random header image

ঈপ্সিতা

দ্বন্দ- দ্বিধায় পূর্ণ হৃদয়
সবটুকু
হিসেব নিকেশ করেই কাটায়
দিনটুকু
সব পাওয়া তার পূর্ণ হৃদয়
কি জানে?
শূন্য হৃদয়মাঝেই তবু
মন টানে।
একপা দুপা হাঁটতে শেখা
এই প্রথম
ঝড়ো হাওয়ায় ছুটতে লাগে
কি রকম?

এতোদিনের চেনা সে সেই
ছোট্টটি,
ভালোবেসে ভাসায় তাহার
চোখদুটি!
অনেকটা ভয় তবুও মনে
ভিড় করে
হোঁচট খেয়ে পড়েই যদি
এই ঝড়ে?

অবুঝ হৃদয়, ভালোবাসার
নেই ক্ষমা
অনেক আশা মনের মাঝে
রয় জমা।
বাঁচবে শত সহস্র যুগ
তার সাথে
থেকে থেকেই মন ছুটে যায়
যার কাছে।
চোখের ভাসায় বুঝিয়ে দেবে
সব কথা,
ভালোবাসায় ঘুচবে মনের
সব ব্যাথা!

আর দেরী নেই,তার বাকি নেই
আর কিছু
বাসবে ভালো, ভুলবে সকল
টান পিছু।
অবাক চোখে দেখবে প্রিয়
স্বপ্নটি
নতুন করে বাঁচবে শেখা
মন দুটি!

১২.১২.০৯

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭ টি মন্তব্য

  1. কামরুলতপু (৯৬-০২)
       জানুয়ারি ১৯, ২০১০ at ১০:১০ পুর্বাহ্ন |

    ভাল লাগল ছন্দটা।
    অনেক দিন পর আবার নিয়মিত কবিতা আসছে সিসিবিতে। ভাল লাগে।

    [ জবাব দিন ]

  2. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ১৯, ২০১০ at ১০:৩৩ পুর্বাহ্ন |

    চমৎকার লাগল কবিতাটা।

    তোমার ছন্দজ্ঞান বেশ ভালো লুবজানা। :clap:

    [ জবাব দিন ]

  3. রেশাদ (৮৯-৯৫)
       জানুয়ারি ১৯, ২০১০ at ১০:৪৫ পুর্বাহ্ন |

    ভালো লাগলো অনেক।
    ২টা জায়গায় ছন্দ একটু কেটে গ্যাছেঃ
    ১. “একপা দুপা হাঁটতে শেখা/ এই প্রথম/ ঝড়ো হাওয়ায় ছুটতে লাগে/ কি রকম?”
    - “একপা দুপা হাঁটতে শেখা/ এই প্রথম/ ঝড়ো হাওয়ায় ছুটতে লাগে/ কোন রকম?”
    ২. “বাঁচবে শত সহস্র যুগ/ তার সাথে/ থেকে থেকেই মন ছুটে যায়/ যার কাছে।”
    - “বাঁচবে শত সহস্র যুগ/ যার কাছে/ থেকে থেকেই মন ছুটে যায়/ তার পাছে।”

    আপু, তুমি যা লিখেছো সেটাও ঠিক আছে, কবিতা আসলে এডিট হয়না, কাজেই যদি আমার মন্তব্য পছন্দ না হয় মুছে দিতে পারো।

    [ জবাব দিন ]

  4. লুবজানা (২০০৫-২০১১)
       জানুয়ারি ১৯, ২০১০ at ৪:০৮ অপরাহ্ন |

    আসলে কবিতা টা কিছুটা রিয়েল ডায়লগ এর উপরে ভিত্তি করে লেখা…!তাই চেঞ্জ করলে হবেনা!

    [ জবাব দিন ]

  5. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জানুয়ারি ১৯, ২০১০ at ৭:১৫ অপরাহ্ন |

    ছন্দময় কবিতা। বেশ ভাল লেগেছে…

    [ জবাব দিন ]

  6. কামরুল হাসান (৯৪-০০)
       জানুয়ারি ১৯, ২০১০ at ১০:১৪ অপরাহ্ন |

    এই মেয়েটা এত সুন্দর ছন্দ মেলায় কী করে !

    [ জবাব দিন ]

  7. রকিব (০১-০৭)
       জানুয়ারি ২০, ২০১০ at ৯:৪৫ অপরাহ্ন |

    চ্রম চ্রম। আপু তুমি ড়ক করো।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard