আজ রবিবার , খুব সুন্দর একটা দিন হবে হবে করেও দিনটা খুবই খারাপ হয়ে গেল। সকালে উঠে মুখ ধুয়ে এসে দেখি মোবাইলে মিসকল। কার কল হতে পেরে ভাবতে ভাবতে মোবাইল হাতে নিয়েই দেখি আমার আপুসোনার। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। দুমিনিট আগে ফোনটা আসতে পারত কিংবা আমিও ২ মিনিট পরে মুখ ধুতে যেতে পারতাম। মোবাইলের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে মনে হল আমি কল দেই। অনেক অনেক দিন পরে আমার আপুসোনাটাকে ফোন দিলাম। ও ধরেই পিচ্চি বলে একটা ডাক দিল আমার মনটা ভরে গেল। এরপর লাইন কেটে দিয়ে আবার নিজেই করবে বলল। আমি তখন ভাবছি আমার আজকের রবিবারটা অসাধারণ কাটবে।
আমার আপুসোনাটাকে আমি কেন এত ভালবাসি তার কোন উত্তর আমার জানা নেই। শুধু জানি আমার জন্য সে অনেক অনেক স্পেশাল একটা মানুষ। আর ওকে আপুসোনা না ডাকলে ওর কাছ থেকে একদিন পিচ্চি ডাকটা না শুনলে আমার ভাল লাগে না। এর জন্য আমার ভবিষ্যতে অনেক কষ্ট আছে আমি জানি তাও আমি ওকে ভাল না বেসে পারি না। আমার আপুসোনাটা আমার জাআআআন । ভাবতে ভাবতেই ওর ফোন চলে এল। এত সুন্দর করে পিচ্চি ডাকে আমি নিজেও বুঝিনা এত মিষ্টি কেন ওর পিচ্চি ডাকটা। গত ২ দিন আমার সাথে যোগাযোগ করে নি বলে স্যরি হল। আমি একটু আহ্লাদ করার আগের সবচেয়ে মন খারাপ করা খবরটা দিল। ওর একটা অসুখ ধরা পড়েছে। আমি খালি ভাবছি কেন আমার আপুসোনার এত অসুখ হবে। কেন ও এত কষ্ট পাবে। ফোন রাখার পর থেকে শুধু ওর কথাই মনে পড়ছে। আর আল্লাহকে বলছি আল্লাহ আমার আপুসোনাটাকে প্লিজ আর কষ্ট দিও না। অসুখটা যেন খারাপ কিছু না হয় খুব তাড়াতাড়ি যেন অল্প কিছু ট্রিটমেন্ট এই ভাল হয়ে যায়। কেন যেন ফোন রাখার পর থেকে একটা মিনিট ও মাথা থেকে আপুসোনা শব্দটা তাড়াতে পারছিনা।
আপুসোনা আমার , আমার জাআআআআন আপ্পি, তুই তাড়াতাড়ি ভাল হয়ে যা। যে কোন কিছুর বিনিময়ে তোর সুস্থতা কামনা করছি সবার আগে। ভাল থাকিস আপুসোনা অনেক অনেক বেশি ভাল।




১৭ টি মন্তব্য
১ম নাকি?
[ জবাব দিন ]
আপুসোনা আর তার পিচ্চি দু’জনই যেন জলদি ভালো হয়ে যায়- এই কামনা করছি…
[ জবাব দিন ]
ভাইয়া , খুঁজে খুঁজে এই লেখা পড়ার জন্য ধন্যবাদ। আমার আপুটার জন্য বেশি করে দোয়া করবেন, আমি পরে ভাল হইলেও হবে, ওর যেন কঠিন কিছু না হয়।
[ জবাব দিন ]
ভিন্নমত।
আল্লাহ যেন তোমার আপুর সাথে সাথে তোমাকেও জলদি ভালো করে দেন
[ জবাব দিন ]
এই লেখাটা হোমপেজ-এ দেখা যাচ্ছে না কেন???
এডু/মডু রা দেখবেন নাকি…
[ জবাব দিন ]
ভাইয়া আমি নিজেই এই লেখাটাকে প্রথম পাতায় দেইনি।
[ জবাব দিন ]
দিয়া দ্যান্না ভাই
[ জবাব দিন ]
ইনশাআল্লাহ … আপুসোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন… সাথে আপনিও…
(মোবাইল দিয়ে লেখা যন্ত্রণা, তাই বেশি কিছু বলতে পারলাম না)
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন
[ জবাব দিন ]
আপুসোনা আর তার পিচ্চি দু’জনই যেন জলদি ভালো হয়ে যায়- এই কামনা করছি…
[ জবাব দিন ]
আল্লাহ আপনাদের দুইজনকেই ভালো করে দিন। আপনার আপুসোনার জন্য রইল অনেক অনেক প্রার্থনা।
[ জবাব দিন ]
আপু এবং তপু ভাই, দুজনেরি সুস্থ্যতা কামনা করছি।
[ জবাব দিন ]
ইনশাল্লাহ দুজনই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন…..
[ জবাব দিন ]
ভবিষ্যতে কি কষ্ট থাকবে?
যাহোক, তপুর আপু এবং তপু দুজনেরই দ্রুত সুস্থতা কামনা করছি
[ জবাব দিন ]
কাউকে বেশি ভালবাসলে কষ্ট পেতে হয়। কপিরাইট সামিয়া
ধন্যবাদ সবাইকে দোয়া করার জন্য।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]