random header image

টিউবলাইট ছ্যাঁকা- দ্য নিউ মুনমুন

এম্নিতে আজগুবী সিনেমা আমি ব্যাপুক ভালু পাই। ধুমধাড়াক্কা সাই ফাই থিয়েটারে আসলে আমি নিয়মিত দেখি। আর ভুত-প্রেত-ভ্যাম্পায়ার থাকলে তো কথাই নাই! রাতের বেলা ঘর অন্ধকার করে ভুতের মুভি দেখার মজাই আলাদা।
শেষবার সিরিয়াসলি ভয় পেয়েছিলাম হিন্দি একটা মুভি দেখে, নাম ছিলো বাস্তশাস্ত্র। আমি তখন ডারবানে থাকি, ইউনিভার্সিটির ছুটি চলছিলো তখন। পুরো হলে আমি ও আমার মতন আরও দু’চারজন ভিনদেশী অভাগা ছিলাম শুধু, যাদের যাওয়ার কোন জায়গা নাই। সেই সময়ে বোকার মত এই সিনেমা নিয়া আসলাম দেখার জন্যে! দেখা শুরুর পরে ভয়ে নড়তে চড়তে পারি না, জানালার দিকে তাকালেই ভয়ে জান উড়ে যাচ্ছিলো। সারারাত লাইট জ্বালিয়ে রেখে ঘুমালাম।

সম্প্রতি আরেকটা মুভি দেখেও ভয় পেয়েছি। এইটার নাম চন্দ্রমুখী- তামিল সিনেমা। ঘটনা হচ্ছে, আমি আর আমার বউ দেখছিলাম ভুলভুলাইয়া। শ্রেয়া ঘোষালের মারাত্মক একটা গান আছে এই সিনেমায়, আমি যে তোমার- ওইটার আমরা দুইজনই ব্যাপক পাংখা। তবে গানটায় বিদ্যা বালনরে হেব্বি মেকাপ দেয়া হইছে, দেখলেই ভয় লাগে।

একবার হইলো কি, আমি অফিসে, হুট করে দেখি বউএর ফোন। আমি বললাম, কী হইছে? দেখি বউ এর গলা প্রায় কান্না কান্না। কাহিনি হচ্ছে, বউ কম্পিউটারে -আমি যে তোমার- গানটা ছেড়ে দিয়ে কিচেনে গেছিলো কী একটা কাজে, এখন ভয়ে আর রুমে ঢুকতে পারতেছে না, কারণ ওই রুমে গানটা বাজতেছে! আমি শুইনা পুরাই টাস্কি! পরে বুদ্ধি দিলাম, কোনমতে কান চাপা দিয়া গানটা শেষ হওয়া পর্যন্ত এই রুমেই কাটিয়ে দে, শেষ হলে পরে ঐ রুমে যাস।
ও তাই করছিলো।

তো, যা বলছিলাম, এই ভুলভুলাইয়া দেখার কথা আমার এক তামিল সহকর্মীকে বলতেই ও রীতিমতন নাক সিঁটকালো! বলল, ধুর, ঐসব বলিউডের চোর-চুট্টার কথা বইলো না। আমাদের মুভি নকল করে বানায়, বানায় তো না, আসলে বারোটা বাজায়! আমি তো অবাক, বললাম, তাই নাকি? কোনটার নকল এইটা?
ও পরেরদিন আমার হাতে চন্দ্রমুখী ধরিয়ে দিয়ে বললো, দেখো।

সেদিন বাসায় ফিরে আবার দুইজনে বসে দেখলাম সেই সিনেমা। সাংঘাতিক সব ব্যাপার। জ্যোতিকা মারাত্মক অভিনয় করছে। তবে, পুরা মুভিটায় ভয়ের আমেজ ধরে রাখা যায় নাই সারাক্ষণ, কারণ হইলো তামিলদের নায়ক রাজ রজনীকান্ত! এই ভদ্রলোক বয়েস হবার সাথে সাথে পুরাই একটা চিজ হয়ে দাঁড়িয়েছেন। পর্দায় রজনীকান্ত আসা মানেই এতক্ষণের আবহাওয়া পালটে যাওয়া। সিনেমাটা ভয়ের নাকি প্রেমের, সব ওলটপালট করে শুধু শুধুই রজনীকান্তকে পর্দায় দেখানো হয় অনেক্ষণ। আর তারচেয়ে বিরক্তিকর হলো, যতক্ষন এই ব্যাটা পর্দায় থাকে, সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে, সুপারস্টার, সুপারস্টার! পুরাই কমেডি!

চন্দ্রমুখীর কিছু দৃশ্য আসলেই ভয়ের। তবে ভুলভুলাইয়ার মেকিং অনেক বেটার। আমার ঐ তামিল সহকর্মীরে সিডিটা ফেরত দেয়ার সময় ও পুরা উদ্ভাসিত হয়ে উঠছিলো। আমাকে প্রায় গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? ভুলভুলাইয়ার চেয়ে ভালো না??
আমি আমতা আমতা করে বললাম, হু, তা ভালো, শুধু যদি রজনীকান্ত না থাকত তাহলে আরও…!
এই নাম শুনেই সে ব্যাটার চোখ আরও উজ্জ্বল হয়ে গেলো। বললো, হু হু, কেমন দেখলা রজনীকান্তরে, আসলেই সুপারস্টার, তাই না?
স্টার নাকি ভাঁড়, সে আলাপে যাওয়াটা আর নিরাপদ মনে হলো না। শুধু বুঝলাম, এই লোকের নামেই নাকি তামিল সিনেমা কোটি টাকা আয় করে ফেলে, ব্যাপারটা সত্যিই তাহলে!

যাকগে, লেখা শুরুর সময় ভাবছিলাম কদিন আগে দেখা টোয়াইলাইট সিনেমার নতুন পার্টটা নিয়ে লিখবো। অলরেডি অনেক কথা বলে ফেলেছি, তাই আজকে আর না, ওই প্রসঙ্গে লিখবো পরের পোস্টে।
এইটা না হয় আপাতত ট্রেলার হিসেবেই ঝুলে থাকুক। :)

শেয়ার করুন
৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৩ টি মন্তব্য

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:৫৯ পূর্বাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

    মরতুজা (৯১-৯৭)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:১১ পূর্বাহ্ন|

    :D :D

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:২০ পূর্বাহ্ন|

    বাহ, মাস্ফ্যু আবারও ফার্স্ট ক্লাস ফার্স্ট! :)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ২:২০ অপরাহ্ন|

    মা মা তোমার মাস্ফ্যু ফার্স্ট হইছে :shy:

    [ জবাব দিন ]

  2.    ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:১৭ পূর্বাহ্ন |

    দুনিয়ার সব মাইয়া টোয়াইলাইটের নামে পাগল ক্যান? এইডার ফাস্ট পার্ট দেইখা মোটামুটি লাগছিল। মাগার এত লাফানের মত উঁচুমানের মনে হয় নাই। মাইয়াগুলা মনে হয় ভ্যাম্পায়ার এডওয়ার্ডের সাদা চামড়া আর লাল ঠোঁটের প্রেমে পইড়া কয়, টোয়াইলাইট বস বস বস…ওরে কি মুভি…
    রাগের চোটে ভাবতাছি সেকেন্ড পার্ট আর দেখুমই না ….

    ওয়াক থুহ…
    :gulli2: Twilight

    [ জবাব দিন ]

    মরতুজা (৯১-৯৭)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:১৮ পূর্বাহ্ন|

    :thumbup:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:২১ পূর্বাহ্ন|

    তুহিন,
    যত খুশি মনের কথা বইলা নেওরে ভাই, এ সুযোগ সীমিত সময়ের জন্যে। :P
    বিয়ার পরেই আর এই কথা বলতে পারবা না! :((

    [ জবাব দিন ]

        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৩৪ পূর্বাহ্ন|

    আমি বিয়া করপো না, আমার লইজ্জা লাগে :shy: :shy: :shy:

    বিয়া শাদী মাইনসে করে… :(

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:৩০ পূর্বাহ্ন|

    তাই ???? :-/ :-/ :-/ :-/

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন|

    মইনুল ভাই,
    সন্দেহ আছে নাকি কোন? দাঁড়ান, ভাবীরে জিগাইয়া আসি। :P

    [ জবাব দিন ]

  3. আদনান (১৯৯৪-২০০০)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:১৮ পূর্বাহ্ন |

    ঝুলানির জন্য তেব্ব প্রতিবাদ :thumbdown:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৯:৪৪ পূর্বাহ্ন|

    :thumbup:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৪৭ অপরাহ্ন|

    ব্যাটা তুই নিজে ঝুইলা থাক। তিন বছরে একটা লেখার নাম নাই আবার আমার কাছে আইসা পেতিবাদ করে! x-(

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১০:০৩ অপরাহ্ন|

    দোস্ত তোর কিছু পেতিভা আমগোরে ধার দে। আমরা আর পেতিবাদ না কইরা সরাসরি ব্লগ নামামু। :P

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ডিসেম্বর ১১, ২০০৯ at ১১:১৯ পূর্বাহ্ন|

    :D

    [ জবাব দিন ]

  4.    ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:২৪ পূর্বাহ্ন |

    গতকাল সকাল দশটা থিকা জাইগা রইছি, এখনো ঘুম আসে না ক্যান :bash: :bash: :bash:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৪৯ অপরাহ্ন|

    এক কাজ করো, হাসানের ‘সুইটি, তুমি আর জেগো না’ গানটা শোনা শুরু করো। :P

    [ জবাব দিন ]

  5. রকিব (০১-০৭)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৫৩ পূর্বাহ্ন |

    টোয়ালাইট অসাধারণ একটা ছবি। যারা এখনো দেখেন নাই, দেইখা ফেলান। :grr: :grr:
    রজনীকান্তের অ্যাকশন সিরাম। এইটা দেখতে পারেন

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৫১ অপরাহ্ন|

    দেখলাম! ব্যাপক আতঙ্কে ছিলাম, কখন আবার কেউ চিৎকার দিয়া ওঠে- সু-পা-র-স্টা-র! :grr:

    [ জবাব দিন ]

  6. মইনুল (১৯৯২-১৯৯৮)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:৩২ পূর্বাহ্ন |

    :)) :)) :)) :)) :))
    ভালো লাগলো তারেক …… আমি আবার কান্তদার জটিল ফ্যান। নির্মল আনন্দের জন্যে বেশ ভালো …

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৫৫ অপরাহ্ন|

    আমিও ব্যাপক পাংখা। কিন্তু যে কোন ধরণের মুভিই ওনার উপস্থিতির কারণে কমেডি ছবিতে পর্যুবসিত হয়ে পড়ে! :D

    [ জবাব দিন ]

  7. রেজওয়ান (৯৯-০৫)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:৩৭ পূর্বাহ্ন |

    সবাই খালি ট্রেলার দ্যায় ~x(
    বস আসল কাহিনী শীগগির নামান :dreamy:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৫৮ অপরাহ্ন|

    আ-স-তে-ছে!
    একটু ওয়েইট করো। :)

    [ জবাব দিন ]

  8. মেলিতা
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:৫২ পূর্বাহ্ন |

    twilight দেখে ফিদা হয়ে গেছি
    ২য় পর্বটা নেট এ খুজে পেলাম না :(

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১০:১২ পূর্বাহ্ন|

    ;)) ;))

    [ জবাব দিন ]

    মেলিতা
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১০:৪৬ পূর্বাহ্ন|

    হাসতেছো কেন ?(ব্যাচমেট বলে তুমি বল্লাম)
    আমার বর কে আজ ১ সপ্তাহ যাবত মুভি টার কাহিনি শুনানোর চেস্টা করতেছি। বলা শুরু করলেই কানে হেডফোন দেয় x-(

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:৫২ পূর্বাহ্ন|

    =)) =))

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১২:২১ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz: ( আমার কাছে অবশ্য প্রথম পার্টটা মোটামুটি ভালই লাগছে…. এটলিস্ট কেউ গল্প বলা শুরু করলে কানে হেডফোন লাগাবো না )

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:২০ পূর্বাহ্ন|

    মুভিটা জটিল …… গল্পগুলো আরোও জটিল ……

    [ জবাব দিন ]

    মেলিতা
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৩৬ অপরাহ্ন|

    কেমন আছেন ভাইয়া? হানি আপু কেমন আছে? পিচ্চি?
    আমাকে চিনতে পারছেন? আমি হলাম ঊর্মি আপু র ছোটবোন রিকির বান্ধবী।আপনাদের বুয়েটীয় ডিপার্টমেন্টাল জুনিয়র।
    আপুর সাথে রিকি র হলুদ +বিয়ে তে দেখা হয়েছে। আপনার পিচ্চি অতি জটিল, সে রিকি র হলুদ এ অনেক মজার মজার কথা বলছিলো।

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০০ অপরাহ্ন|

    ফিদা ভাবী, থুক্কু, মেলিতা ভাবী,
    এইটা তো নেটে আসে নাই এখনো। তবে টরেন্ট সাইটগুলায় চোখ রাখতে পারেন। :)

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:২৬ অপরাহ্ন|

    আমি বুয়েট লাইফে হানি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইইইইনি O:-) O:-) O:-) O:-) O:-)

    হানি ফেসবুকে রিকির বিয়ের ছবিতে তোমাদের সবাইকে দেখিয়েছে। হানি এবং পিচ্চি দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। পিচ্চি আরোও জটিল জটিল কথা শিখেছে। :) :) :) :)

    [ জবাব দিন ]

  9. তানভীর (৯৪-০০)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ১০:২৮ পূর্বাহ্ন |

    রজনীকান্তরে নিয়া একটা মেইল পাইছিলাম, এখানে দিয়া দিলামঃ

    -Rajnikant makes onions cry.
    -He can delete the Recycling Bin.
    -He can build a snowman… out of rain.
    -He can strangle you… with a cordless phone.
    -He can drown fish.
    -He can play the violin… with a piano.
    -When Rajnikant enters a room, he doesn’t turn the lights on… he turns the dark off.
    -Rajnikant once had a heart attack… his heart lost.
    -Brett Favre can throw a football over 50 yards. Rajnikant can throw Brett Favre even further.
    -A Handicap parking sign does not signify that this spot is for handicapped people. It is actually in fact a warning, that the spot belongs to Rajanikanth and that you will be handicapped if you park there.
    -Once a cobra bit Rajanikanth’ leg. After five days of excruciating pain, the cobra died.
    -There is no such thing as global warming. Rajanikanth was cold, so he turned the sun up.
    -Behind every successful man, there is a woman. Behind every dead man, there is Rajanikanth.
    -The square root of Rajanikanth is pain. Do not try to square Rajanikanth, the result is death.
    -When you say “no one’s perfect”, Rajanikanth takes this as a personal insult. So BEWARE.
    -The last digit of pi is Rajnikant. He is the end of all things.
    -Bullets dodge him.
    -His calendar goes straight from March 31st to April 2nd. No one fools Rajnikant.
    -If you spell Rajnikant wrong on Google it doesn’t say, “Did you mean Rajnikant?” It simply replies, “Run while you still have the chance..”
    -He can do a wheelie on a unicycle.
    -Rajnikant can kill two stones with one bird.
    -It takes RajniKant 20 minutes to watch 60 Minutes.
    -Rajnikant counted to infinity – twice.
    -Outer space exists because it’s afraid to be on the same planet with Rajnikant.
    -Rajnikant can sneeze with his eyes open.
    -There is no theory of evolution. Just a list of creatures Rajnikant has allowed to live.
    -When Rajanikanth gives you the finger, he’s telling you how many seconds you have left to live.
    -Leading hand sanitizers claim they can kill 99.9 percent of germs. Rajanikanth can kill 100 percent of whatever he wants.
    -Rajanikanth can set ants on fire with a magnifying glass. At night.
    -Rajanikanth got his drivers license at the age of 16 Seconds.
    -When Rajanikanth looks in a mirror the mirror shatters, because not even glass is stupid enough to get in between Rajanikanth and Rajanikanth.
    -Rajnikant’s house has no doors, only walls that he walks through.
    -Newton’s Third Law is wrong: Although it states that for each action, there is an equal and opposite reaction, there is no force equal in reaction to a Rajnikant punch
    -Rajnikant is responsible for China’s over-population. He was shooting in Beijing and all women within 1,000 miles became pregnant instantly.

    শুধু ট্রেইলার দিলে হবে না, পুরাটা লিখতে হবে। x-(

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১:০৭ অপরাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন|

    :)) :))

    [ জবাব দিন ]

      জেরিন
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৫:৪৯ অপরাহ্ন|

    =)) =)) =)) :pira:

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:০০ অপরাহ্ন|

    :)) :)) :))

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০১ অপরাহ্ন|

    তান্স দোস্ত, ট্রেলার দিলাম আমি, কিন্তু তুই তো দেখি পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি নামায়ে দিছিস! :))

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৩ অপরাহ্ন|

    :khekz: :just: :pira:

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৩ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz: :just: :pira:

    [ জবাব দিন ]

    বন্য (৯৯-০৫)
        জানুয়ারি ১৫, ২০১০ at ২:৪৩ অপরাহ্ন|

    আমিও দুইটা দিয়া গেলাম…..নেটেই পাওয়া… :D :D

    ১.Rajnikant is chased by a gangster. Rajnikant has a revolver but no bullets in it. Guess, what he does. Not even in your remotest imaginations. He waits for the gangster to shoot. As soon as the gangster shoots, Rajnikant opens the bullet compartment of his revolver and catches the bullet. Then, he closes the bullet compartment and fires his gun. Bang… the gangster dies… :grr: :grr:

    ২.Rajnikant gets to know that the villain is on the other side of a very high wall. So high that Rajnikant can’t jump even if he tries like one of those superman techniques that our heroes normally use. Rajnikant has to desperately kill the villain because it’s the climax.
    Rajnikant suddenly pulls two guns from his pockets. He throws one gun in the air and when the gun has reached above the height of the wall, he uses the second gun and shoots at the trigger of the first gun in air. The first gun fires off and the villain is dead. :)) :)) :))

    [ জবাব দিন ]

  10. দিহান আহসান
       ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:১২ পূর্বাহ্ন |

    টোয়াইলাইট ম্যূভিটা হিটের মূল কারন নাকি মেয়েরা,
    মনে হয় বাচ্চা-কাচ্চা’রা হবে, কারন আমার ভালো লাগেনি নাকি আমিই বুড়ি হয়ে যাচ্ছি :-?

    তারেক ভাই ট্রেইলার শেষ, এখন ছবি শুরু করো জলদি জলদি :grr:

    দেশে যাচ্ছো কবে?? তিথিকে শুভেচ্ছা দিও :)

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:১৭ পূর্বাহ্ন|

    দিদি, টোয়ালাইটের সারমর্ম যা বুঝছি তা হইলো, আইজকাইল্কার মেয়েরা আমার আর জুনায়েদ ভাইয়ের মতো হ্যান্ডসাম গুড লুকিং ছেলেদের বাদ দিয়া ভূত, বাদুড় নেকড়ে এইসব পশুপাখীর দিকে ঝুকছে। পুরাই ডিজুস :thumbdown: :thumbdown: :thumbdown:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:৫৫ পূর্বাহ্ন|

    আমার আর জুনায়েদ ভাইয়ের মতো হ্যান্ডসাম গুড লুকিং ছেলেদের বাদ দিয়া ভূত, বাদুড় নেকড়ে এইসব পশুপাখীর দিকে ঝুকছে।

    ছোট্ট আমিতো কোন ছেলে দেখতাসিনা, :-?
    দুইটা গাছ দেখতাসি, তাও একটা আবার চারাগাছ ;))

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১২:২২ অপরাহ্ন|

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    আশিক (৯১-৯৭)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৪:০২ অপরাহ্ন|

    :thumbup:

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৫:৫৯ অপরাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:০৪ অপরাহ্ন|

    =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০২ অপরাহ্ন|

    =)) :)) =)) :))

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৭-২০০৩)
        ডিসেম্বর ১১, ২০০৯ at ২:০৬ পূর্বাহ্ন|

    :pira: :pira: :pira: :pira: =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০৩ অপরাহ্ন|

    দিহান ভাবী,
    সিনেমা নিয়া লিখতেছি শিঘ্রী। কামিং ছুন! :)

    ( তিথি ভালো আছে। দেশে যাচ্ছি জানুয়ারিতে। :) )

    [ জবাব দিন ]

  11. টুম্পা (অতিথি)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:৪৬ পূর্বাহ্ন |

    যতক্ষন এই ব্যাটা পর্দায় থাকে, সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে, সুপারস্টার, সুপারস্টার!

    :khekz:

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০৩ অপরাহ্ন|

    :)

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  12. কামরুল হাসান (৯৪-০০)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ১:২৩ অপরাহ্ন |

    ছোট বেলায় একটা ছবি দেখেছিলাম- ‘গ্রেফতার’। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কমল হাসান।
    ঐ ছবিতে রজনীকানের সিগারেট ধরানোর স্টাইল দেখে আমি সিদ্ধান্ত নিছিলাম বড় হইলে আমি সিগারেট খামু। :P

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০৪ অপরাহ্ন|

    হ, সিগ্রেট ধরাইতো গুল্লি কইরা, আমারো মনে আছে। :)

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন|

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  13. হাসনাইন (৯৯-০৫)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৪:১১ অপরাহ্ন |

    টুয়ালাইট মোটামুটি পাই কিন্তু স্টুয়ার্টরে ব্যাপক পাই। :x

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৭:৩৮ অপরাহ্ন|

    :-o :-o :-o

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০৪ অপরাহ্ন|

    ;)) ;)) ;)) ;))

    [ জবাব দিন ]

  14. আশহাব (২০০২-০৮)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৫:১৬ অপরাহ্ন |

    দুইটা গাছ দেখতাসি, তাও একটা আবার চারাগাছ

    =)) :khekz: :khekz: :pira:

    [ জবাব দিন ]

  15. মিশেল (৯৪-০০)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:১৩ অপরাহ্ন |

    অনেক আগে একটা ছবি দেখছিলাম। রজনীকান্তের ব্রেন টিউমার হইছে। ডাক্তার কইছে আর বেশিদিন নাই। শেষ সিনে মেইন ভিলেন একটা গুলি করছে। গুলি রজনীকান্তের এক কান দিয়া ঢুইকা টিউমার নিয়া আরেক কান দিয়া বাইর হইয়া গেছে। সুস্থ হইয়া সুপারস্টার ভিলেনরে কি করছে এইটা আর নাইবা কইলাম।

    আচ্ছা সিসিবির স্পন্সরে রজনিকান্তরে লইয়া একটা সিনেমা বানাইলে কেমন হয়? আজকাল তো অনেক সিনেমাই হয় না যেমন “অ্যানাকোন্ডা vs বোয়া” “কিংকং vs হংকং” ওরম আরকি রজনীরে লইয়া
    “রজনীকান্ত vs মাস্ফু”

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:৫৮ অপরাহ্ন|

    =)) =))

    [ জবাব দিন ]

    তারেক (৯৪ - ০০)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:০৫ অপরাহ্ন|

    মিশেল! এইটা দারুন কইছস! =)) =))

    [ জবাব দিন ]

    আহমদ (৮৮-৯৪)
        ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৬ অপরাহ্ন|

    জট্টিল … :boss: :khekz:

    [ জবাব দিন ]

      জেরিন
        ডিসেম্বর ১০, ২০০৯ at ১১:২৫ অপরাহ্ন|

    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        ডিসেম্বর ১১, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন|

    :))

    [ জবাব দিন ]

    রাশেদ (৯৯-০৫)
        ডিসেম্বর ১২, ২০০৯ at ১২:৩২ পূর্বাহ্ন|

    =))

    [ জবাব দিন ]

  16. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

  17. আহমদ (৮৮-৯৪)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ৮:১৭ অপরাহ্ন |

    ভাই … জট্টিল একখান পোস্ট … মন্তব্যগুলাও সিরাম :goragori:

    [ জবাব দিন ]

  18. সাব্বির (৯৫-০১)
       ডিসেম্বর ১০, ২০০৯ at ১০:৫৯ অপরাহ্ন |

    সুন্দর! সুন্দর!!

    [ জবাব দিন ]

  19.    ডিসেম্বর ১১, ২০০৯ at ১১:০০ পূর্বাহ্ন |


    Rajnikanth is BackMore amazing videos are a click away

    [ জবাব দিন ]

    মিশেল (৯৪-০০)
        ডিসেম্বর ১২, ২০০৯ at ১২:০৮ পূর্বাহ্ন|

    =)) =)) =)) :))

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard