কেমন চাও জীবনটা?
দুমুঠো ভাত আর একটু কাপড়
আরেকটু মাথা গুঁজার স্থান,
ভালোবাসা আর সম্মান।
ঠুনকো, ভনিতাময় বা মিথ্যা নয়।
এতটুকুই দেবো,
কী???? নিতে রাজি?
সাথে পাবে শান্তি, একদম ফ্রি।
অথবা প্রাসাদ, গাড়ি, নারী
আর খাবার রকমারি,
পোশাক বাহারি ঢঙের,
মনকাড়া রঙের, নতুন প্রতিক্ষন।
কুর্নিশে কুর্নিশে ক্লান্ত সবে,
মহামতির তরে জান যতক্ষন রবে।
চাকর, নওকর, পাইক, পেয়াদা
আরও কত কী!!!!
কী সুখ! কী সুখ! মরি মরি!
তবে কিন্তু এমন আছে ভুড়ি ভুড়ি,
সেখানেই শুরু যেথা শেষ তোমারি।
আর পাবে ফ্রি,
কিছু হিংসুক আর ষড়যন্ত্রকারী,
আর এসব সুখ,
হারাবার ভয় ও অশান্তি।



১০ টি মন্তব্য
জীবনবোধ প্রবল।
ভালো লাগলো শিশির ভাই।
[ জবাব দিন ]
লাভ নাই, keep rolling…….
যাই হোক, আমার লেখার একজন একনিষ্ঠ পাঠক পাইলাম তাইলে…।।
ধন্যবাদ।
[ জবাব দিন ]
অসা্ধারণ
[ জবাব দিন ]
আপনাকে ধন্যবাদ।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ মুসতাকীম।
[ জবাব দিন ]
ভাল হইসে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
তোমার লিখার আমিও একজন একনিষ্ঠ পাঠক। শত কাজের ফাঁকেও পড়ে ফেলি। ‘জীবন’ এবং আবেগের ‘গভীরতা’ দুটোই আমার প্রিয় পাঠ্য! দোয়া করি, ভাল থাক।শুভেচ্ছা।
[ জবাব দিন ]
@ আজিজুল ভাই, ভয়ে ভয়ে আপনার মন্তব্য পড়লাম। তবে পড়ার পর সত্যি খুব উৎসাহ পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনার জন্য দোয়া করি, পরিবার-পরিজন নিয়ে ভালো থাকেন।
[ জবাব দিন ]