random header image

তোমাকে হারিয়ে আমি আজ হা-হুতাশ করছি ভরা বর্ষায় আর পূর্ণিমার রাতে

বৃষ্টি এখনো হয়, আমি ভিজতে থাকি একা একা,
বৃষ্টির কান্নায় মিশে যায় আমার চোখের জল,
তোমার গুনগুন গানের সুরেলা আওয়াজ আমাকে
এখনো তাড়িয়ে বেড়ায়, খুব কি প্রয়োজন ছিল
দু’জনের দুই ভিন্ন পথ? – নাকি প্রয়োজন ছিল
দুই ভিন্ন পথে যাওয়ার?
রাতের পূর্ণিমায় তোমার উচ্ছ্বাস আর আমার ঘুম থেকে জ়েগে ওঠা,
বিরক্ত মনে আমার অনুযোগ আর তোমার বিষণ্ণ মন –
প্রতি পূর্ণিমায় একই নাটক, পরদিন সকালে নূতন করে দিন শুরু;
আজ ঘুম নেই চোখে, আমি একা দাঁড়িয়ে বারান্দায় –
শুধু নেই তোমার উচ্ছ্বাস।
ভাল নেই মন, তুমি ভাল আছ কি?
নাকি আমার মতো তুমিও খুঁজে বেড়াও সুখের মোহনা?
অকুল নদীর মাঝখানে সাঁতরে বেড়াই আমি
হাবুডুবু খেতে থাকি, মোহনার খোঁজে –
তুমিও আমার মতো খুঁজে বেড়াও, কিন্তু সে মোহনা আমার নয়।
হাতে হাত ধরে একসাথে শুরু হয়েছিল যে পথ চলা
আজ লক্ষ্যের পার্থক্যে সে পথ হয়ে গেছে ভিন্ন,
তবু আজও অনুভব করি তোমার সেই দু’টি হাতের স্পর্শ,
তুমি কর কি?

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫ টি মন্তব্য

  1. রায়েদ (২০০২-২০০৮)
       জুলাই ৩১, ২০১০ at ১১:৫৬ অপরাহ্ন |

  2.   814
       অগাস্ট ১, ২০১০ at ২:২৩ পূর্বাহ্ন |

    ভালো লাগলো!

    আজ লক্ষ্যের পার্থক্যে সে পথ হয়ে গেছে ভিন্ন,

    :boss:

    [ জবাব দিন ]

  3.   814
       অগাস্ট ১, ২০১০ at ২:৩১ পূর্বাহ্ন |

    আজ লক্ষ্যের পার্থক্যে সে পথ হয়ে গেছে ভিন্ন,
    হৃদয় থেকে তনু হয়ে গেল ছিন্ন :-?

    [ জবাব দিন ]

  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       অগাস্ট ১, ২০১০ at ৯:২৮ অপরাহ্ন |

    মাহফুজ ভাই, মনটা ব্যাপক খারাপ হয়ে গেলো। :(

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       অগাস্ট ৫, ২০১০ at ৪:০৩ পূর্বাহ্ন |

    মাহফুজ ভাই… :thumbup:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard