random header image

দ্বৈতসত্ত্বা

অনাহূত আগমন,
আর অবাঞ্ছিত অবস্থান,
অবারিত অন্তর দানে,
মূমুর্ষূর মিলে প্রান।
অনভিপ্রেত সৌজন্যে,
অন্তর যেথা ব্যাধিময়,
ভাবে তারে আপনার
অধিকার করে লয়।
মহাপ্রান কাঁদে বসে,
অস্ফুট আর্তনাদ,
অধিকারে হানাহানি, আর শুধু টানাটানি,
এভাবেই কাটে দিন
বাড়ে শুধুই বিষাদ।
অতিথিসৎকারে অতিথিই দুর্জন,
জানিলে কি দেয় ঠাঁই?
তাই ভেবে কাঁদে মন।
অতিথিও বোকারাজ,
ভাবে দেখে কান্না,
আমা তরেই যে অশ্রু,
তাকে ছেড়ে কভু না।
এই ভেবে দিন যায়,
মাস কেটে বছর,
বোকারাজ তাও রয়,
একদম অনড়।
তবু থাকে হাহাকার,
বুকে বাজে ব্যথা,
নিজ নিঠুরে কাঁদে মন,
এযে দ্বৈতসত্ত্বা।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২ টি মন্তব্য

  1. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       অগাষ্ট ৫, ২০১২ at ৪:৪৯ অপরাহ্ন |

    ভালো লেগেছে কবিতা :clap:

    [ জবাব দিন ]

    শিশির (১৯৯৬-২০০২)
        অগাষ্ট ৬, ২০১২ at ৯:১১ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাই। :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard