random header image

আপনারে আমি খুঁজিয়া বেড়াই- ৩

১।
ঠিক ঘড়ি ধরে এক ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায়। দু’দিন আগে খবরের কাগজে দেখলাম ঢাকায় নাকি ১০০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু কোন ঊনিশ-বিশ টের পাচ্ছি না। যাহা লাউ তাহাই কদু।
সকাল সাড়ে দশটায় শুরু হয়, তারপর সারাদিন। মাঝে মাঝে রাত ৩টা /৪টার সময়ও হুট করে বলা কওয়া ছাড়া ফ্যানটা বন্ধ হয়ে যায়। প্রচন্ড গরমে উঠে বারান্দায় গিয়ে বসে থাকি, কখন কারেন্ট আসবে, এই অপেক্ষায়।

প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে পাশের রুম থেকে রুম্মানের চিৎকারে। আমাদের বাসায় সবচেয়ে বেশি গরমে কাহিল ও। ক’দিন আগে লন্ডন থেকে এসেছে। এমবিএ করতে আড়াই বছরের ভিসা নিয়ে গিয়েছিলো, এক বছর যেতে না যেতেই এমবিএ’র মুখে ঝাটা মেরে চলে এসেছে। জিজ্ঞেস করলে বলে, ‘ধুর! ওই হারামীদের দেশে মানুষ থাকে ! মনের কথা খুইলা বলার একটা লোক নাই।’ কিন্তু এখানে এসে ৪২ ডিগ্রী গরমে পড়ে সুর পালটে ফেলেছে, ‘ধুর! এই হারামীর গরমে মানুষ থাকে ! দিনের মইধ্যে ১২বার কারেন্ট যায়। এরচেয়ে লন্ডন ভালো। ঠান্ডা ঠান্ডা, কুল কুল !! ‘

প্রতিদিন সকাল সাড়ে দশটায় কারেন্ট যাওয়ার সাথে সাথে পাশের রুম থেকে তাই রুম্মান চিৎকার দেয়, ‘শালার বিদ্যুৎমন্ত্রীর োয়া মারি।’ আর আমার ঘুম ভাঙ্গে। সামসুল হক টুকু সাহেবের জন্যে মায়া হয়। বেচারা জানতেও পারে না প্রতিদিন সকালে তাকে কতজন কতকিছু মারছে।

২।

এতোদিন ড্রইংরুমে একটা টিভি ছিলো, সেটাতেই সবকিছু দেখতাম। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালগুলি একই সময়ে দুইটা পাশাপাশি হচ্ছিলো। দেখা গেলো একজন ম্যান-ইউ’র খেলা দেখতে চাচ্ছি, অন্যজন বার্সার। এইটা একটু আবার ওইটা একটু এরকম করে দেখতে ভালো লাগে না। ফলে ধুম করে ভিতরের রুমের জন্যেও আরেকটা টিভি-কার্ড কেনা হলো। এবার যার যেটা খুশি দেখো। একটায় আইপিএল অন্যটায় এএফসি কাপ। কোন সমস্যা নেই।

সমস্যা হলো অন্য সময়ে কোন টিভিতে কি দেখবো এই নিয়ে। রিমোট হাতে নিলে কেউ ছাড়তে চায় না। মাসুদ বুদ্ধি বের করলো, ড্রইং রুমেরটায় আমরা শিক্ষামূলক অনুষ্ঠান দেখবো আর ভিতরের রুমেরটায় বিনোদনমূলক। আমরা রাজি। কিন্তু সেদিন মাসুদ ড্রইং রুমে বসে টকশো দেখছিলো, রুম্মান গিয়ে রিমোট টিপে এমএম২ দিয়ে দিলো। সেখানে রগড়গে একটা ইংরেজী ছবি চলছে। ‘অরিজিনাল সিন’। এন্টোনিও ব্যান্ডেরাস আর এঞ্জেলিনা জোলি’র রক্ত গরম করা শয্যাদৃশ্য। মাসুদ ঝাড়ি দিলো- ‘ওই ব্যাডা, খালেদা জিয়ার বাড়ি নিয়া আলোচনা দেখতেছি , এর মধ্যে এইটা কি লাগাইলি? এইসব ভিতরের রুমে গিয়া দেখ।’ রুম্মানও কম ফাজিল না, বলে – ‘তুই-ই না কইছিলি শিক্ষামূলক অনুষ্ঠান এইরুমে দেখতে ?’
‘বলছি, কিন্তু সেক্স কি শিক্ষামূলক নাকি? সেক্স হইলো বিনোদনমূলক।’
‘না , সেক্স শিক্ষামূলক, জোলি আপার পজিশনডা ভালো কইরা দেখ, অনেক কিছু শিখতে পারবি।’
দুইজনে তর্ক শুরু হয়। সেই তর্কে আমি আর হাসনাত শামিল হই। হাসনাত বলে শিক্ষামূলক, আমিও বলি শিক্ষামূলক। হেরে গিয়ে মাসুদ আমাদের দলে শামিল হয়। চারজন একসাথে ড্রইংরুমে বসে এঞ্জেলিনা জোলির উথাল-পাতাল পজিশন দেখি। মনে মনে নিজেরে এন্টোনিও ব্যান্ডেরাস ভাবি !!

৩।
বাসা থেকে বের হয়ে দুটো গলি পার হয়ে পান্থপথ মেইন রোডে আসতে হয়। প্রথম গলিটায় হাঁটতে হাঁটতে প্রায়ই দু’পাশে চোখ আটকে যায়। শুধু কনডমের প্যাকেট আর প্যাকেট। দু’পাশের ফ্ল্যাটগুলির জানালা দিয়ে ফেলা। নানান রঙের, নানান ব্র্যান্ডের। আমি, রুম্মান আর হাসনাত সেই গলি দিয়ে হাঁটি আর কনডমের প্যাকেট দেখি। আমাদের মধ্যে একমাত্র হাসনাত প্রেম করে, ডেটিং করে। ওর কাছ থেকে শুনি কোনটার ফ্লেবার কেমন। আমাদের শরীর উষ্ণ হয়ে উঠে।

এই গলিটার একটা নাম দিয়েছে রুম্মান। ‘কনডম লেন’। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে ও সবাইকে ডাকে, ‘চল, কনডম লেন থেকে হেঁটে আসি, বাতাস খেয়ে আসি।’

তার পরের গলিটা আবার বেশ বড়। বিকেল হলেই সেখানে অনেকগুলি পিচ্চি পোলাপাইন দল বেঁধে ক্রিকেট খেলা শুরু করে। টুয়েন্টি- টুয়েন্টি। তাদের কিচির-মিচির, হৈ-চৈ, আর দৌড়াদৌড়িতে তখন সেই গলি দিয়ে হাঁটা মুশকিল হয়ে যায়। সাবধানে যেতে হয়, কখন আবার উড়িয়ে মারা বল এসে গায়ের উপর পড়ে।
মাঝে মাঝে খুব বিরক্তি লাগে। সেই গলি দিয়ে বিকেল বেলা হাঁটতে হাঁটতে হাসনাত আমাকে জিজ্ঞেস করে, ‘এই গলিতে এতো পিচ্চি পোলাপাইন ক্যান জানস?
আমি মাথা নড়ি, ‘জানি না’।
‘কারণ এই গলিতে কনডমের প্যাকেট নাই’।
আমি হেসে দেই।

৪।

লোডশেডিংয়ের কারণে একটানা বসে সিনেমা দেখার জো নেই। তাই ছবি দেখা হচ্ছে না অনেকদিন। এই সময়টা এখন বই পড়ে কাটাই। এখন পড়ছি আব্দুল্লাহ আবু সায়ীদের ‘বিস্রস্ত জর্নাল’। বইমেলা থেকে কিনেছিলাম। দারুণ বই। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ কিচ্ছু না, অনেকটা ডায়রীর মতো করে লেখা লেখকের টুকটাক ভাবনা। বিছিন্ন কথাবার্তা। কিন্তু এটা পড়তেই মজা লাগছে বেশ।

আজকে যেমন এক পাতায় পড়লাম, লেখক বলছেন, ‘যার ভালোবাসার মানুষ অনেক একমাত্র সে-ই বলতে পারে — তার কেউ নেই।
যার ‘প্রেম’ থাকে তার থাকে কেবল একজন।’

আমার কেউ নেই।

আরো কিছু কথা খুব পছন্দ হয়েছে। কিন্তু লিখতে গেলে অনেক হয়ে যাবে। তাই সবচেয়ে বেশি মজা পেয়েছি যে কথাগুলি পড়ে সেটা বলেই শেষ করি।

‘কোন মেয়ে যদি কোন ছেলেকে সত্যি সত্যি পটাতে চায় তবে অযথা সময় নষ্ট না করে ছেলেটাকে সোজাসুজি ‘ভাইজান’ বলে ডাকতে শুরু করে দেয়া উচিত। কয়েকদিনের মধ্যেই ভাইজানের ‘ভাই’টা লেজের মতো খসে যাবে, থাকবে শুধু ‘জান’টা।’

ইদানীং কেন জানি খালি রুপবতী মেয়েদের ‘ভাইজান’ হতে ইচ্ছে করে।

১৯ votes, average: ৫.০০ out of ৫১৯ votes, average: ৫.০০ out of ৫১৯ votes, average: ৫.০০ out of ৫১৯ votes, average: ৫.০০ out of ৫১৯ votes, average: ৫.০০ out of ৫ (১৯ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৫৫ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       মে ৩, ২০০৯ at ১২:৩৫ পুর্বাহ্ন |

  2. আহসান আকাশ (৯৬-০২)
       মে ৩, ২০০৯ at ১২:৩৯ পুর্বাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    পুরা সিরাম হইছে বস :boss: :boss: :boss:

    অফ টপিকঃ বার্সা রিয়াল খেলা কি কেউ দেখতেছে?

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    সবাই দেখতেছি।
    স্টার স্পোর্স্টে দেখাচ্ছে। হাফ টাইম শেষ। বার্সা -৩ রিয়াল -১ ।

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১২:৫৬ পুর্বাহ্ন |

    আমিও দেখতেছি, বার্সিলোনা এইটা কি খেলতেছে :-o কিন্তু একা একা দেখে মজা পাচ্ছি না…

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:২৯ পুর্বাহ্ন |

    খেলা জম্পেশ হচ্ছে, একা দেখলেও মজা লাগবে।
    বার্সা -৪ রিয়াল -২

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:৩২ পুর্বাহ্ন |

    :thumbup:

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:৩৪ পুর্বাহ্ন |

    নাহ… রিয়ালের ইজ্জতের ফালুদা বানায় দিচ্ছে বার্সা :grr:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:৪২ পুর্বাহ্ন |

    আধা ডজন হইছে। :)) :))

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:৫৪ পুর্বাহ্ন |

    :grr: :grr:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ১:৫৫ পুর্বাহ্ন |

    রিয়ালের ডিফেন্সের সেরকম ভুয়া অবস্থা, ক্যাসিয়াসের অবস্থা আরো খারাপ

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:৫৭ পুর্বাহ্ন |

    ফার্স্ট হাফে ক্যাসিয়াস কিছু দুর্দান্ত সেভ করছে, তা না হইলে আজকে ১০ টা হইতে পারত

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ২:০২ পুর্বাহ্ন |

    হ, কিন্তু যে গোলগুলা খাইছে কেন জানি অরে হতোদ্যম লাগতেছিলো :(

    জবাব দিন

  3. তৌফিক (৯৬-০২)
       মে ৩, ২০০৯ at ১২:৪১ পুর্বাহ্ন |

    কতদিন পরে লেখা দিলেন!

    জবাব দিন

        মে ৩, ২০০৯ at ১২:৪৬ পুর্বাহ্ন |

    আহহহ…
    কী কইরা যে লেখেন বস…
    :salute: :salute:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    আইজ ভদকা খাইয়া লিখসি :P

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১২:৫৪ পুর্বাহ্ন |

    তৌফিক
    খুব দেরি হয় নায় কিন্তু ।
    তোমরা যাতে ভুইলা না যাও তাই আর দেরি হবার আগেই দিয়া দিলাম ;)

    জবাব দিন

    তৌফিক (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১২:৫৭ পুর্বাহ্ন |

    ভালো কথা, আপনি ব্যান্ডেরাস হইতে চান কেন? আপনি ডিরেক্টর মানুষ, আপনি ডিরেক্ট করবেন। বাকিটা কইলাম না, শরম করে। :P

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:০৩ পুর্বাহ্ন |

    =))

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:০৭ পুর্বাহ্ন |

    নাহ! পোলাপাইন বদ হইয়া গেছে। :grr:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৫:৫৫ পুর্বাহ্ন |

    আমার আর ৪ ঘন্টা পর পরীক্ষা তাও এই মুহূর্তে বান্দারাস হৈতে মঞ্চায়… :shy:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৬:২৬ পুর্বাহ্ন |

    তাও ভালো ।
    আমি ভাবছিলাম তুই বলবি ‘আমি এঞ্জেলিনা জোলি খাপো’ :grr:

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৩:২৯ অপরাহ্ন |

    =)) :khekz:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন |

    :shy: খাপোই তো…আপনে আইনা দ্যাআআআন :((

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৪২ অপরাহ্ন |

    জোলি আপারে ক্যাম্নে আইনা দিপো, উনি তো অনেক দূরে থাকেন। আপাতত মৌসুমি আপারে আইনা দেই? ;)

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ১০:২০ অপরাহ্ন |

    না “শখ” আপারে আইনা দ্যান :shy: :shy:

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    আইতা না আইতেই চোখ লাগায় দিলি…

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৪, ২০০৯ at ২:২৪ পুর্বাহ্ন |

    :shy: :shy:

    জবাব দিন

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        জুন ১১, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    :pira: :pira: :pira: :pira: :pira:

    জবাব দিন

  4.    মে ৩, ২০০৯ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    কয়েকদিনের মধ্যেই ভাইজানের ‘ভাই’টা লেজের মতো খসে যাবে, থাকবে শুধু ‘জান’টা।

    :khekz: :khekz: :khekz:

    সিরাম লাগলো ভাই…

    ইদানীং কেন জানি খালি রুপবতী মেয়েদের ‘ভাইজান’ হতে ইচ্ছে করে।

    আমারও করে ভাই :D :D :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:০০ পুর্বাহ্ন |

    আমারও করে ভাই

    ভাগ্য ভালো তুমি আমারে ‘ভাইজান’ কও নাই :P

    জবাব দিন

  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মে ৩, ২০০৯ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    কামরুল লেখা দিছে! :-o :-o
    যাই চোখে মুখে একটু পানি দিয়া আসি ;;;
    তবে একটা তথ্যগত চাপাবাজি আছে লেখায়। কামরুলদের বাসাটা আসলে কনডম লেইনের মাঝামাঝি জায়গায় অবস্থিত :D যারা যারা চিনেন তারা আমার সাথে একমত হবেন :grr: :grr:
    আর বিদ্যুত মন্ত্রীর জিনিস পত্র মারার জন্য আরেকটার জায়গার কথা কইলিনা, শমরিতার পাশে রডের উপ্রে :P
    অনেক দিন পর কামরুলের লেখা। যথারীতি সেরকম, সেরকম :thumbup: :thumbup:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:১১ পুর্বাহ্ন |

    ওই মিয়া
    আমি তো তাও মাঝে মইধ্যে নিজের উপস্থিতি জানান দেই, আপনে তো তাও করেন না।

    বাসা ‘কন্ডম লেনের’ মাঝামাঝি কই হইলো? ঐ গলিতে আমাদের বিল্ডিংটাই তো শেষ বাসা :P

    খালি বিদ্যুৎমন্ত্রী? আপনি যে মাঝে মাঝে প্রধানমন্ত্রীরেও ইয়ে করতে চান সেটা কইয়া দিমু কিন্তু :P

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ১:১৯ পুর্বাহ্ন |

    :-o :-o :mad: :gulli2:

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১:২১ পুর্বাহ্ন |

    :-o :-o :-o

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৫:৫৬ পুর্বাহ্ন |

    ইয়ে মানে কাইয়ুম ভাইয়ের বয়েস তো প্রধান্মন্ত্রীর কাছাকাছি হইবো…উনি যখন এফসিসির ক্যাডেট তিনি তখন সেইখানের ম্যাডাম না কি জানি এট্টা কাহিনী আছে না…। :P

    জবাব দিন

  6. রবিন (৯৪-০০/ককক)
       মে ৩, ২০০৯ at ১:১৫ পুর্বাহ্ন |

    কামস, কালকে ক্লাবের কাহিনি টা লেখ

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:৩০ পুর্বাহ্ন |

    আমি খারাপ কথা লিখি না ;)

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        মে ৩, ২০০৯ at ৮:৫৬ পুর্বাহ্ন |

    :-?

    জবাব দিন

  7. রাশেদ (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ১:২৬ পুর্বাহ্ন |

    কামরুল ভাই আমি ব্যন্ডেরাস হইতাম চাই সাথে ভাইজানও হইতাম চাই :D

    লিখা সিরাম হইছে :clap: আপ্নেরেতো ভুলতে বসছিলাম :( ভাগ্যিস আজকে লেখাটা দিছিলেন :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:৩১ পুর্বাহ্ন |

    আপ্নেরেতো ভুলতে বসছিলাম

    বেদ্দপ পোলা কয় কী !! :grr:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ২:১৫ পুর্বাহ্ন |

    ভাইজান হবার উপায় বাতলায়ে দেন আর বেদ্দপ থাকুম না তাইলে ;;)

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ২:২৯ পুর্বাহ্ন |

    আমি ক্যাম্নে কমু রে!! :( আমারেও তো কেউ এখনো ডাকে নাই :(

    জবাব দিন

  8. রায়হান আবীর (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ১:৩৩ পুর্বাহ্ন |

    ১, ২, ৩, পড়ি নাই। আমি ভালু হইয়া গেছি :khekz: :khekz:

    ৪ পইড়া একটা জিনিস মনে পড়ে গেলো … বলব কিনা বুঝতেছিনা ;;;

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১:৪০ পুর্বাহ্ন |

    আমিও ভালু ছেলে। খারাপ কিছু লিখি নাই :P

    জবাব দিন

  9. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মে ৩, ২০০৯ at ১:৪৭ পুর্বাহ্ন |

  10. মুহাম্মদ (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ১:৫২ পুর্বাহ্ন |


    পরীক্ষার পর যদি বাসায় না যাই তাইলে তার একমাত্র কারণ হবে কারেন্ট। তাছাড়া হলে যুদ্ধ কইরা কারেন্ট আনছি, সুফল ভোগ করা তো উচিত।


    আমি জীবনে প্রথম অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম ব্যান্ডারাস আর সালমা হায়েকের। ডেসপারাডোস। এসএসসি-র ছুটিতে টাঙ্গাইলে এক ক্লাসমেটের বাসায়। জানেনই তো, আমি তখন এইসব দেখতাম না। ফাকতালে যে কয়েক পলক দেইখা ফেলছি সেইটা কিন্তু সেদিন ডেসপারাডোস দেখারত কেউ বুঝতে পারে নাই। অবশ্য খুব বেশী দেখি নাই। আর এখন তো ফ্রি স্টেটে বাস করি, দেখতে পারমু না এমন কিছু নাই… :shy:


    এইটা নিয়া মন্তব্য করার বয়স হয় নাই এখনও… :P


    কলেজে থাকতে আবদুল্লাহ আবু সায়ীদের একটা বই পড়ছিলাম, নাম মনে আসতেছে না। লোকটা বস আছে, চরম চরম বাণী দেয়। বই পড়া হইলে আরও কিছু শেয়ার কইরেন।

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ১:৫৫ পুর্বাহ্ন |

    লোকটার সবই ঠিক আছে, খালি ঝামেলা একটাই, সেবা’রে কেন জানি একদম দেখতে পারেনা :(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ২:২১ পুর্বাহ্ন |

    ক্যাডেটও দেখতে পারে না। :(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ২:২৫ পুর্বাহ্ন |

    মুহাম্মদ

    আমি আব্দুল্লাহ আবু সায়ীদ রচনা সমগ্র কিনছি। পড়িস নিয়া ।
    ষাটের দশকের বাংলা সাহিত্য নিয়ে তার দারুণ কিছু লেখা আছে সেখানে। আর আছে সমালোচনা কিভাবে গঠনমূলক হয় , কিভাবে আক্রমনাত্মক হয় এই নিয়ে কিছু চমৎকার প্রবন্ধ।

    আমার পড়া শেষ প্রায়।

    জবাব দিন

    মুহাম্মদ (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ১০:১৭ পুর্বাহ্ন |

    আমি নেক্সট। পরীক্ষা শেষ হলেই আসতাছি।

    জবাব দিন

  11. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মে ৩, ২০০৯ at ১:৫৬ পুর্বাহ্ন |

    কামরুল ভাই, আপনের লেখা পইড়া তো মনে হইল না আপনি নিজেরে খুঁইজা বেড়ান… :-B
    বরং ‘পলিথিনের ব্যাগ’ খোঁজার দিকে আপনার বেশি নজর… :P

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ২:০৩ পুর্বাহ্ন |

    :khekz: :khekz:

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ২:০৬ পুর্বাহ্ন |

    :goragori: :goragori:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ২:১৪ পুর্বাহ্ন |

    =)) :pira:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ২:২০ পুর্বাহ্ন |

    বেলাডি জুনা
    ভাবছিলাম এতোদিন পরে আসছিস, তোরে রগড়ামু না। কিন্তু তা হইতে দিলি কই?
    স্টার্ট :frontroll:
    আমি চা খাইয়া আসি :grr:

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        মে ৩, ২০০৯ at ২:২৩ পুর্বাহ্ন |

    …খুঁজতে যান???? ;;) ;;) ;;)

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ২:২৮ পুর্বাহ্ন |

    এখনো :frontroll: শুরু করিস নাই? :mad:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ২:৩২ পুর্বাহ্ন |

    =)) =)) :goragori: :goragori:

    জবাব দিন

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        মে ৩, ২০০৯ at ২:৩৮ পুর্বাহ্ন |

    :salute:
    অনেক অনেক মজা পাইলাম কামরুল ভাই। চরম হয়েছে লেখাটা।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৪৩ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু

    জবাব দিন

  12.   সুব্রত
       মে ৩, ২০০৯ at ৩:৩৬ পুর্বাহ্ন |

    দোস্ত রে কি আর নতুন কইরা কমু।এবার একটা বিয়া কর।অনেক ত হইল।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৪৭ পুর্বাহ্ন |

    করাইয়া দেস না :P :P

    জবাব দিন

  13. আন্দালিব (৯৬-০২)
       মে ৩, ২০০৯ at ৫:০৪ পুর্বাহ্ন |

    সুপার্ব পোস্ট। সত্যিকথা বলতে কি, ‘ব্লগিঙ’ তো এখন অনেকটাই আদিরূপ থেকে বদলে গেছে। কিন্তু আপনার পোস্টগুলো সেই পুরোনো স্বাদ ফিরিয়ে দেয়। এই রকম লেখাগুলারে আমি পার্ফেক্ট ব্লগ বলি! জোওশ!

    মাঝে আরও অনেক কথা আইছে। এখন রাত গভীর। সুপ্তমনন, জাগ্রতক্ষুধা। বেশি কিছু না বলি!;)

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:০০ পুর্বাহ্ন |

    জাগ্রত ক্ষুধা“ইয়ে আন্দা ভাই ক্ষুধা ৌনক্ষুধা নাকি? :shy: ইয়ে মানে তাইলে আমারো ক্ষিদা লাগছে আমিও খাপো :((

    জবাব দিন

    আন্দালিব (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ১১:১১ পুর্বাহ্ন |

    রাইত নয়টায় ভাত খাইছি মুরগীর ঝোল দিয়া। ঐ কমেন্টের সময়ে বাজতেছিল পাঁচটা। ব্যাটা আট ঘন্টা পেটে দানাপানি না পড়লে কোনক্ষুধা লাগে?? x-( x-( :mad: :mad: :chup: :chup: :gulli2: :gulli2:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৬:২৯ পুর্বাহ্ন |

    আন্দালিব
    থ্যাঙ্কু।

    বেলাডি মাস্ফু
    সিনিয়রের পোস্টে খারাপ কথা বলায় পরীক্ষা শেষে দেখা করবি :grr: :grr:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        মে ৩, ২০০৯ at ৯:০০ পুর্বাহ্ন |

    “জাগ্রত ক্ষুধা” কী??? :(

    জবাব দিন

  14. নাজমুল (০২-০৮)
       মে ৩, ২০০৯ at ৯:০১ পুর্বাহ্ন |

    কামরুল ভাই…… লেখাটা দারুন লাগলো।

    ইদানীং কেন জানি খালি রুপবতী মেয়েদের ‘ভাইজান’ হতে ইচ্ছে করে।

    :( :( কই পামু??? :((

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:০৭ অপরাহ্ন |

    যেখানে দেখিবে ছাই
    উড়াইয়া দেখিও তাই
    পাইলেও পাইতে পারো ………… :P

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৩:৩৭ অপরাহ্ন |

    নসু আয়,পরিচয় করায় দিমুনে :D

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        মে ৩, ২০০৯ at ৩:৫৮ অপরাহ্ন |

    :(( :(( আমি যাইতে চাইসিলাম আব্বা দেয় নাই, এখন বইনজান কই পাই?????

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৪:১৪ অপরাহ্ন |

    x-( :mad: আমারে না নেয়ার উছিলা দেন সারাদিন :mad: x-(
    আর এই সাদাসিদা পোলাডারে ….. :mad: x-( :mad:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:১৯ অপরাহ্ন |

    ;) ;) ;) তোর লাইজ্ঞা তো আমারসশালীরে ফিট করছি :D

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৬:২৯ অপরাহ্ন |

    মাস্ফ্যু ভাই আপনি ভস :boss:
    অফটপিকঃ সানা ভাই আপনারে তার পরবর্তী সকল গেট টুগেদারে ব্যান করব কইছে :D
    তেনার ফেসবুক চেক করেন :awesome:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        মে ৩, ২০০৯ at ১১:৫৫ অপরাহ্ন |

    কবে আমু কন??? :awesome:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৪, ২০০৯ at ২:২৭ পুর্বাহ্ন |

    :-o কসকি?ক্যান??

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৪, ২০০৯ at ১২:৩৫ অপরাহ্ন |

    আম্রাভাগেকম্পাইতাই :grr:

    জবাব দিন

  15. তানভীর (৯৪-০০)
       মে ৩, ২০০৯ at ৯:২৭ পুর্বাহ্ন |

    দোস্ত, অনেকদিন পর এরকম একটা লেখা দিলি। খুব মিস করছিলাম তোর এই লেখাগুলো!
    অনেকদিন শিক্ষামূলক প্রোগ্রাম দেখা হয়না। :( ;;;
    কেমন আছস তুই?

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:০৯ অপরাহ্ন |

    দোস্ত ভালো আছি, তোর খবর কি? সেই যে গেট টুগেদারের পর গেলি আর কোন পাত্তা নাই… :(

    জবাব দিন

  16. জিহাদ (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ১০:২৪ পুর্বাহ্ন |

    আমি দেখি আসলেই ভালু ছেলে। আপনাদের ঐ লেন দিয়া এতবার আইলাম গেলাম একদিনের জন্যও কিছু চোখে পড়েনাই :no:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:০৯ অপরাহ্ন |

    তোর এখনো এইসব দেখার বয়স হয় নায় :grr:

    জবাব দিন

  17. ফয়েজ (৮৭-৯৩)
       মে ৩, ২০০৯ at ১০:৩৮ পুর্বাহ্ন |

    কামরুল, আমি ঠিক করছি তোমার পোষ্টে কমেন্ট করুম না B-)

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:১০ অপরাহ্ন |

    ক্যান আপনি কি ‘এন্টি কামরুল গ্রুপ’ খুলছেন নাকি? :P আর কেডা কেডা আছে? ;)

    জবাব দিন

    তৌফিক (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ৩:১২ অপরাহ্ন |

    আপনি যে সব আপাদের ছ্যাঁকা দিছেন তারা লাইন দিয়া দলে দলে যোগদান করিতেছে। :D

    জবাব দিন

    আন্দালিব (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ৩:১৭ অপরাহ্ন |

    ফয়েজ ভাই আপা হইলো কেমনে? এইখানে তো ভাইজান-আলোচনা হইতেছিল! :-?

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:১৮ অপরাহ্ন |

    এর মধ্যে কি ফয়েজ ভাইয়ের শালীও আছে নাকি? ;;;

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        মে ৩, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    :(

    :(( :((

    শালীর বিয়ার কথা পাকাপাকি হই যাইতেছেরে কামরুল, কিছু একটা কর।

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন |

    কামস,
    তাড়াতাড়ি কিছু কর,
    নাইলে লাইন থেকে সর

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৫:৫৩ অপরাহ্ন |

    আমি কিছু করপো :P
    ( কপিরাইট- জামাই ;) )

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:২০ অপরাহ্ন |

    x-( জামাই ডা আবার কেডা? x-(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৬:৩৯ অপরাহ্ন |

    আমাদের দুলাভাই ;;;

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ১০:১৮ অপরাহ্ন |

    কিকৈতেচান ঠিক্কইরাকন x-(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ১০:২৩ অপরাহ্ন |

    আমার রাজশাহীর এক বড় ভাইয়ের মেয়ের সাথে ঝিনাইদাহ’র এক ছেলের :just: ফাইট চলতেছে। তারে আমরা জামাই বইলা ডাকি।

    বুঝা গেছে জিনিস্টা?

    জবাব দিন

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ১০:২৯ অপরাহ্ন |

    আচ্ছা, আমরা বরপক্ষে না কনেপক্ষে পড়ি ???

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        মে ৪, ২০০৯ at ১০:৩৭ পুর্বাহ্ন |

    জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন?

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৪, ২০০৯ at ২:৪৬ অপরাহ্ন |

    ফাইট না,হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার :shy: :shy: :shy:
    অফ টপিক- x-( তার মানে এই না যে জামাই কৈয়া ডাকা হৈবো।দিল্লি বহুদুর :(( :((

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৪, ২০০৯ at ৩:৪০ অপরাহ্ন |

    জামাই ডাকেনাইতো, ডাকছে :just: জামাই ;;;

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৪, ২০০৯ at ৪:০৫ অপরাহ্ন |

    :just: :pira:

    জবাব দিন

    সামি হক (৯০-৯৬)
        মে ৬, ২০০৯ at ১২:৪৩ অপরাহ্ন |

    মাস্ফু কি রাজশাহীর জামাই নাকি? আরে কয় কি… তাইলে তো আমি মাস্ফু র :just: শশুড় :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৬, ২০০৯ at ৩:১১ অপরাহ্ন |

    সামি ভাইরে কি তাইলে আমরা আইজকা থেইকা ‘তালুই সাহেব’ কইয়া ডাকুম ? ;)

    জবাব দিন

    সামি হক (৯০-৯৬)
        মে ৬, ২০০৯ at ৯:০৮ অপরাহ্ন |

    মিয়া তার আগে একটা :just: লাগাবা না? ভালো কথা মাসরুফ আমাদের জামাই শুনে বেশী এক্সাইটেড হয়ে গেসিলাম তাই বলা হয়নি লিখাটা একদম অনবদ্য

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৬, ২০০৯ at ৯:৫৬ অপরাহ্ন |

    :just: থ্যাঙ্কু

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ২০, ২০১০ at ১০:২১ অপরাহ্ন |

    x-( জামাই নামের উৎপত্তি আবার চোখে পড়লো :((

    জবাব দিন

  18. আমিন (১৯৯৬-২০০২)
       মে ৩, ২০০৯ at ১১:২৮ পুর্বাহ্ন |

    কোন মেয়ে যদি কোন ছেলেকে সত্যি সত্যি পটাতে চায় তবে অযথা সময় নষ্ট না করে ছেলেটাকে সোজাসুজি ‘ভাইজান’ বলে ডাকতে শুরু করে দেয়া উচিত। কয়েকদিনের মধ্যেই ভাইজানের ‘ভাই’টা লেজের মতো খসে যাবে, থাকবে শুধু ‘জান’টা।’

    :pira: :pira: :pira:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:১১ অপরাহ্ন |

    :)

    জবাব দিন

  19. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মে ৩, ২০০৯ at ৩:২২ অপরাহ্ন |

    ‘কোন মেয়ে যদি কোন ছেলেকে সত্যি সত্যি পটাতে চায় তবে অযথা সময় নষ্ট না করে ছেলেটাকে সোজাসুজি ‘ভাইজান’ বলে ডাকতে শুরু করে দেয়া উচিত। কয়েকদিনের মধ্যেই ভাইজানের ‘ভাই’টা লেজের মতো খসে যাবে, থাকবে শুধু ‘জান’টা।’

    এইখানে কামরুলের জন্য একটা যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে রিস্ক ফ্যাক্টর হিসাবে। সায়ীদ স্যার তো কইয়া দিয়াই খালাস, যদি আসল লেজের মত ভাইজানের ‘জান’টা খসে পিড়া যায় তাইলে কিন্তু সব শেষ :grr:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৩০ অপরাহ্ন |

    টেরাই দিতে দোষ কি !! ;)

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন |

    =)) =))

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৩৯ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:২১ অপরাহ্ন |

    যান্ত্রিক সমস্যা?কোন যন্ত্র? :-B

    জবাব দিন

  20. রেজওয়ান (৯৯-০৫)
       মে ৩, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন |

    কামরুল ভাই, এদ্দিন বাদে আপনার একটা লেখা পড়লাম…পুরা জট্টিল আর জাক্কাস হইসে :thumbup:
    আমিও তো কত্ত গেলাম :( কই কিছুই তো দেখবার পারলাম না ঝুলন্ত জিনিস :-?
    আপনে না ডিরেক্টর মানুষ ? আপনি কেন বেন্দারাস হইবেন :-o
    হমু তো আমরা B-) আর আপনি সুন্দর সুন্দর নাইকা কাস্ট করবেন :P :awesome: :frontroll:

    জবাব দিন

    আন্দালিব (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ৩:৪২ অপরাহ্ন |

    “সুন্দর নাইকা” নিয়ে একটা প্রবাদ মনে পড়লো। দেশের নায়িকাদের সৌন্দর্য্যের সংজ্ঞা সম্ভবত খাদ্যাভাবের সাথে সমানুপাতিক। পশ্চিমে প্রচুর খাদ্য, তাই নায়িকারা ক্ষীণকায়। আর প্রাচ্যে, এই বঙ্গে মানুষ অনাহারে থাকে, তাই এখানকার নায়িকারা স্থূলকায়। মানুষ সম্ভবত চোখ দিয়ে আহার করে তাদের মেদ! –ড. হুমায়ুন আজাদ

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    :grr: :grr:

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মে ৩, ২০০৯ at ৪:০৯ অপরাহ্ন |

    আন্দা , জাস্ট এই কথাটাই মাথায় ঘুরতাসিল।

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৪:১৫ অপরাহ্ন |

    :khekz: :pira:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    ও তুইও তাইলে নাইকা খাপি? ;)

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৩:৪৬ অপরাহ্ন |

    কামস, দে ওরে দেশি নাইকা খাওয়াইয়া

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    বদহজম হইলে স্যালাইনের পয়সা দেবো কেঠা :((
    আমি বিদেশী নাইকা খাপো :((
    জোলি জেলি টাইপ হইলেই চলবে :D O:-)

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:২২ অপরাহ্ন |

    আমি ক্যাট্রিনা খাপো :((

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        মে ৩, ২০০৯ at ১১:৫৮ অপরাহ্ন |

    আমার ও ক্যাট্রীনা রে ভালো লাগে :shy:

    জবাব দিন

  21. সাজিদ (২০০২-২০০৮)
       মে ৩, ২০০৯ at ৪:০২ অপরাহ্ন |

    =)) =)) :pira: :pira: ঝাক্কাস লেখা…. কবে যে কারো ভাইজান হব =(( =(( =((

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৪:২১ অপরাহ্ন |

    মুনমুন নাইলে ময়ুরী আফারে জিগাইতে ফারোস :grr:
    নাম্বার লাগলে ডিরেক্টর কামরুল ভাই’র কাছে চাইস :P :frontroll:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৪:৪০ অপরাহ্ন |

    মুনমুন আপার নাম্বার ৪০-৪০-৪০
    ময়ুরী আপার নাম্বার ৪৫-৪৫-৪৫ ;)

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    ইয়াল্লা :-o
    এমনে ওপেন ফোরামে ফাস কইরা দিলেন :no:
    ভাবতেসি :dreamy: নেক্সট শুটিং এ আফারা আপনারে কি করব ;))

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ৩, ২০০৯ at ৬:২৩ অপরাহ্ন |

    ইনারে যা করনের শুটিঙ্গে না,অন্য জায়গায় করে :-B

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৬:৩১ অপরাহ্ন |

    কন্ডম গল্লিতে ???????
    :khekz: :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৬:৩৮ অপরাহ্ন |

    বেলাডি রেজু
    ডিনারের আগ পর্যন্ত :frontroll: দিতে থাক।

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৬:৪২ অপরাহ্ন |

    বেলাডি রেজু, ডিনার না লাইটস অফ পর্যন্ত :frontroll: চলবে। x-(
    কন্ডম গল্লি :)) =)) :pira:

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মে ৩, ২০০৯ at ৬:৪৪ অপরাহ্ন |

    রংপুর… :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ….কন্ডম গল্লি
    হায় হায় কামরুল ভাই….আপনি এইখানে :-o ইয়াল্লা :-o এইগুলান কারা :dreamy:

    জবাব দিন

      কুচ্ছিত হাঁসের ছানা
        মে ৩, ২০০৯ at ৬:৪৬ অপরাহ্ন |

    শিক্ষামূলক :grr:

    অনুষ্ঠানের শুটিঙ :grr: :grr: :grr:

    জবাব দিন

  22. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মে ৩, ২০০৯ at ৮:১৭ অপরাহ্ন |

    কামরুল,

    আমি তুমারে ভালা পুলা মনে করতাম! এইসব কি লিখছো? তাও ওপেন ফোরামে? এক্ষুণি একটা বিতর্ক শুরু করা দরকার। এডু, মডুরা কি করে?

    নাহ, নিজেরে মনে হয় এইবার মডুর দায়িত্ব নিতে হইবো!! :mad: :mad: :mad:

    (সতর্কীকরণ বিজ্ঞপ্তি : আমি কাউকে মনে করে এই মন্তব্য করিনি। ছোটভাইরা কেউ কিছু মনে কইরো না। আজ শুধুই :just: ফান)

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মে ৩, ২০০৯ at ৮:২১ অপরাহ্ন |

    লাবলু ভাই, লেখাটার লাইগা খালি বিতর্ক? আমিতো ভাবছিলাম বেলাডি কামরুলরে রগড়ানি দিবেন :grr:

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মে ৩, ২০০৯ at ৮:২৭ অপরাহ্ন |

    এডু মডুর কালো হাত,
    ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।
    সানা ভাই কে মডু চাই।

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মে ৩, ২০০৯ at ৯:১৭ অপরাহ্ন |

    :thumbup: :thumbup:

    জবাব দিন

      সুব্রত
        মে ৩, ২০০৯ at ৯:১৩ অপরাহ্ন |

    সানা ভাই,
    কামরুলের এই লেখাটা পড়ে আমার বউরে একটা গান শুনালাম………………
    প্রিয়……এমনও রাত যেন যায় না বৃথায়…………

    আপনি মাইন্ড খাইলে কি চলব ভাই।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৩, ২০০৯ at ৯:১৪ অপরাহ্ন |

    লাবলু ভাই কি বিব্রত বোধ করছেন? ;;;
    আপনার ব্যাক্তিগত অনুভূতিতে আঘাত দেয়ার জন্যে দুঃখিত ;;; ;;;

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    জবাব দিন

      সুব্রত
        মে ৩, ২০০৯ at ৯:৩২ অপরাহ্ন |

    আমি ত লেখাটিতে বাস্তবতার ছোয়া পাই।আমরা যে এসব ছোটখাট ব্যাপারে কতটা অসচেতন তার একটা ঘটনা বল্লেই বুঝতে পারবেন…………আমাদের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে।আমি খুশিতে নাচতে নাচতে সকাল ৬ টায় আমাদের কোচিং এ গিয়ে হাজির।দেখি আমার মত আর দশ পনের জন ছাত্র এসে হাজির।স্যার খালি গায়ে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলেন কে কে চান্স পেয়েছে জানার জন্য।আমরা খুব আনন্দ করছি সবাই মিলে।ঠিক তখনি দেখি স্যার এর তিন বছরের মেয়ে একটা সজীব বেলুন হাতে নিয়ে হাস্তে হাস্তে আমাদের দিকে এগিয়ে আসছে।আমরা হাসব না কাদব ভেবে পাচ্ছিলাম না।স্যার যেন লজ্জা না পান সেজন্য আর বিসেস দেরি না করে বাসার বাইরে এসে হাসির খরাক মিটিয়ে ছিলাম ওইদিন।

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        মে ৪, ২০০৯ at ১২:০০ পুর্বাহ্ন |

    =)) =))

    জবাব দিন

  23. মাহমুদ (১৯৯০-৯৬)
       মে ৪, ২০০৯ at ৬:৪৭ পুর্বাহ্ন |

    ইদানীং কেন জানি খালি রুপবতী মেয়েদের ‘ভাইজান’ হতে ইচ্ছে করে।

    – পরিচালক কামরুলের ত ‘জান’টা ছেটে ফেলে “ভাই” হতে চাওয়ারই কথা! (কপিরাইটঃ আ.মু.ভাই) ;)

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৪, ২০০৯ at ৩:২৭ অপরাহ্ন |

    আমার চরিত্র নিয়া আন্তর্জাতিক ষড়যন্ত্র করার প্রতিবাদে মাহমুদ ভাইয়ের ভ্যাঞ্চাই ;)

    জবাব দিন

  24. তারেক (৯৪ - ০০)
       মে ৪, ২০০৯ at ৬:১৩ অপরাহ্ন |

    কমেন্ট শেষ করতে করতে মিথা-বিথা শুরু হইলো। তাই উপরে গিয়া আরেকটা পাঁচ তারা বাড়াইয়া আপাতত বিদায় নিলাম।
    হেব্বি লিখছস, এজ ইউজুয়াল!! :D

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৫, ২০০৯ at ২:০২ অপরাহ্ন |

    বড় লেখকের প্রশংসা পেয়ে ভালো লাগলো। :shy:

    জবাব দিন

  25. তারেক (৯৪ - ০০)
       মে ৪, ২০০৯ at ৬:৩২ অপরাহ্ন |

    ও, আরেক্টা কথা- সায়ীদ স্যারের লেখা প্রায়ই পড়ি, মানে হাতের কাছে যে কয়টা বই আছে। বাংলায় যারা লিখি তারা ইদানিং অনেক কম শব্দ দিয়া কাজ চালিয়ে দেই, হাজার দুহাজার শব্দ দিয়েই ঘুরে ফিরে সব কথা বলে ফেলি। সায়ীদ স্যারের লেখা পড়লে একটা জিনিস হয়, শব্দ ভান্ডার বাড়ে, অনেক নতুন শব্দ বা পুরনো শব্দই নতুন করে মনে ধরে।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৫, ২০০৯ at ২:০৩ অপরাহ্ন |

    ‘বিস্রস্ত জর্নাল’ পড়ছিস ?

    জবাব দিন

  26. আদনান (১৯৯৪-২০০০)
       মে ৫, ২০০৯ at ১২:১৬ অপরাহ্ন |

    কামরুলের লেখা সবসময় ভাল লাগে । আরো লিখ দোস্ত । :boss:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ৫, ২০০৯ at ২:০৩ অপরাহ্ন |

    কি খাওয়াবি ক আগে :P

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মে ৫, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    মেনু দেখা তারপর কই :P

    জবাব দিন

  27. জাহিদ (১৯৯৭-২০০৩)
       জুন ১১, ২০০৯ at ৬:৪৬ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
    বিয়াপক মজা পাইলাম পড়ে… :goragori: :goragori: :goragori:
    :salute: :salute: :salute:

    জবাব দিন

  28. দিহান আহসান
       অগাষ্ট ৭, ২০০৯ at ৯:২২ পুর্বাহ্ন |

    অনেকদিন আপনের লেখা পাইনা। ( দীর্ঘশ্বাসের ইমো :( )

    লেখা নিয়ে নতুন করে কি লিখব? তারেক ভাইয়ের ভাষায়, ” হেব্বি লিখছস “। :thumbup:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        অগাষ্ট ৭, ২০০৯ at ৯:৩৪ পুর্বাহ্ন |

    :dreamy:

    জবাব দিন

  29. হাসান (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ৮, ২০০৯ at ১২:৪৪ পুর্বাহ্ন |

    ইয়ে মানে কাইয়ুম ভাইয়ের বয়েস তো প্রধান্মন্ত্রীর কাছাকাছি হইবো…উনি যখন এফসিসির ক্যাডেট তিনি তখন সেইখানের ম্যাডাম না কি জানি এট্টা কাহিনী আছে না…।

    কি কাহিনী……ঝাতি ঝানতে ছায় B-)

    জবাব দিন

  30. হাসান (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ৮, ২০০৯ at ১২:৫০ পুর্বাহ্ন |

    ১৫০ :D কীবোর্ড উচায়ে ধরলাম :D

    জবাব দিন

  31. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ৮, ২০০৯ at ১১:৫৩ অপরাহ্ন |

    ৪\৫ মাস পরেও একি কন্ডিশন। হায়রে ডিজিটাল রে

    জবাব দিন

  32. ইফতেখার (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২০, ২০১০ at ৮:২২ পুর্বাহ্ন |

    সামসুল হক টুকু সাহেবের জন্যে মায়া হয়। বেচারা জানতেও পারে না প্রতিদিন সকালে তাকে কতজন কতকিছু মারছে।

    হাহাহাহাহাহাহাহা…… =)) =)) =))
    বসিং বসিং…… :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন

  33.   টকন
       জানুয়ারি ৭, ২০১২ at ১:৩৮ অপরাহ্ন |

    http://www.radiolalonshah.com ফকির লালন শাহ্ কে নিয়ে এই প্রথম অনলাইন রেডিও স্টেশন। এই স্টেশনে গান শোনার জন্য আপনি আমস্ত্রিত। ফকির লালন শাহ্ এর জীবনী থেকে শুরু করে সমস্ত প্রকার অর্জন আমরা সংগ্রহ করবো এই ওয়েবে। আপনাদের কছেও যদি কোন সংগ্রহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগে আপনি সানন্দে আমন্ত্রিত। আমাদের সাথে যোগাযোগ করতে০০৮৮০১৯৪৫৯০৮৭৪৮

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard