random header image

মিশনঃ নার্ডিজম!!!

বড় শখ করে I.B.A তে পর্রীক্ষা দিয়েছিলাম, চান্স ও পেয়েছিলাম এবং পড়তেও এসেছিলাম এই জেনে যে এখানে নাকি পড়াশোনা নাই! সবাই মৌজ মাস্তি করে বেড়ায় আর আপুরা প্রায়ই শাড়ি পরে সেজেগুজে ক্লাসে আসে! বিশেষত ইউটিউবে i just got chance ভিডিও টা দেখে(তাও আমারি টিচার আজহার ভাইয়া) আমার ধারনা আরো বদ্ধমূল হয়েছিল!কি শান্তি! সায়েন্সের H.S.C অতঃপর রেজাল্টের বাঁশ, এসবের পর দেখি আল্লাহ বেহেস্তে জায়গা করে দিছে!!! নিশ্চয়ই জন্মের সব পাপ ঘুচে গেছে!

এই পর্যায়ে এসে ক্লাস শুরু হলো। ১২ ফেব্রুয়ারী, ২০১২। প্রথম দু’সপ্তাহ ক্লাসে হাঁ করে বসেই থাকলাম। ৩য় সপ্তাহে সাগর স্যার এর অনুপ্রেরনায় হাত তুললাম! “নতুন মুখ” দেখে স্যার সাগ্রহে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বল? আমি বললাম, স্যার কিছু বুঝিনাই।
একটামাত্র বিষয় ভাল লাগতে শুরু করলো, ম্যানেজমেন্ট। এইসময় ই আসলো চিরচরায়ত “কিন্তু”। প্রথম কুইজ এ বাঁশ! সেই থেকে এখন পর্যন্ত বাঁশ খাচ্ছি তো বাঁশ খাচ্ছি তো খাচ্ছি তো খাচ্ছি তো খাচ্ছি ….তো খাচ্ছি তো খাচ্ছি….মাঝে মাঝে নিজেকে পান্ডা মনে হয়। আশেপাশের সবাই যতোই বলুক কিছু পারিনা, সময় মতো সবাই আমাকে রেখে বইয়ের সাথে তুমুল প্রেমে মত্ত হয়ে পড়ে, আর আমি রয়ে যাই Forever Alone…
ভাবলাম যাহ এইবার নিশ্চয়ই পড়বো, তা কি আর হয়? পড়তে হবে, এত্ত পড়া এইসব দুশ্চিন্তায় আমি মোবাইলে N.F.S খেলি আর আমার প্রজেক্টের ছেলেরা আমাকে বলে ড্রাইভার সাহেব, এবার একটু কাজ করেন!!!
যাইহোক মোটকথা এই যে আমি সম্ভবতঃ এই সেমিস্টারে টেনেটুনে টিকে থাকতে পারবো, সামনের কথা জানিনা। আমার কি দোষ?আমার বান্ধবীর হিসাব নিকাশ দেখে আমি হতবাক! সে বলেছে যে যদি CGPA 2.5-3 এর মধ্যে থাকে তাহলেই একটা ভাল চাকরী পাবো, তাহলে পড়াশোনার কি দরকার??
আমি এত দুশ্চিন্তা করেও আস্ত বাঁশবাগানের মাথায় বসে আছি, ওর মতো করে ভাবলে আমার কি হবে আমি কল্পনা করতেও ভয় পাচ্ছি!তাই এখন থেকে নতুন মিশনঃ Nerd-ism!! চশমাটা খুঁজে বের করে একদম আন্তরিক ভাবে বই, স্লাইড এবং পিডিএফগুলোকে সময় দিতে হবে।আরে দুইজন মানুষ এক সপ্তাহ ফেসবুকে চ্যাট করে পরের সপ্তাহে প্রেম করা শুরু করে দেয় আর আমি গত ১২ বছরেও পারলাম না! মনেহয় প্রেমের বয়স হয়নাই তখনো, এখন তো ইউনিভার্সিটি তে পড়ি, শুনেছি প্রেম করার মোক্ষম সময় এইটা! দেখি এইবার প্রেমে সফল হই কি না! বইয়ের সাথে রোমান্টিক কম্পিটিশন করার মানসিকতা গড়ে তোলার চেষ্টায় আছি!! সকলের দোয়া প্রার্থী!!!

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৯ টি মন্তব্য

  1. রিদওয়ান (২০০২-২০০৮)
       মে ৯, ২০১২ at ১১:১২ পুর্বাহ্ন |

    ভাল লিখেছ। আমারও একই অবস্থা।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        মে ৯, ২০১২ at ১২:০৬ অপরাহ্ন |

    রিদওয়ান, ভাইয়া একটু কষ্ট করে তোমার নামটা প্রোফাইলে গিয়ে বাংলা করে নাও।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩২ অপরাহ্ন |

    ভাইয়া, সবার ই কি এই অবস্থা?? :( :( :(

    [ জবাব দিন ]

  2. জিহাদ (৯৯-০৫)
       মে ৯, ২০১২ at ১২:০৭ অপরাহ্ন |

    মজা লাগলো পড়ে। :)

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩২ অপরাহ্ন |

    ধন্যবাদ।।। :shy: :shy:

    [ জবাব দিন ]

  3. কাক বালক
      মোঃ মশিউল আলম রকি
       মে ৯, ২০১২ at ২:০৯ অপরাহ্ন |

    ভালা ভালা…………… :thumbup: ।।। মিশন শুরু কইরা দে ……………………… :tuski:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৩ অপরাহ্ন |

    মিশন তো শুরু করছি রকি! ফেসবুকের নাম আর প্রো পিক দিয়া শুরু করছি, দেখি কতদুর যাইতে পারি!!!

    [ জবাব দিন ]

  4. শোভন (২০০১-২০০৭)
       মে ৯, ২০১২ at ২:৪৫ অপরাহ্ন |

    :tuski: :tuski:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৩ অপরাহ্ন |

    :party: :party:

    [ জবাব দিন ]

  5. মুসতাকীম (২০০২-২০০৮)
       মে ৯, ২০১২ at ২:৪৯ অপরাহ্ন |

    প্রথম কুইজ এ বাঁশ! সেই থেকে এখন পর্যন্ত বাঁশ খাচ্ছি তো বাঁশ খাচ্ছি তো খাচ্ছি তো খাচ্ছি তো খাচ্ছি ….তো খাচ্ছি তো খাচ্ছি….মাঝে মাঝে নিজেকে পান্ডা মনে হয়।

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৫ অপরাহ্ন |

    হাইসেন না ভাইয়া, আমি পান্ডার ডাক আয়ত্ত করার চেষ্টা করতেছি, কিছুদিনের মধ্যে ওদের সাথে গিয়া থাকতে হবে!!! ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

  6. রাজীব (১৯৯০-১৯৯৬)
       মে ৯, ২০১২ at ৪:২২ অপরাহ্ন |

    বইএর সাথে প্রেম কর।
    উপায় নাই গোলাম হোসেন।
    প্রেম করতে চাইলে আরটস এর ইজি কোন সাব্জেক্ট নিতা।
    এখন চিয়ারস কইয়া বাশ খাও।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৬ অপরাহ্ন |

    আর্টস? ভাইয়া কেম্নে? ফেল করছি ঘ ইউনিট এর পরীক্ষায়!

    [ জবাব দিন ]

  7. শিশির (১৯৯৬-২০০২)
       মে ৯, ২০১২ at ৫:৩১ অপরাহ্ন |

  8. আহসান আকাশ (৯৬-০২)
       মে ৯, ২০১২ at ৬:৫৭ অপরাহ্ন |

    মিশনের জন্য শুভকামনা থাকলো, লেখা ভাল লেগেছে :thumbup:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৬ অপরাহ্ন |

    আল্লাহুম্মা আমিন!!! :D

    [ জবাব দিন ]

  9. আছিব (২০০০-২০০৬)
       মে ১০, ২০১২ at ১:৩৯ পুর্বাহ্ন |

    কি দিনকাল পড়ল! পোলাপান আজকাল ঘোষণা দিয়া প্রেমের ফিল্টে নামতে চায়!! :-?
    নার্ডিজম রক্স :P
    আর IBA-তে পড়ে এই সমস্ত ফাপর নেয়ার জন্য কুইক ২টা ফ্রন্টরুল :mad:

    [ জবাব দিন ]

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ৩:০৩ পুর্বাহ্ন |

    কুইক কুইক x-( x-(

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৩৮ অপরাহ্ন |

    ভাইয়া ফাপর না, কি যে অবস্থা, না দেখলে বুঝবেন না!! :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :brick: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: ~x( ~x( ~x( ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

    শোভন (২০০১-২০০৭)
        মে ১০, ২০১২ at ৭:২২ অপরাহ্ন |

    বুঝাই যাচেছ নার্দিজম এর শেষ ধাপে চলে আসছ………..

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ৮:২৭ অপরাহ্ন |

    জ্বে ভাইজান.. আমি পাগল হয়ে গেছি.. কিন্তু শুনছিলাম নার্ড গুলা ভাল মার্ক্স পায়, আমি ক্যান পাইনা!!! :(( :(( :(( :((

    [ জবাব দিন ]

  10. সন্ধি (১৯৯৯-২০০৫)
       মে ১০, ২০১২ at ৬:১০ পুর্বাহ্ন |

    :thumbup: মিশন চলুক…

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১২:৪০ অপরাহ্ন |

    বিসমিল্লাহ বইল্লা শুরু করলাম!!

    [ জবাব দিন ]

  11. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মে ১০, ২০১২ at ৮:০০ অপরাহ্ন |

    ইয়ে লুবিয়াপ্পু,বড় শখ ছিলো আইবিএ তে পড়ার,চান্স পাইনাই :(( :((
    সাগর স্যার মানে কি সাগর সেন? উনি আমাদের ব্যাচে পুলিশের মেধা তালিকা সহ সারা বাংলাদেশে বিসিএস পরীক্ষায় প্রথম হইছিলেন,পরে জয়েন কইরাও পারিবারিক কারণে আইবিএ তে ফেরত আসেন।আমার দেখা সেরা জিনিয়াস দের একজন,এবং আমার অত্যন্ত প্রিয় একজন বড়ভাই।কুনো সমিস্যা হইলে আমার রেফারেন্সে ইউনার হেল্প নিবা,বুঝলা?(আমিও ইট্টু ফাঁপর নিলাম)

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ৮:২৯ অপরাহ্ন |

    :D :D স্যার এখন ডি এম পির প্ল্যানিং না কি জানি করে! আর স্যার আমাদের ক্লাস এখন নেয় না মেলিটা ম্যাম নেয়।আমরা অবশ্য অনেক রিকোয়েস্ট করছিলাম… স্যার কে অবশ্যই বলব ভাইয়া!!! :D (সম্পাদিত)

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        মে ১১, ২০১২ at ৪:৩০ অপরাহ্ন |

    মাস্ফ্যু ভাইরে এড্রেস করার আগে কইবা “সেই লুঙ্গি পড়া হ্যান্ডসাম ভাইয়াটা…” :D

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ৯:১৪ অপরাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =)) সাগর স্যার কে বলবো?? স্যার লজ্জা পাইলে?? :P

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        মে ১১, ২০১২ at ৯:৪৩ অপরাহ্ন |

    লজ্জা পাবে না তো…… যত যাই হোক, মাস্ফু ভাইরে সবাই এই টাইটেলেই চিনে :)) :)) :))

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১২, ২০১২ at ৩:০৮ অপরাহ্ন |

    :-? :-? :-? :-? :-? :-? :-? :-? :-? বুঝলাম না

    [ জবাব দিন ]

  12. রুম্মান (১৯৯৩-৯৯)
       মে ১০, ২০১২ at ৯:০৫ অপরাহ্ন |

    ঐ ছেমরি,ধুরন্ধরি বাদ দিয়া পড়তে বস কইলাম

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১০, ২০১২ at ১১:৩২ অপরাহ্ন |

    পড়তেছি ভাইয়া, চ্যাপ্টার ৫ শেষ!!!!

    [ জবাব দিন ]

  13.   মীম
       মে ১১, ২০১২ at ১২:৫৪ পুর্বাহ্ন |

    :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ১:৪৯ অপরাহ্ন |

    অই ড্যান্সিং কলা! এবার থাম! এত মজার কিছু নাই!

    [ জবাব দিন ]

      মীম
        মে ১১, ২০১২ at ৭:২৯ অপরাহ্ন |

    পার্ট ন্যাস ক্যান লুবয পাণ্ডা………!!!!!! :gulti: :gulti: :gulti: :gulti:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ৯:১৫ অপরাহ্ন |

    তুই নেস না যে তাই B-) B-) B-)

    [ জবাব দিন ]

      mim(06-11)
        মে ১৩, ২০১২ at ৮:২৩ অপরাহ্ন |

    :P :P :P :P :P :P :P :P :P

    [ জবাব দিন ]

  14. রাকেশ (৯৪-০০)
       মে ১১, ২০১২ at ১:২২ পুর্বাহ্ন |

    এমবি করার সুপ্ত আশা আছে ওখান থেকে, তবে আরামের লাইফটা হারতেও চাই না। যাউক গা, লেখা ভাল হইছে :)

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ৩:২৬ পুর্বাহ্ন |

    :shy: :shy: :shy: :shy: লুইজ্জ্যা ফাইচি!!

    [ জবাব দিন ]

  15. হামীম (২০০২-২০০৬)
       মে ১১, ২০১২ at ৫:০৬ পুর্বাহ্ন |

    আইবিএ এর ফাপর? কুইক স্টার্ট ফন্ট্রল।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ১:৪৬ অপরাহ্ন |

    ফাপর না!!! কেউ বুঝে না ক্যান!!! :(( :(( :((

    [ জবাব দিন ]

  16. শাহরিয়ার (২০০৪-২০১০)
       মে ১১, ২০১২ at ৯:৫৭ অপরাহ্ন |

    আরে দুইজন মানুষ এক সপ্তাহ ফেসবুকে চ্যাট করে পরের সপ্তাহে প্রেম করা শুরু করে দেয় আর আমি গত ১২ বছরেও পারলাম না!বইয়ের সাথে রোমান্টিক কম্পিটিশন করার মানসিকতা গড়ে তোলার চেষ্টায় আছি!

    ;)
    ……রাখাল স্যার ক্লাস টেনে থাকতে আমাদের বলসিলো,”বই হইতিসে তুদের বান্ধবীর মত যিখানে যাবি বই লইয়ে যাবে,বান্ধবীর সাথি যিম্নে কথা বলিস,বইয়ের সাথেও বলিবি”…btw বেস্ট অফ লাক…একদিন তোমার ছবিও ইনশাল্লাহ স্বপ্ন নিয়েতে ছাপা হবে…hsbc’র কী সব কম্পিটিশান হয় না…উই ওয়ান্ট টু সি ইউ দেয়ার…..

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১১, ২০১২ at ১০:৪৩ অপরাহ্ন |

    আমারে দিয়ে কিছু হবেনা!!! আমি তো পড়া শেষ করিনাই এখনো, মনে হচ্ছে, আচ্ছা না পড়ে এক্সাম দিলে কি হয়?? :gulli: :gulli: :gulli:

    [ জবাব দিন ]

  17. লুবজানা (২০০৫-২০১১)
       মে ১১, ২০১২ at ১১:০১ অপরাহ্ন |

    ১২ টা শেয়ার দেখছিলাম কাল, এখন একটাও নাই ক্যান?? অ্যা অ্যা অ্যা অ্যা আমি খেলুম না!

    [ জবাব দিন ]

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১২, ২০১২ at ১:৩০ অপরাহ্ন |

    আরে আছেতো ১৪ টা ;)
    তুমি মনে হয় সাম্প্রতিক মন্তব্যতে ক্লিক করে ব্লগ দেখস তাই শেয়ার দেখতে পাও নাই :P :P :P

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১২, ২০১২ at ৩:১০ অপরাহ্ন |

    হু ভাইয়া এখন দেখতে পাচ্ছি! :D

    [ জবাব দিন ]

  18. mamun
      mamun_1050
       মে ১২, ২০১২ at ৬:৪৬ অপরাহ্ন |

    ব্লগে বসে থাক। বইএর সাথে প্রেম ভাল জমবে।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১২, ২০১২ at ৭:৫৫ অপরাহ্ন |

    ব্লগে জ্ঞানচর্চা ই তো করতে আসলাম!!
    ঝালাই আর কি!!! :P :P যাই হোক ভাইয়া আপনাদের দোয়ায় আমার এক্সাম হেব্বি ভালো হইছে!!! নার্ডিজম চলবে!!!! :thumbup: :thumbup: :goragori: :goragori:

    [ জবাব দিন ]

  19. রায়হান (০৫-১১)
       জুন ৫, ২০১২ at ১০:০৫ পুর্বাহ্ন |

    ভালই তো……” বইয়ের লগে পিরিতি”…… :grr: :grr:
    আর আমারে নারড হওয়ার সিস্টেমটা সিখাইয়া দিস……কামে লাগব…… :P :P

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ৫, ২০১২ at ১১:২৬ পুর্বাহ্ন |

    আমি যদি পারিতাম গো বন্ধু!!! :(( :(( :(( এখনো বাঁশ খাইতেয়াছি!!!

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard