random header image

আপনারে আমি খুঁজিয়া বেড়াই- ৪

১.
অলস বিকেলে টিভির সামনে বসে বসে চ্যানেল বদলাচ্ছিলাম, বিটিভেতে এসে থেমে গেলাম হঠাৎ। একেবারে বাধ্য না হলে বিটিভি দেখি না সাধারনত, দেখার রুচি হয় না আসলে। কিন্তু আজ থেমে কিছুক্ষণ দেখলাম কারণ সংসদের বাজেট অধিবেশন দেখাচ্ছে অথচ আলোচনা হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলা নিয়ে। ভাবলাম দেখি আমাদের মাননীয় সাংসদরা কি ভাবছেন এহেন লজ্জাজনক পরাজয় নিয়ে।

বিরোধী দল, ম্যাডাম খালেদার বিএনপি সংসদে নেই, প্রথম সারিতে দাবি মোতাবেক আসন না পেয়ে সংসদ বর্জন করে আছেন। এই ফাঁকে সরকারী দলের সাংসদরা ক্রিকেট নিয়ে নিজেদের জ্ঞান জাহির করছেন বেশ সরবে। কে একজন যেন জিজ্ঞেস করলেন, এরকম লজ্জাজনক পরাজয়ের পর ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করবেন কিনা? হেসে উড়িয়ে দিলেন মাননীয় ক্রীড়ামন্ত্রী। তার হয়ে জবাব দিলেন অন্য এক সাংসদ, নাম মনে নেই, সম্ভবত চুয়াডাঙ্গা-২ থেকে নির্বাচিত। উনি বেশ রসিয়ে রসিয়ে একটা গল্প বললেন। শুনে আমার খুব হাসি পেল। ‘পরীক্ষায় ফেল করে বাসায় আসার পর এক ছেলেকে তার বাবা জিজ্ঞেস করছে, তুই ফেল করলি কেন? ছেলে একটুও লজ্জা না পেয়ে বললো, খালি আমি না হেডমাস্টারের ছেলেও ফেল মারছে। ‘ চুয়াডাঙ্গা-২ ‘র মাননীয় সাংসদের গল্পের মূলকথা হচ্ছে, শুধু বাংলাদেশ না, ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও ফেল মারছে। এতো লজ্জা পাবার কিচ্ছু নাই।
হাসি আসবে না কেন বলুন!

তবে সবচেয়ে মজা পেয়েছি মাননীয় স্পীকার আব্দুল হামিদ সাহেবের রসবোধ দেখে। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত এক মহিলা সাংসদ, বসেন একেবারে পিছনের দিকে কিন্তু স্পীকারের একদম সোজাসোজি, অনেক্ষন ধরে ফ্লোর চাচ্ছিলেন কিছু বলার জন্যে। শেষের দিকে স্পীকার তাকে কথা বলার সুযোগ দিলেন। সেই মহিলা সাংসদ দাঁড়িয়ে বললেন, ‘মাননীয় স্পীকার, ভেবেছিলাম আপনার সোজাসোজি বসি, সবার আগেই আপনার নজরে পড়বো, কিন্তু আপনি নজর দিলেন এতো পরে।’ আব্দুল হামিদ সাহেব জবাবে বললেন, ‘নজরে পড়েছেন অনেক আগেই, কিন্তু কেউ যাতে সেটা ‘কু-নজর’ না ভাবে সেজন্যে পরে ফ্লোর দিলাম। আপনি আবার বেশ সুন্দরী কি না।’

সংসদে ভালোই মজা-টজা হয় দেখি !

২.
লোডশেডিংটা ইদানিং আবার বেশ বেড়েছে। মাঝখানে কিছুদিন একটু কম ছিলো সেই ফাঁকে চুটিয়ে কিছু সিনেমা দেখেছি। কিছু একেবারে নতুন ছবি, কিছু আগে অনেকবার দেখা ছবি। ভালো লেগেছে কোয়েন ব্রাদার্সের fargo, আবার দেখলাম হিচককের Strangers On A Train । আর আমি বারবার দেখি এমন একটা সিনেমা হচ্ছে সত্যজিতের ‘অরন্যের দিন রাত্রি’। সুনীলের চমৎকার গল্প আর কি দারুণ মেকিং। এ ছবিতে শর্মিলা ঠাকুরকে দেখলে বুকের কাঁপন বেড়ে যায়। যতোবার দেখি শুধু ইচ্ছে করে সিনেমার চার বন্ধু’র মতো পালামৌ’র জঙ্গলে বেড়িয়ে পড়তে, মহুয়ার মদ খেয়ে মাতলামি করতে আর সাঁওতালী মেয়েদের সরু কোমর ধরে নাঁচতে। কিন্তু আফসোস, যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয়নাকো দেখা ।

৩.
মাঝে মাঝে এমন হয় আমার। মাথার মধ্যে কোন গান ঢুকে যায় আর মৌমাছির মতো সারাক্ষণ গুনগুন করতে থাকে। সেই গুনগুন আমার গলা দিয়ে ভ্যা ভ্যা হয়ে বেরিয়ে আসে। আশেপাশের সবাই বিরক্ত হয়। এখন যেমন গুন গুন করছে সৈয়দ আব্দুল হাদী’র ‘চোখের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে…… ‘ আমি সারাদিন ফাটা গলায় এই গান গাই। রুম্মান বিরক্ত হয়ে বলে, ‘তোর গলায় এই গান শুনলে হাদী ভাই লজ্জায় গান গাওয়া ছাইড়া দিবে, আল্লার দোহাই লাগে উনার প্রতি দয়া কর আর আমাদেরকেও মাফ কর।

আমি পাত্তা দেই না। নিন্দুকেরা নানান কথা বলবেই, তাই বলে সংগীত সাধনা বন্ধ রাখা যাবে না। সঙ্গীত হলো ইবাদত।

৪.
আরো একটা বিয়ের দাওয়াত। বন্ধু ফয়সালের বিবাহোত্তর সংবর্ধনা সামনে। বিয়ের দাওয়াতে যেতে হবে ভাবলে মেজাজ বাসি তরকারির মতো হয়ে যায়। সামাজিক অনুষ্ঠান আমি খুব সম্ভব এড়িয়ে চলি, নিতান্তই বাধ্য না হলে যাই না। বন্ধু বান্ধবদের বিয়েতে বাধ্য হয়ে যেতে হয়। সবাই মিলে দল বেঁধে যাই, আয়েশ করে হাত ডুবিয়ে পোলাও, খাসির রেজালা খাই, এই বয়সেও কাবাব নিয়ে ভাবিদের সামনে কাড়াকাড়ি করি আর বন্ধু বরের কচি শ্যালিকাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাই। অনুষ্ঠান শেষ করে বেনসন টানতে টানতে বাসায় ফিরে আসি আর মনে মনে ভাবি ‘নাদের আলি একদিন আমারও………’

অস্কার ওয়াইল্ড সাহেব যথার্থই বলেছেন, বিবাহে অনেক জ্বালা কিন্তু চিরকৌমার্যে কোন সুখ নেই। তবে কিনা মাঝে মাঝে কবিগুরু রবি ঠাকুরের কথা মনে হলে একটু ভয় লাগে। গুরু বলেছেন, বিবাহ জিনিসটা মিষ্টান্ন দিয়াই শুরু হয়, কিন্তু সকল সময় মধুরেণ সমাপয়েৎ হয় না। তাই একটু ভেবে চিন্তে নিচ্ছি আর কি ! আর তাছাড়া যাযাবর মশাই বলেছেন, বিবাহ স্বামীর বাড়ায় কাম, স্ত্রীর বাড়ায় দাম। আমার এমনিতেই যথেষ্ট ‘কাম’, আপাতত আরো বাড়িয়ে লাভ নেই, সামলাতে পারবো না।

খুব সম্ভবত ফ্রান্সিস বেকন বলেছেন, ‘বুদ্ধিমানরা বিয়ে করে অল্পবয়সে আর জ্ঞানীরা বিয়ে করে বেশি বয়সে।’

লাবলু ভাই, ফয়েজ ভাই, এহসান ভাই, আমার বন্ধু তারেক কিংবা ছোটভাই তৌফিক সবাই বুদ্ধিমান তাতে আমার কোন সন্দেহ নাই, কিন্তু আমাদের জ্ঞানী হতে দোষ কি !

কি বলেন কাইয়ূম ভাই?

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৭ টি মন্তব্য

  1. তাহমিনুল (২০০২-২০০৮)
       জুন ১১, ২০০৯ at ৮:৫৪ পুর্বাহ্ন |

    প্রথম :tuski: :tuski: :tuski:

    [ জবাব দিন ]

  2. তাহমিনুল (২০০২-২০০৮)
       জুন ১১, ২০০৯ at ৮:৫৯ পুর্বাহ্ন |

    ভাল ছিল :clap:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৪৩ অপরাহ্ন |

    কি ভালো ছিল? :)

    [ জবাব দিন ]

  3. রকিব (০১-০৭)
       জুন ১১, ২০০৯ at ৯:০১ পুর্বাহ্ন |

    নিজে তো ঠিকই বিয়ের জন্য তিন পায়ে খাড়া। কিন্তু এইদিকে আমার বুদ্ধিমান হবার কোন অবকাশই মিলছে না। যাও ভাঙ্গা ঘরের চালে একখান চাদ উকি দিয়েছিলো; জন্মদিনের মোম গলাইয়া ঐটাও আটকায়ে দিলেন। :thumbdown: এইবার আমি কুন কূলে যামু :(( :((
    অনটপিকঃ লেখা ভালো লাগছে; এইটারেই মনে হয় যথার্থ ব্লগর ব্লগর বলে। :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন |

    বেলাডি, তুই এখন থেইকা লং-আপ হইয়া আমার পোস্টে ঢুকবি :grr:

    [ জবাব দিন ]

  4. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ১১, ২০০৯ at ৯:২৪ পুর্বাহ্ন |

    লেখা নিয়ে কোন কথা নাই । তুই বুদ্ধিমান হইতে চাইলে কইতে পারি কে তোর আরো কাম বাড়াইতে পারবে :grr: । ‘অরন্যের দিন রাত্রি’ প্রিয় উপন্যাসের একটা । কিন্তু মুভিটা দেখে কিছুটা হতাশ হইসি । আশা মনে হয় বেশি করে ফেলছিলাম ।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৪৬ অপরাহ্ন |

    আমার সারাজীবনে দেখা ১০টা ভালো সিনেমার একটা ‘অরন্যের দিনরাত্রি।’ হতাশ হবার কিছু নাই রে দোস্ত :D

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৪৯ অপরাহ্ন |

    আচ্ছা হবনা :D , আবার দেখতে হবে ।

    [ জবাব দিন ]

  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুন ১১, ২০০৯ at ৯:৪৬ পুর্বাহ্ন |

    লাবলু ভাই, ফয়েজ ভাই, এহসান ভাই, আমার বন্ধু তারেক কিংবা ছোটভাই তৌফিক সবাই বুদ্ধিমান তাতে আমার কোন সন্দেহ নাই, কিন্তু আমাদের জ্ঞানী হতে দোষ কি !

    :pira: :pira:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ১১, ২০০৯ at ৯:৪৭ পুর্বাহ্ন |

    আমি কিছু কইনারে। ;;;
    মিরা যাবার অবস্থা হইছে দেখি :bash:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান সুমন (৯৫-০১)
        জুন ১১, ২০০৯ at ৯:৫৫ পুর্বাহ্ন |

    আমিও জ্ঞানী হব … :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৪:১১ অপরাহ্ন |

    :just: বুদ্ধিমান হতে চাই……… :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৪৯ অপরাহ্ন |

    কাইয়ূম ভাই
    আপনার মতো জ্ঞানী মানুষ বাঁশের সাথে মাথা বাইড়াইতাছে, দেখতে ভাল লাগে না। :D

    মেহেদী ‘৯৫
    তুমি অলরেডি অনেক জ্ঞানী। :grr:

    মেহেদী ‘৯৬
    যার এতোদিনেও বুদ্ধি হয় নায় তার আর হবে কি! :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ১১, ২০০৯ at ৫:২৮ অপরাহ্ন |

    ওইডা বাশ না। :bash: ইডা দিয়া বানাইন্যা ওয়াল :mad: :mad:

    [ জবাব দিন ]

  6. সামি হক (৯০-৯৬)
       জুন ১১, ২০০৯ at ১০:০৭ পুর্বাহ্ন |

    কামরুল মেয়ে দেখা শুরু করি কি বলো? আফসুস আমার শালিকা নাই নাহলে তোমারে জ্ঞানী হবার সুযোগ দিতাম না। :D

    সাংসদের জোকসটা একদম পুরাই সিরকম। এদের দিয়েই আমাদের দিনবদল আসবে। :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন |

    করেন, মেয়ে দেখা শুরু করেন।
    জ্ঞান বাড়তে বাড়তে উপচাইয়া পড়ার দশা হইছে প্রায় ;)

    [ জবাব দিন ]

  7. ফয়েজ (৮৭-৯৩)
       জুন ১১, ২০০৯ at ১১:৩২ পুর্বাহ্ন |

    তিন নম্বরটায় চাপা পিটাইছো মনে হচ্ছে আমার। কনফু নাকি তানভীর (কুমিল্লা গ্রুপ) কই যেন একবার কইছিল তোমার গানে গলা সুন্দর।

    আর একটা ব্যাপার, তুমি কিছু হইলেই রুম্মানের উপরে চালাও ক্যান? রুম্মান কি ব্লগে আসে না নাকি?

    যাউজ্ঞা, জ্ঞানী হইতে মানা করি না, তয় ব্যাপার কি, শিয়াল মশাই তো বলেই দিয়েছেন, আংগুর ফল টক।

    [ জবাব দিন ]

        জুন ১১, ২০০৯ at ১২:৩৬ অপরাহ্ন |

    তিন নম্বরটায় চাপা পিটাইছো মনে হচ্ছে আমার। কনফু নাকি তানভীর (কুমিল্লা গ্রুপ) কই যেন একবার কইছিল তোমার গানে গলা সুন্দর।

    এইডা আসলেই চাপা। কাম্রুল্ভাই ভালো গান্গায় :guitar:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন |

    তারেক চাপা মারছিলো। আচ্ছা আমি একদিন আপনারে ফোনে গান শুনামু নে :D , নিজেই যাচাই কইরা নিয়েন :D

    রুম্মান পড়ে নিয়মিত, লেখতে বললে হাসে :(

    আঙ্গুর খুব মিষ্টি ;)

    [ জবাব দিন ]

  8. তানভীর (৯৪-০০)
       জুন ১১, ২০০৯ at ১১:৩৯ পুর্বাহ্ন |

    কেমস….কি মামা? উদাস নাকি?
    পোলাপাইনের বিয়া খাইতে খাইতে, আর গিফটের টাকা দিতে দিতে জীবন শেষ রে!! :( :(

    কিন্তু আফসোস, যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয়নাকো দেখা ।

    হুম…. :( :(
    লেখা জব্বর হইছে। :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    উদাস না, এখন ফুরফুরে মেজাজে আছি।

    বিয়ার অনুষ্ঠান বর্জন করা শুরু করি চল :P

    [ জবাব দিন ]

  9. তারেক (৯৪ - ০০)
       জুন ১১, ২০০৯ at ১১:৫৬ পুর্বাহ্ন |

    সংসদের জোক্স পড়ে মজা লাগলো। আমাদের সাংসদরা দেখি ভালই স্মার্ট হয়ে গেছে!
    *
    অরণ্যের দিনরাত্রি আমারও খুব প্রিয় সিনেমা। অবশ্য শর্মিলা না, আমি পাগল হইছিলাম সিমি গারেওয়ালরে দেইখা! কত বিনিদ্র রজনী যে… ইত্যাদি ইত্যাদি।
    *
    জ্ঞানী তো হবিই। কত কত ডাক্তার ইঞ্জিনিয়াররে দুনিয়াতে আনার বন্দোবস্ত আটকাইয়া রাখছস, ওদের জ্ঞান বগলদাবা কইরা বসে থাকলে চলবো? :P

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ১১, ২০০৯ at ১২:০১ অপরাহ্ন |

    =))

    [ জবাব দিন ]

        জুন ১১, ২০০৯ at ১২:২৩ অপরাহ্ন |

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ১১, ২০০৯ at ২:১১ অপরাহ্ন |

    জ্ঞানী তো হবিই। কত কত ডাক্তার ইঞ্জিনিয়াররে দুনিয়াতে আনার বন্দোবস্ত আটকাইয়া রাখছস, ওদের জ্ঞান বগলদাবা কইরা বসে থাকলে চলবো? :P

    এইমাত্র ঘুম থেইকা উইঠা এই পোস্ট দেখলাম। পোস্ট তো জবর হইসে। কিন্তু এই কমেন্টটা পাথরায় …… :pira: :pira: :pira:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৪:১৩ অপরাহ্ন |

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    রাশেদ (৯৯-০৫)
        জুন ১১, ২০০৯ at ৪:৩৬ অপরাহ্ন |

    =))

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:০৯ অপরাহ্ন |

    অশ্লীল মন্তব্যের জন্যে তারেকের ব্যাঞ্চাই :grr:

    [ জবাব দিন ]

  10. রায়হান আবীর (৯৯-০৫)
       জুন ১১, ২০০৯ at ১১:৫৮ পুর্বাহ্ন |

    খিকয!!!

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:০৯ অপরাহ্ন |

    খিকয!!! :D

    [ জবাব দিন ]

  11.    জুন ১১, ২০০৯ at ১২:২৩ অপরাহ্ন |

    :pira: :pira:
    :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  12.    জুন ১১, ২০০৯ at ১২:৩৬ অপরাহ্ন |

    …..কিন্তু আমাদের জ্ঞানী হতে দোষ কি !

    কি বলেন কাইয়ূম ভাই?

    :khekz:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? :grr:

    [ জবাব দিন ]

  13. জিহাদ (৯৯-০৫)
       জুন ১১, ২০০৯ at ১:১৯ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:১১ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? :))

    [ জবাব দিন ]

        জুন ১১, ২০০৯ at ৯:৩৯ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? :))

    [ জবাব দিন ]

  14. শার্লী (১৯৯৯-২০০৫)
       জুন ১১, ২০০৯ at ১:৫৮ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৯:১১ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? =))

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ১২, ২০০৯ at ৩:০৫ অপরাহ্ন |

    কাইউম ভাই কিছু কি বলবেন :-B ?

    [ জবাব দিন ]

  15. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ১১, ২০০৯ at ২:৫৪ অপরাহ্ন |

    স্পিকার আব্দুল হামিদ সুযোগ পাইলেই মহিলা সংসদদের বিষয়ে রস করে… আমিও দ’তিন বার শুনেছি…

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        জুন ১১, ২০০৯ at ৪:১৬ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৪ পুর্বাহ্ন |

    আমিও শুনেছি, কিন্তু সেগুলি নিছক নির্দোষ রসিকতা মনে হয়েছে, অন্য কোন মানে ছিলো না। :D

    [ জবাব দিন ]

  16. জাহিদ (১৯৯৭-২০০৩)
       জুন ১১, ২০০৯ at ৪:১৪ অপরাহ্ন |

    সংসদে ভালোই মজা-টজা হয় দেখি !

    …আমগো সংসদে কামের কথা খুব কম ই হয়…খালি একজন আরেকজন রে :chup: :chup: :chup: আর :gulli: :gulli: :gulli: :gulli: :duel: :duel: :duel: :duel:
    এইডা হইল আমাদের স্ট্যান্ডার্ড… :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৪ পুর্বাহ্ন |

    :(

    [ জবাব দিন ]

  17. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুন ১১, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    সিরাম হয়েছে……… :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৪ পুর্বাহ্ন |

    :P

    [ জবাব দিন ]

  18. রাশেদ (৯৯-০৫)
       জুন ১১, ২০০৯ at ৪:৩৭ অপরাহ্ন |

    কামরুল ভাই সিরাম হইছে :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৫ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু :D

    [ জবাব দিন ]

  19. এহসান (৮৯-৯৫)
       জুন ১১, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন |

    সিনেমার চার বন্ধু’র মতো পালামৌ’র জঙ্গলে বেড়িয়ে পড়তে, মহুয়ার মদ খেয়ে মাতলামি করতে আর সাঁওতালী মেয়েদের সরু কোমর ধরে নাঁচতে। কিন্তু আফসোস, যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয়নাকো দেখা ।

    :thumbup:

    মিথুন রাশির মানুষদের দেরীতে বিয়ে করাই ভালো।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ১১, ২০০৯ at ৫:০০ অপরাহ্ন |

    ক্যান ক্যান, মিথুনে কি হয়? :(

    [ জবাব দিন ]

    এহসান (৮৯-৯৫)
        জুন ১১, ২০০৯ at ৫:১৭ অপরাহ্ন |

    ওরা নাকি বিশ্বস্ত থাকে না। যারে দেখে লাগে ভালো।(খালি মৈথুন করার ধান্দায় থাকে)
    ব্যাতিক্রমও আছে। যেমন আমি :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুন ১১, ২০০৯ at ৫:৪১ অপরাহ্ন |

    তোমার কথা শুইনা তোমার পোলা মিটমিটাইয়া হাসে দেখছো ;)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১২, ২০০৯ at ১:৪১ পুর্বাহ্ন |

    খালি মৈথুন করার ধান্দায় থাকে =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৬ পুর্বাহ্ন |

    এহসান ভাই

    আপনি ব্যতিক্রম শুনে খুব ভালো লাগলো। তবে আপনার ধারণা সত্যি, আমি ব্যতিক্রম নই। সব সময় মৈথুন করার ধান্দাতেই থাকি ;)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১৭, ২০০৯ at ৩:১৮ অপরাহ্ন |

    আমিও মৈথুন করপো :(( :(( :((

    [ জবাব দিন ]

  20. টিটো রহমান (৯৪-০০)
       জুন ১১, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    সেই ১৪ থেকে….
    এখন ২৭ + বয়স ….
    আর কত জ্ঞানী হবি….কবে জ্ঞানের তৃষ্ণা মিটব…………………….. :-B :-? :-B

    [ জবাব দিন ]

        জুন ১১, ২০০৯ at ৯:৪০ অপরাহ্ন |

    কি বলেন কাইয়ুম ভাই? :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৯ পুর্বাহ্ন |

    মামা
    জ্ঞানের তৃষ্ণা কি মিটে ? :grr:

    [ জবাব দিন ]

  21. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ১১, ২০০৯ at ৯:৪৪ অপরাহ্ন |

    কাইয়ুম ভাই, ঝাতি মনে হয় কিছু জানতে চাচ্ছে :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ১২, ২০০৯ at ১:১১ পুর্বাহ্ন |

    কামরুল যে বিয়া করার লাইগা এতটা উতলা হয়া পিড়বো এইটা ভাবিনাই।
    জ্ঞানী না ব্যাটা, আহসান ভাই মাহমুদ ভাইরা লাইনে আছেন দেইখা একান্ত বাধ্যগত জুনিয়র হয়া :just: ফলইন কইরা আছি :mad:
    আর সার্টিফিকেটের কী আর দাম আছে ক এই ডিজিটাল দুইন্যায় :grr: :grr: অইটা ছাড়াই শুনছি আজকাল চাকরি হয় :gulti: সো নো চিন্তা :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৪০ পুর্বাহ্ন |

    আমি তো অনেক আগে থেইকাই উতলা, কেন আপনি উতলা না? :grr:

    [ জবাব দিন ]

  22. তৌফিক (৯৬-০২)
       জুন ১১, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন |

    আমি বুদ্ধিমান :party: :awesome: :party:

    কামরুল ভাই অনেকদিন পরে লিখলেন। আপনার এই সিরিজটার বিশেষ ভক্ত আমি।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৩৮ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু। :D
    তোমাকে অনেক আগে বলেছিলাম, সিসিবিতে আমার প্রিয় লেখকদের তুমিও একজন। আবারো বলতে হবে না নিশ্চয়ই…… বেশি বেশি লিখো :)

    [ জবাব দিন ]

  23. মুহাম্মদ (৯৯-০৫)
       জুন ১২, ২০০৯ at ১২:০৬ পুর্বাহ্ন |

    সাংসদদের কাহিনী পড়ে ব্যাপক মজা পেলাম।
    আপনার কাছ থেকে আনা “strangers on a train” ক্যামনে জানি ডিলিট হয়ে গেছে। আবার আসতাছি। “ওয়ান্স আপোন আ টাইম ইন দ্য ওয়েস্ট” দেখে মুগ্ধ হইছি। এখন এটাই আমার জীবনে দেখা সেরা ওয়েস্টার্ন সিনেমা।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৪১ পুর্বাহ্ন |

    “ওয়ান্স আপোন আ টাইম ইন দ্য ওয়েস্ট” দেখে মুগ্ধ হইছি। এখন এটাই আমার জীবনে দেখা সেরা ওয়েস্টার্ন সিনেমা।

    ‘দ্যা গুড, দ্যা বেড এন্ড দ্যা আগলি’ কে মনে রেখে বলছিস?

    [ জবাব দিন ]

  24. রবিন (৯৪-০০/ককক)
       জুন ১২, ২০০৯ at ১২:১৮ পুর্বাহ্ন |

    লাইনটা হবে…

    কি বলেন expired কাইয়ুম ভাই? :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৪১ পুর্বাহ্ন |

    :))

    [ জবাব দিন ]

  25.   অয়োময়
       জুন ১২, ২০০৯ at ২:১৯ পুর্বাহ্ন |

    মামা ভাল হয়েছে। :P
    শুভ জন্মদিন আবারো । :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৪৬ পুর্বাহ্ন |

    এ জন্মদিনে এটা আমার পাওয়া সেরা শুভেচ্ছা।
    কেমন আছিস মামা?

    ( বাকি সবার জন্যে,
    অয়োময়, আমার সবচেয়ে প্রিয় বন্ধু মইনের আড়াই বছরের ছেলে, ওর নামটা আমি রেখেছিলাম :D )

    [ জবাব দিন ]

  26. হাসান (১৯৯৬-২০০২)
       জুন ১২, ২০০৯ at ৫:২৪ পুর্বাহ্ন |

    আমার এমনিতেই যথেষ্ট ‘কাম’

    এটা কি কামরুলের কাম? তাইলে তো ……… :khekz:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৬:৪২ পুর্বাহ্ন |

    এইটা কামরুলের ‘কাম’ না, একেবারে আমার শরীরের ‘কাম’। :grr:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১৭, ২০০৯ at ৩:২০ অপরাহ্ন |

    এইবার তাইলে “কাম” থিকা এট্টা “সূত্র” বানায় ফেলেন :D

    [ জবাব দিন ]

  27. মাহমুদ (১৯৯০-৯৬)
       জুন ১২, ২০০৯ at ১০:০২ পুর্বাহ্ন |

    পরিচালক,

    শুভ জন্মদিন।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১২, ২০০৯ at ৪:৫০ অপরাহ্ন |

    থ্যাঙ্কু
    দেশে আসলেন, একটা বিড়ি খাওয়াইতেও তো ডাকলেন না :grr:

    [ জবাব দিন ]

  28. হাসান (১৯৯৬-২০০২)
       জুন ১২, ২০০৯ at ৬:৪৮ অপরাহ্ন |

    এইটা কামরুলের ‘কাম’ না, একেবারে আমার শরীরের ‘কাম’।

    সেইটাই, কামরুল নামের লোকদের শরীরের মধ্যেই তো এটা বেশি থাকে তাই না :grr:

    [ জবাব দিন ]

  29. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারি ২০, ২০১২ at ৬:১৩ পুর্বাহ্ন |

    হে হে হে হে হে
    কামরুল ভাই তাইলে জ্ঞানী হয়ে গেলেন ;)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard