random header image

ভালবাসার সুখ

অভিমান তো হবেই, যখন বুঝি এ আমার অধিকার –
মুহুর্তের দেরী মনে আনে কষ্ট, কখনও ভয়।
তোমার দূরে থাকা আমাকে হাহাকারে ছেঁয়ে ফেলে,
তোমার হাসিমুখের বিচ্ছেদে আমার কষ্ট হয়।
রিনিঝিনি কন্ঠে তোমার নুপূর বাজে
আমারও গাইতে ইচ্ছে করে সুখের গান –
অথচ তোমার স্পর্শ আমাকে নিশ্চুপ করে দেয়,
তোমার স্পর্শে আমি পাই সুখের আহবান।
তাই বারে বারে তোমার কাছে ছুটে আসি
মনে হয় ক্ষণিকের দূরে থাকা যেন হারিয়ে যাওয়া সুখ –
অস্থির মনে অযথা আশংকা হারাবার –
বুঝি, ভালবাসা পাওয়া থেকে রক্ষা করাতেই সুখ।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩০ টি মন্তব্য

  1.    জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৩০ অপরাহ্ন |

    রবিন কই? ফার্স্ট হবি না? :grr: :grr:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৩৩ অপরাহ্ন|

    মাহফুজ ভাই যে নতুন নতুন বিয়া করছে কবিতা পড়লেই টের পাওয়া যায়। প্রতি লাইনে লাইনে রোমান্টিকতার ছোঁয়া। :D :D

    দারুন কবিতা মাহফুজ ভাই। কবে যে বিয়া করুম আর কবে যে আপনার মতো ভালোবাসার সুখ পামু, জানে ভগবান । :D :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫২ অপরাহ্ন|

    নাহ, আর কতো? তোরাও আয়। নাইলে মজা নাই।

    [ জবাব দিন ]

  2. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন |

    মাহফুজ ভাই, আপনি তো ভাই চরম রোমান্টিক!
    কবিতাটা বেশ ভালো লাগল। :clap: :clap:

    [ জবাব দিন ]

  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৩৯ অপরাহ্ন |

    তোমার হাসিমুখের বিচ্ছেদে আমার কষ্ট হয়।
    রিনিঝিনি কন্ঠে তোমার নুপূর বাজে
    আমারও গাইতে ইচ্ছে করে সুখের গান –
    অথচ তোমার স্পর্শ আমাকে নিশ্চুপ করে দেয়,
    তোমার স্পর্শে আমি পাই সুখের আহবান।

    আহা :x :x :x :duel: :duel: :duel:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন|

    কাইয়ুম ভাই আর কতোদিন আহা কইবেন? আপনার বন্ধু-বান্ধব তো সব দোকলা হয়ে গেলো। জলদি শেরোয়ানীর অর্ডার দেন। নইলে লাইনের সামনে থেইকা সরেন। আমার তাড়া আছে… ;) ;) ;)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫২ অপরাহ্ন|

    তাড়া আছেনি? তাইলে সাইডে সরলাম আপাততঃ :D জুনিয়রদের সুযোগ করে দেয়াতো একজন সিনিয়রের দায়িত্ব, কিন্তু দেখিস তোরে দেইখা না আবার আরো কয়েকজন আসে B-) এরপর যেইটা ডাউট নিতে আইবো ডিরেক্ট পাঙ্গা কিন্তু :mad:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫৭ অপরাহ্ন|

    ধুর! আপনার সামনে তো আহসান ভাই। উনি মনে হয় ভুইলা গেছে যে উনার বিয়া করতে হইবেক :D :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫৬ অপরাহ্ন|

    ‘তাড়া’ জাতীয় অশ্লীল তাড়নার কুশ্রী ইঙ্গীতের জন্য কামরুলের ব্যাঞ্চাই।
    তোর শেরোয়ানী ডেলিভারি দিয়া গ্যাছে নাকি ??

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:০৪ অপরাহ্ন|

    বস শেরোয়ানী তো রেডি, কিন্তু বেনারসী পড়ার মানুষ কই পাই। ;) ;)

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:১২ অপরাহ্ন|

    “বেনারসী কিনলে পরার মানুষ ফ্রি” দোকান থিকা কিনলে এই সমস্যা হইত না …

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:২৬ অপরাহ্ন|

    মন্তব্যের সাথে দোকানের ঠিকানা ফ্রি না দিয়ে আপনি তো সমস্যাটা জিইয়ে রাখলেন… :thumbdown:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:৩০ অপরাহ্ন|

    এই জন্যেই কি তাইফুর ভাইরে :thumbdown: ফ্রি দিলি?

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:৩৬ অপরাহ্ন|

    :just: ফ্রি দিলাম আর কি… ;))

    [ জবাব দিন ]

  4. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫০ অপরাহ্ন |

    বিয়ার সাত দিনও হইল না…তাইতেই এই অবস্থা!!! :D
    মাহফুজ ভাই, আপ্নেগোই তো দিন… :thumbup:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫২ অপরাহ্ন|

    জুনা চল সিরিয়াল ব্রেক করি। কাইয়ুম ভাইয়ের আশায় বইসা থাকলে আমার আর তোর এ জীবনে ভালোবাসার সুখ পাওয়া হবে না :D

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:০০ অপরাহ্ন|

    আমি নিজেই ব্যাটা সি ও স্যারের জন্য সিরিয়াল পাইতাছিনা :D

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:০৩ অপরাহ্ন|

    এক দফা এক দাবি
    সিসিবি চায় সি.ও ভাবি :D :D

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন|

    কিন্তু তিনি এখন কই…?????
    :-/

    [ জবাব দিন ]

  5. রাশেদ (৯৯-০৫)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫৩ অপরাহ্ন |

    আমিও বিয়ে করপো :(( :(( :((

    [ জবাব দিন ]

  6. তাইফুর (৯২-৯৮)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৩:৫৪ অপরাহ্ন |

    মাহফুজ, ভাল লিখছিস …

    ভালবাসা পাওয়া থেকে রক্ষা করাতেই সুখ।

    জেসিসি’তে কি কবিতা লেখার আলাদা ট্রেনিং দিত নাকি ?? সেরম সেরমই তো লাগে

    [ জবাব দিন ]

  7. রেজওয়ান (৯৯-০৫)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:০৫ অপরাহ্ন |

    আমি বিয়া কর্তেচাই… :(( :(( :(( :((
    ক্যান যে বয়স টা কমাইছিলাম সার্টিফিকেটে… :(( :(( :((

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        জানুয়ারি ২৭, ২০০৯ at ৭:২২ অপরাহ্ন|

    ও তুই ফেল কইরা আমাদের সাথে পড়স?? :-B

    [ জবাব দিন ]

  8. ফয়েজ (৮৭-৯৩)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    বুঝি, ভালবাসা পাওয়া থেকে রক্ষা করাতেই সুখ।

    কথা সত্য, কলেজের পয়লা ক্লাসে বাংলার হাসিনা ম্যাডাম কইছিল, ক্যাডেটে চান্স পাওয়ার চেয়ে টিকে থাকা কঠিন। :)

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:৪৯ অপরাহ্ন|

    ;) ;) ;)

    [ জবাব দিন ]

  9. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৪:৫৭ অপরাহ্ন |

  10. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       জানুয়ারি ২৭, ২০০৯ at ৯:০০ অপরাহ্ন |

    অনেক মিষ্টি একটা কবিতা।
    শেষে ভালবাসা রক্ষার প্রতিশ্রুতি ।

    অটুট থাকুক সে প্রতিশ্রুতি আজীবন – এই কামনায়।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৮, ২০০৯ at ১:২৮ অপরাহ্ন|

    তাই তো বলি, মনিটরে পিপড়া উঠল ক্যান …

    [ জবাব দিন ]

  11. রহমান (৯২-৯৮)
       জানুয়ারি ২৮, ২০০৯ at ৬:৫২ পূর্বাহ্ন |

    ভালবাসা পাওয়া থেকে রক্ষা করাতেই সুখ

    :thumbup:

    হে ভালবাসার রক্ষক, তোর ভালবাসা আজীবন সোনার খাচায় বন্দী করে রাখ, কখনো যেন পালিয়ে না যায় :no: । তোর বিবাহিত জীবন সুখের হোক :party: – আমিন :boss:

    [ জবাব দিন ]

  12. মাহফুজ (৯২-৯৮)
       জানুয়ারি ২৮, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন |

    এই কবিতাটা লিখেছিলাম প্রেমে পড়ার পর; বিয়ের পরে এখন কবিতা লেখার সম৯য় আছে নাকি? :shy:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard