random header image

ক্যাডেট কলেজ – ২০৫০ (দ্বিতীয় কিস্তি)

[ডিসক্লেমারঃ অনেক অনেক দিন আগে সেই সিসিবির শিশুকালে একটা উপন্যাস টাইপের গল্প শুরু করেছিলাম। কিন্তু কেন যেন এক পর্বের পর সেটা আর আগায়নি। সবাইকে ওপেন করে দিয়েছিলাম যে কেউ লেখতে পারে। দুষ্ট ছেলের দল কেউ লেখেনি। প্রথম কিস্তিটা লেখার পর সিসিবি বাড়ি বদল আমার দেশে যাওয়া এরপর বিশাল সময় সিসিবি থেকে দূরে থাকে ফিরে এসে অনেক মানুষের অনেক লেখার ভীড়ে এইটা আর আগায়নি। আজ নিজে নিজের পুরানো সব লেখা পড়ছিলাম। ভাবলাম সবাইকে আবার পুরাতন এটার কথা মনে করিয়ে দেই। যে কেউ পরের পর্ব লেখতে পারেন বিশেষ করে রবিন ভাই আপনি তো সাইফাই লেখেন আমাকে হেল্প করেন ভাইয়া। আমি নিজেই বিপদে আছি এই পর্বই কিভাবে লেখব।]
-মাশরুফ কি করিস? বলতে বলতে রুমে এসে ঢুকল রাহাত। “কিরে তোর মন খারাপ কেন এইবার তো সব কিছু কলেজে ঢুকায় ফেললাম রে পার্সোনাল ড্রেস সহ।
-আমিই তো তোদের জানালাম যে চেকিং কম্পিউটার ড্রেসের কালার ধরা শিখে ফেলেছে। আমাকে তো আর কেউ বলেনি আমি পারিনাই।
বলতে না বলতেই আরো কতজন এসে মাশরুফের রুমে ঢুকল। কে কি জিনিস এনেছে সেটা নিয়েই গল্প করছে । মাশরুফ ভাবছে তার লেজারফ্রেন্ডটা(প্রথম কিস্তি দ্রষ্টব্য) ও এখন বের করবে কিনা। এখন না বের করাই স্বিদ্ধান্ত নিল আজ যেহেতু বৃহস্পতিবার কাল তো বন্ধ আছে। আজ রাতে সবাইকে ও নিজের রুমে আসতে বলল। রাতেই সবাইকে টাশকি খাওয়ানো যাবে। নেক্সট উইকে আবার ইন্সপেকশন আছে তাতে যদি ধরা পড়ে যায় তাহলে বৃথাই হবে সব কষ্ট। হাউস প্রিফেক্ট আবার আগামী কাল ওনার পার্সোনাল ইন্সপেক্টর রোবটটা পাঠাবেন সেটা থেকে বাচতে পারলেই আর কোন ব্যাপার না কারণ কলেজের রোবটগুলা তো পুরান , প্রিফেক্ট দের বরাদ্দ গুলা ক্যাডেটরা নিজেদের বুদ্ধি দিয়ে অনেক উন্নত করে ফেলে। তার উপর ইমরান ভাইর সেই বুদ্ধি ইউজ করা যাবে না এই মাত্র মনে পড়ল কারণ ওনার বুদ্ধি নিশ্চয়ই উনি হাউস প্রিফেক্ট ফয়েজ ভাইকে বলেছেন আর সেই ১ মিটার জায়গা ধরার জন্য নিশ্চয়ই ফয়েজ ভাই অলরেডি ওনার ইন্সপেক্টরটাকে আপডেট করে ফেলেছে। আজকে পোলাপানের কাছে সেটা দেখাতে পারলে সবাই মিলেই বের করে ফেলা যাবে কোন উপায়। আর সব গেলেঅ এই লেজারফ্রেন্ডটা হারাতে মন চাচ্ছে না। মোবাইল ম্যানেজার দিয়ে ওর ধরা খাওয়া জিনিসগুলা উদ্ধার এর চিন্তা আপাতত বাদ দিল সে। ওগুলা খুব একটা ইম্পর্ট্যান্ট না।
ভাবতে ভাবতে বন্ধুদের অনেক কথাই ওর কানে ঢুকল না চট করে হাতের কাছে রাখা পাস্টমেমোরির বাটনটা চেপে দিল। এটা গতবার এনেছে ও। ধরা না খেয়ে এখনো ইউজ করছে। লাস্ট ১৫ মিনিটের কাহিনী মাথার ভিতরে স্টিমুলেশন করে পাঠিয়ে দেয়। এখন সবাই হাসছে নিশ্চয়ই কোন জোক্স হইছে এখন সবাইকে জিজ্ঞেস করলে মফিজ হতে হবে। এই পাস্টমেমোরিটা অনেক কাজে দেয় ওর। পরীক্ষার সময় বিশেষ করে। এই জন্য সবচেয়ে কঠিন কঠিন জিনিস ওকে পরীক্ষার ১৪ মিনিট আগে দেখতে হয়। এইটার কথা ওর জিগরি দুইতিনজন ছাড়া কেউ জানেনা। তবে এই ব্যাপারে ও একটা নীতি অবলম্বন করে বিশেষ করে পরীক্ষার সময়। ও ফার্স্ট হতে চায় না এরকম অন্যায় করে। শুধু যদি একেবারে পাশ করাটা কষ্টের হয়ে পড়ে তখন ব্যবহার করে। যেমন গতবার আমীর স্যার যখন অঙ্ক পরীক্ষা নিবেন বলেছিলেন তখনই সবার কান্নাকাটি শুরু হয়ে গেছিল। তখনই ও প্রথম ব্যবহার করে। স্যার কখনই বই থেকে প্রশ্ন করেন না এমন কি বইএর কোন সূত্র দিয়ে সরাসরি অঙ্কগুলা করা যায় না। তাই নকল করেও কোন লাভ হয় না। স্যারের সিস্টেম হল উনি পরীক্ষার আগে এসে একটা আধাঘন্টার লেকচার দেন সেখানে বই এর সূত্র গুলা কিভাবে ইউজ করে নতুন নতুন সূত্র বের করা যায় সেটার একটা হিন্টস থাকে তারপর প্রশ্ন দেন। যদিও স্যার ক্লাসে সেইরকম ভাবেই পড়ান তারপরও এই লেকচারটা বেশ ইম্পর্ট্যান্ট। যদিও ওদের ক্লাসের এই পর্যন্ত প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হওয়া কাইয়ূম কিন্তু ঠিকই ৯০ এর উপরে পেয়েছিল সেই পরীক্ষায়। এই ছেলে একেবারে জিনিয়াস কিন্তু ওদের সাথে সকল বাদরামিতে যখন থাকে তখন কেন যেন ওর মাথায় কোন বুদ্ধিই আসে না। ও তখন একনিষ্ঠ অনুসারী। সেখানে সবসময় লিড দেয় মাশরুফ। তাই ও কখনো চায় না অন্যায় ভাবে কাইয়ুম থেকে বেশি নাম্বার পাক। ও ঠিক করেছে এসএসসির সময় কাইয়ুমকে এইটার কথা বলবে। যদিও জানে কাইয়ুমের এইটা লাগবে না এমনিতেই ও পারফেক্ট জিপিএ ১০ স্কোর করবে। এইসব ভাবতে ভাবতেই শিডিউল টেলার (প্রথম কিস্তি দ্রষ্টব্য) বলে দিল আর ১৫ মিনিট পরে ডিনার কি কি মেনু। সবাই শোরগোল করতে করতে যার যার রুমে চলে গেল। মাশরুফ ও খুব দ্রুত তৈরি হয়ে গেল। একার জন্য মোটামোটি বড় এই ছিমছাম রুমটা পেয়ে ও খুবই খুশি যদিও ও সবচেয়ে ব্ল্যাক লিস্টেড বলে ওকে হাউস মাষ্টার থেকে কাছাকাছি রুম দিয়েছে। এতে অবশ্য ও খুশি হয়েছে জানা কথাই প্রদীপের নিচেই অন্ধকার থাকে। গত টার্মে ও ওর পার্সোনাল ড্রেস লুকিয়ে রেখেছিল হাউস মাষ্টারের রুমেই। কথাটা ভাবতেই ওর হাসি পেয়ে গেল। একই সাথে এবার ধরা পড়ে যাওয়ায় কষ্ট।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৫ টি মন্তব্য

  1. সাব্বির (৯৫-০১)
       মার্চ ১২, ২০০৯ at ৬:৪৬ অপরাহ্ন |

    1st :D

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ৬:৪৮ অপরাহ্ন |

    না পইড়াই? আগে পড়েন ভাইয়া। এইটা অনেক পুরান লেখার সেকেন্ড পার্ট আগেরটা না পড়া থাকলে আমাকে মাইর দিতে চাইতে পারেন।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ১২, ২০০৯ at ৭:০৩ অপরাহ্ন |

    আমি ২য় । এইটার কথা তো ভুলেই গেসি । এই ব্যাটা তপু তোর শরীর কেমন এখন ? ডাক্তার কি বলল? তাড়াতাড়ি সুস্হ হয়ে ওঠ ।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ৭:০৬ অপরাহ্ন |

    ডাক্তার শনিবারে ভাইয়া। যখন দেখবেন সিসিবিতে সারাদিন পড়ে নাই তখন বুঝবেন ভাল হইছি। সারাদিন শুয়ে থাকতে যে কি কষ্ট।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ১২, ২০০৯ at ৭:০৭ অপরাহ্ন |

    ভাল লাগলো লেখা । :D

    [ জবাব দিন ]

  2. সামীউর (৯৭-০৩)
       মার্চ ১২, ২০০৯ at ৭:০৩ অপরাহ্ন |

    নামটা কেমন যানি ফ্লপ হিন্দি সিনেমা লাভস্টোরি ২০৫০ মার্কা লাগতেসে! এই সিরিজের কপাল যদি ঐ সিনেমার মতো হয় তাইলে কামরুল ভাই এর…।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ৭:০৭ অপরাহ্ন |

    মনে হয় তাই হবে

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ১২, ২০০৯ at ৭:০৮ অপরাহ্ন |

    সামীউর লেখা তো ভাল হইসে এজন্য ১০ টা :frontroll: দিয়ে দে । :grr:

    [ জবাব দিন ]

  3. রকিব (০১-০৭)
       মার্চ ১২, ২০০৯ at ৭:৪৫ অপরাহ্ন |

    চ্রম হচ্ছে তপু ভাই, পরের পর্বটা তাড়াতাড়ি দিয়েন :boss: :boss:

    [ জবাব দিন ]

  4. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ১২, ২০০৯ at ৮:১২ অপরাহ্ন |

    লেখা ভাল হইছে, তবে পরের পর্বের জন্য আবার আগের মত গ্যাপ দিস না, তাইলে কাহিনি আসল ২০৫০ সালেও শেষ না হইতে পারে।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ৯:৫০ অপরাহ্ন |

    পরের পর্ব নির্ভর করছে এইটার ফিডব্যাক এর উপর আগেরটার ফিডব্যাক ভাল ছিল না এই জন্য লেখা চলে নাই।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ১০:৫২ অপরাহ্ন |

    আসলেই বিগ ম্যাক (মাকসুদ) চলে যাবার পর ফিডব্যাক আর ভাল নাইরে… :no: :no: :no:

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৩, ২০০৯ at ২:৪০ পুর্বাহ্ন |

    হাহাহা, তোর কমেন্ট পরে আমি ভাবলাম এইটা বুঝি জুনা ভাইর কমেন্ট। তুইও দেখি জুনা ভাইর মত কমেন্ট করস। খুব মজা পাইছি।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ১২, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    ঐটা ওয়ার্ডপ্রেসে ছিল, আর তখন মেম্বার কম ছিল। কিন্তু এখন দেখেন ফিডব্যাক কেম্নে বন্যার মত ভাসিয়ে দেয়। ঐটা ছিল আমার সিসিবিতে পড়া ৩য় পোষ্ট, খুব ভালা পাইছিলাম :hug:
    তপু ভাই, আর দুইদিন পর শনিবার, ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে জানিয়েন কি বলে।

    [ জবাব দিন ]

  5. নাজমুল (০২-০৮)
       মার্চ ১২, ২০০৯ at ১০:০৮ অপরাহ্ন |

    ইসসসসসসসস কলেজ এ থাকতে এগুলা পাইতাম :(
    ভাই চরম লেখা হইছে :clap:

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ১০:১৯ অপরাহ্ন |

    আর কি কি চাও বল তো ? এইটা একটু লেখতেই আমার ঘাম বের হয়ে গেছে। আমরা যেগুলা চাইতাম সব তো এখন এমনিই আছে। প্রথম কলেজে যখন মোবাইল ঢুকানো হইছিল আমাদের সে কি উৎসাহ ছিল। এখন তো মনে হয় ডালভাত।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মার্চ ১২, ২০০৯ at ১০:৪০ অপরাহ্ন |

    সেটা ঠিক বলছেন ভাই ক্যাডেট রা এনালগ জগতেই জা পারসে ডিজিটাল জগত আর দরকার নাই B-)
    আগের সাইন্টিফীক ক্যাল্কুলেটর নেয়া আর বর্তমানে মোবাইল নেয়া একই জিনিস :))

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ১০:৫৩ অপরাহ্ন |

    ভাব নিতাছোস মনে হয়? x-(

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মার্চ ১২, ২০০৯ at ১১:২০ অপরাহ্ন |

    নাহ বর্তমান এর কথা কই আর কী :D

    [ জবাব দিন ]

  6. আদনান (১৯৯৭-২০০৩)
       মার্চ ১২, ২০০৯ at ১১:০০ অপরাহ্ন |

    কলেজে মোবাইল ঢুকায়া তো জুনিয়র গুলা তৎকালীন কিউট টাইপের এক ম্যাডামের সাথে ফ্লার্ট-ও করসে (কাহিনী শুনসি); তারপর ধরাও খাইসে :P

    যাই হোক, সায়েন্স ফিকশনের আমি বিশেষ ফ্যান… প্লীজ লেখা কন্টিনিউ করবেন। আমি নিজেও কলেজে থাকতে সায়েন্স ফিকশন লিখতাম কলেজ বার্ষিকীতে। সুস্থ থাকলে এটাও কন্টিনিউ করতাম কিন্তু হাতে ছ্যাচা খায়া অবস্থা খারাপ, টাইপ করতে জান বাইর হয়া যাইতেসে। মাপ কইরেন। ২ মাস পরে আমি সিকুয়েল ছারুম যদি তার মধ্যে শেষ না হয়া যায়…

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ১২, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    হাতে আবার ছ্যাকা খাইলা কিভাবে ? অবস্থা কি বেশি খারাপ?

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ১৩, ২০০৯ at ১২:৫৯ পুর্বাহ্ন |

    অবস্থা বেগতিক… লাল-নীল-বেগুনী কালার আসতেসে এখন… হাতের উপর গাড়ির দরজা পুরা বন্ধ হয়ে গেলে অবস্থা খুব একটা ভাল থাকার কথা না…

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ১৩, ২০০৯ at ১:১০ পুর্বাহ্ন |

    দ্রুত সেরে ওঠো…

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৩, ২০০৯ at ২:৪১ পুর্বাহ্ন |

    তোমার গাড়িটা বড়ই জ্বালাচ্ছে দেখি তোমাকে। তাড়াতাড়ি ভাল হও ভাইয়া।

    [ জবাব দিন ]

  7. শার্লী (১৯৯৯-২০০৫)
       মার্চ ১৩, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    তপু ভাই, আপনি পুরা বস। অসাধারন একটা ধারাবাহিক শুরু করছেন। ভাই এইটা নিয়মিত লিখেন, পিলিজ লাগে।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৩, ২০০৯ at ২:৪২ পুর্বাহ্ন |

    আমার কাজই খালি ধারাবাহিক শুরু করা। এক পর্ব আমি একদমই পারিনা। এই সিসিবির সবচেয়ে বেশি ধারাবাহিক মনে হয় আমিই। তোমাদের পিলিজ লাগে একটু বুদ্ধি টুদ্ধি দাও কেমনে আগানো যায় ।

    [ জবাব দিন ]

  8. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মার্চ ১৩, ২০০৯ at ১:৫৫ অপরাহ্ন |

    কামরুল, দারুন লাগলো পড়ে।
    তবে কাহিনি বেশি build up করার আগে সাধারন বাপারগুলো, এই যেমন, লেখাপড়া, পিটি প্যারেড, গেমস – এই গুলোর কিছু কিছু বর্ণনা দিয়ো। :) :)
    আমরা রুমের মধ্যে যেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট করতাম, সেই টাইপের, কিন্তু নতুন কিছুর কথা লিখতে পারো।
    তবে শার্লীর মতন আমারো অনুরোধ থাকবে, প্লিজ নিয়মিত লিখো।

    [ জবাব দিন ]

  9. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ১৩, ২০০৯ at ৪:২১ অপরাহ্ন |

    হাউস প্রিফেক্ট ফয়েজ ভাইকে

    ২০৫০ সালে আমার মিতা হাউস প্রিফেক্ট হইছে দেইখা বিয়াপক আনন্দ পাইলাম।

    [ জবাব দিন ]

  10. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ১৩, ২০০৯ at ৪:৫৩ অপরাহ্ন |

    যে কেউ পরের পর্ব লেখতে পারেন বিশেষ করে রবিন ভাই আপনি তো সাইফাই লেখেন আমাকে হেল্প করেন ভাইয়া।

    ভাই, আমি আগে সাইফাই দিতে চিন্তা করতাম সিসিবি তে। কিন্তু তোমার লেখা পড়ার পরই আমি আমার সিরিজ টা শুরু করি। আর প্রব্লেম নাই, লেখতে থাকো। লাগ্লে পরে ২/১ টা পর্ব লেখার ইচ্ছা আছে।

    [ জবাব দিন ]

  11. তানভীর (৯৪-০০)
       মার্চ ১৫, ২০০৯ at ৯:৩১ পুর্বাহ্ন |

    তপু, দারুণ! :clap: :clap:
    বেশি গ্যাপ দিওনা, তাহলে ধারাবাহিকতা রাখতে বেশ কষ্ট হয়।

    [ জবাব দিন ]

  12. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ১৫, ২০০৯ at ১০:৫৪ পুর্বাহ্ন |

    যদিও ওদের ক্লাসের এই পর্যন্ত প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হওয়া কাইয়ূম

    ২০৫০ সালে আমার মিতা প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হইতাছে দেইখা সেরকম খুশি লাগতাছে :clap: :clap:
    তপু, ডাক্তারের আপডেট কি?
    আর সিরিজটা কন্টিনিউ রাখিস। এই চান্সে যদি বোর্ডে ফার্স্ট হওয়া যায় B-)

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ১৮, ২০০৯ at ৫:০০ অপরাহ্ন |

    ডাক্তারের আপডেট শনিবারে পাবেন আশা করি ভাইয়া।
    বোর্ড ফার্স্ট কেন বাংলাদেশ ফার্স্ট বানায় দিমু চিন্তা কইরেন না।

    [ জবাব দিন ]

  13. তানভীর (৯৪-০০)
       মার্চ ১৫, ২০০৯ at ১১:০১ পুর্বাহ্ন |

    এই চান্সে যদি বোর্ডে ফার্স্ট হওয়া যায় B-)

    :thumbdown: :thumbdown:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ১৫, ২০০৯ at ১১:০৫ পুর্বাহ্ন |

    বাস্তবে তো হইতে পারমু না তানভীরের মতো, তাই গল্পে বোর্ডে ফার্স্ট হইতে চাই

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        মার্চ ১৫, ২০০৯ at ১১:২৫ পুর্বাহ্ন |

    :thumbdown: :thumbdown:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard