random header image

পেপসোডেন্ট পোস্ট

তিন দিন আগেও আমার ধারণা ছিলো হৃদয় ভাঙ্গার ব্যাথার চেয়ে বড় কোন কষ্ট এই পৃথিবীতে নেই। কিন্তু গত তিন দিনে আমার ধারণা পাল্টাইছে। এখন আমি মোটামোটি নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে দাঁত ব্যাথার কষ্ট। বহুদিন আগে এক রুপবতী যখন টার্ন-আউটে ভেজাল থাকার কারণে আমার হৃদয় ভেঙ্গে খান খান (বলিউডের কিং ‘খান’ না কিন্তু ) করে দিয়ে অন্য একজনের সাথে ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছিলো তখনো আমি এতো কষ্ট পাই নাই যতোটা কষ্ট গত তিনদিনে আমারে নিচের মাড়ির ডান দিকের শেষ দাঁতটা দিচ্ছে।

প্রথমদিন ঘুম থেকে উঠে টের পাইলাম মুখের ডান দিকে নিচের মাড়ির দাঁতে কেমনজানি শিরশির ব্যাথা। এমন তো হইতেই পারে। এতো পাত্তা দিলাম না। দুপুর বেলা খাবার টেবিলে বসে বড়সড় একটা মুরগীর হাড্ডি নিলাম আয়েশ করে চাবাবো বলে। হাড্ডি খাওয়া নিয়া আবার আমাদের মধ্যে বেশ কাড়াকাড়ি হয়। কলেজে থাকতে হাড্ডি খাইতে চাইতাম না, সিনিয়ররা ফাইজলামি কইরা ব্যাকাতেরা মুরগীর হাড্ডি প্লেটে দিয়া দিতো। ওইগুলির নাম ছিলো ‘হেলিকপ্টার’। জুনিয়র থাকা অবস্থায় কাটাচামচ দিয়া সেই ‘হেলিকপ্টার’ খাইতে জান খারাপ হইয়া যাইতো। আমার মনে আছে একবার সেইরকম একটা হাড্ডি চামচ দিয়া সিস্টেম করতে পারি নাই, তাই উইড়া গিয়া ডাইনিং হলে আমার উলটা দিকে বসা মুরতুজা ভাইয়ের গায়ে পড়ছিলো। হাউজে আইসা উনার রুমের সামনে পুরা ৪ ঘন্টা হ্যান্ডস ডাউন হইয়া ছিলাম।

যাক সে কথা। এখন মুরগীর হাড্ডি আমাদের খুব প্রিয়। এখন তো আর কাটাচামচ দিয়া খাইতে হয়না। হাত দিয়া একদিকে ধইরা অন্যদিকের মাংশওলা অংশটুকু কচকচ কইরা চিবাইতে বড় আরাম। তো , দুপুরে খাবার টেবিলে বইসা বড়সড় একটা মাংশঅলা হাড্ডি নিলাম, সাথে সাথে রুম্মান বাগড়া দিলো।
‘অই ব্যাডা তোর জ্বালায় একদিনও আরাম কইরা হাড্ডি চিবাইতে পারি না। আইজকা এইডা আমি খামু, রাখ কইতাছি … তুই মাংশ খা।’ কিন্তু কে শুনে কার কথা। আমি ওর কথা পাত্তা না দিয়া হাড্ডি নিতে গেলাম, হালায় আমার সাথে কাড়াকাড়ি শুরু কইরা দিলো। বহুত কাড়াকাড়ির পর আমার জয় হইলো, আমি আয়েশ কইরা মুরগীর হাড্ডিতে একটা কামড় দিলাম আর সাথে সাথে আমার দুনিয়া আন্ধার হইয়া গেলো। ‘ও মা গো’ কইয়া এমন চিল্লান দিলাম যে পাশে বসা মাসুদ ডরে পানির গ্লাস ফেলে দিলো হাত থেকে। ফ্লোরে কাঁচের ভাঙ্গা গুড়া পড়ে ছ্যাড়াব্যাড়া অবস্থা। হাসনাত ঝাড়ি দিলো, ‘কি হইছে তোর ? এমন ডেলিভারি কেইসের মহিলাদের মতো চিল্লান দিলি ক্যান? ‘ আমি কইলাম, ‘মামা, আমার দাঁতে কি জানি হইছে, কামড় দেয়ার সাথে সাথে ব্যাথায় চোখে মুখে আন্ধার দেখতেছি।’ রুম্মান খুব খুশি হইয়া কইলো, ‘খুব ভালো হইছে, আল্লার বিচার আল্লা করছে। এখন খা, আরো বেশি কইরা হাড্ডি খা।’ মেজাজটা খারাপ হইয়া গেলো, ঠিক মতো দুপুরে খাইতে পারলাম না।

শুধু দুপুর বেলা না, এইভাবে সারাদিন গেলো। শক্ত কিছু মুখে দিয়া চাবাইতে পারি না। ব্যাথায় টনটন করে।
আমার ব্যাক্তিগত ডাক্তার হইতেছে আমাদের ব্যাচের শরীফ। উত্তরায় বাংলাদেশ মেডিকেলের কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছে। ছোট থেকে বড় , যে কোন কিছু হইলেই আমি প্রথমে ওর শরণাপন্ন হই। এইবারও হইলাম। ফোন দিয়া কইলাম ‘মামা, আমার দাঁতে কি জানি হইছে , খুব ব্যাথা করতেছে, একটু আইসা দেইখা যা।’ শরীফ আসলো। মুখের মধ্যে টর্চ দিয়া দেইখা রায় দিলো, ‘তোর আক্কেল দাঁত উঠতেছে, তাই ব্যাথা করে, ঠিক হয়ে যাবে।’ দুইটা ট্যাব্লেট দিয়া কইলো, ‘এই দুইটা খাইলেই ব্যাথা সাইরা যাবে, চিন্তা নাই।’

আমি ট্যাব্লেট খাইলাম। তারপর একদিন যায়, দুই দিন যায়। ব্যাথা আর কমে না। এইবার তো আর হেলাফেলা করা যায় না। সোজা এপয়েন্টমেন্ট নিয়া চইলা গেলাম স্কয়ার হাস্পাতালের পাশে ‘হিরোশিমা ডেন্টাল ক্লিনিকে’র বড় দাঁতের ডাক্তারের কাছে। মুখের ভিতর টর্চ, ছুরি, কাঁচি দিয়া অনেক্ষণ গুঁতাগুঁতি কইরা ডাক্তার সাহেব বললেন, ‘হুম, আপনার আক্কেল দাঁতই উঠতেছে, কিন্তু ওইখানে দাঁত উঠার জায়গা নাই, কিন্তু ঐটা সব ভেঙ্গেচুড়ে উঠতেছে। তাই ব্যাথা করে।’
এখন উপায়?
ফেলে দেন
ফেলে দিবো মানে?
মানে আক্কেল দাঁতটা পুরোপুরি উঠার আগেই ফেলে দেন, ঐটা মানুষের কোন কাজেই লাগে না।
কন কি? আক্কেল দাঁত ফেলে দিমু?
নইলে ওইখানে ইনফেকশন হয়ে যেতে পারে।
তাইলে দেন ফালাইয়া
আজকে হবে না, সোমবার আসবেন। সার্জারীর টাকা পয়সা নিয়ে আসবেন।
সার্জারী মানে?
মানে এই দাঁত নরমালি ফেলা যাবে না, সার্জারী লাগবে
জি, মানে কি রকম টাকা লাগবে?
পাঁচ হাজার

আমার চোখ আকাশে উঠলো। শালার এক দাঁত ফেলতে পাঁচ হাজার!! ঠাডাইয়া একটা থাবড় দিলে মানুষের দাঁত পইড়া যায়! আর হালায় আমার কাছে পাঁচ হাজার টাকা চায়! সোমবারে আসবো, এই প্রতিশ্রুতি দিয়া ডাক্তারের চেম্বার থেইকা ফিরা আসলাম।

বাসায় আসার পর আম্মা ফোন দিয়া জিগাইলো, ‘ কিরে বাবা কেমন আছিস?’ বললাম, ‘ভালো না আম্মা, ‘আক্কেল দাঁত উঠতেছে, ব্যাথায় চারিদিকে আন্ধার দেখতেছি।’
‘ওই একটু ব্যাথা করবেই, পুরোটা উঠে গেলে ঠিক হয়ে যাবে’
‘না আম্মা, খুব ব্যথা, ডাক্তার বলছে ওইটা ফেলে দিতে’
‘আরে বেয়াক্কেল কস কি? আক্কেল দাঁত আবার কেউ ফেলে নাকি? ওই দাঁত উঠতেছে মানে এতোদিনে তোর আক্কেল-বুদ্ধি কিছু হবে।’
‘ধুর আম্মা! কি যে কন না, আমার যে কি ব্যাথা করতেছে এইটা আপনারে বুঝাইতে পারতেছিনা’
বুঝাইতে হবে না, আমি জানি। তোর বাবার আক্কেল দাঁতই উঠছে কয়দিন আগে। ব্যাথায় ‘ও মা গো, বাবাগো’ বইলা চিল্লাইতো’

এতো দুঃখের মধ্যেও আমি হেসে দিলাম। আক্কেল দাঁত ফেলবো না, এই প্রতিশ্রুতি দিয়া ফোন রেখে দিলাম।

আপাতত খুব কষ্টে আছি। দাঁত ব্যাথার কষ্ট কোনরকমে সহ্য করে যাই।
কিন্তু ডাইনিং টেবিলে রুম্মান যখন আমারে দেখাইয়া দেখাইয়া মুরগীর হাড্ডি চিবায় , তখন আর সহ্য হয় না।

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬৭ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       মে ১৭, ২০০৯ at ১২:০৮ পুর্বাহ্ন |

    পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে দাঁত ব্যাথার কষ্ট।

    :thumbup: :thumbup:

    কামরুল ভাই কি এই কষ্টে বিবাগী হয়ে দাড়ি রাখালেন নাকি?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:১২ পুর্বাহ্ন |

    সেভ করার সময় পাইতেছি না।
    আর দাঁড়িতে আমারে খারাপ লাগতেছে না।
    ভাবতেছি রেখেই দেবো। :D

    [ জবাব দিন ]

  2. জিহাদ (৯৯-০৫)
       মে ১৭, ২০০৯ at ১২:১৬ পুর্বাহ্ন |

    খুবই সত্য কথা বলসেন। পৃথিবী বড় নির্মম! :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:১৩ পুর্বাহ্ন |

    তোর কি আক্কেল হইছে? :grr:

    [ জবাব দিন ]

  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মে ১৭, ২০০৯ at ১২:২১ পুর্বাহ্ন |

    কামরুল, দাঁত ফালাইতে হবে নাকি? :grr: আমি আসুম? :grr: :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:১৭ পুর্বাহ্ন |

    দেখি আগে জামাইয়ের একটা দাঁত ফালাইয়া দেখান তো , দেখি আপ্নে কেমন ডেন্টিস্ট :grr:

    [ জবাব দিন ]

  4. নাজমুল (০২-০৮)
       মে ১৭, ২০০৯ at ১২:২২ পুর্বাহ্ন |

    আশাকরি ব্যাথা খুব বেশি দিন থাকবেনা :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:১৮ পুর্বাহ্ন |

    ধন্যবাদ। :D

    [ জবাব দিন ]

  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মে ১৭, ২০০৯ at ১২:৩৪ পুর্বাহ্ন |

    মা তো ঠিকই কইছেন, আর কতোদিন বেয়াক্কেল থাকবা!! :grr: :grr: :grr:

    তবে একাধিক টিপস : এই আক্কেল দাঁত উঠতে যেমন ভুগাইতাছে, পরেও ভুগাইবো। ওইডা অসুস্থও হয় তাড়াতাড়ি। তখন আবার যুদ্ধ কইরা ফালাইতে হয়। আমি বোধহয় সবগুলাই ফালাইয়া দিসি!

    আরেকটা পথ হলো আক্কেল দাঁত উঠার পথ করে দেওয়া। সম্ভবত মাড়ি কিছুটা কেটে ওই পথটা বানাতে হয়। চাইলে কালকা ফোন কইরো। আমি আরেক ডাক্তারের খোঁজ দিমুনে। হয়তো পয়সাও কম নিবো। ;) ;) ;)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ১৭, ২০০৯ at ২:০০ পুর্বাহ্ন |

    সানা ভাই, আমারেও দিবেন ওই ডাক্তারের ঠিকানা? আমিও একজন ভালো ডেন্টাল ডাক্তার খুজতেছি, পয়সা কম না নিলেও হইবো, কিন্তু সবার কাছে ভরসা পাই না। আমারেও দেন উনার খোজ

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২০ পুর্বাহ্ন |

    আপনি আছেন বলেই ভরসা পাই।
    কালকেই ফোন দিমু।

    অনেক থ্যাঙ্কস লাবলু ভাই।

    [ জবাব দিন ]

  6. শাওন (৯৫-০১)
       মে ১৭, ২০০৯ at ১:১০ পুর্বাহ্ন |

    কামরুল ভাই, হেলিকপ্টার খাওয়া বাদ দেন। সামনে ভাগ্য ভালো হইলেতো বস নরম কোন জায়গায় কামড় দিতে হইব :D :)) =)) । কি দরকার আর হেলিকপ্টার টাইপ হাড্ডি খাইয়া আক্কেল দাঁতের বারোটা বাজানো।
    যাক এই দাঁত ব্যাথার মাঝেও যে জটিল একটা পোষ্ট দিছেন এইজন্য একটা জটিল ধন্যবাদ আপনার প্রাপ্য। :salute:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৭, ২০০৯ at ২:০৭ পুর্বাহ্ন |

    সামনে ভাগ্য ভালো হইলেতো বস নরম কোন জায়গায় কামড় দিতে হইব

    সেই কামড় দেওয়া কি আর উনি বাকি রেখেছেন বলে মনে করেন?হাজার হউক ডায়রেক্টর মানুষ-সুন্দরী ললনাদের নিয়ে কাজ-কারবার… :P

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        মে ১৭, ২০০৯ at ২:১৪ পুর্বাহ্ন |

    এইখানে এত কামড়াকামড়ি কিসের। কিসুই তো বুঝলাম না :-B

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২৪ পুর্বাহ্ন |

    জামাই
    আমার চরিত্রে কলঙ্ক লেপনের দায়ে তোরে দশ বছরের সশ্রম ফাঁসি দেয়া হইলো। x-(

    জিহাদ
    জামাইয়ের মতো বড় হ, তাইলেই বুঝবি কামড়াকামড়ি কারে কয়!!

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        মে ১৭, ২০০৯ at ৫:০৭ পুর্বাহ্ন |

    কে যে কারে কামড়ায়, বুঝতাছি না তো। আমার নাম্বার কি আসবে………????

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৯, ২০০৯ at ৬:৪৫ পুর্বাহ্ন |

    :shy: :shy: :shy: যাঁরা এই ব্লগে নন-সিঙ্গেল তাঁদের অলরেডী আইসা গেছে :shy: :shy: :shy:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৯, ২০০৯ at ৬:৪৬ পুর্বাহ্ন |

    কাম ভাই-কি কৈবার চান? x-( x-(

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২১ পুর্বাহ্ন |

    শাওন
    বেদ্দপ পোলা। সিনিয়রের সাথে অশ্লীল ইঙ্গিতে কথা বলার অপরাধে :frontroll: শুরু কর।

    [ জবাব দিন ]

    শাওন (৯৫-০১)
        মে ১৭, ২০০৯ at ১২:৫৯ অপরাহ্ন |

    শাওন
    বেদ্দপ পোলা। সিনিয়রের সাথে অশ্লীল ইঙ্গিতে কথা বলার অপরাধে :frontroll: শুরু কর।

    বস, আপনি সিনিয়ার।তাই যেমনে বলসেন অমনি করেই পাংগা খাবো। তয় বেয়াদবি নিয়েননা। কই কি আমারেও একটু কামড়াইতে দিয়েন। :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৩৯ অপরাহ্ন |

    নাহ ! তুই কেয়ামতের আগ পর্যন্ত :frontroll: দিতে থাক ।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মে ১৭, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    আমারেও একটু কামড়াইতে দিয়েন

    কই যামু!!! ঘোর কলিকাল!! (ক.রা.: ম্যাশ)

    [ জবাব দিন ]

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মে ১৭, ২০০৯ at ১:১৫ পুর্বাহ্ন |

    আমিও ভুগসিলাম ……… ব্যথাটা উঠলে দুনিয়াদারীর আর কিছুই চোখে লাগে না। সানাউল্লাহ ভাই যেটা বলসে, সেটা ট্রাই করে দেখো। মাড়ির কিছু চামড়া কেটে দিলেই দাঁত উঠে যাবে। তবে সেটার ব্যথাও থাকবে তিন দিনের মতন।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২৮ পুর্বাহ্ন |

    ত্থ্যাঙ্ক ইউ ভাইয়া।
    মাড়ি কাটতেই হবে মনে হচ্ছে।

    [ জবাব দিন ]

  8. আদনান (১৯৯৭-২০০৩)
       মে ১৭, ২০০৯ at ১:৩০ পুর্বাহ্ন |

    আমি মাড়ি কেটে দাঁতের রাস্তা করে দেয়ার পক্ষপাতি।
    তবে পয়সা খরচ করে এসব অস্ত্রপচার করা কি দরকার? ঐ জায়গা দিয়া কলমের পিছন সাইড কামড়ান। আমারও সেইম কেস হইসিল, কলম কামড়ায় কামড়ায় সাইজ করে দিসি। ব্যথা হয়, একটু সহ্যক্ষমতা বাড়ায় নেন।

    আপনার খরচ বাঁচায় দিলাম; ট্রিট কই?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৭, ২০০৯ at ২:১১ পুর্বাহ্ন |

    কিরে গজিনী,যা আসিনের কাছ থিকা টিরিট নে-মাইয়াডারে আমি বড়ই ভালা পাই :shy:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২৬ পুর্বাহ্ন |

    আদনান
    আপাতত তোমার সিস্টেম কামে লাগাইতে হবে মনে হইতেছে। :D
    থ্যাঙ্ক ইউ

    [ জবাব দিন ]

  9. রবিন (৯৪-০০/ককক)
       মে ১৭, ২০০৯ at ২:০১ পুর্বাহ্ন |

    দোস্ত, এইবার বুঝছোস, আমি কেন দাতের ব্যাথা নিয়া সাময়িক পোষ্ট দিছিলাম? :D

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মে ১৭, ২০০৯ at ২:০৩ পুর্বাহ্ন |

    অই তোমার ভালোবাসার বন্ধুত্বের বাকি লেখা কই ?? সিক রিজন দেখায়া আর কত ডজ মারবা ??

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ১৭, ২০০৯ at ২:০৯ পুর্বাহ্ন |

    ভাইয়া, ইনশাল্লাহ ২/৩ দিনের মাঝেই

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৩:২৭ পুর্বাহ্ন |

    রবিন
    আমারে মাফ কইরা দে দোস্ত, আমি তোর কষ্ট বুঝতে পারি নাই :(

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ১৭, ২০০৯ at ৩:৫০ পুর্বাহ্ন |

    তোর এই কষ্টে চল সিসি ক্লাব এ গিয়ে তোর দুঃখ ভোলানোর চেষ্টা করি।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৪:১৬ পুর্বাহ্ন |

    যাবি নাকি কালকে?
    গেলে আমারে ফোন দিস ;)

    [ জবাব দিন ]

  10. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       মে ১৭, ২০০৯ at ৫:১৩ পুর্বাহ্ন |

    কামরুল ভাই,
    আমার কিন্তু আরো সিরিয়াস অবস্থা ছিল। ২ বছর আগে একটা আক্কেল দাত সিজার করে ফেলতে হয়েছে। আর আরেকটা আক্কেল দাত ফুটা কইরা ভেতরের সব কিছু ডাক্তার ফেলে দিয়েছে। ওটা এখন মৃত অবস্থায় আছে। ইনশাল্লাহ ওটাও ফেলে দিব।

    দাতের ব্যাথা যে কি জিনিস সেটা আমি বুঝি ভাইয়া। তাই সমব্যাথি।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৩৯ অপরাহ্ন |

    আমারো মনে হয় ফেলতে হবে :(

    [ জবাব দিন ]

  11. আরিফ (৯২-৯৮)
       মে ১৭, ২০০৯ at ৭:৫২ পুর্বাহ্ন |

    কামরুল,
    আক্কেল দাত যখন বেয়াক্কেল এর মত উঠা শুরু করে তখন ফেলে দেয়া ছাড়া কোন গতি নাই। আমার একটা দাঁত উপর দিকে না উঠে সামনের দাঁতে ঠেলা দেয়া শুরু করছিল। সার্জারী করে ফেলে দিতে হয়েছে। মোট তিনটা ফেলছি। একটাই সম্বল।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    আমার তো একটা উঠতেছে। তার মানে আরো ১/২ টা পরে উঠার চান্স আছে? :(

    [ জবাব দিন ]

  12. টিটো রহমান (৯৪-০০)
       মে ১৭, ২০০৯ at ১১:১৫ পুর্বাহ্ন |

    থাবড়া মাইরা ডাক্তারের একটা দাত ফালাইয়া পাঁচ হাজার টাকা চাইতে পারলি না? x-( x-(

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    পরের বার গেলে তা-ই করতে হবে রে দোস্ত। :D

    [ জবাব দিন ]

  13.    মে ১৭, ২০০৯ at ১২:২৫ অপরাহ্ন |

    ভাই,
    একটা কথা আছে,… …

    আমার মোট দাঁত গুইন্না দেখলাম ৩৪ টা ,
    একবার না — বন্ধুদের দিয়াও গুনাইলাম অবিশ্বাস কইরা।

    আমার তো আক্কেল দাঁত অনেকগুলা তাইলে।
    আমি কি বেশি আক্কেল সম্পন্ন ??
    ;) ;)

    আমার আক্কেল দাঁত উঠার টাইমের কষ্ট না-ই কই… …
    ব্যথায় কা-ত-র
    :(( :((

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        মে ১৭, ২০০৯ at ২:১৭ অপরাহ্ন |

    আমার মোট দাঁত গুইন্না দেখলাম ৩৪ টা ,

    :boss: :boss:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৪২ অপরাহ্ন |

    ব্যথায় কা-ত-র

    সহমত :(

    [ জবাব দিন ]

  14. ফয়েজ (৮৭-৯৩)
       মে ১৭, ২০০৯ at ১:২০ অপরাহ্ন |

    ভালো বলছো। আমার আক্কেল দাঁত উঠছে পুরা আড়াই বচ্ছর ধইরা। একটু উঠে আবার বন্ধ হই যায়, আবার একটু উঠে, এই হইলো গিয়া অবস্থা। আরে ব্যাথা, উরে মারে মা।

    যাউজ্ঞা, আক্কেল দাঁত উইঠা সারছে আলহামদুল্লিলাহ, একটা না, দুই দুইটা আক্কেল দাত আমার। আমার দাঁত এখন সাক্কুল্যে হইলো গিয়া ৩২। তাই আমি যাই বলি ফইল্লা যায়, কেউ হাসির কথা বললে আমি আক্ষরিক অর্থেই ৩২ পাটি দাঁত বের করে হাসি। বেশির ভাগ মানুষের দাঁত হইলো গিয়া ৩০। তাদের দেখে আফসোস করি। আহারে এগো দুইটা দাঁত শর্ট আছে :D

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৭, ২০০৯ at ৬:৪৩ অপরাহ্ন |

    আপনার দাঁত যে ৩২ টা সেটা কমেন্টের হাসি দেখলেই বুঝা যায়। সবগুলি বের হয়ে আছে :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ১৭, ২০০৯ at ৭:৩০ অপরাহ্ন |

    তোর ও তো মনে হয় একি হাসি। আর শোন, বুধ/বৃহঃ বারে চল যাই ক্লাবে।

    [ জবাব দিন ]

  15. তারেক (৯৪ - ০০)
       মে ১৮, ২০০৯ at ৮:১৭ পুর্বাহ্ন |

    অনেক্ষণ মনে করার চেষ্টা করলাম, গত বিশ বছরে এরকম দাঁত ব্যাথার স্মৃতি মাথায় নাই। :dreamy:
    তার মানে কি রে, আমার এখনো আক্কেল হয় নাই? : :-o

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৮, ২০০৯ at ১২:১৮ অপরাহ্ন |

    কস্কি? আক্কেল না হইলে কামড়া কামড়ি করস ক্যাম্নে? ;)

    [ জবাব দিন ]

  16. তানভীর (৯৪-০০)
       মে ১৮, ২০০৯ at ৯:২৫ পুর্বাহ্ন |

    কিরে দোস্ত? এখন দাঁতের ব্যাথার কি অবস্থা? কামড়াকামড়ির ফর্মে ফিরতে পারছস? ;;; ;;;

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৮, ২০০৯ at ১২:২২ অপরাহ্ন |

    নরম কিছু হইলে কামড় দিতে পারি ;)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৯, ২০০৯ at ৬:৪২ পুর্বাহ্ন |

    আমিও কামুড় দিপো :((

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৯, ২০০৯ at ৬:৪২ পুর্বাহ্ন |

    তানভীর ভাই আপনে খালি অশালীন ইঙ্গিত দ্যান x-(

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ২০, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন |

    খালি ইঙ্গিত দেয়, কামর তো আর দেয় না তোর মতো। ;)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ২১, ২০০৯ at ৯:২৮ পুর্বাহ্ন |

    :(( :(( :((

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        মে ২১, ২০০৯ at ৮:১৩ অপরাহ্ন |

    দিতে কতক্ষন……???? ;;;

    [ জবাব দিন ]

  17. মাহমুদ (১৯৯০-৯৬)
       মে ১৮, ২০০৯ at ১২:২৭ অপরাহ্ন |

    পোষ্ট থেকে বোঝা গেল এই যে, ‘আক্কেল হওয়া’র বিষয়টা অতি কষ্টকর। :(

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ১৮, ২০০৯ at ১২:৪২ অপরাহ্ন |

    সহমত। এই রকম আক্কেলের কোন দরকার নাই।

    মাহমুদ ভাই কি খুব ব্যস্ত নাকি? দেখি না যে আজকাল? একেবারে ভুইলা গেলেন যে আমাদের?

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        মে ১৮, ২০০৯ at ২:১৬ অপরাহ্ন |

    একেবারে ভুইলা গেলেন যে আমাদের?

    একেবারেই না। আগে ১/২ ঘন্টা পড়তাম আর ১০/১৫ মিনিট বিরতী নিয়ে সিসিবি’তে ঢু মারতাম। কিন্তু এখন আর ঐটা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে ‘১১০ মিটার হার্ডলস’ (আইসিসি’তে আমার ইভেন্ট ছিল B-) )এর ফিনিশিং এর কাছাকাছি এসে পড়েছি।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মে ১৯, ২০০৯ at ৬:৪১ পুর্বাহ্ন |

    চামে দিয়া এথলেট হিসাবে ভাব নেওয়ার কারণে মাহমুদ ভাইয়ের কি জানি একটা চাই :P

    [ জবাব দিন ]

  18. রায়হান আবীর (৯৯-০৫)
       মে ২১, ২০০৯ at ২:২৭ পুর্বাহ্ন |

  19. আরেফিন সাকী (৯৪-০০)
      আরেফিন সাকী (৯৪-০০)
       মে ২৪, ২০০৯ at ৭:২৯ অপরাহ্ন |

    ব্যথা ভাল হইসে নাকি?
    না হইলে ব্যথার ওষুধ খা। দাত ফেলার দরকার নাই।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ২৪, ২০০৯ at ৭:৩৪ অপরাহ্ন |

    ডাক্তার আইছে। আর চিন্তা নাই

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মে ২৪, ২০০৯ at ৭:৪০ অপরাহ্ন |

    ব্যথা কমছে।
    আপাতত দাঁত ফেলার প্ল্যান নাই, তবে একজন ডেন্টিস্ট দেখামু।

    রবিন, যাবিনা ডাক্তারের কাছে ? :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মে ২৪, ২০০৯ at ৮:১৬ অপরাহ্ন |

    কালকে চল। সন্ধায়

    [ জবাব দিন ]

  20. শান্ত (৯৪-০০)
       জুন ১১, ২০০৯ at ৫:৫৬ পুর্বাহ্ন |

    কি রে KAME ???????

    দাঁত কয়টা হইলো …..???????? :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৬:২১ পুর্বাহ্ন |

    গুইণা শেষ করতে পারি না রে দোস্ত :D

    [ জবাব দিন ]

  21. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ১১, ২০০৯ at ৭:০৬ পুর্বাহ্ন |

    আরে এইটা মিস করলাম কেমনে? দোস্ত এখন আছিস কেমন?

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১১, ২০০৯ at ৭:৪২ পুর্বাহ্ন |

    খুব্বালা আছি দোস্ত :grr:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard