random header image

কিছু অসমাপ্তি-২

৩.সেই বাগানবাড়ির অনেক পরের কথা। আমরা যখন আগের বাসায় ছিলাম, বাসা ছিলো দোতলায়।সারাদিন রিক্সার টুং টাং, বুয়াদের হইচই আর মাঝেমধ্যে গাড়ির শব্দে মুখর থাকতো রাস্তাটা। কিন্তু রাতের বেলায় একদম উল্টো। শান্ত, নিশ্চুপ। বারান্দার কাছেই জ্বলতো একটা সোডিয়াম বাতি। অনেক রাত বারান্দায় বসে নৈঃশব্দের মায়া দেখেই সময় কাটিয়ে দিতাম।
কিন্তু প্রতিদিন রাত ৯-১০টার মাঝে আমার নিরবতা ভেঙে দিয়ে যেত একটা কালো মাইক্রোবাস। গাড়িতে বাজতো অনেক অনেক পুরোনো দিনের হিন্দি সিনেমার গান! “তু গঙ্গা কি মৌজ মে যামনা কা ধারা…, পেয়ার হুয়া ইকরার হুয়া হ্যায়,” অথবা “বাহারো ফুল বারসাও”। কখনো কোন ভিন্ন ধাঁচের গান বাজতে শুনিনি, আর কখনো এমন একটি দিনও যায়নি যেদিন গাড়িটা আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে যায়নি। ঘড়ি দেখে কান পেতে থাকতাম, যতই ব্যাস্ত থাকিনা কেন।
এভাবে চার বছর কেটেছে, যতবার ছুটিতে যেতাম একই ঘটনা রোজ। আমার ক্লান্তি বোধ হোতনা, বিরক্তও লাগতোনা। এরপর আমাদের বাসা বদল হয়। আমার আর জানা হয়নি এমন কেন হোত!

৪.রাতের সে নিশ্চুপ রাস্তায় এই নিয়মিত অতিথির সাথে আসতো একজন অনিয়মিত অতিথিও, মাঝে মধ্যে, যাকে খুব মনে পড়ে। অনেক রাতে, প্রায় ১২-১টার দিকে মাঝে মাঝে শুনতে পেতাম আকাশ-বাতাসে হাহাকার জাগানো বাঁশীর সুর! লম্বা একটা সোজা রাস্তা ধরে অনেক দূর থেকে হেঁটে হেঁটে বাঁশি বাজাতে বাজাতে চলে যেত আমাদের বাসার নীচ দিয়ে এক রোগা বাঁশিওয়ালা। যতদূর চোখ যেত আমি তাকিয়ে থাকতাম, তাকে চলে যেতে দেখতাম, আর তারো বেশী কান পেতে থাকতাম যতক্ষন তার বাঁশীর সুর শোনা যায়।
সেই রাতের শূন্যতায় বাঁশিওয়ালার করূন সুরে আমার ভেতরে একটা তীব্র হাহাকার মোচড় দিয়ে উঠতো! সেই বাঁশিওয়ালাও কিভাবে যেন রাতের আঁধারের রহস্যের মাঝেই হারিয়ে গেল!

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. শাহরিয়ার (২০০৪-২০১০)
       জুন ১, ২০১২ at ৭:৫৫ অপরাহ্ন |

    ১ম নাকি? B-) B-)
    লেখাগুলো বড় হয়ে যাচ্ছে…মানে অনেক ভালো হচ্ছে আগের চেয়ে…লাস্ট ৪-৫টা লেখা পড়লাম,গত বছরের সাথে কোন মিল নাই।গুড!…btw বাঁশিঅলা হাহাকার দিয়ে গেল!

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ১, ২০১২ at ১০:৩৯ অপরাহ্ন |

    :shy: গুরুর পদপ্রান্তে শিষ্যের ষাষ্ঠাঙ্গে প্রনাম!!! :boss: :boss:

    [ জবাব দিন ]

  2. সামিয়া (৯৯-০৫)
       জুন ১, ২০১২ at ১১:২৩ অপরাহ্ন |

    চমৎকার একটা লেখা পড়লাম। পাঠকের লেখা ভাল লাগবার একটা পথ হল সে যদি নিজের সাথে মিল খুজে পায়, আবার আরেকটা পথ হল লেখাটা যদি তুমি চোখের সামনে ফুটিয়ে তুলতে পারো। দুটোই পেলাম এই লেখায়, তাই অসাধারণ লাগল।
    আর শাহরিয়ারের সাথে আমিও একমত। লেখা আগের চেয়ে উত্তরোত্তর ভাল হচ্ছে। লিখে যাও দুহাত খুলে। আর এই মেয়ে, তুমি বিভাগে ময়মনসিংহ যোগ করো না কেন? হ্যান্ডস ডাউন। সবগুলো লেখায় ময়মনসিংহ যোগ করে আসো। তারপর আবার দুইদিন ব্যাপী হ্যান্ডস ডাউন।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ২, ২০১২ at ১২:০৬ পুর্বাহ্ন |

    :boss: :boss: :boss: :boss: যো হুকুম আপা!!! :)

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ২, ২০১২ at ১২:১১ পুর্বাহ্ন |

    আপা করে আসছি!!!

    [ জবাব দিন ]

    হামীম (২০০২-২০০৬)
        জুন ২, ২০১২ at ১:১২ পুর্বাহ্ন |

    তুমি বিভাগে ময়মনসিংহ যোগ করো না কেন? হ্যান্ডস ডাউন। সবগুলো লেখায় ময়মনসিংহ যোগ করে আসো। তারপর আবার দুইদিন ব্যাপী হ্যান্ডস ডাউন।

    :P B-) :party: :gulli2: :brick:

    [ জবাব দিন ]

    শোভন (২০০১-২০০৭)
        জুন ২, ২০১২ at ১০:১০ পুর্বাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ৪, ২০১২ at ৮:৫৮ অপরাহ্ন |

    হ্যান্ডস ডাউন এর ইমো কেমনে দেয়??

    [ জবাব দিন ]

  3. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ২, ২০১২ at ১২:৫৯ পুর্বাহ্ন |

  4. খেয়া (০৬ - ১১)
       জুন ৪, ২০১২ at ১১:২৬ পুর্বাহ্ন |

  5. মীম (২০০৬-২০১১)
      মীম (২০০৬-২০১১)
       জুন ৬, ২০১২ at ৮:১৭ অপরাহ্ন |

  6. রিদওয়ান (২০০২-২০০৮)
       জুন ৮, ২০১২ at ৯:২৬ অপরাহ্ন |

    তোমার অসমাপ্তি সিরিজের মধ্যে এটা সবচেয়ে ভাল লাগল। :clap:
    এরকম এক বাশিওয়ালাকে দেখেছিলাম খুলনায়। বাশি বাজিয়ে ভিক্ষা করে। খুব খারাপ লেগেছিল, কিন্তু কি করা……।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        জুন ১০, ২০১২ at ১১:২০ পুর্বাহ্ন |

    ভাইয়া এই ট্যালেন্টেড লোক গুলার জন্যে কিছু করার নাই? কিছুই কি না? কেন না?? :(

    [ জবাব দিন ]

  7. হা-মীম(২০০০-২০০৬)
      Haa-meem
       অক্টোবর ২১, ২০১২ at ১০:৫০ অপরাহ্ন |

    বাংলা ভাষার উপর আমার দখল বোধকরি নিতান্তই খারাপ। তাই পড়েই মজা পাই। সুন্দর লিখেছেন। :clap:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard