random header image

আমার অসুস্থতা ( একটি সাময়িক পোষ্ট )

সিসিবিতে অনেক বড় ভাই ছোট ভাই কমেন্টে আমাকে অনেক বার জিজ্ঞেস করছেন আমার শরীর এখন কি অবস্থা। কমেন্টে উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু অনেক মানুষকে একসাথে জানাবার জন্য এই সাময়িক পোষ্ট। সবার প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগে কমেন্টে কিংবা পার্সোনালি মেইল করে আমার খবর নেওয়া, উপদেশ, সাহস দেওয়ার জন্য।
আমি আজ গিয়েছিলাম সিলেক্টিভ নার্ভ ব্লক করার জন্য। আমার ডিস্ক প্রোলাপস হচ্ছে L5-S1 ডিস্কে মূলত, আর L4-L5 এ সামান্য ( এগুলা ভার্টেব্রা নাম্বার বিস্তারিত এখানে ) । আজ যেটা করার কথা ছিল সেটা হল সেই জায়গার নার্ভ কিভাবে যেন ব্লক করে দিবে। যাই হোক ২টা থেকে ২০ মিনিট লাগিয়ে যা তা ব্যাথা দিয়ে আমাকে সেই কাজ করে ফেলল। এরপর আমার বাম পা পুরাই অবশ হয়ে গেল (তাই হওয়ার কথা)। কিন্তু অনুভূতিটা একেবারেই নতুন আর অন্যরকম ছিল। আমার নিজের পা আমি নিজে বিন্দুমাত্র নাড়াতে পারছিলাম না তখন বুঝতে পেরেছি প্যারালাইজ হলে কি হয়। সাধারণত ১ ঘন্টার মধ্যে নাকি আবার পায়ে বোধ চলে আসে। আমার আসছিল না। যখন ভাবছি আর আসবে না নাকি তখনই দেখলাম আস্তে আস্তে আসল। ৩ ঘন্টা পর আমি নিজের পা নাড়ানো এবং পায়ে ভর দিয়ে দাঁড়াতে পেরেছি। তখনো হাটতে গেলে ব্যালেন্স হারিয়ে ফেলছিলাম। ওরা আমাকে হাঁটতে পারার আগে হাসপাতাল থেকে ছাড়ছিল না। আরো এক ঘন্টা পরে একটু একটু ভর দিয়ে হাঁটাহাঁটি করতে পারার পর এক বন্ধুর গাড়িতে করে বাসায় চলে এসেছি। এসে খেয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে নিজের পা কে ফিরে পেয়েছি। এখন আমি হাঁটতে পারছি। একটু ব্যালেন্সলেস অবস্থায় যদিও তাও ঠিক আছি।
আর আসল যেই ব্যাথার জন্য ইঞ্জেকশনটা নিলাম সেটার সাথে এখনো বোঝাপড়া বাকি আছে। এখনো উনার আওয়াজ পাচ্ছি না। কিন্তু ব্যাপার হল শুয়ে থাকলে এমনিতেই আমার ব্যাথাটা করে না তাই অপেক্ষায় আছি হাঁটলে উনি ফিরে আসেন কিনা। নূপুর ভাই ঠিকই বলেছিল এই ইঞ্জেকশন কোন মতেই আমার আসল প্রবলেম সারানোর জন্য না। যেই অসহ্য ব্যাথাটা ছিল সেটাকে কমানোর জন্য। আর আমার ডিস্কে যেই সমস্যা সেটা ঠিক করার জন্য অপারেশন করা ছাড়া কোন উপায় নাই। এখন যেটা করা হচ্ছে ব্যাথা কমিয়ে রাখা হচ্ছে আর অপেক্ষা করা হচ্ছে এমনি এমনি ঠিক হয় কিনা। এই ডিস্কের বাড়তি অংশ নাকি আবার নিজে নিজেই ভিতরে ঢুকে যায় অনেক সময়। আর এই ইঞ্জেকশন দেওয়ার কারণে আশা করা যায় আগামী ৩-৪ মাস আমার ব্যাথা সহনীয় পর্যায়ে থাকবে। এইভাবে কিছুদিন দেখার পর যদি ঠিক না হয় তাহলে শেষ পর্যন্ত অপারেশন করানো হতে পারে। এগুলো সবই ডাক্তারের কথা । ককর নামে একজন রংপুর এর ভাইয়া আমাকে মেইল করেছিল। ওনার একটা কথা খুব মনে পড়ছে সুস্থ থাকাটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা সুস্থ থাকা অবস্থায় বুঝি না।
সিসিবির সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারো নাম আর বললাম না । অপেক্ষা করছি খুব শীঘ্রই একটা সাময়িক পোস্ট দিতে পারব যে আমি আজ ফুটবল খেলতে যাচ্ছি।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৬ টি মন্তব্য

  1. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ২৭, ২০০৯ at ৬:৫৫ অপরাহ্ন |

    হুম। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।

    [ জবাব দিন ]

  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ২৭, ২০০৯ at ৬:৫৭ অপরাহ্ন |

    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ তপু, সাময়িক সেই পোস্ট টা খুব তাড়াতাড়িই দেখতে চাই

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৬:৫৮ অপরাহ্ন |

    আমিও ভাইয়া খুব তাড়াতাড়ি দিতে চাই। আর ভাল লাগছে না গত ৩ সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছি।

    [ জবাব দিন ]

  3. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
       মার্চ ২৭, ২০০৯ at ৬:৫৮ অপরাহ্ন |

    সুস্থ হয়ে উঠুন, এই কামনায়।

    [ জবাব দিন ]

  4. জিহাদ (৯৯-০৫)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০০ অপরাহ্ন |

    শুভকামনা ভাইয়া। সুস্থ্য থাকার মর্ম আমিও হাড়ে হাড়ে টের পাইতেসি…

    [ জবাব দিন ]

  5. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০০ অপরাহ্ন |

    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ :(

    [ জবাব দিন ]

  6. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০০ অপরাহ্ন |

    কুইক কুইক আবাহনি মহামেডান খেলা হয় আর আপনি বিছানায় পইরা আছেন ???
    তাড়াতাড়ি সুস্থ্য হোন ভাইয়া দোয়া করি :boss:

    [ জবাব দিন ]

  7. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০৩ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়ারা , তোমাদের শুভ কামনায় প্রতিদিন সিসিবিতে এসে টিকে থাকা এবং সহ্য করার রসদ সংগ্রহ করি সেই সাথে সাহস। সত্যি বলতে বেশ ভয় পাচ্ছিলাম কয়েকদিন ধরেই আজকের ব্যাপারটার জন্য। ।

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        মার্চ ২৭, ২০০৯ at ৭:১২ অপরাহ্ন |

    ভয়ের কিছু নেই হে!
    সার্জারীটা তাড়াতাড়ি হওয়া দরকার।
    তুমি নিশ্চয়ই একদম সুস্থ হয়ে উঠবে।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মার্চ ২৭, ২০০৯ at ৯:০০ অপরাহ্ন |

    :clap:

    [ জবাব দিন ]

  8. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০৪ অপরাহ্ন |

    তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে ওঠ

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৭:১১ অপরাহ্ন |

    দোস্ত এইটা কি হইল আবাহনী হারল কেমনে

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৭, ২০০৯ at ৮:০৯ অপরাহ্ন |

    তপু ভাই তাড়াতাড়ি সুস্থ হয়া উঠেন…আন্টিরে কইছি আপনেরে এট্টা বিয়া দিয়া দিতে তাইলে এইসব রোগ বালাই পলায় যাইবো গিয়া… :P

    [ জবাব দিন ]

  9.   মৌরী(৯৫-০১)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:০৭ অপরাহ্ন |

    তপু,
    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ ।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৭:১০ অপরাহ্ন |

    ধন্যবাদ আপু, দোয়া করবেন

    [ জবাব দিন ]

  10. রকিবুল ইসলাম (৯৯-০৫)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
    এবং একদিন বলবেন

    আজ ফুটবল খেলে আসলাম।

    এই খবরের আশায় আছি।

    [ জবাব দিন ]

  11. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ২৭, ২০০৯ at ৭:৩৪ অপরাহ্ন |

    তপু, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি। এর পর আমরা সাইজ করবো মোহামেডান কে, বুয়েটের মাঠে।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৭:৪৫ অপরাহ্ন |

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২৭, ২০০৯ at ৮:৪০ অপরাহ্ন |

    এর পর আমরা সাইজ করবো মোহামেডান কে, বুয়েটের মাঠে

    এজন্যই বোধহয় মানুষকে স্বপ্নবিলাসী বলা হয়।

    [ জবাব দিন ]

    আরমান (৯৭-০৩)
        মার্চ ২৭, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন |

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৯:০৮ অপরাহ্ন |

    খুব কষ্ট পাইছি ভাইয়া আবাহনী হারাতে। ইশশ কেমনে কি হইল। আবাহনীর ট্রফিতা পাওয়া উচিৎ ছিল।

    [ জবাব দিন ]

    সাজিদ (২০০২-২০০৮)
        মার্চ ২৭, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    আরমান (৯৭-০৩)
        মার্চ ২৭, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন |

    :thumbdown: :thumbdown: :thumbdown:

    [ জবাব দিন ]

  12. হোসেন (৯৯-০৫)
       মার্চ ২৭, ২০০৯ at ৮:১০ অপরাহ্ন |

    ফুটবল খেলতে পারবেন তাড়াতাড়ি

    [ জবাব দিন ]

  13.   রাহাত
       মার্চ ২৭, ২০০৯ at ৮:৩০ অপরাহ্ন |

    ভাই কুনু চিন্তা কইরেন না।এতো দোয়া খোদা আমলে নিবেন না তা হয় না।

    [ জবাব দিন ]

  14. রকিব (০১-০৭)
       মার্চ ২৭, ২০০৯ at ৮:৪৩ অপরাহ্ন |

    তপু ভাই, বাংলাদেশে আন্টি, পার্থ ভাইয়া আর কনক ভাই খুব চিন্তায় আছেন, তাই না?
    ইনশাল্লাহ, আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৯:০৭ অপরাহ্ন |

    হ্যা আম্মু খুব চিন্তা করছে সাথে কান্নাকাটি। আর আমার বড় ভাইর নাম কিন্তু পান্থ , পার্থ না।
    ধন্যবাদ ভাইয়া তোমাদের সবাইকে। অনেক সাহস পাই তোমাদের কথা শুনে।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২৭, ২০০৯ at ৯:২০ অপরাহ্ন |

    ভুল হইয়া গেছে :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  15. নাজমুল (০২-০৮)
       মার্চ ২৭, ২০০৯ at ৯:০০ অপরাহ্ন |

    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন

    [ জবাব দিন ]

  16. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
       মার্চ ২৭, ২০০৯ at ৯:৫১ অপরাহ্ন |

    ধ্রুত সুস্থ হয়ে উঠ এই কামনা করি। এসব ক্ষেত্রে মনে হয় অপারেশন করলে ভালো হয়, তোমার ডাক্তার আমার চেয়ে ভালো জানবেন। আমার নিজের কথা বলতে পারি, তাতে যদি তোমার ভালো লাগে। আমার সমস্যা ছিল ঘাড়ের জয়েন্ট এ। সিরিয়াস ব্যাথা হতো। প্রায় আট মাস ভুগলাম। শেষ পর্যন্ত যখন তারা বের করলো সমসস্যা টা, তখন ইমিডিয়েট অপারেশন করলো। বললো আমার ভাংগা জয়েন্ট আমার নার্ভকে যে কোন সময় কেটে ফেলতে পারে। তখন আমার কোর্স চলছিলো, তারপরেও আগে জীবন। অপারেশন এর পর আমি ভাল আছি। এমন কি আবার ফুটবল খেলছি। এই একটি জিনিস মনে হয় মরে গেলেও ছাড়তে পারবো না।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৭, ২০০৯ at ৯:৫৪ অপরাহ্ন |

    বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস শুনছি ভাইয়া। কেউ বলছে অপারেশন করতে কেউ বলছে না করাতে। আর জাপানি ডাক্তাররা সাধারণতঃ খুব আস্তে আস্তে স্টেপ চেঞ্জ করে। দেখা যাক কি বলে।

    আমিও ফুটবল খেলপো (কঃরাঃ মাস্ফু )

    [ জবাব দিন ]

    আরমান (৯৭-০৩)
        মার্চ ২৭, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  17. সাজিদ (২০০২-২০০৮)
       মার্চ ২৭, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    তপু ভাই তারাতারি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ….. :) :)

    [ জবাব দিন ]

  18.   ককর
       মার্চ ৩১, ২০০৯ at ১০:১৮ পুর্বাহ্ন |

    ভ।লো লাগলো তপূ তোমার খবর পেয়ে। tension এ ছিলাম। মনে জোর রাখো। inshAllah ঠিক হয়ে যাবা।

    [ জবাব দিন ]

  19. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ৩১, ২০০৯ at ১:১২ অপরাহ্ন |

    তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ তপু

    [ জবাব দিন ]

  20.   Pantho
       এপ্রিল ১০, ২০০৯ at ২:০৮ পুর্বাহ্ন |

    Bhaiya ami o ashai roilam sai shamoyekir jonno ja , Topu aj football khalta jachee….. Bhalo thakish bhaiya. Dowa kore allah jano amar 2 ta bhai ka susto rakhen sara jibon.

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard