random header image

বাচ্চালোক তালিয়া মার

[ আমার আগের ফালতু পোষ্টটায় সবাই এমন ভাবে কমেন্ট করেছে যে খুব তাড়াতাড়ি একটা পোষ্ট দেওয়া ফরজ হয়ে গেছিল। বহুদিন ধরে একটা কাঁটা বিঁধে আছে সেটা নিয়েই লেখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মিস করার জন্য (যারা করেনাই তারা এই ধন্যবাদ পাবে না ) ]

এখানকার সব বাচ্চালোক একসাথে তালিয়া মার। চাইলে বুড়ারাও মারতে পারেন। আমাদের তো সামনে সুখের দিন আসতেছে। ২৯ তারিখ নির্বাচন হবে তারপর ফিরে আসবে আমাদের ঘোড়ার ডিম বহু আরাধ্য গণতন্ত্র। যে গণতন্ত্রের জন্য আমাদের ঘুম আসতেছেনা। কোথায় কে জানি বলেছিল পৃথিবীতে সবচেয়ে খারাপ রাষ্ট্রব্যবস্থা হচ্ছে গণতন্ত্র কিন্তু এইটাই নাকি এখন পর্যন্ত বাকি গুলার থেকে সবচেয়ে ভাল। অবশ্যই সত্য কথা নইলে কি আর আমরা মাত্রই ১৮ বছর আগে রক্ত ফক্ত দিয়ে স্বৈরাচার নামিয়ে গণতন্ত্রের কাছে হাত পেতেছি? সেই গণতন্ত্রই নাকি গত ২ বছর ধরে নাই। কি কষ্টের কথা। আহ এখন আনন্দ লাগছে আবার গণতন্ত্র আসবে, আমাদের ত্যাগী নেতারা ( দলত্যাগী, দেশত্যাগী ) সবাই আবার ক্ষমতায় যাবে আমাদের দিয়ে পুতুল নাচ নাচাবে। সবচেয়ে আনন্দ লাগছে আমাদের এরশাদ সাহেব আবার প্রেসিডেন্ট হবে। উফফ এত আনন্দ আমি কোথায় রাখি। প্লিজ সবাই আবার জোরে তালি লাগান।
এরশাদ সাহেবকে কান, ঘাড়, গলা ধড়ে সেদিন যদি না নামাতে পারতাম তাহলে কি আর আমাদের গণতন্ত্র আসত? উনিই তো গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি স্যক্রিফাইস করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় পদ ছিল তার কাছে সাথে নারী গাড়ি বাড়ি। সব কিছু ছেড়ে তিনি গেছেন লালঘরে। ওনার থেকে বেশি আর কে করেছে ? নূর হোসেন? ঐ ছেলে আর কি করেছে ও তো মরে বেঁচেছে। ওকে আর দেখতে হচ্ছে না কে আবার প্রেসিডেন্ট হচ্ছে। দেখছি তো আমরা। দুই মহিলা কোমরে শাড়ি পেঁচিয়ে যাকে একদিন টেনে নামিয়েছিল তারাই আবার এখন একই ভাবে ঝগড়া করছে কার হাতের উপর দিয়ে সেই লোক আবার প্রেসিডেন্ট হবে সেটা নিয়ে। আসলেই নারীর মন বুঝা ভগবানেরও সাধ্যের বাইরে।
তালি মার তালি মার সবাই। আমি মারতেই আছি…

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৩ টি মন্তব্য

  1. তাইফুর (৯২-৯৮)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৫:০৪ অপরাহ্ন |

    :clap: :clap: :clap:
    আমি বাচ্চা না বুড়া কোন গ্রুপে জানি না … তয় লেখা পইড়া তালি মারতে মন চাইল তাই … :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  2.    ডিসেম্বর ৩, ২০০৮ at ৫:৫৯ অপরাহ্ন |

    আমার ভাবতেই লজ্জা লাগতেছে একটা বিশ্ববেহায়াকে প্রেসিডেন্ট বানানোর জন্য
    কিছু লোক উঠে পড়ে লাগছে। ছি:
    যেই দেশের প্রেসিডেন্টই লুজ ক্যারেক্টার, সে দেশের কি হবে??

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ডিসেম্বর ৩, ২০০৮ at ৬:২৮ অপরাহ্ন |

    আম্রিকার কি হইছে?কিলিন্টনের নাম তো হালার কিলিন কিন্তু মনিকা আফার লগে তো মাশা আল্লাহ…(সেন্সর্ড)

    আম্রিকা দ্যাশটা কি খুফ খারাফ আছে? :P

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ডিসেম্বর ৩, ২০০৮ at ৮:১১ অপরাহ্ন |

    মুই আমেরিকা যামু…… :(( :(( :(( :(( :(( :(( :((

    [ জবাব দিন ]

  3.    ডিসেম্বর ৩, ২০০৮ at ৬:০০ অপরাহ্ন |

    আসলেই নারীর মন বুঝা ভগবানেরও সাধ্যের বাইরে।

    আসলে সব রসুনের এক ুটকি…
    সব হালায়ই সান অফ এয়ার

    [ জবাব দিন ]

  4.    ডিসেম্বর ৩, ২০০৮ at ৬:০১ অপরাহ্ন |

    ওহ তালি দিতে ভুইলা গেছিলাম, :clap: :clap: :clap:
    দারুণ লেখা তপু ভাই.. :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  5. মুসতাকীম (২০০২-২০০৮)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৬:২৬ অপরাহ্ন |

    তালিয়া তালিয়া :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৬:৩৮ অপরাহ্ন |

    সায়ানের গান খুব মনে পড়ছেঃ

    কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী
    গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি
    তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
    ইচ্ছে করেই মুখ খুলিনা বলতেও সব মানা
    স্বামী বাবার নাম ভাঙ্গিয়ে আর কতকাল খাবে
    এবার ওদের ঘুমোতে দাও আত্মা শান্তি পাবে
    তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
    খুব বেশিদিন আমার চোখে যায়না দেয়া ধূলি

    আমার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিনতো শেষ
    নাম আমার জনগন, আমিই বাংলাদেশ!

    [ জবাব দিন ]

    মুসতাকীম (২০০২-২০০৮)
        ডিসেম্বর ৪, ২০০৮ at ৭:৫৬ পুর্বাহ্ন |

    বাহ বাহ বেশ বেশ :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  7. সামিয়া (৯৯-০৫)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৭:২৭ অপরাহ্ন |

  8. রাফি (০২-০৭)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৭:৫৪ অপরাহ্ন |

    :clap: :clap: :clap:
    থ্যাংস, আমাদের মনের কথা গুলা এত সুন্দর করে বলে ফেলার জন্য
    আবারও :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  9. রেজওয়ান (৯৯-০৫)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৮:১২ অপরাহ্ন |

    :awesome: :awesome: :awesome: আইল আইল আইল রে নির্বাচন আইল রে…… :tuski: :tuski: :tuski:
    তালিয়া তালিয়া… :clap: :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  10. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ৮:৪৪ অপরাহ্ন |

    আজকের পেপারে দেখসো-’লেজেহোমো’ কিভাবে সীট বিক্রি করতেসে?
    বাংলাদেশে শালা সুখ কইরা গেল এই বাপের বেটা! x-(

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:৩৭ অপরাহ্ন |

    কুন পেপারে? লিংক দেন।

    [ জবাব দিন ]

  11. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:০৩ অপরাহ্ন |

    আমি বুইড়াও না বাচ্চাও না…কি করুম না বুইঝা লেখাটা পইড়া চুপ করে বসে আছি… :( :(

    অফ টপিক- দেশের সকল রাজনীতিবিদদের :salute:
    তারা না থাকলে মানুষ হিসাবে যে আমি একেবারে খারাপ না, এইডা বুঝতে পারতাম না… B-)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ডিসেম্বর ৪, ২০০৮ at ৮:১১ পুর্বাহ্ন |

    কথাশিল্পী জুনা, এক্কেবারে মনের কথাটা বইল্যা দিলা।

    তোমারেই :salute:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ডিসেম্বর ৫, ২০০৮ at ২:২৪ পুর্বাহ্ন |

    জুনা ভাই আপনে সুপার বস!!আরে আমিও তো অনেক ভালা মানুষ দেহি!

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ৫, ২০০৮ at ২:২৬ পুর্বাহ্ন |

    সাবাশ ব্যাটা জুনা :clap: :clap:

    [ জবাব দিন ]

  12. হাসনাইন (৯৯-০৫)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:০৪ অপরাহ্ন |

    আমিও মারি :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  13. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:২৯ অপরাহ্ন |

    @মাসরুফ
    সায়ান এর গানের কোন লিংক দেয়া যায়?

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:৩৫ অপরাহ্ন |

    http://www.shayanergaan.com/main.php
    তবে এইখানে সম্ভবত শুধু ট্রেলর পাবেন ভাইয়া, পুরো গানটা নেই মনে হয়।

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        ডিসেম্বর ৪, ২০০৮ at ৩:৩৪ পুর্বাহ্ন |

    ধন্যবাদ সামিয়া, একটা ভালো গান শেয়ার করার জন্য।

    [ জবাব দিন ]

    সেলিনা (১৯৮৮-১৯৯৪)
        ডিসেম্বর ৪, ২০০৮ at ৭:৩৩ পুর্বাহ্ন |

    http://www.youtube.com/watch?v=4U1kWBvv1Q0

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ৫, ২০০৮ at ২:৩৯ পুর্বাহ্ন |

    ভিডিওটার লিংকের জন্য অনেক ধন্যবাদ সেলিনা আপু :clap: :clap:
    মেয়েটা আসলেই খুব ভালো গায়, গানের কথা এবং সুর দুটোই চমৎকার :boss:

    [ জবাব দিন ]

  14. মুহাম্মদ (৯৯-০৫)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১০:৪০ অপরাহ্ন |

  15. ফয়েজ (৮৭-৯৩)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১১:০৪ অপরাহ্ন |

    কয়েকবার কমেন্টাইতে ডুকছিলাম, লিখছিলামও হাবিজাবি কি কি সব। ব্যান খাওয়ার ভয়ে মুইচ্ছা ফেলছি।

    হাততালি দিতে কইছ, আমি দিমু না, আমার ইচ্ছা করতেছেনা।

    [ জবাব দিন ]

  16. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ডিসেম্বর ৩, ২০০৮ at ১১:০৮ অপরাহ্ন |

    @সামিয়া,
    ধন্যবাদ,আপু…
    দুইটা গান শুনলাম-বেশ ভালো লাগল…সাইটটাও ইনোভেটিভ আছে।

    [ জবাব দিন ]

  17. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ডিসেম্বর ৪, ২০০৮ at ১২:২৬ পুর্বাহ্ন |

    সাংবাদিকতার কারণে নানা লোকজন বিশেষ করে রাজনীতিবিদদের কাছে যেতে হয়। এরশাদরে যতোবারই দেখছি আমার নাকে খালি …য়ের গন্ধ লাগে। নিজামী আর জামাতিদের ক্ষেত্রেও একই অনুভূতি।

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ৪, ২০০৮ at ৬:৩৩ পুর্বাহ্ন |

    এই ুয়োরের বাচ্চাদের দেখতে হয় বইলা আমি টিভি দেখা বন্ধ কইরা দিছি। :mad: :mad:
    এরা গত পাঁচ বছর গাড়িতে বাংলাদেশের পতাকা নিয়া ঘুরে বেরাইছে (ভবিষ্যতেও হয়তো ঘুরবে)এইটা ভাবলে আমার মাঝে মাঝে কান্না আসে। :mad:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ডিসেম্বর ৫, ২০০৮ at ২:২৬ পুর্বাহ্ন |

    আমি পতাকা লাগানো গাড়িতে ঘুরপো :((

    [ জবাব দিন ]

  18. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ৪, ২০০৮ at ২:৪৬ পুর্বাহ্ন |

    কোথায় কে জানি বলেছিল পৃথিবীতে সবচেয়ে খারাপ রাষ্ট্রব্যবস্থা হচ্ছে গণতন্ত্র কিন্তু এইটাই নাকি এখন পর্যন্ত বাকি গুলার থেকে সবচেয়ে ভাল।

    আফসোস…।

    তারপরও তোমার লেখার জন্য জোরসে তালি :clap: :clap:

    [ জবাব দিন ]

  19. তৌফিক (৯৬-০২)
       ডিসেম্বর ৪, ২০০৮ at ৩:৩৫ পুর্বাহ্ন |

    তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
    মোদের আবার যুদ্ধে যেতে হবে।

    সাবাস তপু, চালায়া যা।

    [ জবাব দিন ]

  20. শঙ্খচিল (১৯৯৯-২০০৫)
       ডিসেম্বর ৪, ২০০৮ at ৮:৪০ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard