random header image

মোস্তফা মামুন ভাইয়ের নাটক- ‘প্রভাতী সবুজ সংঘ’

মোস্তফা মামুন ভাইয়ের লেখা ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যটা পড়েছিলাম বেশ আগে। মামুন ভাই পড়তে দিয়েছিলেন। কিশোর উপন্যাস, রম্য বা খেলার কলামের মতো আমি মামুন ভাইয়ের চিত্রনাট্যেরও বিশাল ভক্ত। স্বাভাবিক ভাবেই ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যও খুব পছন্দ হয়েছিলো। ইচ্ছে হয়েছিলো বলি, ‘মামুন ভাই এটা আমার জন্যে রেখে দেন, আমি এই গল্পটা নিয়ে নাটক বানাবো।’ বলতে পারিনি কারণ এর আগেও মামুন ভাইয়ের দুইটা গল্প আমি নাটক বানাবো বলে বুকিং দিয়ে রেখেছি, কিন্তু বানাতে পারিনি। মামুন ভাইও অন্য কাউকে আর দেননি সেই গল্প। আমিও অবশ্য হাল ছাড়িনি, পায়ের তলার মাটি আরেকটু শক্ত হলে সেই দুটি গল্প নিয়ে আমি নাটক বানাবোই। যাই হোক, ‘প্রভাতী সবুজ সংঘে’র কথা বলছিলাম…। চিত্রনাট্য পড়ার কিছুদিন পর মামুন ভাই জানালেন এটা নাটক হচ্ছে, ধারাবাহিক, বানাবেন প্রযোজক-পরিচালক শামীম শাহেদ। খুব খুশি হয়েছিলাম, পছন্দের মানুষের কাজ টিভিতে দেখার আলাদা আনন্দ আছে।

এরপর বেশকিছু দিন গেছে। খবরের কাগজের বিনোদন পাতায় আপডেট দেখেছি, মোস্তফা মামুনের রচনা আর শামীম শাহেদের পরিচালনায় ‘প্রভাতী সবুজ সংঘে’র শ্যুটিং চলছে। অভিনেতা-অভিনেত্রীরা সাক্ষাৎকার দিচ্ছেন, এই নাটকে অভিনয় করে তাদের খুব ভালো লাগছে, অন্যরকম গল্প, ইত্যাদি ইত্যাদি। আমিও অপেক্ষায় ছিলাম , কখন অনএয়ারে আসে!
অবশেষে, আজ সন্ধ্যায় জানলাম ২৫ জুলাই থেকে চ্যানেল ওয়ানে শুরু হবে ‘প্রভাতী সবুজ সংঘ’।

মফস্বলের গল্প। বেশির ভাগ শ্যুটিং হয়েছে নরসিংদীতে। বেশ তারকাখচিত নাটক, অভিনয় করেছেন – হাসান মাসুদ, প্রাণ রায়, আদনান ফারুক হিল্লোল, লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া জাহান প্রভা, লাবনী রহমান, মাসুদ আকন্দ, সাজু খাদেম, মুকুল, লারা লোটাস। আরো বাড়তি চমক হিসেবে থাকছে প্রথমবারের মতো একসঙ্গে এই নাটকে তিন গায়কের অভিনয়- আসিফ, আগুন ও সন্দীপন।
ধারাবাহিক নাটক। দেখাবে প্রতি শনিবার আর রবিবার রাত ৮-১৫ মিনিটে চ্যানেল ওয়ানে আর পুনঃপ্রচার করবে সেদিনই রাত ১-১৫ মিনিটে।

আমি দেখবো, আপনাদেরও দেখার আমন্ত্রন জানাচ্ছি।

আর কেমন লাগলো, ভালো-মন্দ জানানোর জন্যে মামুন ভাই তো আছেনই।

(ছবি কৃতজ্ঞতা- বিডিনিউজ২৪.কম । ‘প্রভাতী সবুজ সংঘ’ নিয়ে বিডিনিউজ২৪’র ফিচার দেখুন এখানে ক্লিক করে )

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৩ টি মন্তব্য

  1. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       জুলাই ২৪, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন |

  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       জুলাই ২৪, ২০০৯ at ৯:৫৭ অপরাহ্ন |

    ছাতা মাথায় দেওয়া মাইয়াডারে দ্যাক্তে মঞ্চায় :shy: :x

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        জুলাই ২৪, ২০০৯ at ১০:৫৭ অপরাহ্ন |

    নেন দেখেন :D :D
    ছাতা মাথায় খালাম্মা

    জবাব দিন

    দিহান আহসান
        জুলাই ২৪, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

    :grr: :khekz:

    জবাব দিন

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুলাই ২৪, ২০০৯ at ১১:৩২ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        জুলাই ২৫, ২০০৯ at ১:২৩ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুলাই ২৭, ২০০৯ at ৩:০৬ অপরাহ্ন |

    =))

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        জুলাই ২৭, ২০০৯ at ৪:৫৭ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুলাই ২৬, ২০১০ at ৪:৩২ পুর্বাহ্ন |

    x-( রকিব্বারে আমি নেক্সট ঈদে কোরবানি দিমু x-(
    বাই দা ওয়ে,সবাই জামাতে হাসে ক্যান? :((

    জবাব দিন

  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ২৪, ২০০৯ at ১০:০৪ অপরাহ্ন |

    প্রতি শনি আর রবিবার রাত ৮টায় ক্ষুদেবার্তা পাঠাইয়া আমারে দেখার কথা মনে করাইয়া দিও। ফান না কিন্তু!!

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ২:১৪ অপরাহ্ন |

    জো হুকুম বস । :D

    জবাব দিন

  4. রাশেদ (৯৯-০৫)
       জুলাই ২৪, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন |

    প্রভাকে দেখার জন্য হইলেও নাটক টা দেখতে হবে :D

    জবাব দিন

  5. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ২৪, ২০০৯ at ১০:৩৫ অপরাহ্ন |

    মহিব কোথায় ? :D

    জবাব দিন

  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুলাই ২৪, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    নায়িকা কাস্টিং তো বেশ ভালো :D
    মামুন ভাইয়ের গল্প যেহেতু দেখতেই হবে :)
    কামরুল, লাবলু ভাইরে পাঠানো বার্তাখানা আমারেও সি সি দিস

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    সিসি দেয়ার কি দরকার, আমার আর আপনার বাসার যা দূরত্ব, আমি টিভির ভলিউম একটু জোরে কইরা দিমুনে ! ;)

    জবাব দিন

  7. দিহান আহসান
       জুলাই ২৪, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    কিভাবে দেখব? :(

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        জুলাই ২৪, ২০০৯ at ১০:৫৩ অপরাহ্ন |

    কোনটা প্রভা না নাটক :D

    জবাব দিন

    দিহান আহসান
        জুলাই ২৪, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    :chup: দুইজনরে’ই। :(

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        জুলাই ২৪, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    প্রভারে দেইখা আপনি কি করবেন!!!! আপনি গিয়া মঈন ভাইয়াকে দেখেন :P :P । আর নাটক দেখতে হলে আপনার কেবল অপারেটরকে বলে এখনি নিয়ে ফেলুন চ্যানেল ওয়ানের সংযোগ :-B

    জবাব দিন

    দিহান আহসান
        জুলাই ২৪, ২০০৯ at ১১:২৯ অপরাহ্ন |

    প্রভাকে দেখতে হবেনা কেন? x-( আমার ভাইরা কেমন মেয়ে পছন্দ করে দেখতে হবেনা? :grr:
    আমাদের কেবল ডিসকানেক্ট করে দিয়েছে তোমার দুলাভাই। :P
    আর কেবল অপারেটরকে বলে লাভ হতোনা। আমাদের এইখানে এম্নিতেও বাংলা চ্যানেল আসেনা। যে গন্ড গ্রামে থাকি। :-?

    জবাব দিন

    তৌফিক (৯৬-০২)
        জুলাই ২৫, ২০০৯ at ২:০৬ পুর্বাহ্ন |

    বাংলাদেশে কেবল অনেক আগে আসলেও আমরা ভাইবোনেরা সবাই ইউনিভার্সিটির জন্য বাসা ছাড়ার আগ পর্যন্ত আব্বা কেবল নেয় নাই। তাঁর যুক্তি ছিল, তাঁর বাসায় সাংস্কৃতিক আগ্রাসন হবে না। মইন ভাইয়ের কেইসও কি সেইম নাকি? :P

    জবাব দিন

    দিহান আহসান
        জুলাই ২৫, ২০০৯ at ৬:০১ পুর্বাহ্ন |

    তা ভাইয়া বলতে পারো। :)

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        জুলাই ২৫, ২০০৯ at ৮:১৩ পুর্বাহ্ন |

    ভালো হইছে কেবল নাই!!!!! নাইলে দিহান আপ্পুরে সিসিবিতে পাওয়া যাইতো না বেশিক্ষণ :-B

    জবাব দিন

        জুলাই ২৫, ২০০৯ at ৭:৫৬ অপরাহ্ন |

    কিউকি সাস ভি… কাহানি ঘর্ঘর্কি… এইগুলা নিয়াই বিজি থাক্তেন।

    জবাব দিন

    দিহান আহসান
        জুলাই ২৫, ২০০৯ at ১১:৫৫ অপরাহ্ন |

    কিউ কি সাস ভি না জানি কি? ওইগুলা আমি’ই বাদ দিসি বহু বছর আগে। সেই ইন দা ইয়ার অফ ২০০০ ( কঃরাঃ মরতুজা ভাই )। :P

    জবাব দিন

  8. তৌফিক (৯৬-০২)
       জুলাই ২৫, ২০০৯ at ২:০৪ পুর্বাহ্ন |

    প্রভা… :x

    হ্যাংগারের মতো না হয়েও যে সুন্দর হওয়া যায়, এই মাইয়া তার প্রমাণ।

    মোস্তফা মামুন ভাই স্পোর্টস রিপোর্টিং যে ক্যান ছাইড়া দিল?? :(

    উৎপল শুভ্রের কাব্য, মহাকাব্য আর কাব্যিকতা শুনতে শুনতে মহা বিরক্ত আমি। x-(

    নাটক দেশে গেলে দেখার আশায় আছি।

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        জুলাই ২৫, ২০০৯ at ১:২৪ অপরাহ্ন |

    হ্যাংগারের মতো না হয়েও যে সুন্দর হওয়া যায়, এই মাইয়া তার প্রমাণ। :)) :)) :thumbup: :thumbup:

    উৎপল শুভ্রের কাব্য, মহাকাব্য আর কাব্যিকতা শুনতে শুনতে মহা বিরক্ত আমি। :thumbup: :thumbup: x-(

    জবাব দিন

        জুলাই ২৫, ২০০৯ at ৭:৫৭ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন

  9. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       জুলাই ২৫, ২০০৯ at ২:২২ পুর্বাহ্ন |

    ওয়াহ্‌ মামুন!
    কামরুল, আমি তো তোমার কোন নাটক দেখিনাই।
    তুমি নিজে কয়েকটা রিকমেন্ড কইরো,
    দেশে গিয়া দেখবো।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    দেশে আসেন, ডিভিডি দিমুনে। :P

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        জুলাই ২৭, ২০০৯ at ৩:০৮ অপরাহ্ন |

    আমাকে তো দিলিনা । কয়েকটা নাম বল আমরা দেখি ।

    জবাব দিন

  10. মুস্তাকিম (৯৪-০০)
       জুলাই ২৫, ২০০৯ at ২:৪৪ পুর্বাহ্ন |

    যাক, শনিবারেরটা অন্তত দেখতে পারবো

    জবাব দিন

  11. কামরুলতপু (৯৬-০২)
       জুলাই ২৫, ২০০৯ at ৫:৫৫ পুর্বাহ্ন |

    মোস্তফা মামুন ভাই এখন আর সিসিবিতে আসেন না? অনেক ব্যস্ত নাকি উনি?

    জবাব দিন

  12. ফয়েজ (৮৭-৯৩)
       জুলাই ২৫, ২০০৯ at ৪:০৪ অপরাহ্ন |

    নাটক দেখবো এইটা। মামুন আর কামরুলের নাটক দেখার আমার খুব ইচ্ছা। নায়িকা যেই হোক আপত্তি নাই :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ৪:০৯ অপরাহ্ন |

    আপনে এই বয়সে নায়িকা খুঁজেন ক্যান? আপনার নায়িকা খুঁজার বয়স আছে? :grr:

    জবাব দিন

  13. তারেক (৯৪ - ০০)
       জুলাই ২৫, ২০০৯ at ৮:৩০ অপরাহ্ন |

    ইউটিউবে কড়া নজর রাখতে হবে, প্রভারে দেখার চান্স কিছুতেই মিস করা যাবে না! :D

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন |

    এখন্তো দেখলাম ব্যাপক পৃত্থুলা কন্ডিশন :P

    জবাব দিন

  14. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ২৫, ২০০৯ at ৯:৫৭ অপরাহ্ন |

    দেখলাম। মজাই লাগলো। শেষের প্রেমপত্র পাঠানোর ডিজিটাল আইডিয়াটা দেখে :khekz: :khekz: :goragori: :goragori:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:১৮ অপরাহ্ন |

    ভালো লাগছে।
    আইডিয়াটা আসলেই জোস । :khekz:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:২৫ অপরাহ্ন |

    যা দিনকাল পড়ছে, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার লাগবো :)

    জবাব দিন

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:৩০ অপরাহ্ন |

    দেখি রিমোট কন্ট্রোল সাবমেরিন পাওয়া যায় নিকি! তাইলে তোমার জন্য একটা কিন্না নিমুনে!! ;)) ;)) ;))

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    :D :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৫, ২০০৯ at ১০:৪৮ অপরাহ্ন |

    এই রকম সাবমেরিন পাইলে তো কাইয়ূম ভাই তলে তলে পানি খাবে । ;;;

    জবাব দিন

  15. সামিয়া (৯৯-০৫)
       জুলাই ২৬, ২০০৯ at ৪:২৩ পুর্বাহ্ন |

    আমার খুব দেখতে ইচ্ছা করতেছে :(
    কিন্তু হলে মানুষজন কেউ বাংলা কিছু মনেহয় দেখে না, এমনকি বিটিভি আমি খুজেই পাই নাই :(

    জবাব দিন

  16. হাসান (১৯৯৬-২০০২)
       জুলাই ২৭, ২০০৯ at ৫:২১ পুর্বাহ্ন |

    মোস্তফা মামুন ভাই স্পোর্টস রিপোর্টিং যে ক্যান ছাইড়া দিল??

    ছাড়েন নাই মনে হয়, উনি বিডিনিউজে আছেন বলে আমরা খবরের কাগজে দেখতে পাই না।

    জবাব দিন

  17. তানভীর (৯৪-০০)
       জুলাই ২৭, ২০০৯ at ৯:২৯ পুর্বাহ্ন |

    নাটকটা কি শুরু হয়ে গেছে? ধুর! মিস্‌ করলাম। :(
    পরের পর্বগুলায় কোন মিস্‌ নাই… :gulli2: :gulli2:

    জবাব দিন

  18. রবিন (৯৪-০০/ককক)
       জুলাই ২৭, ২০০৯ at ১০:১০ পুর্বাহ্ন |

    দেখলাম, ভালো ছিলো। কিন্তু বিরক্তিকর ছিলো ৩ মিনিট নাটকের পর পর ১০ মিনিট বিজ্ঞাপন। চরম মেজাজ গরম হইছিলো।

    জবাব দিন

  19. আদনান (১৯৯৪-২০০০)
       জুলাই ২৭, ২০০৯ at ৩:১০ অপরাহ্ন |

    খুঁজে নিয়ে ডাউলোড করতে হবে ।

    জবাব দিন

  20. টিটো রহমান (৯৪-০০)
       জুলাই ২৭, ২০০৯ at ৫:০০ অপরাহ্ন |

    মিস করছি …. ~x( পরেরটা দেখুম নে

    জবাব দিন

  21. তামিম মাহমুদ (১৯৯৯-২০০৫)
       জুলাই ২৩, ২০১০ at ১১:৩২ অপরাহ্ন |

    কামরুল ভাই,আপনার সাথে দেখা করতে চাই।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২৩, ২০১০ at ১১:৪১ অপরাহ্ন |

    বিষয় কী? :P

    জবাব দিন

  22. তামিম মাহমুদ (১৯৯৯-২০০৫)
       জুলাই ২৪, ২০১০ at ৩:০১ অপরাহ্ন |

    কামরুল ভাই,আপনারে ভাবগুরু বানামু।আমার নাটক বানানোর শখ আছে।একটু সাহায্য করেন না॥

    জবাব দিন

  23. তামিম মাহমুদ (১৯৯৯-২০০৫)
       জুলাই ২৬, ২০১০ at ১২:০৯ পুর্বাহ্ন |

    কামরুল ভাই,

    :(( :(( :(( :(( :((

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard