random header image

বেগ আবেগ

সুখ..
কী আপেক্ষিক এক গল্প,
তোমার, আমার, আমাদের সবার-
কিছু মাস্টার-পিস মুহূর্ত
আর মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের অনুরণন,
কিছু ভালো লাগা মুখ আর
কিছু চেনা স্বরে।
নিষ্কাম প্রেমাবেগ, কিছু স্মৃতি।
বিষ্ফোরণোন্মুখ হৃদয়দ্বারে কড়া নাড়া কোন চেনা শব্দ
অবুঝ কৈশোরের তীব্র শিহরণ-
অদ্ভুত কোনো নতুন গানে বুদ হয়ে থাকা কতক দিন,
হৃদয় ছোঁয়া কোনো নভেলে নীরব সংবেদনশীলতা।
প্রানশক্তির ব্যবহারে ফিকে হয়ে আসা সোনা রোদ আলোয়
হারিয়ে যেতে থাকা মুহুর্তগুলো
শৈশবের বিকেলের মত
হেমন্ত আর শীতের কিছু অপত্য হলদে মান্দার পাতা,
ম্যাপলের মত রাঙ্গানো উঠোন, সরু পথ
নির্মোহ কিছু মন আর ক্ষুদ্রাকাঙ্খী কিছু জন
কী সরল, কী সরল!!!
সুখ খুঁজে পাওয়া সবকিছুতেই।
সে জন, সে মন, সে ক্ষন আজ ডিজিটাল।
আইপড কিংবা ম্যাকবুক,
কাঁপা হস্তলেখনী মুক্ত প্রেমপত্রে সিদ্ধহস্ত
রোমিও কিংবা ফেসবুক
না হয় ক্ষুদ্র এক মুঠোফোন।
গাইতে হয়না আর কোন গান,
ভাসাতে হয়না তা আর বাতাসে,
অথচ কী সহজ অনুপ্রবেশ!
কী ভীষণ গভীরে!
এফোড় ওফোড় করে দেয়া!
শখ বদলায়, সুখ বদলায়
আর শোকও বদলায়
বদলায় অপটিক্যাল ফাইবারের ডাটার স্পীডে।
চোখ দেখে, কান শোনে
হৃদয় কি বোঝে?

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. তৌফিক (২০০২-২০০৮)
       অক্টোবর ১২, ২০১০ at ১২:৩০ পুর্বাহ্ন |

    প্রথম…………
    অনেকদিন পর…….
    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অক্টোবর ১২, ২০১০ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    অহো অহো! কি সুস্বাদু লেখা! মাতাল হয়ে গেলাম।
    এই লেখা পড়ে তো সুখ পেলাম!
    খুব ডিজিটাল হইনি, কি বলো!

    জবাব দিন

  3. রিফাত (২০০২-২০০৮)
       অক্টোবর ১২, ২০১০ at ১:৪২ অপরাহ্ন |

    ব্লগে স্বাগতম শিশির ভাই……রাজশাহীর পাবলিক খুব কম এইখানে …..
    কেমন আছেন …???……লেখা ভালো হইছে………
    আমাকে কি চিনতে পারছেন ভাই …???

    জবাব দিন

  4. শিশির (১৯৯৬-২০০২)
       অক্টোবর ১৩, ২০১০ at ১:০১ পুর্বাহ্ন |

    ধন্যবাদ রিফাত। অবশ্যই চিনতে পারছি। ক্যাডেট নাম্বার ২০৮২। ভুল হতে পারে। :-? তবে আক্কেলপুরের ছেলে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। কোথায় আছ এখন? ইমতিয়াজ, তৌকির, রাব্বী ওরা কি করছে? ভালো থেকো। আশা করছি এখানে প্রায়ই কথা হবে। আল্লাহ হাফিজ।

    জবাব দিন

    রিফাত (২০০২-২০০৮)
        অক্টোবর ২০, ২০১০ at ১২:০২ অপরাহ্ন |

    ভাই আমার বাড়ির ঠিকানা মনে রাখছেন দেখে অবাক হচ্ছি….ক্যাডেট নং কিঞ্চিত ভুল হইছে আমি ২০৭৪ …..২০৮২ কাইয়ুম….ইমতিয়াজ ব্র্যাক এ পড়তেছে ….আর তৌকির,রাব্বি আর্মি তে …….আমি কোরিয়া তে আছি ……আপনাকে ব্লগ এ দেখে অনেক ভালো লাগলো …..লিখতে থাকেন.. :)

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        অক্টোবর ২৩, ২০১০ at ১২:৪২ পুর্বাহ্ন |

    কোরিয়ায় কোন varsity তে? কিসের উপর পড়াশোনা করছ? কিভাবে আছো ওখানে? ওদের food habit যা বিশ্রী!!!!

    জবাব দিন

    রিফাত (২০০২-২০০৮)
        নভেম্বর ২২, ২০১০ at ৮:৩০ অপরাহ্ন |

    dong a university…mechanical eng….
    খাওয়ার কথা আর বইলেন না ভাই…..প্রথম দিকে অনেক কষ্ট গেছে …এখন অবস্য ভালই আছি …..রান্না-বান্না করি ….বাংলা খাওয়া খাই … :)

    আপনি কই আছেন ??কি করছেন??

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        নভেম্বর ২৩, ২০১০ at ১২:৪২ পুর্বাহ্ন |

    আমি ভাই আর কইওনা……। এখান থেকে ওখানে…। আপাতত ৩বছরের জন্য আটকা পড়ে গেলাম। সাক্ষাতে কথা হবে। reunion এ আসতেছো তো……।।

    জবাব দিন

    রিফাত (২০০২-২০০৮)
        নভেম্বর ২৩, ২০১০ at ১:৩৯ পুর্বাহ্ন |

    reunion কবে ঠিক হইছে ভাই ??
    মনে হয় না আসতে পারব …. :(

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        নভেম্বর ২৬, ২০১০ at ১২:৩৯ পুর্বাহ্ন |

    মনে হয় December- এ। তবে sure নই…।

    জবাব দিন

  5. আয়েশা ( মগকক) আয়েশা
       অক্টোবর ১৩, ২০১০ at ৬:৫৩ পুর্বাহ্ন |

    দারুন! দারুন! :D

    জবাব দিন

  6. আমিন (১৯৯৬-২০০২)
       অক্টোবর ১৩, ২০১০ at ৭:১৯ পুর্বাহ্ন |

    ভাল্লাগছে….. :)

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        নভেম্বর ২২, ২০১০ at ৪:৪৬ অপরাহ্ন |

    :-B ~x( চেনা চেনা লাগে নাতো… আমারেও চেনার কথা না… যাক ধন্যবাদ দোস্ত।

    জবাব দিন

  7. শিশির (১৯৯৬-২০০২)
       অক্টোবর ১৫, ২০১০ at ৬:৫৪ অপরাহ্ন |

    ধন্যবাদ সবাইকে ………………

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard