random header image

আমার বন্ধুয়া বিহনে

ক্লাস নাইনে একবার আমার খুব জ্বর হলো। রাত ২ টার দিকে ঘুম ভেঙে গেলো। টের পেলাম জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি উঁহু, আহা করছি।
পাশের বেডে থাকতো মাসুদ। আমার গোঙানি শুনে ও ঘুম থেকে উঠল। বিছানা থেকে নেমে এসে আমার কপালে হাত রাখল।
-তোর তো অনেক জ্বর। চল হাসপাতালে নিয়ে যাই।
-এখন এতদূর হেঁটে যেতে পারবো না। একটু কমুক, সকাল বেলায় যাব।
-আচ্ছা দাঁড়া..
বলে ও দরজা খুলে বেরিয়ে গেল। একটু পর এক বালতি পানি নিয়ে এসে ঢুকল।
-মাথাটা এইদিকে ঘুরা। পানি ঢেলেদিই।
আমি মাথা ঘুরিয়ে বিছানার কিনারে আনলাম। মাসুদ হাত বাড়িয়ে টেবিল কভারের পলিথিনটা এনে আমার মাথার নিচে দিল। তারপর মগ দিয়ে মাথায় পানি ঢালতে লাগল।
বাকি রাতটা ও আমার মাথার পাশে বসে কাটাল। কিছুক্ষণ পানি ঢালে, কিছুক্ষণ রুমাল ভিজিয়ে কপালের উপরে রাখে। পরম মমতায় গা মুছে দেয়।
ভোরের দিকে জ্বর একটু কমে আসলে মাসুদ আমাকে ধরে বিছানা থেকে তুলল। ওর কাঁধে ভর দিয়ে আমি হাসপাতালে পৌঁছলাম।
আর সারারাত না ঘুমিয়ে ও গেল পিটি করতে ।

বারো বছর পর।

মাসুদ এখনো আমার রুমমেট।
শেষ রাতের দিকে মাঝে মাঝে খুব শীত লাগে। উঠে গিয়ে পাশের রুম থেকে কাঁথা আনতে ইচ্ছে করে না। গুটিসুটি মেরে শুয়ে থাকি।
একসময় টের পাই পাশের রুমে লাইট জ্বলল। ঘুম ঘুম চোখে কাঁথা হাতে নিয়ে আমার রুমে আসে মাসুদ। আমার পা থেকে মাথা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে দেয়। তারপর ফ্যানটা অফ করে দিয়ে আবার নিজের রুমে ফিরে যায়।

আমি সব টের পাই। গুটিসুটি মেরে শুয়ে থাকি। ভুলেও চোখ খুলি না।

কিছু কিছু ভালবাসা চোখ বন্ধ করে নিতে হয়।

৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬১ টি মন্তব্য

  1. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       জুলাই ২, ২০০৮ at ৭:৪২ অপরাহ্ন |

    সত্যিকারের বন্ধু । আপনি ভাগ্যবান ।

    জবাব দিন

        জুলাই ৩, ২০০৮ at ১:২৭ পুর্বাহ্ন |

    আমি নিশ্চিত আপনিও ভাগ্যবান।

    জবাব দিন

  2.    জুলাই ৩, ২০০৮ at ১২:৩১ পুর্বাহ্ন |

    থাক বললাম না কিছু।

    জবাব দিন

        জুলাই ৩, ২০০৮ at ১:২৯ পুর্বাহ্ন |

    তুহিন

    কিছু না বললে কেমনে হবে?

    জবাব দিন

        জুলাই ৩, ২০০৮ at ১২:২০ অপরাহ্ন |

    কইতে গেছিলাম, কিন্তু ঠিক এইরকম একজন ক্লোজ ব্ন্ধুর সাথে একটি আমার তিক্ত অভিজ্ঞতা মনে পড়ে গেল তো…
    তাই আর কিছু ণিখতে ইচ্ছা করল না।

    জবাব দিন

  3. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ৩, ২০০৮ at ১২:৩৮ পুর্বাহ্ন |

    Count your life by smile not tears…
    Count your age by friends not years…

    কথাটা আমাদের একাডেমী ব্লকে ঢুকে ডানে তাকালেই একেবারে চোখে এসে লাগতো। ক্লাস টেন A ফর্মের পাশের দেয়ালের ওপর বড় বড় করে লেখা আছে কথাগুলো।

    আজকে আবার মনে করিয়ে দিলেন। কী চমৎকার এক সত্য!!

    জবাব দিন

        জুলাই ৩, ২০০৮ at ১:৩০ পুর্বাহ্ন |

    ‘Count your age by friends not years…‘

    আমার বয়স তাইলে অনেক বেশি হইয়া যায় কইলাম।

    জবাব দিন

  4. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
       জুলাই ৩, ২০০৮ at ১:০৩ পুর্বাহ্ন |

    আপনি খুব লাকি ভাইয়া। Cadet গুলা এত বস কেন?

    জবাব দিন

  5. রায়হান আবীর (৯৯-০৫)
       জুলাই ৩, ২০০৮ at ১:২৩ পুর্বাহ্ন |

    আপনার লেখাটা দারুন লাগলো। দুইদিন আগে আমিও কলেজে জ্বর ঊঠা নিয়ে একটা লিখা লিখেছিলাম। http://www.sachalayatan.com/raihan_abir/16380

    জবাব দিন

        জুলাই ৩, ২০০৮ at ১:৩৭ পুর্বাহ্ন |

    রায়হান

    তোমার লেখাটা পড়লাম। দারুণ।
    ইস, আমি যদি তোমাদের মতো এতো ভালো লিখতে পারতাম।
    একটু শিখাইয়া দিবা?

    জবাব দিন

    রায়হান আবীর (৯৯-০৫)
        জুলাই ৩, ২০০৮ at ২:১৫ অপরাহ্ন |

    ভাইয়া হুদাই লইজ্জা দ্যান ক্যান…

    আপনি অনেক বস লিখেন। অনেক অনেক।

    ভালো থাকেন।

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        জুলাই ২২, ২০১০ at ১২:৪২ পুর্বাহ্ন |

    তোমার লেখাটা পড়লাম। দারুণ।
    ইস, আমি যদি তোমাদের মতো এতো ভালো লিখতে পারতাম।
    একটু শিখাইয়া দিবা?

    ওরে নারে, কাম্রুল ভাই দেখি রায়হান আবীররে তুমি তুমি কইরা বলতেসে। তাও আবার এমুন ওগো, হ্যা গো টাইপ ভাষায়। পিরা গিয়া মিরা যাবার দশা :khekz:

    জবাব দিন

  6. তানভীর (৯৪-০০)
       জুলাই ৩, ২০০৮ at ১২:০৭ অপরাহ্ন |

    মাসুদের মত এত্ত ভালো একটা বন্ধুকে রুমমেট হিসেবে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার।
    লেখাটা খুব ভালো হইসে রে! বিশেষ করে শেষের কথাটা।

    জবাব দিন

        জুলাই ৫, ২০০৮ at ১:৪৩ পুর্বাহ্ন |

    ওই বেটা খালি মাসুদের প্রশংসা করতেছিস।
    মাসুদ যে আমারে রুমমেট হিসাবে পাইছে এইটা কি ওর কম ভাগ্য।
    আমি কি খারাপ ছেলে ?

    জবাব দিন

      মাস্ফ্যু
        জুন ১৫, ২০০৯ at ১:৫৭ পুর্বাহ্ন |

    জি হ্যাঁ আপনি খুবি খ্রাপ ছেলে-আইজকা আমারে আপনের বাসা থিকা লাত্থি দিয়া বাইর কৈরা দিছেন :((

    জবাব দিন

  7. তারেক (৯৪ - ০০)
       জুলাই ৩, ২০০৮ at ৮:০৬ অপরাহ্ন |

    তোরা কি এখনও এক সাথে থাকস নাকি? গ্রেট!
    মাসুদরে আমার তরফ থেইকা ….. একটা কিছু দিয়া দিস। :-)

    জবাব দিন

        জুলাই ৫, ২০০৮ at ১:৪৮ পুর্বাহ্ন |

    এখনো থাকি। আমি ,মাসুদ ,রাসেল।
    তবে আমাদের আব্বা-আম্মা রা আমাদের জন্য নতুন রুমমেট খোঁজতেসে।

    মাসুদ রে তোর পক্ষ থেকে একটা চুম্বন দিলাম। ও তোরে ওর পক্ষ থেকে একটা চুম্বন দিতে বলছে।
    আয়, কাছে আয়।

    জবাব দিন

      মাস্ফ্যু
        জুন ১৫, ২০০৯ at ১:৫৮ পুর্বাহ্ন |

    :-o :-o :-o নাউজুবিল্লাহ এইসব কি হৈতেছে ব্লগে?

    জবাব দিন

  8. সাইফ (৯৪-০০)
       জুলাই ৩, ২০০৮ at ৮:৩৩ অপরাহ্ন |

    অই কেম , মাসুদ এর গায়ে কাথা না থাকলে তুই কি ঢেকে দিস নাকি………।।হা হা হা মাসুদ অসাধারন পরিশ্রমী আর গোছালো একটা বন্ধু…………he is so caring ……………আমার কখনই মনে হয় না মাসুদ আমি তুই সনেট ,মান্না,রাসেল,শোয়েব শরীফ সিরাজ রুওম্মন,তৌহিদ অন্য ক্যাডেট কলেজের………আর সম্প্রতি মামুন ভাই …।আজিজ এর আড্ডায়…………আমি তোদের খুব মিস করি…………।।বিশেষ করে একুশে হল,বুয়েট,আর আমার প্রিয় বাংলা মটর……………আর জানলার ফাক দিয়ে পাশের বাড়ির আন্টির মেয়ের রান্না করা…………।হা হা হা

    জবাব দিন

        জুলাই ৫, ২০০৮ at ১:৫০ পুর্বাহ্ন |

    আলদীন
    মামা তোমারে অনেক মিস করি।
    তুমি খালি পুরাণ দিনের কথা মনে করাইয়া দেও। মনটা খারাপ হইয়া যায়।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:১৩ পুর্বাহ্ন |

    মাসুদ অসাধারন পরিশ্রমী আর গোছালো একটা বন্ধু…………he is so caring

    :thumbup:

    জবাব দিন

  9. কামরুলতপু (৯৬-০২)
       জুলাই ৪, ২০০৮ at ৫:৫৩ পুর্বাহ্ন |

    কামরুল ভাই বন্ধুয়া বিহনে এইটাকেও সিরিজ বানিয়ে ফেলেন। আমি নিশ্চিত কলেজের আপনাদের কাহিনী এখানে বলা শুরু করলে এইটাও আপনার অই স্যার-ম্যাডাম নিয়ে সিরিজের মত হিট হবে। আর ওইটা লেখেন না কেন অনেক স্যার তো বাকি রয়ে গেল। সোহরাব স্যার কে নিয়েই তো এখনো কিছু লেখলেন না।

    জবাব দিন

        জুলাই ৫, ২০০৮ at ১:৫১ পুর্বাহ্ন |

    হ ।
    মানুষরে খালি দুষ্ট বুদ্ধি দেও।

    জবাব দিন

  10. সিরাজ (৯৪-০০)
       জুলাই ৫, ২০০৮ at ২:০২ পুর্বাহ্ন |

    মাসুদ একটা চরম ভালো পোলা…।আর তোরা খুব ভগ্যবান যে এখনো রুমমেট…।।

    জবাব দিন

        জুলাই ৫, ২০০৮ at ২:১৪ পুর্বাহ্ন |

    মামা তুইও খুব ভালো ছেলে।
    আমি মাসুদ শোয়েব রাসেল আমরা সবাই তোরে খুব মিস করি।
    একসাথে কতদিন মাল খাইনা।
    কবে আসবি মামা? নইলে কিন্তু আমি চইলা আসুম তোর কাছে।

    জবাব দিন

    সিরাজ (৯৪-০০)
        জুলাই ৬, ২০০৮ at ৮:১৯ অপরাহ্ন |

    মামু এবার যখন একলগে হমু তখন গুদাউন লইয়া বমু সবেই যাতে কেউ short না খায়………।।আমিও তোদের খুব মিস করি।

    জবাব দিন

      মাস্ফ্যু
        জুন ১৫, ২০০৯ at ১:৫৮ পুর্বাহ্ন |

    আমিও সিরাজ ভাইয়ের সাথে মাল খাপো :(( :((

    জবাব দিন

  11.   saif aldin
       জুলাই ৫, ২০০৮ at ২:৫৪ পুর্বাহ্ন |

    কেম,তোদের উপর সিরাজের অনেক অভিমান…………ও নাকি আর দেশে ফিরবে না্‌…………।কাজেই ওর অভিমান ভাঙ্গাইতে তুই ই চলে যা………………।

    জবাব দিন

  12.    জুলাই ১১, ২০০৮ at ৯:৫২ অপরাহ্ন |

    এমন ক্যাডেট খুব কম এ আছে যার বেষ্ট ফ্রেন্ড ক্যাডেট কলেজের বাইরের অন্য কেও।
    ক্যাডেট কলেজের ভালাবাশার মুল কারন হল কিছু বন্ধু,কিছু্ স্নেহপ্রবন সিনিওর,কিছু বিসসস্ত জুনিওর।

    জবাব দিন

  13. আশিক (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ১১, ২০০৮ at ৪:৪৭ অপরাহ্ন |

    তপুর কথার সাথে তাল মিলিয়ে জোর দিয়ে বলি…”কামরুল ভাই বন্ধুয়া বিহনে এইটাকেও সিরিজ বানিয়ে ফেলেন।” :)

    জবাব দিন

  14. টিটো রহমান (৯৪-০০)
       অক্টোবর ১৪, ২০০৮ at ৩:১০ অপরাহ্ন |

    দোস্ত তোর এই লেকাটা পইড়া মন্তব্য না কইরা থাকতে পারলাম না। দুর্দান্ত আবেগী লেখা…….

    জবাব দিন

        অক্টোবর ১৪, ২০০৮ at ৪:১২ অপরাহ্ন |

    :shy: :shy:

    জবাব দিন

  15. আহ্সান (৮৮-৯৪)
       অক্টোবর ১৪, ২০০৮ at ৪:০৭ অপরাহ্ন |

    আমি সব টের পাই। গুটিসুটি মেরে শুয়ে থাকি। ভুলেও চোখ খুলি না।

    কিছু কিছু ভালবাসা চোখ বন্ধ করে নিতে হয়।

    কি করে এত সুন্দর করে অনুভূতিগুলোকে সবার হৃদয়ের গভীরে পৌছে দাও???
    অসম্ভব সুন্দর লেখা।
    মাসুদ আর তোমাদের বন্ধুত্বের প্রতি রইল আমার অসীম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা।

    জবাব দিন

        অক্টোবর ১৪, ২০০৮ at ৪:১৩ অপরাহ্ন |

    থেঙ্কু বস। ওরা আছে বলেই বেঁচে আছি। :boss:

    জবাব দিন

  16. পলাশ (৯৪-০০)
       অক্টোবর ১৮, ২০০৮ at ৬:৩৪ পুর্বাহ্ন |

    ওরা আছে বলেই বেঁচে আছি।

    এইভাবে লিখিস না দোস্ত…অনেক খারাপ লাগে। অনেক মিস করি তোদের…

    জবাব দিন

  17. সিরাজ (৯৪-০০)
       অক্টোবর ১৯, ২০০৮ at ১২:৪২ পুর্বাহ্ন |

    তুই আছিস বলেই আমরা বেঁচে আছি। :boss: :boss: :boss:

    জবাব দিন

  18. কামরুল হাসান (৯৪-০০)
       মার্চ ১৩, ২০০৯ at ১১:২৮ অপরাহ্ন |

    নিজের পুরান লেখা পড়তেছি। ;)
    কেউ মাইন্ড খাইয়েন না। :D

    জবাব দিন

  19. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ১৪, ২০০৯ at ১২:৫৭ পুর্বাহ্ন |

    কিছু কিছু ভালবাসা চোখ বন্ধ করে নিতে হয়।

    :boss: :boss:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মার্চ ১৪, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    চমৎকার লেখাটাতে কোন মন্তব্য করিনি কেন ভাবতেই নিজেকে অপরাধী মনে হচ্ছে :(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মার্চ ১৪, ২০০৯ at ১:৩১ পুর্বাহ্ন |

    এই রকম আমার অনেক লেখাতেই আপনার কমেন্ট নাই বস, খুব কষ্ট পাইলাম দেইখা ;)

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মার্চ ১৪, ২০০৯ at ১:৩৭ পুর্বাহ্ন |

    সেই সবগুলা লেখা প্রিন্ট কইরা কালকে সন্ধ্যায় মেডালিয়ানের সামনে রিপোর্ট করিস :grr: :grr: কমেন্টের সাথে অটোগ্রাফও দিয়া দিমুনে, ফ্রি ;;;

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:১৭ পুর্বাহ্ন |

    আমিও মাইন্ড খাইছি ভাইডি। বুঝলাম আমার লেখা এত ভালো হয়না। তাই বলে কমেন্ট করবেননা? অন্তত লেখা হয়নি এটাই কমেন্ট কইরেন। ;;;

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:১৯ পুর্বাহ্ন |

    :D :P

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:২২ পুর্বাহ্ন |

    শুভ বন্ধু দিবস :D

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:৩১ পুর্বাহ্ন |

    সাথে শুভ বান্ধবী দিবসও :D

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:৩৪ পুর্বাহ্ন |

    :P

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:৩৫ পুর্বাহ্ন |

    জগতের সকল বন্ধু তো বন্ধুই, অবশ্য আপনার কেইসে যদি লং ডিস্টেন্স :just: বান্ধবী থাকে, তাইলে আলাদা। ;;) :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:৩৬ পুর্বাহ্ন |

    ক্যাডা…দিহান ভাবী নাকি :grr: :grr:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৭:৩৭ পুর্বাহ্ন |

    :grr: :grr:

    জবাব দিন

  20. দিহান আহসান
       অগাষ্ট ২, ২০০৯ at ৭:২১ পুর্বাহ্ন |

    ভাইয়া, নতুন করে কিছু বলার নাই। :clap:
    রিভিশন দিতে আসলাম। :D
    লেখা ভালো হওয়ার উপাদান খুঁজতেসি। :P

    জবাব দিন

  21. জাবীর রিজভী (৯৯-০৫)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:০৬ পুর্বাহ্ন |

    আজ আপনার সব লেখা সামনে খুলে নিয়ে পড়ছি……………..অসাধারণ লাগছে……….. :hatsoff:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    বল কী !
    দেইখো পরে বমির ট্যাবলেট আমি দিমু না কিন্তু ! :)

    জবাব দিন

  22.    সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৪:৫১ অপরাহ্ন |

    কিছু কিছু ভালবাসা চোখ বন্ধ করে নিতে হয়।

    :boss: :boss: :boss: :boss:
    কী দারুণ কথা!
    :salute:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ৫, ২০০৯ at ৩:৩৩ পুর্বাহ্ন |

    :P

    জবাব দিন

  23. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারি ৩, ২০১০ at ৮:৩৫ পুর্বাহ্ন |

    এই লেখাটা বারবার পড়া যায়।

    জবাব দিন

  24. রকিব (০১-০৭)
       জুলাই ২১, ২০১০ at ৮:২৩ পুর্বাহ্ন |

    আবার পড়ে গেলাম

    জবাব দিন

  25. আশহাব (২০০২-০৮)
       জুলাই ২১, ২০১০ at ৮:৩৭ পুর্বাহ্ন |

    আমিও আবার পড়ে গেলাম :)

    জবাব দিন

  26. রেজওয়ান (৯৯-০৫)
       জুলাই ২১, ২০১০ at ১১:০৫ পুর্বাহ্ন |

  27. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)
       জুলাই ২২, ২০১০ at ১২:১১ পুর্বাহ্ন |

    কিছু কিছু ভালবাসা চোখ বন্ধ করে নিতে হয়।

    খুব ভাল লাগলো।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        জুলাই ২২, ২০১০ at ৮:৪৫ অপরাহ্ন |

    সাইফ ভাই
    এতো পুরনো লেখা খুঁজে পড়লেন, আবার মন্তব্যও করলেন।
    ভালো লাগছে, ভীষন ভালো।

    জবাব দিন

  28.   Mohammad Sanaul Huq
       জানুয়ারি ৩০, ২০১২ at ২:৪৭ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard