random header image

কবি

যখন বয়েস কম ছিলো, অনেক সাহসী ছিলাম তখন। একেকটা ছোট ছোট রুলটানা কাগজের ডায়েরি, সেগুলোতে গোল গোল হরফে নানা রকম হাবিজাবি লিখে রাখতাম। কেউ জিজ্ঞেস করলে যে “কী এগুলো?”, নেপোলিয়ান অথবা আলেকজান্ডারের চেয়েও বেশি অহমিকা নিয়ে উত্তর দিতাম, “এগুলো কবিতা। কবিতা লিখেছি। ”
তারপর অনেকদিন গেলো। দিন যেতে যেতে পৃথিবীতে সবচেয়ে বাজে যে ব্যাপারটা ঘটল তা হলো যে, আমি বড় হয়ে গেলাম।

কেন যে বড় হলাম, এই নিয়ে আমার দুখের সীমা নাই। এখন আর ডায়েরিতে হিজিবিজি লিখতে পারি না, লেখা আসেই না একদম। অনেকদিন পরে পরে হয়তো আসে দুয়েকটা লাইন, ভীষণ আনন্দ নিয়ে সেগুলোকে লিখে ফেলি খাতায়, কিন্তু তারপরে যখন পড়তে যাই, বুঝে যাই যে আমার সাহস কমে গেছে, আগের মতন দুর্মর বা দুর্বার ভঙ্গিতে এখন মোটেও সেগুলোকে কবিতা দাবি করতে পারি না। মনে ভয় হয়।

অথচ কবি হবার লোভ আমার অনেকদিনের। এই লোভের বয়েস, যদি দিন মাস গুনতে বসি, তাহলে ঠিক আমার বয়েসেরই সমান। কিন্তু কবি হতে পারিনি আমি, অথবা কবি হওয়া হয়ে ওঠেনি আমার।

ক্লাস সেভেনের দিকে নির্মলেন্দুতে জমেছিলাম খুব। এই দীর্ঘকায় কবির কবিতাগুলো কেমন করে যেন আমাকে জাদুটোনা করে ফেলেছিলো। শহরে থাকি বলে চাঁদ দেখতে পাইনা তখন, কলেজে বিদ্যুত গেলে বিশ্রি শব্দে জেগে উঠত জেনারেটর, তবু, নির্মলেন্দুর কবিতাগুলোই তখন আমার কাছে চাঁদমাখা স্বপ্ন হয়ে আসতো, আমাকে চন্দ্রাহত করে রাখতো সেগুলোই।
কবিতা আসলে আফিমের মতই, এমনি বাজে একটা নেশা, নেশা জেনেও যাকে ছেড়ে যাবার কোন উপায় নাই।
কবিতার রাস্তাটাও অনেক বর্ণিল, সেখানে পথ হারাবার ভয় নেই, সেখানে আঁধার নামলে পরে শক্তি, সুনীল, জীবনানন্দরা আবুল হাসানের সাথে মিলে ল্যাম্পপোস্ট হয়ে আলো জ্বেলে দেন।
তো এরকম ল্যাম্পপোস্ট হবার লোভেও আমি কবি হতে চেয়েছিলাম।

কদিন আগে নতুন একটা মুভি দেখা হলো, ঋতুপর্ণ ঘোষের, সব চরিত্র কাল্পনিক। মুভিটা একজন কবিকে নিয়ে, একজন কবি, যার প্রয়াণের পরে শোকসভা থেকে সিনেমার শুরু। সেখানে মৃত কবিকে নিয়ে স্মৃতিচারণ করে তার ইঞ্জিনিয়ার সহকর্মীরা, তার কবিতা পাঠকেরা, আবৃত্তিকারেরা, এবং তার স্ত্রী। মুভি দেখতে দেখতেই ভাবছিলাম, একটা সত্যিকারের কবির চরিত্রই আসলে এসেছে সেখানে, খানিকটা বোহেমিয়ান, যে তার ঘরের কাজের লোককে নিয়ে লিখে ফেলে দীর্ঘ কবিতা, অথচ সে লোক রাতে না খেয়ে আছে কিনা সেটা জিজ্ঞেস করতে ভুলে যায়। অথবা স্ত্রীর অসুখের সময়ে উদাসীন কবি, অথচ স্ত্রীর লেখা একটা কবিতার ছেঁড়া কাগজ খুজে নিতে যে গভীর রাতে বনে বাঁদাড়ে দৌড়ায়।
এরকম একটা কবি, সিনেমায় দেখালো, তার মৃত্যুতেও কত মানুষ কাঁদলো, কত মানুষে তাকে ভালবাসলো!

সিনেমা শেষ করে অনেকদিন পরে কিছু লাইন লিখে ফেললাম ঝটপট, তারপরে, গুটি গুটি পায়ে বুকশেলফ থেকে ডেকে নিয়ে আসলাম আবুল হাসানকে, বালিশের এক পাশে তাঁকে বসিয়ে ফিসফিসিয়ে বললাম, বুঝলেন গুরু, আমারও কবি হতে ইচ্ছে করে খুব।

শেয়ার করুন
৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬৯ টি মন্তব্য

  1. জাফর (৯৫-০১)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:০৭ অপরাহ্ন |

    ১ম…। :D

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০২ পূর্বাহ্ন|

    বাবা বাবা দেখ, আমাদের জাফর ফার্স্ট হয়েছে। :)

    [ জবাব দিন ]

  2. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    :D :D

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০২ পূর্বাহ্ন|

    :D :D :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১১:২৯ অপরাহ্ন|

    :D :D :D :D

    [ জবাব দিন ]

  3. রাশেদ (৯৯-০৫)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:১৬ অপরাহ্ন |

    হুম… কত কিছুই তো ইচ্ছে করছিলাম কিন্তু কিছু হইতে পারলাম কই :(

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০২ পূর্বাহ্ন|

    একটা লিস্ট বানায়ে ফেলো। :)

    [ জবাব দিন ]

  4. জাফর (৯৫-০১)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    তারেক ভাই, আপনার লেখা পড়ে…

    বুঝলেন গুরু, আমারও কবি হতে ইচ্ছে করে খুব।

    :hatsoff:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৩ পূর্বাহ্ন|

    থ্যাংকু জাফর। :)

    [ জবাব দিন ]

  5. সামিয়া (৯৯-০৫)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:২৫ অপরাহ্ন |

    :-o
    তারেক ভাই!!!!
    যাই লিখাটা পড়ে আসি, তারপর কমেন্ট

    [ জবাব দিন ]

  6. হাসান (১৯৯৬-২০০২)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:৩৪ অপরাহ্ন |

    আমিও কবি হপো :((

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৪ পূর্বাহ্ন|

    :)

    [ জবাব দিন ]

  7. আহসান আকাশ (৯৬ - ০২)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    হুম… কত কিছুই তো ইচ্ছে করছিলাম কিন্তু কিছু হইতে পারলাম কই :(

    কবিতা বুঝি কম :(

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৫ পূর্বাহ্ন|

    হু, বুঝি ডট কম।

    [ জবাব দিন ]

  8. শাহরিয়ার (২০০৪-২০১০)
       নভেম্বর ২৫, ২০০৯ at ৯:৪৫ অপরাহ্ন |

    কবিতা আসলে আফিমের মতই, এমনি বাজে একটা নেশা, নেশা জেনেও যাকে ছেড়ে যাবার কোন উপায় নাই।

    প্রতিটি কথা সত্য…বড়ই কষ্ট পাইলাম!

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৫ পূর্বাহ্ন|

    কোনটার জন্যে কষ্ট পাইলা, আফিম নাকি কবিতা?

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৫৮ অপরাহ্ন|

    :)) :)) :))

    [ জবাব দিন ]

  9. হোসেন (৯৯-০৫)
       নভেম্বর ২৫, ২০০৯ at ১০:২৯ অপরাহ্ন |

    যেইটা লিখা ফেল্লা সেইটা কই
    ফ্রন্টরোল শুরু কর, কেয়ামত পর্যন্ত চলিবেক :mad: :mad: :mad:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        নভেম্বর ২৫, ২০০৯ at ১১:০২ অপরাহ্ন|

    হোসেন
    আগে লেখকের নামটা ভালো মতো পড়।
    তারপর মাস্ফুর কাছ থেইকা লুঙ্গিটা নিয়া আমার সাথে দেখা করবা। x-(

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১২:৫২ পূর্বাহ্ন|

    ইয়ে মানে মাস্ফ্যুর শেষ সম্বল লুঙ্গিটা নিয়াও যদি টান দিলেন ;))

    [ জবাব দিন ]

    টুম্পা (অতিথি)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১১:১৭ পূর্বাহ্ন|

    :khekz:

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১২:৫৬ পূর্বাহ্ন|

    তারেক ভাই অনেক অনেক :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: স্যরি

    আসলে আমি টাইমটা খেয়াল করি নাই। এডু স্যার প্লীজ আমার কমেন্ট মুছে দিবেন।আমি অনেক স্যরি

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০০ পূর্বাহ্ন|

    এর আগে এক জুনিয়র এর পোস্টে কমেন্ট করে আসছি যে ছিল ০৫ থেকে ১১ পর্যন্ত। আমি তাড়াহুড়ায় দেখছি ০৪ থেকে ১০। এইজন্যে ভাবছি জুনিয়র।

    অনেক স্যরি :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৭ পূর্বাহ্ন|

    হা হা হা।
    ঠিকাছে হোসেন, ব্যাপার্না।
    যেইটা লিখছিলাম ওইটা এইখানে-
    http://www.sachalayatan.com/konfusias/28751

    [ জবাব দিন ]

    পাভেল (১৯৯৩-৯৯)
        নভেম্বর ২৮, ২০০৯ at ২:২৩ অপরাহ্ন|

    দারুন মিষ্টি কবিতা :)

    [ জবাব দিন ]

  10. মহিব (৯৯-০৫)
       নভেম্বর ২৫, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    আমারও আপনরে মত অবস্থা৷ :( কিন্তু হইলো না৷ :((

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৭ পূর্বাহ্ন|

    :(

    [ জবাব দিন ]

  11. কামরুল হাসান (৯৪-০০)
       নভেম্বর ২৫, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    আয়, তোরে ফুঁ দিয়া দেই। দেখবি ফরফর কইরা কবিতা বের হবে। :P

    সিনেমাটা কোথায় পেলি? লিঙ্ক আছে?

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:১০ পূর্বাহ্ন|

    সিনেমা আর কই পামু দোস্ত, গরীবের বন্ধু ইউটিউব, :D
    কঠিন কোয়ালিটি।
    আর ঋতুপর্ণ একটু ইয়ে থাকলেও সিনেমা বানায় মারাত্মক! :clap:

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ৪:৫৪ পূর্বাহ্ন|

    মাত্র দেখা শেষ করলাম। অনেক সুন্দর।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৪ অপরাহ্ন|

    কাহিনি বুঝতেছি না, সামিয়ার কমেন্টের জবাব ক্লিক করলে কিছুই ঘটতেছে না, শুধু ওরে জবাব দেয়ার অপশান অফ হয়ে গেলো কেম্নে? :-?

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১১:৪৮ অপরাহ্ন|

    সবই বিদেশী মহলের ষড়যন্ত্র :(

    [ জবাব দিন ]

  12. মিশেল (৯৪-০০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১২:৪৪ পূর্বাহ্ন |

    সিনেমা শেষ করে অনেকদিন পরে কিছু লাইন লিখে ফেললাম ঝটপট

    এভাবে ঝটপট কিছু লাইন লিখে ফেলে ফটাফট আপলোড করে দিবে সিসিবিতে। আর তারপর আমরা কবিতাগুলো সবাইকে দেখিয়ে বুশ কিংবা হিটলারের চেয়েও বেশী অহমিকা নিয়ে বলব এটা আমার ফ্রেন্ডের লিখা কবিতা। :)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:১০ পূর্বাহ্ন|

    মিশেল, আছিস কেমন? তোরে দেখিনা অনেকদিন হয়!

    [ জবাব দিন ]

  13. জুনায়েদ কবীর (৯৫-০১)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১:৪২ পূর্বাহ্ন |

    আমি কিছুই হমু না… :P
    এই বেশ ভালো আছি… :D

    তারেক ভাই, ফেসবুকের মেসেজ চেক করেন না নাকি? :-B
    যাই হোক, এখানেই ধন্যবাদ জানাই…এম্নেই… O:-)

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৬ অপরাহ্ন|

    ফেইসবুকে তোমার কোন মেসেজ পাই নাই, না পাওয়া মেসেজ আমি অবশ্য চেকও করি না, স্যরি। :P

    ধন্যবাদ কেন?

    [ জবাব দিন ]

  14. হোসেন (৯৯-০৫)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১:৫১ পূর্বাহ্ন |

    আপনি সচলের কনফুসিয়াস? :salute: :salute:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৬ অপরাহ্ন|

    হ! আমিই সেই পাপিষ্ঠ :(

    [ জবাব দিন ]

  15. জিহাদ (৯৯-০৫)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১:৫৯ পূর্বাহ্ন |

    আমার বিয়ের অনুষ্ঠানে তেমন কিছু চাইনা। নিজের পছন্দের এক ডজন কবিতার বই দিয়েন খালি :shy:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:১৭ পূর্বাহ্ন|

    আমার এতো কবিতার বই দিয়ে তুই কী করবি? :grr:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:৪০ পূর্বাহ্ন|

    গ্যাস শেষ হয়ে গেলে চুলায় ব্যবহৃত হবে :grr:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:৫১ পূর্বাহ্ন|

    শুনলাম বিয়া হয়ে যাচ্ছে সবার, :-B
    তা তুমি কখন বিয়া করতাসো? :grr:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৭ অপরাহ্ন|

    জিহাদ,
    দিমু নে, বিয়ে করতেছ কবে? :)

    [ জবাব দিন ]

  16. সামীউর (৯৭-০৩)
       নভেম্বর ২৬, ২০০৯ at ২:৩৬ পূর্বাহ্ন |

    কবিতা লেখে অনেকেই, কিন্তু কেউ কেউ কবি হয়।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৭ অপরাহ্ন|

    হুম, সকলেই কবি নন, কেউ কেউ কবি। :)

    [ জবাব দিন ]

  17. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন |

    আমার সবচেয়ে প্রিয় কবির নাম হইল তারেক। কিন্তু এখানে দেখি সেই কবিই কবি হইতে চায়!!! নাহ! এই দুনিয়ায় প্রচুর গিয়াঞ্জাম!!! :bash:

    দোস্ত, আছস কেমন?? কিছুদিন আগে যে একটা কবিতা লিখলি, বলি ঐরকম আরও কিছু কবিতা লিখে ফেল।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৯ অপরাহ্ন|

    তান্স, এইগুলা কী কস? আমার কবিতা নিয়া একসময় তোরে হেব্বি টর্চার করতাম, লেখা মাত্রই তোরে পড়তে দিতাম, এইটা চিন্তা করলেই এখন হাসি পায়। B-)

    [ জবাব দিন ]

  18. ফয়েজ (৮৭-৯৩)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১১:৪৬ পূর্বাহ্ন |

    :D :D

    আমার আবার মোটেই ভয়-ডর নাই বুঝছো, যা লিখি ব্লগাই ফেলি।

    আমি এখনো আলেকজান্ডার আছি দেখা যায় B-)

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১১:৫৮ পূর্বাহ্ন|

    আলেকজান্ডার বো :-/ :-/ :P :frontroll:

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৫১ অপরাহ্ন|

    ফয়েজান্ডার বো।
    :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:২৯ অপরাহ্ন|

    বাহ বাহ, ফয়েজ ভাই, আকীকা করেন জলদি! একদিনে কত নাম পাইয়া গেলেন। :D

    [ জবাব দিন ]

  19. মাহমুদ (১৯৯০-৯৬)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১২:৪৭ অপরাহ্ন |

    পোষ্ট পড়ে ভাবছিলাম ব্লগর ব্লগর টাইপের গল্প-টল্প। কিন্তু কমেণ্টগুলা
    পইড়া মনে হচ্ছে কবিতা ~x(

    আমি কবে বুঝতে শিখবো কোনটা কবিতা আর কোনটা নয়?1! :bash: :bash:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৩৫ অপরাহ্ন|

    আমার পদ্ধতি ট্রাই করতে পারেন…
    ঘাপটি মেরে বসে থাকি আর অন্যরা কি বলে দেখি…পরে ধীরে সুস্থে…..:D

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৪০ অপরাহ্ন|

    ভালো বুদ্ধি দিছো, ধন্যবাদ

    (আপাততঃ ধন্যবাদেই চলুক; খোয়া ঈদের পর :D )

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৪০ অপরাহ্ন|

    জন্যঃ খোয়া
    পড়ুনঃ খাওয়া

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:৩০ অপরাহ্ন|

    মাহমুদ ভাই, আপনি সঠিক, এইটা কবিতা না। পুরাই ব্লগর ব্লগর। :)

    [ জবাব দিন ]

  20. টিটো রহমান (৯৪-০০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১:০৬ অপরাহ্ন |

    আমার একদমই সাহস নাই…তাই কবিতা লেখার জন্য বসতেও ভয় পাই। মনের মধ্যে কয়েকটা লাইন হয়ত ঘোরাফেরা করে….অমনি আবার হারিয়ে যায়

    তাই তুই সহ সকল কবিকে সশ্রদ্ধ :salute:

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন|

    এমনিতেই তুই অসম্ভব ভালো গল্প লিখিস। তার উপরে আবার বলে মনের মধ্যে লাইন ঘোরাফেরা করে! আল্লাহর একি ইনসাফ সব মেধা খালি গুটিকতক মানুষরেই দিল। :bash: :bash: :bash:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:৩১ অপরাহ্ন|

    টিটো রে, ফেইসবুকে ডিইউএফএস এর পুরানা কিছু ছবি আপ্লোডাইছে নীতু, দেখছস? দেইখা হেব্বি নস্টালজিক হইয়া গেলাম রে দোস্ত। :(

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        নভেম্বর ২৭, ২০০৯ at ১২:৩২ পূর্বাহ্ন|

    এটাকি NFS এর নতুন ভার্সন? ইসসস অনেকদিন খেলিনারে…. :D

    [ জবাব দিন ]

  21. নাঈম (৯৪-০০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ২:০৯ অপরাহ্ন |

    তানভীর, তোর কথাটা চিন্তা করছি, আমাদের প্রিয় কবি নাকি কবি হইতে চায়। কবিতা না লেখার জন্য ফাক ফোকর খুজতেছে আমাদের কবি সাহেব। তারেক, এসব ভাবের কথা বাদ দিয়া কবিতা লিখা শুরু কর। সেটাই আমজনতার জন্য ভালো হবে।

    “একটা সত্যিকারের কবির চরিত্রই আসলে এসেছে সেখানে, খানিকটা বোহেমিয়ান”

    কবি হতে হলেই কি বোহেমিয়ান হতে হবে?

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৬, ২০০৯ at ২:৩২ অপরাহ্ন|

    নামস, বোহেমিয়ান হইতেই হইবো এমন কোন কথা নাই, তবে হইলে পরে কবিত্বটা জমে আর কি! :)

    [ জবাব দিন ]

  22. দিহান আহসান
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:০৮ অপরাহ্ন |

    ভাইয়া লেখা দিলেন এত্তদিন পর :P
    ধন্যবাদ লিংকের জন্য, মঈন খুজঁতেছিলো ছবিটা। :)
    অনেকদিন পর দুইজনে বসে ছবি দেখলাম :shy:

    অফটপিকঃ কেমন আছেন? তিথি ভালোতো? দেশে কখন যাওয়া হচ্ছে?

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৯, ২০০৯ at ১২:৪৪ অপরাহ্ন|

    ভালো আছি ভাবী। মুভিটা কেমন লাগলো মঈনের?
    ঈদ মুবারক। :)

    [ জবাব দিন ]

  23. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১১:৩৬ অপরাহ্ন |

    ইস!! আমি যদি কবি হতাম… তাহলে প্রতিদিন ২ টা করে কবিতার ব্লগ দিতাম…

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ২৭, ২০০৯ at ১২:০৩ পূর্বাহ্ন|

    আল্লাহ বাঁচাইসে :P

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        নভেম্বর ২৯, ২০০৯ at ১২:৪৬ অপরাহ্ন|

    :D

    [ জবাব দিন ]

  24. মারুফ (১৯৯৮-২০০৪)
       ডিসেম্বর ৪, ২০০৯ at ১২:০৯ পূর্বাহ্ন |

    খুব ভাল লাগলো কবিতাটা!
    “ফিসফিস করে ডাকি, কবিতা, কোথায় রে তুই?”
    অসাধারণ লাইন!

    [ জবাব দিন ]

  25. রাহাত ইবনে রফিক (০০-০৬)
       ডিসেম্বর ৪, ২০০৯ at ১২:৩৫ পূর্বাহ্ন |

    “কবিতা আসলে আফিমের মতই, এমনি বাজে একটা নেশা, নেশা জেনেও যাকে ছেড়ে যাবার কোন উপায় নাই।”

    :boss: :boss: :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard