random header image

পেটিস খাইতাম


মাহবুব স্যার, বোটানি। চরম তার ব্যক্তিত্ব। সারাক্ষণ একটা ভাব নিয়েই থাকেন কিন্তু কথা বলার সময় বেশ মজা করে কথা বলেন। ওনার একটা কাহিনী। হাউস ফাংশানে ছেলেকে নিয়ে এসেছে উনি। (প্রসংগত উনি সিলেটি এবং কথাবার্তায় সিলেটি টান বিদ্যমান)। হাউস ফাংশান গুলাতে প্রায়সময়ই একই ধরণের মেনু থাকে। টি এর সবচেয়ে ভালো মেনু পেটিস হয়তবা একটা মিষ্টি আর চা। সাথে হয়তবা কোক। স্যার ছোট ছেলে কিছুক্ষণ ধরেই ফাংশানের অপরিহার্য অংশ বক্তৃতা শুনছে। কিছুক্ষণ পরে আর থাকতে না পেরে মজাদার খাবার এর দিকে ইশারা করে স্যারকে বলছে ” আব্বা পেটিস খাইতাম”। স্যার তো চোখ বড় করে একটা ইশারা ঝাড়ি দিল। কিছুক্ষন চুপচাপ। আবার ছেলের খাওয়ার বায়না। “আব্বা আমি পেটিস খাইতাম” । স্যার এইবার একটু লজ্জিত কারণ অনেকেই ওইটা শুনে ফেলেছে এইবার একটা হালকা গলায় “চুপ”। ছেলে আবার কিছুক্ষণ চুপচাপ। কিছুক্ষণ পরে আবার তার আবদার। তার অবশ্য দোষ নেই। আর কতক্ষণ বক্তৃতা শোন যায়। এইবার স্যার চরম বিরক্ত ” shut up, you will be given”। এইবার ছেলের তড়িৎ উত্তর ” আব্বা given খাইতাম না তো, পেটিস খাইতাম।
পেটিস এর কাহিনী বলতে গিয়ে আমার খুব পেটিস খেতে ইচ্ছা করছে। বহুদিন খাইনা। কলেজের এই টি টা খুবই মজাদার ছিল।

এইবারের কাহিনীটা আমার ছোটভাইদের। (ওর পিসিতে বাংলা এখনো নাই তাই আমাকে বলছে ওর হয়ে লিখে দিতে)। ওর বর্ণনাতেই বলিঃ আমরা তখন নতুন ইলেভেন এ আসছি। এসএসসিতে রেজাল্ট খুব ভালো হয়েছে তাই পাঙ্খা নিয়ে চলি। পড়ালিখার কোন ধারে কাছে নাই। আর আমাদের সুরমা হাউসের পোলাপানদের তো কথাই নাই। সারাদিন বাদরামির মধ্যেই থাকে। এরই মধ্যে প্রথম টার্মএন্ড চলে আসল। পরীক্ষার পর খাতা দেওয়া শুরু হয়েছে। হঠাৎ এক দিন রসায়ন এর রাখাল স্যার এসে বলতেছেন তোদের মাঝে একটা বিশাল পন্ডিত পাওয়া গেছে। ও পরীক্ষার খাতায় কি উত্তর দিছে শোন। প্রশ্ন ছিল “এলকোহল পানিতে দ্রবণীয় ? কেন?”। উত্তর টা এইরকম …। হ্যা, এলকোহল পানিতে দ্রবণীয়। কারন এলকোহল পানিতে দ্রবণীয়। এলকোহলের মধ্যে পানিতে দ্রবণীয় হবার মত গুণাগুণ আছে তাই এলকোহল পানিতে দ্রবণীয়। এবং যেমন তেমন ভাবেই দ্রবণীয়। উদাহরণঃ এলকোহল পানিতে দিলে দ্রবীভূত হয় তাই এলকোহল পানিতে দ্রবণীয়।
(লিখতে গিয়ে আমি নিজেই হাসতেছি) এখানেই তেনার পন্ডিতি শেষ হয়নাই। তারপরের প্রশ্ন হল ” বিরল মৃত্তিকা ধাতু কাকে বলে?” উত্তরঃ “যেই সকল ধাতু সমূহ পৃথিবীতে অতি বিরল তাদেরকেই বিরল মৃত্তিকা ধাতু বলে। উদাহরণঃ বিরল মৃত্তিকা ধাতু।

এই কাহিনী লিখতে গিয়ে আমাদের একটা কাহিনী মনে পড়ল। ক্লাস নাইনে উঠেছি। আর্টস পার্টির কাছে জেনারেল ম্যাথ হল জীবন্ত বিভীষিকা। তো পরীক্ষায় প্রমাণ এসেছে sin(2)+cos(2)=1. আমাদের ওই ফ্রেন্ড প্রমাণ করেছে এইভাবে-
যেহেতু আমরা জানি,
1-cos(2)=sin(2)
so,
sin(2)+cos(2)=1
(proved)

৮ votes, average: ৫.০০ out of ৫৮ votes, average: ৫.০০ out of ৫৮ votes, average: ৫.০০ out of ৫৮ votes, average: ৫.০০ out of ৫৮ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৪ টি মন্তব্য

  1.    ফেব্রুয়ারি ২৭, ২০০৮ at ৭:৪৪ অপরাহ্ন |

    হাসতে হাসতে গড়াগড়ি… :D

    [ জবাব দিন ]

  2.   shams841
       ফেব্রুয়ারি ২৭, ২০০৮ at ৮:৪৪ অপরাহ্ন |

  3.   mashroof
       ফেব্রুয়ারি ২৭, ২০০৮ at ৮:৫৭ অপরাহ্ন |

  4.   mashroof
       ফেব্রুয়ারি ২৭, ২০০৮ at ৮:৫৮ অপরাহ্ন |

    এই উত্তর লিখসে?কত পাইসিল?ফুল মার্কস?

    [ জবাব দিন ]

  5.   hasnain
       ফেব্রুয়ারি ২৮, ২০০৮ at ৬:০৮ অপরাহ্ন |

    হা হা হা…মজা পাইসি

    [ জবাব দিন ]

  6.   jahin
       ফেব্রুয়ারি ২৯, ২০০৮ at ১২:৫৭ অপরাহ্ন |

    super

    ai proshonge akta jokes boli

    amar ak bindhu ak student poray(!!!!)
    to akdin o math korte dilo ai rokom
    (exactly mone nai)
    sin(5)/sin(10)
    to student korlo ki
    sin sin kata
    so then result comes1/2. :)

    [ জবাব দিন ]

  7.    ফেব্রুয়ারি ২৯, ২০০৮ at ৩:০০ অপরাহ্ন |

    মজা পাইলাম

    [ জবাব দিন ]

  8.   Zihad
       মার্চ ১, ২০০৮ at ২:০৬ অপরাহ্ন |

    জেহিন এর কমেন্ট এর ম্যাথ এ মজা পাইলাম :D

    [ জবাব দিন ]

  9.   amitavo
       মার্চ ২, ২০০৮ at ১১:০০ অপরাহ্ন |

    hahahahaha……………………..
    fatafati hoise…….

    asolei humanities der kase general math ta bishal bepar chilo r e jonnoi amader azizul liksilo….1-1=2…r same math e abar liksilo 1-1=(-1)
    hahahaha…..

    [ জবাব দিন ]

  10. রেশাদ (৮৯-৯৫)
       নভেম্বর ৩০, ২০০৯ at ১:৪১ অপরাহ্ন |

  11. আহমদ (৮৮-৯৪)
       নভেম্বর ৩০, ২০০৯ at ১:৪৮ অপরাহ্ন |

    বিয়াপক মিজা পিইছি … হাসতে হাসতে :pira: এখনো হাসিতেছি

    [ জবাব দিন ]

  12. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ৩০, ২০০৯ at ২:০১ অপরাহ্ন |

    পুরনো দিনের ব্লগগুলা এখনও পড়তে ভালো লাগে :)

    [ জবাব দিন ]

  13. কামরুলতপু (৯৬-০২)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৫:০৪ অপরাহ্ন |

    আহারে সেই যুগের লেখা, ১০-১২ টা কমেন্ট পাইলেই অনেক আর এখন তো হরহামেশাই ১০০ কমেন্ট হয়…

    [ জবাব দিন ]

  14. জাহিদ (১৯৯৯-২০০৫)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৫:৪৮ অপরাহ্ন |

    সেই যুগের হিসেবে তো আপনি অনেক বেশি কমেন্ট পাইছেন। ১৩ টা
    পড়ে মজা পাইলাম। কিন্তু আর্টস পার্টিরে এমনে পচাইলেন :(( :((

    [ জবাব দিন ]

  15. শাহরিয়ার (২০০৪-২০১০)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন |

    :pira: :pira: :pira: :pira: :pira:
    বস!

    কিন্তু আর্টস পার্টিরে এমনে পচাইলেন

    কিন্তু এইটাই সত্যি!

    [ জবাব দিন ]

  16. লুবজানা (২০০৫-২০১১)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৮:৪৪ অপরাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
    এত্ত মজা জীবনেও পাইনাই! আল্লাগো! কী অবস্থা! আম্মু!

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        এপ্রিল ২৪, ২০১০ at ২:৫০ পুর্বাহ্ন |

    এইখানে আন্টিকে ডাকো ক্যান আপু? :P

    [ জবাব দিন ]

  17. লুবজানা (২০০৫-২০১১)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৮:৪৮ অপরাহ্ন |

    আমার একটা কথা মনে পড়ে গেল…ক্লাস এইটে থাকতে একবার আমার ক্লাসমেট সিতারা ম্যাডামের খাতায় লেখসিল,”মাই নেম ইজ (না বলাই ভাল)”যদিও সেটা বড় প্রশ্নের উত্তরের মাঝে ছিল!

    ম্যাডাম সেটাও দেখেন নাই এবং সে এ+ পাইসিল!

    [ জবাব দিন ]

    হাসান (১৯৯৬-২০০২)
        জানুয়ারি ৬, ২০১০ at ১১:২০ অপরাহ্ন |

    :goragori: :khekz: :pira:

    [ জবাব দিন ]

  18. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       নভেম্বর ৩০, ২০০৯ at ৯:৫২ অপরাহ্ন |

    এই লেখাটা মিস করলাম ক্যামনে????
    ভালো হৈছে :)) :))

    [ জবাব দিন ]

  19. পাবন (২০০৪-২০১০)
      Pabon
       জানুয়ারি ১, ২০১০ at ৪:০২ অপরাহ্ন |

    এতগুলা comments এর পরে আমার আর কিসুই বলার নাই !

    [ জবাব দিন ]

  20. রুম্মান (১৯৯৩-৯৯)
       জানুয়ারি ৬, ২০১০ at ৫:৪৪ অপরাহ্ন |

    মেহেদীর কথা মনে পইরা যায়।লিখুম লিখুম একদিন আমিও…………..

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জানুয়ারি ২০, ২০১০ at ৪:২৯ পুর্বাহ্ন |

    বস লিখেন ,আমরা অপেক্ষায় আছি আইজুদ্দিন হয়া বৈসা আছি…

    [ জবাব দিন ]

  21. টিটো রহমান (৯৪-০০)
       জানুয়ারি ৬, ২০১০ at ৬:০০ অপরাহ্ন |

    এই লেখাটা মিস করলাম ক্যামনে????
    ভালো হৈছে :khekz: :khekz: হা হা পি গে

    [ জবাব দিন ]

  22. হাসান (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ৬, ২০১০ at ১১:২১ অপরাহ্ন |

    জটিল লেখা, এই রকম লেখা আজকাল লোকজন দেয় না কেন? :(

    [ জবাব দিন ]

  23. সানজানা (২০০২-২০০৮)
       জানুয়ারি ১৫, ২০১০ at ১২:৪৫ অপরাহ্ন |

    অসাধারন :pira:

    [ জবাব দিন ]

  24. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)
       জানুয়ারি ২০, ২০১০ at ২:৪৭ পুর্বাহ্ন |

  25. মিশেল (৯৪-০০)
       জানুয়ারি ২০, ২০১০ at ১০:১২ পুর্বাহ্ন |

    জটিল জটিল =))

    [ জবাব দিন ]

  26.   মোরশেদ
       মার্চ ৩১, ২০১০ at ১২:২২ পুর্বাহ্ন |

  27. রায়েদ (২০০২-২০০৮)
      rayed
       এপ্রিল ২৩, ২০১০ at ৯:৫৭ অপরাহ্ন |

    ভাইয়া রাখাল সার কে নিয়ে ১ টা ব্লগ চাই ।

    [ জবাব দিন ]

  28. নাজমুল (০২-০৮)
       এপ্রিল ২৪, ২০১০ at ২:৫৫ পুর্বাহ্ন |

    এই লেখাটা মিস করলাম ক্যামনে????
    ভালো হৈছে =)) =))
    কিন্তু আর্টস পার্টিরে এমনে পচাইলেন :(( :((

    [ জবাব দিন ]

  29. রেজওয়ান (৯৯-০৫)
       এপ্রিল ২৪, ২০১০ at ১০:৫৮ পুর্বাহ্ন |

  30. সাব্বির (০৩-০৯)
       জুন ২, ২০১০ at ৭:২৩ অপরাহ্ন |

    :khekz: :pira: :pira:
    এই লেখাটা মিস করলাম ক্যামনে????
    ভালো হৈছে =)) =))
    কিন্তু আর্টস পার্টিরে এমনে পচাইলেন :(( :((

    [ জবাব দিন ]

  31.   Mohammad Sanaul Huq
       মার্চ ৪, ২০১২ at ৬:৪২ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard