random header image

আবুল হাসান

এই বুড়ো বয়সে প্রায় বালকবেলার মতই উল্লসিত হয়ে উঠেছি, যখন কাগজের প্যাকেট খুলে দেখি, সেখানে চুপটি করে আমার জন্যে বহুকাল ধরে অপেক্ষা করছেন আবুল হাসান।
আমার শৈশব বা কৈশোর কেটেছে আবুলহাসানবিহীন, এবং আশ্চর্য হলো তাতে আমার কোন দুঃখও নেই। প্রাপ্তবয়স্ক হবার আগে মদের পেয়ালা মুখে তোলা মানা, এটা কে না জানে? এই দুপুর-রাতে তাই মাঝারি স্বাস্থ্যের বইটার পাতা ওল্টাতে ওল্টাতে অজান্তেই কেমন নেশাতুর হয়ে পড়ি।
মজার ব্যাপার হলো, আবুল হাসানের নাম প্রথম ভালভাবে শুনি মির্জাপুরের সাকেব ভাইয়ের কল্যাণে। তিনি তখন প্রবল বিক্রমে সামহোয়ারইনে ব্লগিং করেন, কিন্তু আসল নামে নয়। একটা অদ্ভুত নিকে- চামেলি হাতে নিম্নমানের মানুষ। এই লম্বা ও আজব নিকের খোঁজ নিতে গিয়ে প্রথম শুনলাম আবুল হাসানের নাম, তারপরে পড়া হলো তাঁর আশ্চর্য সব কবিতা।

সাকেব ভাইই প্রথম কোট করেছিলেন, ঝিনুক নীরবে সহো, সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও।
তারপরে কোত্থেকে কেমন করে খুঁজে পাই সেই বিখ্যাত কবিতা, আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ…। পড়ে টড়ে আমি বেমক্কা তব্দা খেয়ে বসে ছিলাম অনেকক্ষণ।

এবার তাই দেশ থেকে বই আনাবার সুযোগ পেতেই লিস্টির একদম শুরুতে রেখেছিলাম আবুল হাসানের কবিতা সমগ্রের নাম।
অবশেষে ঠিক যেন আকাশ থেকে টুপ করে আমার হাতে চলে এলো বইটা।

এটা একটা আশ্চর্য বোধ, যেন তেপান্তরের মাঠের মধ্যিখানে কেউ হঠাৎ করে আমার হাতে কোন অমূল্য রত্নভান্ডার ধরিয়ে দিয়ে উধাও হয়ে গেছে, আমি পাতার পর পাতা মুগ্ধ চোখে পড়েই যাচ্ছি কেবল। সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে- এই কবিতার নামও- আবুল হাসান!

একটু বোধহয় মাতলামীতে পেয়েছে আমাকে আজ। আপাতত সদ্য পড়া একটা চমৎকার কবিতা শুনিয়ে বিদেয় হই।

নিঃসঙ্গতা

অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

অতটা চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভিড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!

একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল

একটি পুরুষ তাকে বলুক রমণী!

শেয়ার করুন
৩ votes, average: ৪.৬৭ out of ৫৩ votes, average: ৪.৬৭ out of ৫৩ votes, average: ৪.৬৭ out of ৫৩ votes, average: ৪.৬৭ out of ৫৩ votes, average: ৪.৬৭ out of ৫ (ভোট, ৪.৬৭/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৪ টি মন্তব্য

  1. দিহান ইসলাম
       জুলাই ২, ২০০৯ at ১০:২৪ অপরাহ্ন |

    ১ম :D

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন |

    হা হা! আপনার জন্যে ফার্স্ট প্রাইজ বাঁধা! :)

    [ জবাব দিন ]

  2. শওকত (৭৯-৮৫)
       জুলাই ২, ২০০৯ at ১০:২৬ অপরাহ্ন |

    বাসায় যাবো। লগঅফ করেও আবুল হাসান নামটা দেখে আবার ইন করলাম।
    আবুল হাসান ছাড়া জীবন যাপন করা সম্ভব না। এতো অল্প বয়সে কেন যে চলে গেলেন। আমার খুব সুরাইয়াকেও দেখতে ইচ্ছা করে।
    আর যে কবিতাটা দিলা, এটাও ভীষণ পছন্দের। এক বালিকাকে বালক বয়সে লিখে দিয়েছিলাম। বালিকা তাঁর ডায়েরীতে তুলে রেখেছিল।

    (নতুন আত্মীয়-স্বজনকে আবার এইসব বলে দিও না।
    বাসার সমস্যা মিটলো?)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    :)
    হু, আবুল হাসান ধরতে আমি বোধহয় একটু দেরিই করে ফেলেছি। তবে এটা অনেকদিন টিকবে মনে হচ্ছে, বেশি বয়সের প্রেমের মতন। :P

    ( না বস, নতুন আত্মীয় জানবে না এসব। এখানে তো সবাই আমরা-আমরাই, তাই না? ;)) )

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জুলাই ৪, ২০০৯ at ২:৫২ অপরাহ্ন |

    :-B :-B

    এইখানে কি নিয়া কথা হচ্ছিল যেন?

    [ জবাব দিন ]

  3. মহিব (৯৯-০৫)
       জুলাই ২, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন |

    আবুল হাসান মানেই আমার কাছে নস্টালজিয়া।
    সুনীল(পুরানো কবিতাগুলা) – জয় গোস্বামী আর আবুল হাসানের কবিতা পড়ে মনে হয় কয়েকটা জীবন শেষ করে ফেলা যায়।

    একটু বোধহয় মাতলামীতে পেয়েছে আমাকে আজ।

    কবিতার মাদকতার কোন তুলনা আছে। এক নারী মাঝেসাঝে একটু প্রতিযোগিতা করে। আর কী? :)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:৩৮ অপরাহ্ন |

    এক নারী মাঝেসাঝে একটু প্রতিযোগিতা করে।

    আহেম, তুমি আবার সিঙুলার নাম্বারে কথা কও কবে থেইকা? :)

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        জুলাই ২, ২০০৯ at ১০:৩৯ অপরাহ্ন |

    সিঙুলারে নাম্বারে কই নাই। মনোযোগ দিয়া পইড়া দ্যাখেন। বৈয়াকরণিক চাল চালছি। :D

    [ জবাব দিন ]

  4. দিহান ইসলাম
       জুলাই ২, ২০০৯ at ১০:৩০ অপরাহ্ন |

    তারেক ভাইয়া

    একটি পুরুষ তাকে বলুক রমণী!

    :shy:

    এহসান ভাইয়ার লেখাতে দেখি কাজ হয়েছে। অনেকদিন পড় আপনার লেখা পেলাম।
    চমৎকার লাগলো, কবিতা যদিও আমার পছন্দের ছিলনা, কখনো, কিন্তু এইখানে এসে আস্তে আস্তে
    ভাল লাগতে শুরু করেছে।

    অফটপিকঃ কেমন আছেন? কোথায় আছেন? মঈনের কাছ থেকে আপনার অনেক কথা শুনেছি।
    ভাবী ভাল আছেন?

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    অফটপিকঃ মঈন বলেছে? আমার কথা? তাহলে নিশ্চয়ই আপনি অন্য কারও কথা শুনেছেন, ব্যাটা আমাকে ভুলেই গেছে। আমার কথা বেশি বলার কথা না। :)

    ভালই আছি। এই মুহুর্তে মেলবোর্নে।
    ফেইসবুকে আপনার দুই পিচ্চির ছবি দেখে আমি আর আমার বউ মহা-মুগ্ধ একেবারে! এই দুটারে স্বর্গ থেকে কিডন্যাপ করে নিয়ে আসছেন নাকি বলেন তো?

    [ জবাব দিন ]

    দিহান ইসলাম
        জুলাই ২, ২০০৯ at ১১:০৬ অপরাহ্ন |

    এই দুটারে স্বর্গ থেকে কিডন্যাপ করে নিয়ে আসছেন নাকি বলেন তো?

    :shy:

    ভাইয়া শুনেন, পৃথিবী ওলট-পালট হয়ে যাবি, কিন্তু বন্ধুদের কথা মঈন ভুলে যাবে?
    আপনার মন্তব্য দেখে বলছিল, এই সেই তারেক।
    আপনাদের নাম্বার দিয়েন, যোগাযোগ করব। ভাবীকে সালাম জানাবেন আমাদের।
    ভাল থাকবেন।

    [ জবাব দিন ]

  5. রাশেদ (৯৯-০৫)
       জুলাই ২, ২০০৯ at ১০:৩৪ অপরাহ্ন |

    আজকে সিসিবিতে কি হচ্ছে :-o অনেকদিন পর দেখি আপনার শীতনিদ্রা ভাঙ্গল।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    হ! হুট করে হাতে একগাদা বই পেয়ে গেলাম। আমি আনন্দে হুটোপুটি! :)

    [ জবাব দিন ]

  6. কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)
       জুলাই ২, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১০:৪৮ অপরাহ্ন |

    এই পোলা, ভাল আছো এখন? ভালই দুশ্চিন্তায় ফেলছিলা!

    [ জবাব দিন ]

  7. মুহাম্মদ (৯৯-০৫)
       জুলাই ২, ২০০৯ at ১০:৪০ অপরাহ্ন |

    আমার মধ্যে কোন মাদকতা নেই। অথচ মাদকতা না থাকলে জীবন মূল্যহীন। কবিতার পথ ধরে আগাতে চাচ্ছি। কিন্তু এখনও যাত্রা শুরুই করতে পারলাম না। বুঝতে পারছি, যেতে হবে অনুকদূর। সবে তো শুরু…
    এই প্রথম বোধহয় আবুল হাসানের কবিতা পড়লাম। আর বুঝলাম, তাঁর সব কবিতা পড়তে হবে, সব…

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১১:২৯ অপরাহ্ন |

    মুহাম্মদ,
    গান ও কবিতা সাইটে মনে হয় স্ক্যান্ড কপি আছে কিছু। খুঁজে দেখতে পারো। :)

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জুলাই ২, ২০০৯ at ১১:৫৪ অপরাহ্ন |

    এই সাইটের খবর তো জানতাম না। ধন্যবাদ তারেক ভাই। যাই কবিতা পড়ি গিয়া…

    [ জবাব দিন ]

    আন্দালিব (৯৬-০২)
        জুলাই ৩, ২০০৯ at ১২:৪৫ অপরাহ্ন |

    নূরুল ভাই, সাইটের নাম তো কবিতাওগান.কম। :)

    [ জবাব দিন ]

  8. তৌফিক (৯৬-০২)
       জুলাই ২, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    মনে হইল তারেক ভাই বাপ আর আমরা চাচা হইছি?? :-o :-o :-o

    জানলাম না ক্যান??? :mad:

    তারেক ভাইয়ের ভ্যান চাই, আমাদের ভাতিজা/ভাতিজিরে তারেক ভাইয়ের সদস্যপদটা দিয়ে দেওয়া তেবরো দাবী জানাইতেছি।

    কবিতা পইড়া উদাস হইলাম। আবুল হাসানের কবিতা সমগ্র দেশে গিয়াই কিনবো, কোন প্রকাশনী তারেক ভাই কইয়া দিলে ভালো হয়। :)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ২, ২০০৯ at ১১:২৭ অপরাহ্ন |

    মনে হইল তারেক ভাই বাপ আর আমরা চাচা হইছি?? :-o :-o :-o
    জানলাম না ক্যান??? :mad:

    খাইসে! এইসব কী কও ভাই?? তুমি এইরকম আইডিয়া কেমনে পাইলা?? আমি বাপ হইয়া গেলাম কিন্তু আমি বা আমার বউ কেউই জানলাম না! :-o

    ( আবুল হাসান সমগ্র বিদ্যা প্রকাশ থেকে বের হইছে, তিনশ টাকা )

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        জুলাই ২, ২০০৯ at ১১:৩০ অপরাহ্ন |

    নতুন আত্নীয়ের কথা বলতেছিলেন যে?? :-/

    থাউজ্ঞা, ভুল হয়া গেছে, মাফ তো আর করবেন না, তাই :frontroll: দেয়া শুরু করলাম।

    কামরুল ভাই কইছিল, আপনার নাকি সবকিছুই আগে আগে, তাই বাবাও আগে আগে হইয়া যান।

    কিছুদিন আগে, আমাদের ব্যাচের একটার পোলা হইছে, এর পর থাইকাই এন্টেনা খাড়া কইরা রাখি। :(

    [ জবাব দিন ]

  9. কামরুল হাসান (৯৪-০০)
       জুলাই ৩, ২০০৯ at ১:২৪ পূর্বাহ্ন |

    আবুল হাসান অনেকদিন পড়িনি, তুই মনে করিয়ে দিলি, পড়তে হবে।
    আপাতত আহমেদ ছফার ‘সূর্য তুমি সাথী’ পড়ছি। ছফা’র প্রথম উপন্যাস, আগে পড়া ছিলনা বলে এখন বেশ আফসোস হচ্ছে। দারুণ ।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৬ অপরাহ্ন |

    সূর্য তুমি সাথী পড়ি নাই। তুই পড়ে সুন্দর মতন একটা রিভিউ লিখে ফেল দেখি!

    [ জবাব দিন ]

  10. বন্য (৯৯-০৫)
       জুলাই ৩, ২০০৯ at ১:৪৫ পূর্বাহ্ন |

    ঝিনুক নীরবে সহো, সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও

    :boss: :boss:
    তারেক ভাই..মাতাল হইতে মঞ্চায়…. :guitar: :guitar:
    আপনের লেখা বেশি বেশি পড়তে মঞ্চায়…. :guitar: :guitar:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৭ অপরাহ্ন |

    ইনশাল্লাহ, তুমার আশা পূর্ণ হইবেক! :)

    [ জবাব দিন ]

  11. এহসান (৮৯-৯৫)
       জুলাই ৩, ২০০৯ at ৫:৫১ পূর্বাহ্ন |

    কবিতা জীবনে বেশী পড়ি নাই। না আসলে বলা উচিত খুবই কম পড়েছি। তাই কবি আবুল হাসানের নামও শুনি নাই। :( কিন্তু তোমার শেয়ার করা কবিতাটা ভালো লেগেছে।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৩, ২০০৯ at ১২:১২ অপরাহ্ন |

    এহসান ভাই, আমি অবশ্য কবিতা পড়ি প্রচুর, কিন্তু কেমন করে যেন আবুল হাসান বাকি রয়ে গেছিলো। :(

    [ জবাব দিন ]

  12. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ৩, ২০০৯ at ১২:০৬ অপরাহ্ন |

    কবিতাটা অসাধারণ ভালো লাগার, নূরুল ভাই!

    বোধহয় পূর্বজন্মে পাপের পরিমাণ একটু বেশিই হয়ে গেসিল। এই জন্যই আবুল হাসান এখনো সেভাবে পড়া হয়নাই! মনে হচ্ছে এইবার পাপমোচনের সময় হয়ে এসেছে। :)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৩, ২০০৯ at ১২:১১ অপরাহ্ন |

    কবিতাটা অসাধারণ ভালো লাগার, নূরুল ভাই!

    ধন্যবাদ তরফদার ভাইয়া, পাপমচন শুরু করো শিগগিরই। :D

    [ জবাব দিন ]

  13. আদনান (১৯৯৪-২০০০)
       জুলাই ৩, ২০০৯ at ১২:৪৫ অপরাহ্ন |

    ক্যাডা তারেক (নূরুল) নাকি? নিজের লেখা দে । আর কি বই আনাইলি, কয়েকটা রিভিউ ছেড়ে দে । আবার বই আনালে জানাস ।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৭ অপরাহ্ন |

    এইটা কার লেখা দোস্ত, আমি তো ভাবছিলাম আমিই লিখলাম। :P

    [ জবাব দিন ]

  14. আন্দালিব (৯৬-০২)
       জুলাই ৩, ২০০৯ at ১২:৪৮ অপরাহ্ন |

    আমিও আপনার মত বেশি বয়সে আবুল হাসানের ভক্ত হয়েছি। পড়তে শুরু করলাম কিছুদিন আগে, এই ব্লগের দুনিয়ায় এসেই। তারপরে শুধুই মাদক, তারপরে শুধুই প্রেম। আমার কোন একটা অদ্ভুত কারণে কোন নেশাবস্তুতে আসক্তি নাই। সিগারেট, মদ, পান এধরনের কোন কিছুই আমার ভাল লাগে না। এ কারণেই হয়তো কবিতার নেশা হয়েছে। যদি আরো কয়েক জন্ম পেতাম, তাহলে শুধু কবিতাই পড়তাম!

    নূরুল ভাই, লেখাটির মন্তব্যগুলোতেও মনে হলো, আবুল হাসান এখনও তেমন পরিচিত হন নাই। তাই আরো একটু সেই বিষয়টা আনলে ভালো হতো।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৮ অপরাহ্ন |

    আমি আসলে ঠিক ওইরকম কিছু মাথায় রেখে লিখি নাই। একটু ওলটপালট ছিলাম আর কি! :D

    [ জবাব দিন ]

  15. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ৩, ২০০৯ at ১০:১৬ অপরাহ্ন |

    তারেক ও অন্যরা : আবুল হাসান ও তার কবিতা নিয়ে তোমাদের লেখা আর মন্তব্য পড়ে আমি আসলেই বুঝতে পারছি, তোমরা নতুন প্রজন্ম। আমি আসলেই বুড়ো হয়ে গেছি। আমার যেমন গত এক-দেড় দশকের কবিদের কিছুই পড়া হয়নি। আমাদের সময়ের ক্রেজ বলতে পারো- আবুল হাসান, শহীদ কাদরী (দীর্ঘদিন আমেরিকা প্রবাসী, যে কোনো সময় মারা যাবেন)।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৯ অপরাহ্ন |

    সানা ভাই, কথা খুব সত্য। আমি তুমুল পড়ি, তারপরেও আশ্চর্যভাবে আবুল হাসান বাদ পড়ে গেছিলো, সম্ভবত আমাদের প্রজন্মেই এই ফাঁকটা রয়ে গেছে।

    [ জবাব দিন ]

  16. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুলাই ৩, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন |

    কবিতার সাথে আমার কোন কালেই যোগাযোগ ছিল না, যা পড়েছি সবই সিসিবির কল্যানে… তারপরও লেখাটা পড়ে বেশ ভাল লাগল…

    নিঃসঙ্গতা কবিতাটা অসাধারন লেগেছে… এরকম আরো দুএকটা শেয়ার করেন না।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৩৯ অপরাহ্ন |

    করবো, আস্তে ধীরে। :)

    [ জবাব দিন ]

  17. কামরুলতপু (৯৬-০২)
       জুলাই ৪, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন |

    আমারও আবুল হাসান পড়া হয়েছে দুই একটা। এবার সমগ্র কিনতে হয়।
    ভাইয়া ভাল আছেন? অনেকদিন পর পর লেখেন তাই ব্যাঞ্চাই।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৪০ অপরাহ্ন |

    অনেকদিন পর পর আসি তাও ব্যানচাও? তাহলে আসবো কেম্নে?

    [ জবাব দিন ]

  18. তানভীর (৯৪-০০)
       জুলাই ৫, ২০০৯ at ৯:১০ পূর্বাহ্ন |

    কিরে……এতদিন পর লিখলি? আছস কেমন? খুব বই নিয়ে মজে আছিস মনে হয়??
    আবুল হাসানের কবিতা পড়া হইল না :( ……তুই যদি কলেজে আবুল হাসানের বই পড়তি, তাইলে মনে হয় পড়া হইত।
    কবিতাটা খুব ভালো লাগল। শেয়ার করার জন্য থ্যাঙ্কু। পারলে নিজের কিছু কবিতাও শেয়ার করিস।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৪১ অপরাহ্ন |

    :) হু, যেমন কইরা তোর নির্মলেন্দু পড়া হইছিলো? :D

    [ জবাব দিন ]

  19. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       জুলাই ৭, ২০০৯ at ২:৪৫ পূর্বাহ্ন |

    অনেকদিন সিসিবি আসিনা ব্যস্ততার কারণে।
    আজ আবুল হাসানের কথা, তাঁর কবিতা আমাকে
    মাতাল করে দিলো।
    তোমাকে ধন্যবাদ দেয়াই বাহুল্য।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        জুলাই ৮, ২০০৯ at ৭:৪১ অপরাহ্ন |

    আপনি ব্যস্ততা কমান, কমিয়ে লিখেন, নইলে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
Ekushey Inline virtual Bangla keyboard
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)