এসে পড়েছি আবার! অনেক লেখা জমে আছে, পড়াও অনেক… সব্বার দোয়া চাই!
বিস্মৃতি
তেপান্তরের দূর্গ মাঝে
কঠিন কারাগার
চারপাশে তার কঠিন সাগর
নেইকো পারাপার
কোন সে পাষাণ সূখ দেবতার
বন্দিনী রাজকন্যা
সূখের মায়ায় ভিলিয়ে দেয়া
মনের আনাগোনা
মিথ্য সুখের অন্ধ মোহে
বৃথাই ছোটাছুটি
মিথ্যে হাসা, গল্প বলা
মিথ্যেই খুনসুটি
আজকে তারও পড়েনা মনে
যুগান্তেরও আগে
ভুলিয়ে দেয়া সুখের স্মৃতি
স্বপ্ন মতন লাগে
সেই কন এক রাতের স্মৃতি
বাঁধভাঙা সেই চাঁদ
ভালোবাসায় ছুঁয়েছিলো
অচেনা এক হাত
একটি দুটি কথায় কথায়
হাজার কথা বলা
মনের মাঝে জট পাকানো
দুঃখগূলো খোলা
চোখের পরে রাখতে আঁখি
পরাজয়ের গ্লানি
তবুও সেই উষ্ণ আবেগ
আপন কতোখানি!
আজকে সেসব সুদূর সুদূর
জীবনের ওপার
গুণতে প্রহর ভুলেই গেছে
রাজকন্যা তার!
তবুও আলোড়নে দোলায়
নিভু নিভু আশা
দুঃখে পাথর হয়ে যাওয়া
অবুঝ ভালোবাসা।



৯ টি মন্তব্য
কলেজ ছুটি না কী?? কয়দিনের?? এই ছুটিতে এই রকম দারুণ পোষ্ট দিও আপু।
জবাব দিন
জবাব দিন
জবাব দিন
জ্বী ভাইয়া…অনেক লেখা আছে, আস্তে আস্তে দেব।
জবাব দিন
অপেক্ষায় থাকলাম।
৫ তারা।
জবাব দিন
ভাল লাগল……ওয়েলকাম ব্যাক
জবাব দিন
ওয়েলকাম ব্যাক… ভাল হয়েছে
জবাব দিন
ভালো হয়েছে, চালিয়ে যাও।
জবাব দিন
আফা,
অনেক লিখা আছে মানে কি? কলেজে বইসা কি লিখা জমা দেয়ার জন্য লিখা জমাও?পড়াশুনাটা বাদ যেন না যায়।গাড়ি ঘোড়া চড়তে হবে না?
জবাব দিন