প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ,
ছোটবোন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে থাকায় আজ একটি বিশেষ দিনে নতুন পোস্ট দেবার ইচ্ছে থাকলেও পারিনি,তবে এর বদলে একটি ব্যক্তিগত পত্র বিনা অনুমতিতে(পত্রটি আমার লেখা হলেও প্রাপকের অনুমতি নিইনি) তুলে দিচ্ছিঃ
তাহসিন মাসরুফ হোসেন মাসফি April 19 at 5:36pm
মইনুল ভাই,
অনেক দিন ধরেই আপনাকে লিখবো লিখবো ভাবছিলাম-নানান ব্যস্ততায় লেখা হয়নি।আমি জানি আমার এই ইমেইল পড়ে আপনি বিরক্ত হতে পারেন-তারপরেও লিখছি।
মালয়েশিয়াতে মেহেদী ভাইয়ের সাথে কম্পিউটার মার্কেটের সিঁড়িতে বসে কথা বলতে বলতে জানলাম আপনি আসছেন আমার সাথে দেখা করতে।কিছুক্ষণ পর পরীর মত সুন্দর মামনী আর ভাবীকে নিয়ে আপনি এসে হাজির হলেন।ভাইয়া আসলে তখন উচ্ছ্বাসে খুব বেশি কথা প্রকাশ করতে পারিনি-আর সামনা সামনি এসব বলতে আমার ভারি অস্বস্তি লাগে।তাই এতদিন পরে বলছি-আপনি ভাবী আর মামনি সহ এতদূর থেকে আমার সাথে দেখা করতে আসায় আমি যে আসলে কিরকম অভিভূত হয়েছি সেটা বলে বোঝাতে পারবনা।মেহেদী ভাইয়ের কাছে শুনেছি আপনি কিরকম ব্যস্ত মানুষ।তাছাড়া কলেজে আপনি ছিলেন আমার ৬ বছরের বড়-ওরে বাপরে,সেভেন আর টুয়েল্ভ!সব চাইতে বড় কথা-আপনার সাথে আমার আগে কখনও দেখাও হয়নি।অথচ সবকিছু ছেড়ে ছুড়ে প্রবাসে চরম ব্যস্ততার মাঝেও আপনি এই এতদূর থেকে চলে এলেন।
আমার মা বাবা তো জানতেনই যে একজন ক্যাডেটের সাথে আরেকজন ক্যাডেটের সম্পর্ক কিরকম তাই তাঁরা বেশি অবাক হননি।কিন্তু আমার সাথে আমার কাজিন,ভাবী,ভাবীর মা ছিলেন।ভাবির মা প্রায় ৬০ বছর বয়েসের-তিনি বললেন যে তাঁর দীর্ঘ কর্মজীবনে এরকম ফেলো ফিলিংস তিনি দেখেননি-যেমন আপনি তেমন মেহেদী ভাই।দেশে এসে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ব্লগও লেখা হয়নি।তাছাড়া-এত মানুষের সামনে বললে আপনি লজ্জাও পেতে পারেন।শুধু এইটুকু বলব-ক্যাডেট কলেজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।এই অর্জন,এই রক্তের নয় কিন্তু রক্তের চেয়েও আপন যে সম্পর্ক-এটা নিয়ে আপনি আর মেহেদী ভাই আমাকে সুদূর মালয়েশিয়াতে বসে আবারো গর্ব করার সুযোগ করে দিয়েছিলেন ওইদিন।
বড় ভাইকে কৃতজ্ঞতা জানানোটা বাঙ্গালি কালচারে আদিখ্যেতার পর্যায়ে পড়ে-ভাবটা এমন-এ আর নতুন কী,বড় ভাইতো করবেই।এটা জেনেও বলি ভাইয়া,আপনার আর মেহেদী ভাইয়ের প্রতি যে ভালবাসা আর কৃতজ্ঞতাবোধ আমি অনুভব করি তা প্রকাশের ভাষা আমার নেই।
লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেলি-আমি আপনাদের ভালবাসি ভাইয়া,খুব খুব খুব বেশি ভালবাসি।প্রার্থনা ইত্যাদিতে আমার বিশ্বাস না থাকলেও মনে মনে বলি-আপনাদের মঙ্গল হোক।
অনেক কিছু লিখে ফেললাম।আসলে গতকাল ঢাকা ভার্সিটির রেজাল্টে আমার হয়ে যাবার পর অনেকটাই চাপমুক্ত লাগছে।তাই মালয়েশিয়া টুরের কথা মনে করে আজ ভীষণ আবেগাক্রান্ত হয়ে পড়েছি।আমার বাতুলতা ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন।
ভাবীকে আমার সালাম দেবেন।আর মামনির জন্য অনেক অনেক আদর।
আপনার স্নেহধন্য
মাসরুফ
(ইমেইল এখানেই শেষ)
প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ, মালয়েশিয়াতে যাবার পর প্রবাসজীবনের ব্যস্ততা ভুলে যে দুজন মানুষ আমার সাথে দেখা করতে ছুটে এসেছিলেন তাঁদেরই একজন এই মইনুল ভাই।উনাদের কারণেই সিসিবির মালয়েশিয়া চ্যাপ্টারের গেট-টুগেদার আমরা পেট্রোনাস টাওয়ারের হৃৎপিন্ডে বসে করতে পেরেছিলাম।শুধু খানাপিনা নয়,সারাদিন ঘোরাঘুরির সময় ভাইয়া আমাকে ট্রেনে চড়ার ভাড়াটিও দিতে দেননি।
কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে বোনাস হিসেবে সিসিবি মালয়েশিয়া চ্যাপ্টারের গেটটুগেদারের একটি ছবি দেই( কানাডায় না ফানাডায় নাকি সিসিবির লোকজন গেটটুগেদার করে!!হুহ!)
পোস্ট দেয়া নিয়ে আমার রেকর্ড যেহেতু জানেন,বুঝতেই পারছেন আজ উনার জন্মদিন।সবাই হাততালি দিয়ে বলুন,শুভ জন্মদিন মইনুল ভাই!!!!
পুনশ্চঃ মইনুল ভাই এই পোস্ট পড়ে মহা বিরক্ত হবেন আমার উপরে এটা নিশ্চিত,তবে জন্মদিন উপলক্ষ্যে বড় ভাইদেরকে এমন একটু-আধটু বিরক্ত করাই যায়,কি বলেন (কাইয়ুম্ভাই)!!!



(১ভোট, ৪.০০/ ৫)
৬৮ টি মন্তব্য
শুভ জন্মদিন স্বপ্নচারী ভাইয়া। কেক-কোক খামু না, নান্নার বিরিয়ানী আর স্টারের কাবাব হলেই চলবে।
[ জবাব দিন ]
হারামি চারাগাছ,তোরে সমূলে উৎপাতন করমু-পস্ট দেওনের কথা ছিলো কার?
[ জবাব দিন ]
আহারে কত্তদিন নান্নার বিরিয়ানী খাই না ………
[ জবাব দিন ]
আমি কুক খা্মু
।
[ জবাব দিন ]
বস দেশে তো আসতেসেন … আবার ফেরত যাওয়ার পথে এইদিকে চক্কর মারা চেষ্টা কইরেন।
অনেক দিন হয় বড় ভাইদের ছিল দেয়া হয় না
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ মাসরুফ।
[ জবাব দিন ]
আমাদের হাউসে আমাদের ব্যাচের খুব পছন্দের একজন মানুষকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
অনেক অনেক ভালো থাকেন ভাইয়া।
[ জবাব দিন ]
ধন্যবাদ তানভীর …
[ জবাব দিন ]
সিসিবি মালয়েশিয়া এর ১ম সমাবেশ এর ছবি এইখানে
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
[ জবাব দিন ]
ধন্যবাদ রবিন …
[ জবাব দিন ]
মইনুল ভাই অনেক অনেক শুভ জন্মদিন :-)
মাসরুফ দোস্ত, মইনুল ভাই তো ক্লাস সেভেন-এ আমার টেবিল লিডার ছিলেন.তোর শেয়ার করা ছবি টা দেখে ভাইয়া কে চিনতে পারলাম. :-)
[ জবাব দিন ]
আহারে পুলাপাইন কত বড় হই গেসে …
অনেক ধন্যবাদ আদনান …
[ জবাব দিন ]
আদু দোস্ত বিকাল বেলা দৌড়াইতে যাবার সময় তোর বাসার সামনে দিয়ে গেলে খালি খালি লাগে…তারাতাড়ি পরাশোনা শেষ করে দেশে চইলা আয়…
[ জবাব দিন ]
জন্মদিনের শুভেচ্ছা মইনুল ভাই…..
[ জবাব দিন ]
ধন্যবাদ রেজওয়ান …
[ জবাব দিন ]
মাস্ফু, কথা বলিস নাই তো, খালি চাইনিজ মেয়েদের পা দেখে … … না আর বলা যাবে নে …
[ জবাব দিন ]
অফ টপিক- এত্তদিন পরেও এইগুলা মনে রাখতে কে বলছে আপনেরে?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ইয়ে,কে জানি মালয়েশিয়ান বান্ধবী নিয়া লাংকাউই আইল্যান্ডে বেরাইতে গেছিলো?
[ জবাব দিন ]
শুভ জন্মদিন ভাইয়া…..
[ জবাব দিন ]
ধন্যবাদ মেহবুবা …
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই…..।
[ জবাব দিন ]
ধন্যবাদ আমিন …
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই
[ জবাব দিন ]
ধন্যবাদ সামিয়া …
[ জবাব দিন ]
হ্যাফী বাড্ডে মইনুল ভাই।
[ জবাব দিন ]
মইনুল ভাইএর জন্মদিনে শুভকামনা-
১# আল্লাহ এবং ভাবীর অশেষ রহমত বর্ষিত হউক আপনার উপর, সারা জীবন।
২# ব্যাঙ্ক এ্যাকাউন্টে ভিন দেশী মুদ্রা সবসময় ঝনঝনাইতে থাকুক।
৩# মামনিটা অনেক অল্প বয়সেই অন্নন্নেক বড় হউক মনে, মানে, বিদ্যায়, জ্ঞ্যানে।
৪# গ্লোবাল ওয়ার্মিং এর এই উত্তপ্ত জামানায় মন ও মাথা সবসময় “ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুক”।
৫# লোড শেডিং এ চার্জার লাইট সবসময় রিচার্জ থেকে সবরকমের অন্ধকার দূর করুক।
৬# …
৭# …
৮# …
৯# …
১০# …
ভাইজান, ৬# থেকে ১০# আপনার ইচ্ছাপূরণের জন্য উন্মুক্ত। যা ইচ্ছা হয় বসায় নিয়েন, আপনার জন্মদিনের ইচ্ছাপূরণ হউক “আমিন”
[ জবাব দিন ]
আচ্ছা জিতুয়াপ্পি, আপনি কি বাংলাদেশ মেডিকেলের ডাক্তার? আজকে হুবহু আপনার মত একজন আপুকে আমার দাক্তার কাজিন জিতু আপা বলে ডাক দিলো বাংলাদেশ মেডিকেলের নীচতলার সিঁড়িতে…আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপার ভালো নাম সাবিহা নাকি-গাবটা উত্তর দিতে পারলোনা…
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ সাবিহা ……
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই
[ জবাব দিন ]
ধন্যবাদ আহসান ……
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই!!!!



[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ টিটো ……
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই
[ জবাব দিন ]
ধন্যবাদ হাসান …
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল। ভালো থেকো, সবুজ-প্রাণবন্ত থেকো।
[ জবাব দিন ]
ধন্যবাদ বসানা ভাই। মেঘে মেঘে কেম্নে এত বয়েস হয়ে গেলো বুঝলাম না …
[ জবাব দিন ]
ইয়ে মানে,বসানা ভাই মানে কি বস+সানা ভাই?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই।
[ জবাব দিন ]
ধন্যবাদ ইফতেখার ……
[ জবাব দিন ]
শুভ জন্মদিন
স্বপ্নচারী মানুষের জীবনও স্বপ্নের মত হোক।
বড় হয়ে আমি আপনাকে নিয়ে………….. ইয়ে মানে কী দেখতে যাবো বুঝতেই পারছেন। রেডি থাইকেন
[ জবাব দিন ]
আর কত বড় হবা কামরুল? মাথা তো ছাদে গিয়ে ঠেকবে কদিন পরে।
৬) কামরুলের সাথে ………… (আশা করি বুঝতে পারছ) দেখতে যাবো।
(৬ এর কাহিনী বুঝতে সাবিহার কমেন্ট দেখতে হবে)
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই…..।
[ জবাব দিন ]
ধন্যবাদ রায়েদ
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই …
[ জবাব দিন ]
ধন্যবাদ রফিক
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই … Johary
[ জবাব দিন ]
ধন্যবাদ ……
[ জবাব দিন ]
মইনুল ভাই,জন্মদিন উপলক্ষে ভাবী আপনাকে নতুন কি গেমের ডিভিডি দিলেন,যদি বলতেন?
……অনেক অনেক শুভেচ্ছা
[ জবাব দিন ]
এইবার গেমস দেয় নাই।
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই
[ জবাব দিন ]
ধন্যবাদ সামীউর …
[ জবাব দিন ]
মইনুল ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা…
[ জবাব দিন ]
ধন্যবাদ জুনায়েদ ……
[ জবাব দিন ]
ঈশ!! দেরী করে ফেললাম ভাইয়া।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
ভালো থাকবেন। তা কি গিফট পেলেন মা-মেয়ের কাছ থেকে?
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ ভাবী ……
[ জবাব দিন ]
শুভ জন্মদিন
[ জবাব দিন ]
ধন্যবাদ আহমদ ভাই …
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল।
[ জবাব দিন ]
ধন্যবাদ ফয়েজ ভাই …
[ জবাব দিন ]
শুভ জন্মদিন মইনুল ভাই,
ম্যান ইউ কে ৪-৩ গলে হারানো রিয়াল মাদ্রিদের শুভেচ্ছা
[ জবাব দিন ]
রিয়াল কবে ম্যান ইউকে ৪-৩ গোলে হারাইলো ????
[ জবাব দিন ]
হি হি হি…অনেক আগে…
[ জবাব দিন ]
ব্যক্তিগত পত্রটির পেছনের মানুষটি কেমন তা কিছুটা অনুমান করা যাচ্ছে.
লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেলি-আমি আপনাদের ভালবাসি ভাইয়া,খুব খুব খুব বেশি ভালবাসি।প্রার্থনা ইত্যাদিতে আমার বিশ্বাস না থাকলেও মনে মনে বলি-আপনাদের মঙ্গল হোক।
উপরে উল্লখিত দুটি লাইন থেকে প্রমানিত হচ্ছে, যতই লম্বু থাকনা কেন, মনটা একদম ছোট ক্লাস সেভেনের ছেলের মত. আহারে এক্কেরে পোলাপান, শুধু হাড্ডিগুলি বড় হয়েছে.
[ জবাব দিন ]
উল্লেখিত*****
[ জবাব দিন ]
vaijan, same ta jani apnar kach thekeo pai… :pppppppppp
[ জবাব দিন ]