random header image

যে পথে হয়নি যাওয়া


[ডিসক্লেমারঃ রবার্ট ফ্রস্ট এর the road not taken এর অনুবাদ করার চেষ্টা। সবাই অফ টপিক কিছু দিচ্ছে আর আজ সারাদিনে আমার কিছু লেখা হয়নি তাই এইটা। কবিতা পড়ার পর এত ভাল লাগল তাই অনুবাদ করার চেষ্টা করেছি। করার পর আমার কাছে ভাল লেগেছে ভাবলাম এখানে দিয়ে দেই। ভাল না লাগলে সরিয়ে দিব। ]

দুটো পথ আলাদা হয়ে গেল বনের ধারে এসে
থমকে দাড়ালাম আমি,
যে কোন একটা বেছে নিতে হবে আমার
একটাই, দুটোতে পারব না যেতে।

স্বিদ্ধান্তহীন আমি তাকিয়ে রইলাম পথটির দিকে
যতদূর দৃষ্টি যায়,
যেখানে পথটি নেমে গেছে দিগন্তের কাছে।

কিন্তু আমাকে টানল অন্যটি।
সবুজ ঘাসে ভরা স্বপ্নিল পথ
যেন সবুজ কার্পেটে মোড়া।

অপরটি অন্য কোনদিনের জন্য ভেবে,
এই পথেই এগিয়ে গেলাম আমি।
যদিও বুনো এই পথের মোড়ে আবার কখনো
আমার আসা হবে কিনা জানিনা আমি।

দুটো পথ আলাদা হয়ে গেল বনের ধারে এসে।

আজ এতদিন পর……

সেই বাঁকে ফেরা হয়নি আমার।
দেখা হয়নি অন্য পথে হেঁটে।
আর সেই বেছে নেওয়াটাই বদলে দিল সব।

মুল কবিতা এখানে

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭ টি মন্তব্য

  1.   কনক
       মার্চ ১৪, ২০০৮ at ১২:০৬ পূর্বাহ্ন |

    চমৎকার হলো।আরো কিছু অনুবাদ করার চেষ্টা করতে পারো…জানি তুমি পারবেই…..

    [ জবাব দিন ]

  2.    মার্চ ১৪, ২০০৮ at ১:৫৯ পূর্বাহ্ন |

    খূব ভাল হয়েছে…

    [ জবাব দিন ]

  3.   ড্যাবরা বন্য০৬
       মার্চ ১৪, ২০০৮ at ২:৩৪ পূর্বাহ্ন |

    কারন তোমার আছে …..নিদো..হি হি হি..

    [ জবাব দিন ]

  4.   ড্যাবরা বন্য০৬
       মার্চ ১৪, ২০০৮ at ২:৩৬ পূর্বাহ্ন |

    পড়ে খুব ভালো লাগল…চমৱকার।

    [ জবাব দিন ]

  5.    মার্চ ১৪, ২০০৮ at ১১:৪৪ পূর্বাহ্ন |

    চরম, চরম অনুবাদ। কবিতাটা অনেক অনেক বস। আর অনুবাদটাও তুখোড়। তপু ভাই, আরও অনুবাদ করেন।

    [ জবাব দিন ]

  6.   samjhang
       মার্চ ১৬, ২০০৮ at ১১:৪৫ অপরাহ্ন |

    সেই বেছে নেওয়াটাই বদলে দিলো সব…
    বড় অদ্ভুত…

    [ জবাব দিন ]

  7.    এপ্রিল ৩, ২০০৮ at ১০:৫৪ অপরাহ্ন |

    জীবনে পথ চলতে হলে অনেক কিছু জানতে হয় বন্ধু।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard