বিশ্বকাপ ক্রিকেট জ্বরে যখন সারা দেশ কাঁপছে, তখন অন্যান্য খেলার খোঁজ খবর রাখাটা নিতান্তই বাহুল্য। তারপরও কোনো আন্তঃক্যাডেট কলেজ প্রতিযোগিতা চলবে আর ক্যাডেটদের মাঝে এর কোনো অনুরণন ছড়াবে না, এ তো হতে পারে না। সিসিবির সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, পাবনা ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে শুভসুচনা করেছে রাজশাহী ও স্বাগতিক পাবনা ক্যাডেট কলেজ। উদ্বোধনী ম্যাচে পাবনা ২-১ গোলে ঝিনাইদহ ক্যাডেট কলেজকে পরাজিত করে। দ্বিতীয় দিন রাজশাহী ক্যাডেট কলেজ ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিব্ধস্ত করে রংপুর ক্যাডেট কলেজকে। বিজয়ী দলের কামরুজ্জামান একাই ৫টি গোল করার কীর্তি গড়েন। গতকাল ১৪ই মার্চ রাজশাহী ঝিনাইদহকে ২-১ গোলে পরাজিত করে। আজ রাজশাহী স্বাগতিক পাবনাকে ৩-০ গোলে পরাজিত করেছে। শাহী ক্যাডেটরা নেপোলিয়ান বোনাপার্টের বিখ্যাত উক্তি “পরাজয় বিজয় থেকে এক কদম দূরে” মনে রেখেই এগিয়ে চলেছে দুর্বার গতিতে।
বাবা রাজশাহীর এক্স আর ব্যাটা রংপুরের প্রেজেন্ট ক্যাডেট। প্যারেন্টস ডেতে বাপ-ব্যাটায় দেখা হয় আর চলে কোন কলেজ বেস্ট তা প্রমানের লড়াই। ব্যাটা তার কলেজের সাফল্য প্রমান করে বিভিন্ন ট্রফি দেখিয়ে। বাপ তো আর প্যারেন্টস ডেতে এসব নিয়ে যান না। তো এই ICCFM-এর রাজশাহী বনাম রংপুরের ম্যাচের আগে ব্যাটা তার মাকে ফোন করে বল্লো তোমার স্বামীর দম্ভকে চুর্ণ করতে যাচ্ছি আজ, দোয়া করো মা। ম্যাচ শেষে আবার ব্যাটার ফোন। “কার জন্য দোয়া করেছ মা??? নিশ্চয়ই তোমার স্বামীর জন্য???” মায়ের উত্তর দুজনের জন্যই। ব্যাটার জিজ্ঞাসা তাহলে এত বড় ব্যবধানের পরাজয় কেন??
উত্তর কি হতে পারে? ওল্ড ইজ গোল্ড??? না। আমার মনে হয় এমনটি নয়। বরংচ এর উত্তর এবারের বিশ্বকাপ ক্রিকেট। যে দলই প্রতিপক্ষকে নগণ্য মনে করেছে তারাই ধরা খাচ্ছে। তাই ছোটকে কখনোই ছোট মনে করতে নেই, অনেকটা এই পোস্টের মত।



(৯ভোট, ৩.৭৮/ ৫)
৪৩ টি মন্তব্য
শুধু র ক ক এর গুণগান করার তীব্র প্রতিবাদ জানাই।
ওকাস এর (ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন অব সিলেট) ওএয়ব সাইট থেকে এইমাত্র জানলাম –
ICCFM is on and as usual SCC is playing in zone B(FCC, MCC, SCC and CCC). The boys tried their best to prepare themselves for this meet. We lost to CCC by 3 goals yesterday and won over FCC by 4 goals today.
** পিতা পুত্রের “গিয়াঞ্জাম” ভাল লাগলো। পুরাই ক্যাডেটিয় ।
[ জবাব দিন ]
ভাইরে যেই ক ক, তার গুনগান করেন না…। ক্যাঠায় মুখ চাইপ্যা ধরলো………
[ জবাব দিন ]
Zonal ICC এর তীব্র প্রতিবাদ জানাই ………..
[ জবাব দিন ]
গভীর উদ্বেগের সাথে প্রতিবাদ পর্যবেক্ষন করা হচ্ছে…………।
[ জবাব দিন ]
আমিও…………………
[ জবাব দিন ]
নিয়মিত আপডেট চাই। কুমিল্লা পাথ্রায়

(সাম্প্রদায়িকতা মনে হলে করার কিছু নাই)
[ জবাব দিন ]
লাইক
[ জবাব দিন ]
লাইক্স
[ জবাব দিন ]
হায় iccfm… ২০০১ এর কাহিনি মনে পড়ে আবারো মনটা খারাপ হয়ে গেল
[ জবাব দিন ]
রংপুর ৮ গোল খাইছে, নির্ঘাৎ বিরোধী দলের ষড়যন্ত্র আছে এইখানে, এই রেজাল্ট হইতেই পারে না
[ জবাব দিন ]
গোপন এক সূত্রের ভিত্তিতে জানা যায়, রংপুর ফুটবল দল চট্টগ্রামে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়ে ফয়েজ ভাইকে হায়ার করার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। – দৈনিক মতিকন্ঠ
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রাজশাহী রক্কশ…
[ জবাব দিন ]
ICC যেই কলেজ এ হয় অই কলেজ বরাবরি রক্কশ ……………..
[ জবাব দিন ]
ইয়েস…। এইবার পাবনায় হচ্ছে…। তার মানে পাবনা ইস রকিং…?? বিষয়টা মোটেই তেমন নয়।
[ জবাব দিন ]
ভাই এইটা কিন্তু ঠিক না………… এইভাবে বাঁশ দেন কেন?
[ জবাব দিন ]
BVM এ তো আর বাশ খাস নাই ………..

খাইলে তুইও দিতি …….
[ জবাব দিন ]
আরে শিশির ভাই! আপনাকে এখানে দেখে খুব ভাল লাগল। কেমন আছেন?
কলেজের খবর শুনেছিলাম। ধন্যবাদ
[ জবাব দিন ]
আমারও তোমার কমেন্ট দেখে ভালো লাগলো। কিন্তু মডারেশনটা মোটেই ভালো লাগলো না। এই দুইটা লাইন কি এমন দোষ করছিল????? বাপ ব্যাটার গল্পের ঠিক আগে…
“কিন্তু আমার এই পোস্টটি দুর্বার গতিতে এগোয়নি বলে আমি যারপরনাই দুঃখিত এবং লজ্জিত। এখানে কোনো পোস্ট প্রকাশ হওয়ার জন্য যে একটু Bulky হতে হয় সে সম্পর্কে খানি্কটা অজ্ঞ ছিলাম আর কি। তবে একটা গল্প বলতে পারি যা বাস্তব এবং প্রাসংগিকও বটে।”
ভাইরে, মডারেশন যদি এইগুলাতেও চলে তাইলে তো লেখার স্বাভাবিক ছন্দের পতন হয়।
[ জবাব দিন ]
গতবার কইলাম আমরাই চ্যাম্পু ছিলাম!!!!

ফাইনাল পর্যন্ত স্কোর কার্ড ছিলঃ
৫-০, ৩-০, ২-০, ৫-০ …..
এইবার না হয় বাকীদের একটু সুযোগ দেয়া যাক
[ জবাব দিন ]
গতকাল ১৬ই মার্চ রাজশাহী বরিশালকে ২-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট ম্যাচ মির্জাপুরের বিপক্ষে, সেমিফাইনাল। শাহী ক্যাডেটস, লেটস প্রে ফর আওয়ার বিলাভেড আলমাম্যাটার।
[ জবাব দিন ]
মির্জাপুরের সাথে যখন পড়ছে, তাইলে তো আর চান্স নাই। রাজশাহীর জয়রথ থামলো বইলা
[ জবাব দিন ]
দেখা যাক…। সময়ই বলে দেবে…।
[ জবাব দিন ]
মির্জাপুরের ঘন্টি (বেল) নাইক্কা
[ জবাব দিন ]
রাজশাহীতে Zone ছিল না ………….. ?
লাস্ট Zonal ICC তে Host গুলা পরের কলেজ এ গিয়া একটা Match ও জিতে নাইক্কা ………….
[ জবাব দিন ]
আঙ্গুর ফল টক……
[ জবাব দিন ]
নারে ভাই,

আমি অপরাজিত চ্যাম্পিয়ন টিম এর সদস্য ……..
but, বাস্কেটবল মাঠে একি টিমের ৬ জন প্লেয়ার খেলতেসে এই Scene আমি আমার Whole Life এ ভুলবো না ……….
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এবার একটা রম্য রচনা লেখ। অনেকদিন জোরসে হাসি না।
[ জবাব দিন ]
সাবাশ, শাহী ক্যাডেটস!
[ জবাব দিন ]
কংগ্রেচুলেশনস মকক, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোয়ালিফাই করার জন্য। তবে নিশ্চিত নই, ম্যাচটি হয় কিনা……। ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লা…। শাহী ক্যাডেটস…। কিপ অন প্রেয়িং……।
[ জবাব দিন ]
কামরুজ্জামান একাই ৫ টা!!!!!!!!
[ জবাব দিন ]
ফাইনালের রেজাল্ট কি?
[ জবাব দিন ]
ভাই এইটা কেমন প্রশ্ন করলেন? জিগাইবেন RCC কয় গোলে জিতছে? উত্তর পাইবেন।
[ জবাব দিন ]
RCC 2-1 CCC রাজশাহী রক্কস
[ জবাব দিন ]
গুড ট্রাই CCC । কিন্তু ভুললে চলবে না যে, গুরু গুরুই।
[ জবাব দিন ]
রাজশাহী কি প্রায়ই চ্যাম্পিয়ন হয়? নাকি হঠাৎ হঠাৎ এক আধ বার
।
কিছু মনে করিও না, যেমনে লাফাইতেছো, মনে হইতেছে গরীব দেশের কেউ একজন শান্তিতে নোবেল পাইছে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
বুঝি তো ভাই…।। ভিতরে ভিতরে পোড়ায়…।
লাফানোর সময় তো এইটাই।
আর যারা উদযাপন করতে জানেনা তারা এমনই বলবে এইটাই স্বাভাবিক।
কেননা চ্যাম্পিয়ন হয়ে কি গুরুগম্ভীর স্বরে বলতে হয় যে আমরা চ্যাম্পিয়ন???
এইটা লাফাইতে লাফাইতেই বলতে হয়।
[ জবাব দিন ]
বেশী লাফাইও না, ঠ্যাং ভাংবো, তখন মায়েও কানবো, বউও কানবো
[ জবাব দিন ]
ভাই জীবন থেকে নেয়া নাকি হৃদয় থেকে নেয়া……:-))
[ জবাব দিন ]
রকক রকস..
[ জবাব দিন ]
৯৮ এর ICCFM এ কুমিল্লা চ্যাম্পিয়ন ছিল। সাবাস কুমিল্লা …।
[ জবাব দিন ]