সুখের তুলিতে আঁকি
ব্যাথায় দুমড়ে মোচড়ানো এক
রঙ এ রঙ দিয়ে ঢাকি
হয়েছিল যত অজানা-জানা সে ভুল।
একে একে রঙ মাখি,
হাজার রঙের নকশাতে বুনি জাল
যতই না দূরে রাখি
সবকিছু ধীরে ধীরে হয়ে যায় লাল!
কষ্ট আমার রাঙ্গা
লালের নতুন খেলা যেন, বা নেশা
আমার হৃদয় ভাঙ্গা
বৃথাই আমার নির্বাণ অণ্বেষা।
আমার চোখের জল
শত কোটি রঙে আঁকা সেই ছবিটাতে
জাগায় এক অনল
ব্যাথাগুলো ফোটে আমার এ কবিতাতে!
অনন্ত সে আগুন
জ্বলে পুড়ে খাক পার্থিব যত বোধ
না বোঝার নিদারুন
যাতনায় জ্বলে হার মানে মোর ক্রোধ।
আঁকার চেষ্টা বৃথা
আমার মনেই সুপ্ত থাকুক
সকল না বলা কথা।
7.10.09



১৪ টি মন্তব্য
১ম
জবাব দিন
প্রথম দিনেই ২ পিস কবিতা
চমৎকার লাগল আপি……
এখানেই থেমে গেলে চলবে না কিন্তু…তোমাকে শতেক সহস্র পোস্টের মালিক হতে হবে
জবাব দিন
১ম…।
জবাব দিন
দুঃখিত…। ২য়
জবাব দিন
জবাব দিন
জেম্স এর আকুতির কথা মনে পড়ে গেল…
লিখতে পারি না কোন গান…
ব্লগে স্বাগতম…
জবাব দিন
ছোট আপু,ব্লগে সুস্বাগতম! ইয়ে মানে-এখানে প্রিন্সিপাল স্যার এমজিসিসির ক্যাডেটদের পানিশমেন্ট দ্যান না কিন্তু ভাইস প্রিন্সিপাল দিহান ভাবী বড়ই খতরনাক-উনি আসলে একটু সাবধানে থাইকো
জবাব দিন
ম্যাশ পটেটো তোরে আমি কোন সময় পাঙ্গাইসি? এত্ত বড় অপবাদ দিলি আমারে, খাড়া কামরুল আর কাইয়ূম ভাইরে ডাকতাসি
জবাব দিন
বাহ এ যে দেখছি ‘লাইভ’ ক্যাডেট! লিখে যাও যেমন ইচ্ছে লেখার কবিতার খাতায়।
জবাব দিন
ক্লাস টেনে এই ধরনের কবিতা লেখা তো দূর-কি-বাত, কবিতা বুঝতামও না ভালো করে!!
শুভ লেখালেখি।
জবাব দিন
স্বাগতম, চালিয়ে যাও।
জবাব দিন
‘সকল না বলা কথা’ থেকে ‘না বলা সকল কথা’ ভালো শোনায় না?
জবাব দিন
কবিতা আর কবিতা ………
ভাল হয়েছে, চালিয়ে যাও …
জবাব দিন