্টোবর ১৫, ২০০৯ at ১২:২০ পুর্বাহ্ন |

    অল্প ব্লগ, অনেক কমেন্ট আর অনে………ক ফাস্ট হওয়ার হাসি

    ময়ূরী আপু না মুনমুন আপু
    এই দুই আপুরে তো কুনু দিন পোস্টাইতে বা কমেন্টাইতে দেখলাম না!

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১৫, ২০০৯ at ১২:২৫ পুর্বাহ্ন |

    উনাদের ব্যান করা হইছে। :grr:

    জবাব দিন

    সামীউর (৯৭-০৩)
        অক্টোবর ১৫, ২০০৯ at ১:৩৮ পুর্বাহ্ন |

    মুনমুন ভাবি, ময়ূরী ভাবি

    কোন ভাইদের কপাল পোড়ায় যে এরা ভাবী হইসে?

    জবাব দিন

    দিহান আহসান
        অক্টোবর ১৫, ২০০৯ at ২:৩২ পুর্বাহ্ন |

    ;)) ;))

    জবাব দিন

  17. কামরুলতপু (৯৬-০২)
       অক্টোবর ১৪, ২০০৯ at ৮:৫৫ অপরাহ্ন |

    মাইক আতকা ডাক্তারের সাথে দেখা করতে গেল কেন বুঝলাম না। শহরে ঢুকে সবাই শেরিফ এর সাথে দেখা করে ডাক্তারের সাথে দেখা করতে এই প্রথম দেখলাম।
    আগেরটার মত উত্তেজনা ছিল না হয়ত ঘোড়া আর পিস্তলের কথা কম ছিল বলে।

    জবাব দিন

  18. সামীউর (৯৭-০৩)
       অক্টোবর ১৪, ২০০৯ at ১১:৩৮ অপরাহ্ন |

    টেরি, এ হচ্ছে মাইক…আমার ভাই। আর মাইক ও হচ্ছে টেরি।

    দীর্ঘদিন দুই ভাই এর দেখা হবার ‘সিন’ এ একটা গান হইলে ভালো হইতো..দুই :D ভাই ঘোড়ায় চইড়া হারমোনিকা বাজায় বাজায় গান গাইতো…

    জবাব দিন

  19. আদনান (১৯৯৪-২০০০)
       অক্টোবর ১৫, ২০০৯ at ৯:১৮ পুর্বাহ্ন |

    আমার কাছে তো ভাল লাগলো । আরেকটা ভাই না বার মইরা যায় । নায়িকা সঙ্কট দেখতেছি দেখি :(

    জবাব দিন

  20. বন্য (৯৯-০৫)
       অক্টোবর ১৭, ২০০৯ at ৮:৪৭ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:
    সুপ্রিয় সেলিব্রেটি ব্লগার জুনা ভাই,
    আপনার সিরিজটি পড়ছি…আপাতত ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মন্তব্য দিয়া গেলাম…সিরিজ শেষ হোক..বিশাল মন্তব্য করব..বলা যায়না,আবেগের চোটে ইমোশনাল হয়ে মানপত্র টাইপ কিছুও রচনা করে ফেলতে পারি!!! :grr: :grr: :grr:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard