random header image

প্রবাসে প্রলাপ ০০৯ – মনঘড়ি


আমার মনের মধ্যে একাধিক ঘড়ি থাকে। ঘড়ির দিকে তাকিয়ে যখন দেখি সকাল ৯টা বাজে সাথে সাথে আমার মনের একটা ঘড়ি বলে এখন ৬ টা বাজে দেশে আম্মু ঘুমাচ্ছে। মোবাইল হাতে নিয়ে তাই আর ফোন করা হয় না। রাতে ঘুম না আসলে যখন মোবাইল হাতে নিয়ে ১২টা বাজে তখন সাথে সাথে ভাবি এখন ৯টা আমার আপুসোনাটাকে এসএমএস করলে ও কি আমাকে রিপ্লাই দিবে, যদি বলি ঘুম পাড়িয়ে দিতে তাহলে কি সময় পাবে।

আমার বড়ভাই আয়ারল্যান্ড থেকে যখন ফোন করে সাথে সাথে আমার মনের আরেকটা ঘড়ি আমাকে জানিয়ে দেয় ও এখন আমার থেকে ৮ ঘন্টা পিছানো। আমার এখানে বিকেলের কর্মশেষের ক্লান্তি হলেও ওর ওখানে নতুন দিন। কি অদ্ভুত সব। এই ঘড়ির হিসেব নিকেশ আমাকে চিন্তার সাগরে ফেলে দেয়। আমার এখন সকাল ৯টা কর্মময় দিন শুরু, আমার বাসায় এখন ৬টা সকালের আলসেমাখা ঘুম আমার বড়ভাইর এখন রাত ১টা রাতের ক্লান্তিময় ঘুম। কি ভীষণ রকম আলাদা ঘড়ির কাটার অবস্থান সেই সাথে পারিপার্শ্বিক অবস্থা। একসময় আমরা সবাই এক সাথে ছিলাম একই ঘড়ির কাটায় চোখ রেখে ঘর থেকে বের হয়েছি স্কুলে গিয়েছি। সেটা কবে… ৫ বছর, ১০ বছর নাকি আরো বহু বহু বছর আগে। নাকি আগের জন্মে?

মনের ঘড়ি বেশি টিকটিক করে ইদানিং। এটা অন্য একটা ঘড়ি এর কোন ঘূর্ণন পর্যায় নাই। এই ঘড়ির সময় একবার গেলে আর ফিরে আসে না। এর সময় বাড়তেই থাকে বাড়তেই থাকে। কেন যেন মনে হচ্ছে হাঁপিয়ে উঠছি আর কতদিন। দুষ্ট লোক বলে এটা নাকি ব্যাচেলর রোগ। ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এ অন্য কিছু। জীবনের অর্ধেক পার করে মন মত কিছু না করতে পারার হতাশা। পরীক্ষায় ভাল করলে সবাই ভাল বলবে বাসায় বাবা,মা খুশি হবে, স্কলারশীপ পেয়ে বাইরে গেলে সবার কাছে দাম বেড়ে যাবে, বায়োডাটা সমৃদ্ধ হবে , নিজের জন্য কিছু করা হল না। একেবারে নিজের খেয়াল খুশিমত ইচ্ছামত ভবঘুরের মত চলা…

শেয়ার করুন
১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫ (ভোট, ৪.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৬ টি মন্তব্য

  1. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৬:০২ পূর্বাহ্ন |

    ১ম :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:০৩ পূর্বাহ্ন|

    না পইড়া

    [ জবাব দিন ]

  2. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৬:০৬ পূর্বাহ্ন |

    দুষ্ট লোক বলে এটা নাকি ব্যাচেলর রোগ

    তপু ভাই,
    ঘটনা সত্য, তাড়াতাড়ি একটা বিহিত করেন
    :D :D :D

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:০৮ পূর্বাহ্ন|

    তুমিও দুষ্ট লোকদের একজন দেখা যাচ্ছে।
    বিহিতের ব্যবস্থা বাসায় আম্মুর হাতে।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫১ পূর্বাহ্ন|

    তাইলে আন্টির ফোন নাম্বার দেন O:-)

    [ জবাব দিন ]

  3. ত্রিমিতা (৯৬-০০)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৭:৩৮ পূর্বাহ্ন |

    জীবনের অর্ধেক পার করে মন মত কিছু না করতে পারার হতাশা। পরীক্ষায় ভাল করলে সবাই ভাল বলবে বাসায় বাবা,মা খুশি হবে, স্কলারশীপ পেয়ে বাইরে গেলে সবার কাছে দাম বেড়ে যাবে, বায়োডাটা সমৃদ্ধ হবে , নিজের জন্য কিছু করা হল না।

    তুমি যে কেমন করে আমার মনের হতাশার কথা কয়েক লাইনে লিখে দিলা!

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩১ অপরাহ্ন|

    তুমি কি দেশের বাইরে? দেশের বাইরে সবাই মনে হয় এইরকম ই ভাবে কখনো না কখনো

    [ জবাব দিন ]

    ত্রিমিতা (৯৬-০০)
        মে ৩, ২০০৯ at ২:৪০ অপরাহ্ন|

    এখন দেশে আছি।

    [ জবাব দিন ]

  4. মৌরী (১৯৯৫-২০০১)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৭:৩৮ পূর্বাহ্ন |

    “পরীক্ষায় ভাল করলে সবাই ভাল বলবে বাসায় বাবা,মা খুশি হবে, স্কলারশীপ পেয়ে বাইরে গেলে সবার কাছে দাম বেড়ে যাবে, বায়োডাটা সমৃদ্ধ হবে , নিজের জন্য কিছু করা হল না। একেবারে নিজের খেয়াল খুশিমত ইচ্ছামত ভবঘুরের মত চলা…”

    একমত।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩২ অপরাহ্ন|

    আমি ভবঘুরেই হব এইটাই আমার এমবিশন।

    [ জবাব দিন ]

  5. তৌফিক (৯৬-০২)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৭:৫৬ পূর্বাহ্ন |

    দুষ্ট লোক বলে এটা নাকি ব্যাচেলর রোগ। ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এ অন্য কিছু। জীবনের অর্ধেক পার করে মন মত কিছু না করতে পারার হতাশা। পরীক্ষায় ভাল করলে সবাই ভাল বলবে বাসায় বাবা,মা খুশি হবে, স্কলারশীপ পেয়ে বাইরে গেলে সবার কাছে দাম বেড়ে যাবে, বায়োডাটা সমৃদ্ধ হবে , নিজের জন্য কিছু করা হল না। একেবারে নিজের খেয়াল খুশিমত ইচ্ছামত ভবঘুরের মত চলা…

    পোলাপাইন মানুষ হইল না। বিবাহ করতে চাস, ভালো কথা, আমরা আন্টিরে বলি। বউ কি পাঁচ নম্বরী ফুটবল নাকি, পরীক্ষায় ভালো করলেই পাওয়া যায়?? :grr:

    [ জবাব দিন ]

    ত্রিমিতা (৯৬-০০)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৮:০৩ পূর্বাহ্ন|

    :khekz:

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৯:৩৩ পূর্বাহ্ন|

    হাহাহাহা তোর কমেন্ট পড়ে হাসতেই আছি হাসতেই আছি। ৫ নম্বুরি ফুটবলের কথা মনে করাই দিলি কত পরীক্ষায় ভাল করলাম কিন্তু ফুটবল আর সাইকেল পাওয়া হইল না।

    [ জবাব দিন ]

  6. মইনুল (১৯৯২-১৯৯৮)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৮:২৮ পূর্বাহ্ন |

    নিজের জন্যে সময় রাখোনা কেনো ????? লেখাপড়া এবং কাজ করে হয়ত ব্যাপারটা সহজ না, কিন্তু একটু চেষ্টা করলেই দেখবে একেবারে কঠিনও না। নিজেকে ঠিক মতন সময় না দিলে আসলেই ওই ঘড়িটার টিকটিক বন্ধ হবে না।

    আর আমাকে কানে কানে একটা তথ্য দেবার কথা ছিলো তোমার …… এখনো পেলাম না তো।

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৯:৩৬ পূর্বাহ্ন|

    ভাইয়া নিজের জন্য সময় আছে , তৈরি করাও ঝামেলা না কিন্তু নিজের মত করে সময় কাটানোটা হয় না। নিজে যেভাবে সময় কাটাতে চাই সেরকম পরিবেশ কখনোই পাওয়া হয় না।
    আর কানে কানে তথ্য দিয়ে দিছি তো আমার লেখার মধ্যেই আছে। একটু চোখ কান খোলা রাখলেই বুঝে ফেলবেন কাকে মিস করি।

    [ জবাব দিন ]

  7. মরতুজা (৯১-৯৭)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৯:৪৮ পূর্বাহ্ন |

    এক্কেরে মনের কথা কইয়া দিলা। খালি ঘড়ির হিসাব :(

    [ জবাব দিন ]

  8. ফয়েজ (৮৭-৯৩)
       এপ্রিল ৩০, ২০০৯ at ১২:৫৫ অপরাহ্ন |

    তুমি আসলে এখনি হিসাব করতে যেও না, কারন তোমার পড়াশুনা এখনো শেষ হয়নি। সেই অর্থে তুমি এখনো তৈরী হওনি।

    আগে নিজেকে তৈরী কর তারপর

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩৩ অপরাহ্ন|

    :(

    [ জবাব দিন ]

  9. জাহিদ (১৯৯৯-০৫)
       এপ্রিল ৩০, ২০০৯ at ২:৩৪ অপরাহ্ন |

    কি সব জটিল লেখা দেন!!! কবে যে পড়াশোনা শেষ করে ভবঘুরে হব। :(( :((

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩৪ অপরাহ্ন|

    তুমিও হইবা? ঐখানেও তো কম্পিটিশন শুরু হইয়া যাইব সবাই গেলে।

    [ জবাব দিন ]

  10. আমিন (১৯৯৬-২০০২)
       এপ্রিল ৩০, ২০০৯ at ২:৪২ অপরাহ্ন |

    পড়লাম পুরাটা কিন্তু কিছু কইবার পারলাম না।
    দেশে আসবি কবে ????????

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩৪ অপরাহ্ন|

    এইবছর দেশে যাবার কোন লক্ষণ এখনো দেখতে পারতেছিনা এই জন্যই এত হতাশারে।

    [ জবাব দিন ]

  11. তানভীর (৯৪-০০)
       এপ্রিল ৩০, ২০০৯ at ২:৪৩ অপরাহ্ন |

    উদাস করা একটা লেখা দিলা তপু।
    শেষের অংশটুকু পড়ে তো মনটা একটু খারাপই হয়ে গেল। কম-বেশি আমরা সবাই মনে হয় একই রকম। নিজের জন্য কিছু করা হল কিনা সেটা দেখার চেয়ে আমি নিজে কতটুকু সুখে আছি সেটা দেখতেই বেশি পছন্দ করি।
    আশা করি তোমার মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। :)

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩৫ অপরাহ্ন|

    ভাইয়া আপনি কত দিন পরে আসলেন। খুব ব্যস্ত নাকি?
    আর কোন মিষ্টি প্রেম কাহিনী লেখবেন না?
    আমাকে দিয়ে এইসব হতাশ,উদাস লেখা ছাড়া কিছু হবেনা। খুব মন ভাল নিয়ে কিছু লেখতে গেলেও এইরকম কিছুই বের হয়।

    [ জবাব দিন ]

  12. মাসুদুর রহমান (৯৬-০২)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৫:৩৩ অপরাহ্ন |

    আমি ত মনে হই সবসময় নিজেকেই সময় দেই। তাই আর একমত হওয়া হলোনা।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১, ২০০৯ at ৭:৩৬ অপরাহ্ন|

    আমি ত মনে হই সবসময় নিজেকেই সময় দেই।

    :shy: :shy: :shy: আমিও

    [ জবাব দিন ]

  13. রাব্বি (১৯৯৮-২০০৪)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৯:০৯ অপরাহ্ন |

    আমি পুরা ভবঘুরে :thumbup: :awesome: :tuski: , কিন্টূক এই ভবঘুরে হয়েও মজা নাই। :bash: :bash: কয়দিন পরেই হাপাইয়া ্যাবেন

    [ জবাব দিন ]

  14. কামরুল হাসান (৯৪-০০)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৯:১১ অপরাহ্ন |

    বুঝছি , তপু’র যৌবনের মৌ’বনে লেগেছে দোলা ;;;

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১, ২০০৯ at ৯:০৭ অপরাহ্ন|

    অশালীন,খুবি অশালীন x-(

    [ জবাব দিন ]

  15.    মে ১, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    জীবনের অর্ধেক পার করে মন মত কিছু না করতে পারার হতাশা। পরীক্ষায় ভাল করলে সবাই ভাল বলবে বাসায় বাবা,মা খুশি হবে, স্কলারশীপ পেয়ে বাইরে গেলে সবার কাছে দাম বেড়ে যাবে, বায়োডাটা সমৃদ্ধ হবে , নিজের জন্য কিছু করা হল না। একেবারে নিজের খেয়াল খুশিমত ইচ্ছামত ভবঘুরের মত চলা…

    মন্ডাখ্রাপ্কৈরা দিলেন :(

    [ জবাব দিন ]

  16. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মে ৩, ২০০৯ at ১২:৫৯ অপরাহ্ন |

    হুম।
    দেশে থাকি দেইখা যারা বাইরে একলা জীবন কাটাইতাছে তাদের দুঃখ পুরোটা বুঝিনা, তবে একটা জিনিস বুঝতাছি, দোকলা মানেই ঝামেলা :D
    তপু, ‘মৌবনে’ আরো কিছুদিন দোলা লাগুক, ব্যাচেলর লাইফই শান্তি।
    (এহহে, আঙ্গুর ফল টক টাইপ হয়ে গেলো B-) )

    [ জবাব দিন ]

  17. সামিয়া (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ৯:৩৫ অপরাহ্ন |

    তপু ভাই, আছেন কেমন?

    [ জবাব দিন ]

  18. জিহাদ (৯৯-০৫)
       মে ৪, ২০০৯ at ১০:৫৯ পূর্বাহ্ন |

    একেবারে নিজের খেয়াল খুশিমত ইচ্ছামত ভবঘুরের মত চলা…

    হয়না এমন হয়না….

    [ জবাব দিন ]

  19. দিহান আহসান
       জুলাই ৬, ২০০৯ at ৯:৪৪ পূর্বাহ্ন |

    তপু ভাইয়া, আমাদের এখানে এখন রাত ১১টা, আর তোমাদের অখানে সকাল ১১টা। :(

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        জুলাই ৬, ২০০৯ at ১১:৩৭ পূর্বাহ্ন|

    আপনার ও কি ৩-৪ টা ঘড়ি নাকি।
    আমার লেখা সব একটা একটা পড়ছেন নাকি? গুড গুড ভাল লাগলো।

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুলাই ৬, ২০০৯ at ১১:০০ অপরাহ্ন|

    হ্যা ভাইয়া আমারো ৩-৪টা ঘড়ি।

    দেরীতে হলে ও পড়া শুরু করেছি। :D

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard