আমার পিচ্চি বোনটা আমার চেয়ে ঠিক ৭ বছরের ছোট।পৃথিবীর সবচাইতে বড় যন্ত্রনা যে ছোট বোন নামক প্রানী এ নিয়ে মনে হয় “ভুক্তভোগী” কেউ দ্বিমত করবেননা-আমার বোনটাও এর ব্যতিক্রম না।তার বদ্ধমূল ধারণা আমি যেহেতু ক্যাডেট কলেজে ছয় বছর বাড়ির বাইরে ছিলাম তাই আব্বু-আম্মুর উপর আমার চাইতে তার দাবী বেশি।এই দাবী খালি আব্বু-আম্মুর উপর না আমাদের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের উপরেই।টিভির রিমোট থেকে শুরু করে কম্পিউটার-সব কিছুতে তার নিয়ন্ত্রন নেয়া চাই।তবে দুষ্টামি করলেও পিচ্চি কিভাবে কিভাবে জানি পড়াশোনায় বরাবরই খুব ভাল ছিল।ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভাল রেজাল্টও করেছিল ও লেভেল আর এ লেভেলে।কিন্তু এ লেভেলের পরেই বাঁধল বিপত্তিটা-আব্বু আম্মু ঠিক করলেন যে বাকি সব ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের মত দেশের বাইরে না পাঠিয়ে তাঁরা ওকে দেশের ভাল প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা দেওয়াবেন।কি মুশকিল!!যে সিলেবাস আগে কখনো পড়েনি সেই সিলেবাস নিয়ে বসতে হল ওকে-শুরু হল রাত দিন পড়াশোনা।আমি তখন বিসিএস নিয়ে ব্যস্ত-সারারাত পড়ি,মুভি দেখি আর একটু পর পর “ভাইয়া স্থানাঙ্ক মানে কি?জারণ-বিজারণ বিক্রিয়া কি,স্থিতি আর গতি কি” এইসব প্রশ্নের উত্তর দেই।সকালে পড়া শেষ করে যখন ঘুমাতে যাই ৪টা-৫টার দিকে তখন দেখি ও পড়ছে-আবার রাতের বেলাতেও দেখি বই নিয়ে বসে আছে।জুলাইতে এ লেভেল শেষ করে দু মাস সময় নিয়ে ও যে বাংলা মিডিয়ামের সিলেবাস শেষ করতে পারবে এমন আশা আমি বা আমার পরিবারের কেউই করেনি।এমসিসির গাজী(সম্ভবত ২০০৭ এইচ এস সি ব্যাচ),যে কিনা বুয়েট ইলেকট্রিকালের ছাত্র-তাকে রাখা হল হাউস টিউটর হিসেবে।সেই ছেলেও সপ্তাহে ৩/৪ দিন দুই তিন ঘন্টা ধরে পড়িয়ে যেত আমার পিচ্চি বোনটাকে-সাধারণ বাংলা প্রতিশব্দগুলো না জানা ছাত্রীকে যে ধৈর্য নিয়ে ছেলেটা পড়াত সেটা ভেবে অবাক হতাম।যথারীতি ও পরীক্ষা দিল এবং প্রচন্ড মন খারাপ করে বলল যে সূত্র মনে না থাকার কারণে ৩০ নম্বর উত্তরই দিতে পারেনি।পুরো পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে বলল মোট ৬০০ নম্বরের ভর্তি পরীক্ষায় খুব বেশি হলে সাড়ে তিনশ এর কাছাকাছি পাবে ।কি আর করা,দুই মাসে নতুন একটা সিলেবাস নিয়ে ও যে সাহস করে পরীক্ষা দিয়েছে এটা নিয়েই কান্নারত ছোটবোনটাকে সান্তনা দিতে থাকলাম আমরা সবাই।
পরীক্ষার ফলাফল দিল গভীর রাত্রে-রেজাল্ট দিয়েছে শুনেও পিচ্চি নির্বিকার-জানে,হবে না।আমার বন্ধু সিভিল ইঞ্জিনিয়ারিঙ্গের মামুনকে বলেছিলাম ও পরীক্ষা দিয়েছে-ও বুয়েটে যাবার পথে আমার বোনের এডমিশন টেস্টপাস নম্বর জানতে চাইল।”দোস্ত ও তো ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে মনে হয়না ওর হবে” এই বলে নম্বরটা দিলাম। তার কিছুক্ষণ পরেই গাজীর ফোন-ভাইয়া মোহনা তো বুয়েটে চান্স পেয়েছে-ওর সিরিয়াল নম্বর ৪৪০।
অধিক আনন্দে মানুষ হাসির চেয়ে কান্নাকেই বেছে নেয়-কথাটি কতটা সত্য তা টের পেলাম আমার আম্মাকে দেখে।আমার সব খালারাই বাসার আশে পাশে থাকেন-সেই রাত ১২ টার দিকে সবাই একত্রিত হলেন,পুরো বাসায় যেন ঈদের আনন্দ!
এই আনন্দের অনেক আগে,আমার ছোট বোনটা যখন নতুন সিলেবাস নিয়ে হিমশিম খাচ্ছে তখন নানাভাবে আমি উৎসাহ যোগাতাম-বলতাম অনেক মানুষের গল্প যারা অসম্ভব প্রতিকূলতার মধ্যেও ভেঙ্গে না পড়ে লড়াই চালিয়ে গিয়েছেন,হার মানেননি।গল্পগুলো শুনে ঘুম ঘুম চোখে আমার বোনটা আবার মুখ গুজে দিত আগে কখনও না পড়া টেক্সটবইগুলোতে।যখন কল্পনা করতাম যে ওর মুখোমুখি হতে হবে দুই বছর ধরে এই বইগুলো ভাজাভাজা করে ফেলা বাংলা মিডিয়ামের তুখোড় ছাত্রছাত্রীদের-তা-ও আবার দু’মাস সময়ের মধ্যে-আমি নিজে খুব একটা আশার আলো দেখতে পেতাম না।তবুও,ওকে কখনো পশ্চাদপসরণ করতে বলিনি।২০০১ সালের আইসিসিএলএমএমে ডঃ ফস্টাসের এলোকিউশনের সময় স্টেজে এক ক্যাডেটের কান্নার অভিনয় দেখে বিরক্ত হয়ে আরসিসির জয়নাল আবেদীন স্যার বলেছিলেন-”"এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার ডিফিটেড,হোয়াই ইজ হি ক্রাইং?”।কোন কঠিন পরিস্থিতিতে পড়লে কেন জানি স্যারের এ কথাটি আমার মনে পড়ত।আর সিসিবিতে আসার পর মনে দাগ কাটত আমাদের সবার প্রিয় রেজওয়ানের(১৯৯৯ ব্যাচ) লেখা “জীবনের গল্প”গুলো।আমার ছোটবোনকে তাই প্রায় অসম্ভব এক স্বপ্নের পিছনে ছুটতে বাধা দেইনি।সবাইকে অবাক করে এই অসম্ভব স্বপ্নকে সত্যি করে আমার পিচ্চি বোনটা যে বিজয়ী হয়েছে-এ আনন্দ তাই আমার সবচেয়ে আপন ক্যাডেট পরিবারের সাথে আজ ভাগ করে নিচ্ছি।
আর হ্যাঁ,জীবনের গল্প শোনানো রেজওয়ানকে নিয়ে আপনারা যা ভেবেছিলেন তাই-আর এক ঘন্টা পরে ওর জন্মদিন।হ্যাপি বার্থডে রেজওয়ান!!!



১২৩ টি মন্তব্য
অনেক অভিনন্দন!
জবাব দিন
কি দিয়া শুরু করলেন আর কি দিয়া শেষ করলেন। নাহ আপনি আসলেই একটা মাল
যাক এই পোস্টে দুই খান মিষ্টি খাওয়া পাওনা হয়ছে। মাস্ফু ভাই বোনের জন্য খুশিতে মিষ্টি খাওয়ান
আর রেজওয়ান ম্যান, আছু কেমুন? জন্মদিনে বড় হও, তিন প্রহরের বিল দেখ সাথে চাইলে বালিকাও দেখতে পার
শুভ জন্মদিন দোস্ত
মাস্ফু ভাই আর রেজওয়ান কেউ মিষ্টী খাওয়ানোর আগে যাই আপাতত ফ্রিজ থেকে মিষ্টি খেয়ে আসি
জবাব দিন
রাশেদ রে,আমার টুইস্ট আর টুইস্ট নাই-এখন আমার লেখা দেখলেই সবাই আগে শেষ লাইন পইড়া লয়
জবাব দিন
পড়ে নিজের কথা মনে পড়ে গেলো।
খুশি খুশি লাগছে, পেট ভরা থাকলে আরো খুশি লাগতো… কবে যে ২টা খাওয়া পাবো।
জবাব দিন
রেশাদ ভাই, নিজের কি কথা মনে পড়ল? শুনতে মঞ্ছায়!
জবাব দিন
অনেক অনেক অভিনন্দন-পার্ক তোমার বোনের জন্যে মাসরুফ। বাংলা মিডিয়ামের বাজে জগতে ওকে স্বাগতম!
আর সাথে রেজওয়ানকেও জন্মদিনের শুভেচ্ছা। বয়স কতো হলো হে?
জবাব দিন
পৌঁছায়া দিলাম আন্দা ভাই।কলেজে কালচারাল ফাংশানে আপ্নের পিচ্চি বোনটারে নিয়া গাওয়া গান এখনো মনে পড়ে।
আর রেজুর বয়েসের কি কুনো গাছ পাথর আছে নাকি?ষাটোর্ধ কাইয়ুম চাচা থুক্কু ভাইয়ের এই এক দুই বছর জুনিয়র হইবো আরকি
জবাব দিন
জবাব দিন
কিরে ইরাম লজ্জা পাইতাছোস ক্যান?
জবাব দিন
ধুম্মিয়া….

গুইন্ন্যা দ্যাখেন….
আর এইটা আপনেরে দেই নাই
জবাব দিন
এই ১ টার সময় অফিস থেকে আইসা পোস্টে ঢুইকা পুরাই ইমোশনাল হইয়া গেলাম
মাসরুফ ভাই, আপনেরে কি খাওয়ামু কন …..দুইন্যার সব হাজির করমু খালি হুকুম করেন……
জবাব দিন
আমারে না তোর প্রতিদ্বন্দ্বী(কিসে সেইটা পাব্লিক ব্লগে আর কইলাম না) রকিবরে ধন্যবাদ দে-হ্যাতে আমারে বার বার মনে করায় দিছে
জবাব দিন
পুলাডা ভালা…..চিন্তায় ফালায়া দিলেন তো বস
জবাব দিন
জবাব দিন
অভিনন্দন ছোট্ট বোনকে।
শুভ জন্মদিন, রেজওয়ান।
(বড় ভাইবোন মনে হয় সবসময় এমনি হয়ে। আমার বুয়েট আর মেডিকেল এর রেসাল্ট হওয়ার পর আমার বড়বোন এমন জোরে চিৎকার করছিলো যে বিল্ডিং এর সব লোক ছুটে এসেছিল আগুন লেগেছে ভেবে।)
জবাব দিন
ইয়ে ভাবী আমি চিৎকার দেইনাই কিন্তু ছোট বোনরে কান্ধে নিয়া সারা বাড়ি ঘুরছিলাম
জবাব দিন
কঙ্কি??????


আপনার যে দৈর্ঘ্য, আপুর মাথা ছাদে ঠেকে নাই ????
রিস্কি…..ভেরি রিস্কি
জবাব দিন
জবাব দিন
থ্যাংক ইউ ভাবী
জবাব দিন
বিএসসি লেভেলের পড়ালেখার জন্য টিচার নিয়োগ দেওয়া হইলে আমারে বইলেন
জবাব দিন
ছোট বোনটিকে অভিনন্দন আর অভিনন্দন গর্বিত ভাইকে। আমি নিজে পরিবারের মাঝে বড়। মিস্ করি এই বড় ভাই বা বোনের আদর ও উচ্ছাসটুকু। আমার ছোট বোনটিও যে’দিন বুয়েটে সুযোগ পেল তোমার মত একই অনুভুতি হয়েছিল। তবে বুয়েটে লেকচার বাংলায় হলেও, সমস্ত বই এবং পরীক্ষা ইংরেজীতে হওয়ায় আমার মনে হয় না তোমার বোনের কোন সমস্যা হবে, বরং সুবিধেই হবে। তবে প্রথম থেকেই যেন সিরিয়াস থাকে। দোয়া রইল তাঁর জন্য।
জবাব দিন
ভাইয়া আমার মনে হয়না ভাষার ব্যবধান বড় কোন সমস্যা।আমরা সবাই নিতান্তই বাংলা মিডিয়াম থেকে এসে যদি অনার্স মাস্টার্স ভালভাবেই ভিন্ন ভাষায় পার হতে পারি তাহলে অর সমস্যা হওয়াটা উচিৎ না,বিশেষ করে ভর্তির বাধা পার হবার পর।দেখা যাক কি হয়!
জবাব দিন
ফেসবুলে এক বার অভিনন্দন দিছিলাম, আবার আভিনন্দন পিচ্চি আপুকে।
আর রেজওয়ান কে HBD!!!
জবাব দিন
জবাব দিন
ধন্যবাদ সাব্বির ভাই
জবাব দিন
মোহনা
অভিনন্দন আপু।
মাস্ফুরে ১০০০ টাকা দিয়া দিলাম। আমার নামে কেএফসি’তে খাইয়া নিও।
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। কিন্তু আফসোস, ভর্তি পরীক্ষার দিন সকালে খুব বৃষ্টি হইতেছিলো, তাই লেপ গায়ে দিয়া ঘুম দিছিলাম।
ঘুম থেইকা উইঠা শুনি পরীক্ষা শেষ।
রেজওয়ান
শুভ জন্মদিন।
বড় হ। আমি তোরে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো।
জবাব দিন
মোহনা
অভিনন্দন আপু।
মাস্ফুরে ১০০০ টাকা দিয়া দিলাম। আমার নামে কেএফসি’তে খাইয়া নিও।
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। কিন্তু আফসোস, ভর্তি পরীক্ষার দিন সকালে খুব বৃষ্টি হইতেছিলো, তাই লেপ গায়ে দিয়া ঘুম দিছিলাম।
ঘুম থেইকা উইঠা শুনি পরীক্ষা শেষ।
রেজওয়ান
শুভ জন্মদিন।
বড় হ। আমি তোরে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো।
জবাব দিন
মোহনা
অভিনন্দন আপু।
মাস্ফুরে ১০০০ টাকা দিয়া দিলাম। আমার নামে কেএফসি’তে খাইয়া নিও।
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। কিন্তু আফসোস, ভর্তি পরীক্ষার দিন সকালে খুব বৃষ্টি হইতেছিলো, তাই লেপ গায়ে দিয়া ঘুম দিছিলাম।
ঘুম থেইকা উইঠা শুনি পরীক্ষা শেষ। অবশ্য পড়াশুনা করছি মানবিকে..
রেজওয়ান
শুভ জন্মদিন।
বড় হ। তখন তিন প্রহরের বিল এ মাছ ধরুম নে।
জবাব দিন
মাছ ধরার জন্য হইলে তিন প্রহরের বিলে যাইতে রাজী আছি…
থ্যাঙ্কু গুরু
জবাব দিন
জবাব দিন
আল্লারে এইডা কি করলেন কামরুল ভাই!এখন তো ওরে কিরা কাইটাও বিশ্বাস করানো যাইবোনা যে এই ১০০০ টাকা আসলে পাই নাই,এই টাকা এখন গলায় গামছা দিয়া আমার পকেট থিকা খসাইবো
জবাব দিন
মোহনা
অভিনন্দন আপু।
মাস্ফুরে ১০০০ টাকা দিয়া দিলাম। আমার নামে কেএফসি’তে খাইয়া নিও।
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। কিন্তু আফসোস, ভর্তি পরীক্ষার দিন সকালে খুব বৃষ্টি হইতেছিলো, তাই লেপ গায়ে দিয়া ঘুম দিছিলাম।
ঘুম থেইকা উইঠা শুনি পরীক্ষা শেষ।
রেজওয়ান
শুভ জন্মদিন।
বড় হও। শতেক সন্তানের জনক হও।
জবাব দিন
এই ভয়ডাই পাইতেছিলাম

কখন শতেক সন্তানের জনক হওয়ার দোয়া পাই
যখন ২০৫৩-২০৫৯ ব্যাচ ব্লগাইবো আমি তখন আহসান ভাইয়ের পরিত্যক্ত স্থানটা নিতে চাই
জবাব দিন
কিকৈবার্চাস??????????:duel:
জবাব দিন
ছোট বোনটার জন্যে শুভেচ্ছা, উপরের ফয়েজ ভাইয়ের ১০০০ এর লগে আরেকটা “০” বাড়ায়া দিলাম

অভিনন্দন মোহনা, আর হেপ্পি বাড্ডে রেজওয়ান ভাই।
জবাব দিন
কামরুল ভাই অপেক্ষায় আছি
জবাব দিন
আমি তিন প্রহরের বিল দেখামু।
তারপর কাইয়ুম ভাইয়ের সাথে গিয়া পাঁচ প্রহরের বিল দেইখা আসিস।
তাইলেই অষ্টপ্রহরের বিল দেখা হইয়া যাবে।
জবাব দিন
এইডা দেখি জামীর মত হয়া গেল
জবাব দিন
রেজুদা, শুভ জন্মদিন। বুঝছেন আপনার লাইগা বেকার থেইকা একটা বিশাল কেক কিনছি; মাস্ফ্যুদারে রিকুয়েষ্ট করছি আপনারে পৌঁছে দেয়ার জন্য। আশা করি পাইয়া গেছেন। না পাইলে মাস্ফ্যদার বাসায় গুগল দিয়া সার্চ দিয়েন।

ছোট বোনের জন্য রইলো অভিনন্দন। ভালো করে ফাইট (বুয়েটে তো ফাইটই কয়, নাকি?) দাও আপু। মাস্ফ্যুদা থ্যাঙ্কু এই চমৎকার পোষ্টের জন্য।
পেইনে আছি- আইজদ্দীন জুনিয়র।
জবাব দিন
রকিব মিস্টি খাইয়া নিস ভাবীপ্পুর কাছ থাইকা
কানাডার কন্ট্রাক্ট তারেই দিসি
জবাব দিন
হ্যাপি বার্থডে রেজু।
ছোট বোনকে অভিনন্দন।
জবাব দিন
শার্লী, তোরে আবার জন্মদিনের ড্রেস এ দেখতে মঞ্চায়

ধইন্যা
জবাব দিন
জবাব দিন
রেজু কি পিসিসির?জাতি জানতে চায়,সেই সাথে ঘটনার বিস্তারিত বিবরণও চায়
জবাব দিন
আপু’কে অনেক অভিনন্দন।
রেজু মিয়া জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো,
তোমার খাওয়ার পাওনা রইলো, চইলা আসো, এইখানে খাইয়া যাও
ম্যাশ লেখা ভালো হয়েছে, আমি অবশ্য শেষে এসে টুইষ্ট পড়িনি
একদম পরথম থেকে শেষ
জবাব দিন
আহহহ এই প্রথম কেউ খাইতে না চাইয়া খাওয়ানোর অফার দিল


ভাবিপ্পু তুঝছি গ্রেট হো
রকিবরে খাওয়াইয়া দিও আমারটা
ব্যাচারা কষ্টে আছে
জবাব দিন
অভিনন্দন মোহনা । এই স্পিরিট টা ধরে রেখ । রেজু শুভ জন্মদিন
BTW তুই কি ইমরানের বি এম এ ব্যাচমেট ?
জবাব দিন
আমাদের তো অনেক গুলা ইমরান ছিল…


এত্তগুলা যে লাস্টে নাম রাখা হইছিল এমনে -
আল ইমরান
এম ইমরান
এস ইমরান
ইমরান…… ইত্যাদি ইত্যাদি
আপনি কার কথা জিগাইলেন বস
ওহ…আপনারে ধন্যবাদটাই দিলাম না ….
জবাব দিন
মাই মিসটেক
মির্জা ইমরান
জবাব দিন
মির্জা নামে একজন ছিল…কিন্তু আমাদের সাথে বের হতে পারে নি
জবাব দিন
মোহনা, অভিনন্দন আপু।
রেজওয়ান শুভ জন্মদিন…
মাস্ফ্যু, লেখা দুর্দান্ত হইছে
জবাব দিন
হ্যাপি বার্থডে রেজওয়ান। তোমার খাওয়া পাওনা থাকল। ঢাকায় আসলে খেয়ে যেও।


মাসরুফ তোমার এই আসাধারণ লেখার জন্য অভিনন্দন।
তুমি বেশি ব্যস্ত থাকলে আর কষ্ট করে খাওয়ার জন্য আসার দরকার নাই।
ব্যস্ত না থাকলে সময় করে এসে খেয়ে যেয়ো।
জবাব দিন
নাম্বার তো আছেই……যে কোন সময় হানা দিবো কিন্তু বস
জবাব দিন
মোহনাকে অনেক অনেক অভিনন্দন। ইংরেজী মাধ্যমের পাঠ্যসূচীর সাথে বাংলার বেশ ব্যবধান। ইংরেজী মাধ্যমের একজনকে পড়াতে গিয়ে এই ব্যবধান ক্ষণে ক্ষণে টের পেয়েছি। এটা অতিক্রম করে বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম রেজাল্ট করা সত্যিই অনেক কষ্টকর। মোহনা ইনশাল্লাহ ভবিষ্যতে খুব ভালো করবে।
ওহ্! এই ফাঁকে জানিয়ে নেই, আমার ছোট ভাইটা এবার বুয়েট ভর্তি পরীক্ষায় ১৪তম হয়েছে। আমি খুব খুব খুশি।
রেজওয়ান………জন্মদিনের শুভেচ্ছা। এখানেই থেমে গেলে চলবে না কিন্তু, তোমাকে আরও বড় হতে হবে। তখন কামরুল তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে।
জবাব দিন
আপনের ভাই,সে পরথম হয়নাই ক্যান এই জন্য তারে লুঙ্গি পিড়া লং আপ হয়া থাকতে বলেন-এর পরে আইবো অভিনন্দনের পালা
জবাব দিন
তানভীরদের বংশে ওর চেয়ে বাজে ছাত্র আর নাই।
এমুন খারাপ রেজাল্টের জন্যে তীব্র ধিক্কার!
জবাব দিন
জবাব দিন
মোহনাকে অনেক অনেক অভিনন্দন …
শুভ জন্মদিন রেজওয়ান … ( মাস্রুফ, তুই আসলেই একটা মাল … )
জবাব দিন
মাশ্রুফ ভাই,কুইক মিস্টি পাঠানোর ব্যবস্থা করেন।
পিচ্চি কে অনেক অনেক কনগ্রেটস।
রেজওয়ান,বার্থডে টা কবে CORO করাবি,বলিস।
জটিল পোস্ট মাশ্রুফ ভাই।
জবাব দিন
বিয়া’র পার্মিশন পরে হবে
২ বছর বেশী চাকরীর ঠেলা খাওয়া লাগবে
ধুর আব্বারে মাইনাছ
জবাব দিন
মোহনা

অভিনন্দন আপু।
মাস্ফুকে ১,০০,০০০ টাকা দিয়েছিলাম। আমার নামে কেএফসি’তে খেয়ে নেওয়া…এবং তোমার বুয়েটের পড়ালেখার প্রয়োজনীয় কেনা কাটা-র জন্যে…দেয় নি???
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। আফসোস, ঐ খানে আমারে কঠিন এক সাবজেক্ট-এ পড়াও লাগছে!!!…(ন্যাভাল আর্কিটেকচার এন্ড মেরীন ইঞ্জিনীয়ারীং)
রেজওয়ান
(বোঝ ঠেলা!!)
শুভ জন্মদিন।
বড় হও। লক্ষ কোটী সন্তানের জনক হও…
জবাব দিন
………..ভাষা খুইজা পাইতেসি না……………….
জবাব দিন
কোন কুমির কে এই কাজের জন্য আউটসোর্সিং এজেন্ট হিসাবে নিয়োগ দিয়া দেখ।
জবাব দিন
আপুকে অভিনন্দন ।
রেজোয়ান ভাইয়ের জন্য জন্মদিনের শ্যভেচ্ছা ।
সুন্দর পোষ্টের জন্য মাশ্রুফ ভাইয়াকে ধন্যবাদ । মিষ্টি পাওনা থাকিল । সময় পাইলে খাওয়াইয়া
দিয়েন ।
জবাব দিন
রেজওয়ান, হ্যায় ইয়ো, হ্যাপ্পি বার্থডে, ডুড। সরি ফ’ লেইট ইয়ো। গাডা কিক সাম িট্স হোওমি। খ্যাচিউ আপ লেইঠা, ডুড।
ভগ্নী মোহনা, প্রকৌশল বিদ্যায় অধ্যয়নের বিরল সম্মানমিশ্রিত সুযোগ লাভ হেতু অভিনন্দন, তথাপি ব্যাপক আনন্দিত হইয়া স্নেহার্দ্র ভগ্নীর জন্য ভ্রাত মাস্ফ্যুর নিকট সহস্র অর্থ প্রদান করিলাম। চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয় যাহা খুশি খাইয়া লইবে।
অভিনন্দন।
জবাব দিন
এই তুই কে রেএএএএএএএ ????????
জবাব দিন
জবাব দিন
রেজওয়ান সারা জীবন এই বয়সের মতোই চিরতরুন থেকো।
মোহনা, মাসরুফের কাছে তোমার জন্য $১০০০ পাঠালাম। নিয়ে নিও।
জবাব দিন
অনেক অনেক ধন্যবাদ আপু
জবাব দিন
ম্যাশ,
সুন্দর লিখেছ… ভাব প্রকাশের ক্ষমতা তোমার যথেষ্ট প্রখর… এ ব্যাপারে নতুন করে আর কি বলবো…।
ছোট আপু কে অভিনন্দন। এস এস সি’তে উচ্চতর গণিত না থাকলেও পিতৃদেবের চাপাচাপিতে এইচ এস সি’তে গণিত নেবার লক্ষ্যে এস এস সি’র ছুটিতে ম্যাট্রিকের পুরো সিলেবাস শেষ করে ইলেভেনের অর্ধেক সিলেবাস শেষ করে কলেজে জয়েন করেছিলাম। ভেবেছিলাম আমি একাই শুধু কাবিল… কিন্তু ছোট আপু টা দেখি আরো বস…
মাস্ফ্যু’কেও অভিনন্দন বোন কে উৎসাহ দেবার জন্য…
জবাব দিন
বিবাহের পর আপনে এক্কেবারে উধাও হয়া গেছেন…বুঝতে পারতেছি অফিস আর সংসার নিয়া অনেক ব্যস্ত তাই নতুন কোন দাবী উত্থাপন করা থেইকা বিরত থাকলাম।সিসিবির বিপ্লবের ইতিহাসে আপনের বিবাহের দাবীতে আমাদের গণআন্দোলনের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে
জবাব দিন
রেজু,
জন্মদিনের শুভেচ্ছা…।
আরো বড় হ… তোকে আমি “ভোল্টেজ পয়েন্ট” দেখাবো…
জবাব দিন
আল্লাহর দোহাই লাগে


এর চাইতে ইলেক্ট্রিক খাম্বায় ঠেকাইয়া ১০০০০ ভোল্টেজ এর শক দ্যান
কিন্তু ভোল্টেজ পয়েন্ট ?????
জবাব দিন
কমেন্ট গুলা পরে হাসতে হাসতে গরায়ে পরসি ! সব ভাইয়ারা যারা আমাকে অভিনন্দন জানাইসে তাদের কে অনেক অনেক ধন্যবাদ ….
সবাই প্লিজ দোআ কইরেন যাতে আমি আরো প্রসপার করতে পারি লাইফ এ . ইত্জ জাস্ট দা বিগিনিং …আই হাভ গট আ লং ওয়ে টু গো
.
আমি এখন উনিভারসিটির স্টুডেন্ট
…আর আব্বু আম্মু আসলেই আমার বেশি আর তোর কম
. আমার তোদের ব্লগ এর ইমোটিকনজ গুলআ খুব পছন্দ হইসে কিন্তু আমার ঠিক শব্দ টাইপ করতে অনেক টাইম লাগসে
! এন সরি যদি কোনো স্পেল্লিং মিস্তাকেস করে থাকি
পি.এস – ভাইআ আমি পিচ্চি না
জবাব দিন
আপু একটা ভুল করসো, এইখানে সব ভাইয়া না, আপু আর ভাবী’রাও আছে কিন্তু
জবাব দিন
মোহনা????
তুই এইখানে কি করিস????ভাবীপ্পু,লাস্ট কথাটা আমাকে বলসে ও
দেখছেন ইংলিশ মিডিয়ামের পোলাপাইনদের আদব লেহাজের অবস্থা?
জবাব দিন
হ, দেখতাসি,
ভাবতাসি তোরে দিয়াই শুরু করি,
কি বলেন কাইয়ূম ভাই?
জবাব দিন
জবাব দিন
কোন স্পেল্লিং মিস্তাকেস হয় নায়।
যা লিখছো সব ঠিক আছে।
এই রকিব, মোহনারে এক কাপ চা দে।
জবাব দিন
এত ভালো রেজাল্ট করে শুধু চা। ওর জন্য ক্যাপুচিনো
।
জবাব দিন
ইএয়াই ! থাঙ্কস ভায়িআ কাপ্পুচিনোর জন্য
কিনতু শুধু কাপ্পুচিনো??

… টাকা গুলা কি আমার ভায়ার কাসে আদৌ পৌচাইসে? 
আর বাই দা ওয়ায় আমি এখনো কোনো টাকা চোখে দেখলামনা
আমি কে এফ সী তে খাইতে চাই
জবাব দিন
জবাব দিন
আপু……তোমার চমৎকার সাফল্যের জন্য অভিনন্দন

আমরা আছি না…… 
আর সব কিছু দেখাশুনার জন্য কাইয়ুম ভাই তো আছেই 

আফসুস এমুন একখান ভাই পাইলা যে খালি একখান ব্লগ লিখা শেষ কইরা দিল
অসুবিধা নাই
মাস্ফু দা’রে ফয়েজ ভাইয়ের মাধ্যমে ১০০০ টাকা জুলহাস ভাইরে দিয়া লাখ খানেক, আর শান্তাপুর মাধ্যমে ১০০০$ দিয়া দিলাম। কেএফসি’টা কিইন্যা ফালাইও।
কি বলেন কাইয়ুম ভাই
অঃটঃ তোমার উপলক্ষ্যে আমিও ফ্রীতে একটা বাড্ডে ব্লগ পাইলাম
জবাব দিন
সারাজীবন পড়েও বুয়েটে চান্স পেলাম না, আর মাত্র দু’মাস পড়েই!!!
আপুকে
জবাব দিন
ওই মিয়া মাস্টার্স করছেন না ওইখানে? আর আপনের বুয়েটে চান্স না পাওয়াটা আমি বিশাল একসিডেন্ট বলব-যাউজ্ঞা,যেইখানে পড়ছেন সেইটাও তো সিরাম জায়গা-সিসিবির জন্মভূমি কিন্তু আইইউটি!
জবাব দিন
মোহনা
অভিনন্দন আপু।
মাস্ফুরে ফয়েজ ভাইয়ের মাধ্যমে ১০০০ টাকা জুলহাস ভাইরে দিয়া লাখ খানেক আর শান্তাপুর মাধ্যমে ১০০০$ দিয়া দিলাম। কেএফসি’টা কিইন্যা ফালাইও।
বড় শখ আছিলো জীবনে একবার হইলেও বুয়েটে পড়ুম। কিন্তু আফসোস, ভর্তি পরীক্ষার দিন প্রশ্ন খুব সোজা হইলেও উত্তরগুলা সেরকম কঠিন হইতেছিলো, তাই লেপ গায়ে দিয়া পরীক্ষা দিছিলাম।
খাতা জমা দিতে উইঠা শুনি পরীক্ষা শেষ।
রেজওয়ান
শুভ জন্মদিন।
বড় হ। তখন তিন প্রহরের বিল এ মাছ ধইরা পাঁচ প্রহরের বিলে ছাইড়া দেয়া শিখাইমুনে।
জবাব দিন
ভাইয়া রিটার্ণস
জবাব দিন
২/১ টা খাওয়া যাইবে না বস
তাইলে আরও বেশী মজা পাইতাম
জবাব দিন
একবারই পড়ার ইচ্ছা ছিল, কিন্তু গুনে গুনে ৫ * ৩৬৫ দিন পড়তে হইছে
জবাব দিন
মাসরুফ ভাই কে এফ সি তে খাওয়ার জন্য অনেক টাকা পাইছেন । একলা একলা খাইলে কিন্তু পেট
খারাপ হইব ।
জবাব দিন
এক পোস্টে এত এত ভাল খবর। কারে বাদ দিয়ে কারে অভিনন্দন জানামু। মাস্ফ্যুকে ধন্যবাদ। বাকি সবাইকে অনেক অনেক অভিনন্দন।
রেজুরে জন্মদিনের শুভেচ্ছা
জবাব দিন
অভিনন্দন জানান লাগবো না……….খালি ট্যাকা পাঠাইল হইব….
জবাব দিন
ওকে ভাইয়া আমিও কাইয়ূম ভাইর মত আপনার মাধ্যমে মাস্ফ্যুকে ১০০০ ডলার দিয়া দিলাম। কি বলেন কাইয়ূম ভাই।
জবাব দিন
পৃথিবীতে আরেকজন মৃত্যুর পথে পা বাড়াল
জবাব দিন
একবার মরলে জায়গাটা খারাপ না, কেমন যেন দোজখের সুবাতাস পাওয়া যায়
জবাব দিন
খালি খ্রাপ কথা
জবাব দিন
সামিয়াপ্পু দেখি যোধা আকবর সিনেমার রাজপুত নারী যোদ্ধাদের মত মুখে পাগড়িতে ঢেকে নিয়েছ-এমনিতে সন্ত্রাসের ভয়ে সারা ব্লগ তটস্থ থাকে এর উপর আবার তলোয়ারের খোঁচা!
জবাব দিন
ছবিটা খুব্বি কিউট হইছে…মোহনা আপু, অনেক অনেক অভিনন্দন। বুয়েট সিম্পলি জোশ।
শুভ জন্মদিন ,রেজওয়ান। বেশ দেরি হয়ে গেল অবশ্য উইশ করতে…
জবাব দিন
কোন ব্যাপার না ভাবী
ধন্যবাদ
জবাব দিন
আংকেল আন্টিরে
জবাব দিন
অবাক ব্যাপার হচ্ছে এইটা নিয়ে আমার সাথে আম্মা আব্বার কিছুটা তর্ক হয়েছিল,পিচ্চি পাগলের মত পড়েও সিলেবাস কভার করতে পারছিলনা দেখে আমি বেশ কিছুটা রাগই করেছিলাম তাঁদের সিদ্ধান্তের কারণে।কিন্তু শেষে দেখা গেল উনারাই বস!
জবাব দিন
আমি দেখি লাস্টের লাইন মিস করসি !
হ্যাপি বাড্ডে রেজওয়ান। (নাকি অলরেডী বার্থউইক হয়া গেসে?!)
আর বুঝিসই তো, এখানেই থেমে গেলে চলবেনা কিন্তু….
জবাব দিন
মাস্ফু … দারুন লেখা … mind-blowing … খুব ভাল লাগল … কিছু-কিছু ভাল লাগার মুহূর্ত মন খারাপ করে দেয় … তোমার লেখাটা ঠিক সেইরকমের একটা আনুভূতি এনে দিল।
জবাব দিন
আমার ডিজুস ছোট বোনটা নিশ্চিত আপনার এই দুই লাইন হিন্দি দেখে আনন্দে নেচে উঠবে!অনেক ধন্যবাদ আহমেদ ভাই!
জবাব দিন
পাচ তারা দিলাম।
জবাব দিন
শুভেচ্ছা ভাই-বোন দুজনকেই।
ঠিক এরকম একটা ছবি আমার ছেলে মেয়ের আছে।
জবাব দিন
ছবিটা পোস্ট করে দিন না শওকত ভাই!
জবাব দিন
এই সেই ছবি।
জবাব দিন
বাহ এইটা তো আমাদেরটার চেয়েও সুন্দর!!!!
জবাব দিন
ছবিটা দারুণ !!
জবাব দিন
দুইটা ছবিই দারুন হয়েছে।
জবাব দিন
জবাব দিন
আপু এতদিন পর কই থিকা বাইর করলা এইটা?
জবাব দিন
@ মোহনাঃ
জবাব দিন
পিন্টু রে,আমার পিচ্চি বোনটাকে দেখে শুনে রাখবিনা পিন্টু? ও সিভিলে ভর্তি হইছে-সামনেই ক্লাস শুরু।বুয়েট ক্যাফেতে একদিন গিয়ে দেখে সবাই নাক-কান বন্ধ করে পড়াশুনা করতেছে,পাশে একটা “কাপল” বসছিল তাদের প্রেম-ভালবাসার কথাগুলাও পড়াশুনা নিয়া-দেখে বেচারী বিরাট ভয় পাইছে।তো পিন্টু,পিচ্চিটাকে দেখে শুনে রাখিস আর ও যদি বান্দ্রামি করে,ঠিকমত পড়াশুনা না করে তাহলে আমাকে জানায় দিস রে পিন্টু।ক্লাস শুরু হইলে তোর সাথে পরিচয় করায় দিয়া বলব-এই টা তোমার বড়ভাই পিন্টুদা, ঠিক আছে পিন্টু?
জবাব দিন
বাই দা ওয়ে,তাড়াতাড়ি নেক্সট লেখা দে-প্রথমটাতে সেঞ্চুরি মারছোস এইটায় এটলিস্ট দেড়শ কমেন্ট পড়বে,বুঝলি পিন্টু?
জবাব দিন
আর
anyway,ভাই,লেখা আজকেই শুরু করব,
জবাব দিন
তোর “ইয়ে” মানে আমাগো পিন্টু ভাবীর লগে কেম্নে সিস্টেম হৈল সেইটা নিয়াও এট্টা ব্লগ দিছ
জবাব দিন
জবাব দিন
জবাব দিন
ঐ
জবাব দিন
জবাব দিন
ভাই………চিন্তা কইরেন না……আমি ভালো আছি,নেভার বিন বেটার
জবাব দিন