random header image

জানার আছে অনেক কিছু – ১৯ দিনের একটি মাস

কিভাবে সম্ভব…??? ব্যাপারটা শোনার পর আসল কাহিনি জানতে ইচ্ছা হল, আর আসল কাহিনি জানার পর মনে হল অনেকেই হয়তো আমার মত ব্যাপারটা জানেন না। তাই আমার মত ব্যাপারটা যারা জানেন না তাদের জন্য ঘটনাটা সিসিবিতে শেয়ার করার ইচ্ছা হল।
————————————————————————

২ সেপ্টেম্বর ১৭৫২। এইদিন রাতে স্বাভাবিক নিয়মে সবাই ঘুমাতে গেলেও অনেকটা সরকারী নির্দেশেই সবার ঘুম ভাঙ্গে ১১ দিন পর অর্থাৎ ১৪ সেপ্টেম্বর সকালে। আমেরিকা, ব্রিটেন, ব্রিটেনের অংগরাজ্য সমূহ এবং ব্রিটিশ কলোনীগুলোর ক্যালেন্ডারের পাতা থেকে ১১টি দিন (৩-১৩ সেপ্টেম্বর) মুছে ফেলা হয়। ব্যাপারটা অবাক হওয়ার মত হলেও তৎকালীন সময়ে কিন্তু কেউ অবাক হয়নি। যদিও শোনা যায়, জীবনের মূল্যবান ১১টি দিন কেড়ে নেওয়ার জন্য কিছু কিছু দূর্গম গ্রামে সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহও হয়েছিল।

১৭৫২ সালের ক্যালেন্ডার

খ্রীষ্টপূর্ব ৪৫ সালে জুলিয়াস সিজারের নামানুসারে উদ্ভাবিত হয় “দ্যা জুলিয়ান ক্যালেন্ডার” যেখানে বছরের ব্যাপ্তিকাল ৩৬৫ দিন ৬ ঘন্টা। প্রতি চার বছর পর ফেব্রুয়ারী মাসে একটি দিন যোগ করে এই অতিরিক্ত ৬ ঘন্টা সমন্বয় করা হয়, যাকে আমরা সবাই “লীপ ইয়ার” বলে জানি। The Nicene Council কর্তৃক ৩২৫ খ্রীষ্টাব্দে সরকারী ভাবে জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন করা হয়। পরবর্তিতে যখন সৌরবছরের প্রকৃত ব্যাপ্তি পরিমাপ করা সম্ভব হয় তখন দেখা যায় জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর ১১ মিনিট অর্থাৎ প্রতি ১৩১ বছরে ২৪ ঘন্টা এবং ৪০০ বছরে ৩ দিন করে বেশি হিসাব করা হয়েছে। ১৫৮২ খ্রীষ্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরী এর নির্দেশে “গ্রেগরিয়ান ক্যালেন্ডার” নামক নতুন ক্যালেন্ডার চালু হওয়া পর্যন্ত এই অতিরিক্ত সময় বেড়ে গিয়ে দাঁড়ায় ১০ দিনে। পৃথিবীর অধিকাংশ দেশ (ব্রিটেন, ব্রিটেনের অংগরাজ্য সমূহ এবং ব্রিটিশ কলোনীগুলো ব্যাতিত) নতুন এই ক্যালেন্ডারকে স্বাগত জানিয়ে ১৫৮২ সালের ৫ অক্টোবর ১০ দিন সময় জাম্প করে এগিয়ে যায়। একই বিভ্রান্তি পরবর্তিতে এড়ানোর জন্য পোপ গ্রেগরী প্রতি ৪০০ বছরে ৩ বার লীপ ইয়ারের অতিরিক্ত দিনটি অগ্রাহ্য করার নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়ন করতে যেসব শতাব্দী পূর্ণ বছর (যেমনঃ ১৭০০,১৮০০,…) ৪০০ দ্বারা বিভাজ্য নয় সেই বছর গুলোর লীপ ইয়ারের অতিরিক্ত দিনটি অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। একারনেই ১৭০০, ১৮০০ এবং ১৯০০ সাল তিনটি ৪ দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও “লীপ ইয়ার” নয় কিন্তু ২০০০ সাল লীপ ইয়ার।

রোমের গীর্জার সাথে দিন-তারিখের সামঞ্জস্য না থাকায় ব্রিটেন, ব্রিটেনের অংগরাজ্য সমূহ এবং ব্রিটিশ কলোনীগুলো নানা ধরনের জটিলতার সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত ১৭৫২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরন করতে বাধ্য হয়। ততদিনে জুলিয়ান ক্যালেন্ডার ও প্রকৃত সৌরবছরের ব্যবধান হয়ে যায় ১১ দিন। ফলশ্রুতিতে এই সালেই সেপ্টেম্বর মাসে ক্যালেন্ডার থেকে ১১ দিন মুছে দেওয়া হয় এবং ২ তারিখের পরের দিনকে ১৪ তারিখ ঘোষনা করা হয়। মাত্র ১৯ দিনে একটি মাস সম্পূর্ণ হয়।

মাত্র ১৯ দিনে মাস সম্পন্ন হলেও সরকারীভাবে সকল শ্রমিককে পুরা মাসের (৩০ দিনের) বেতন দেওয়া হয়।

শেয়ার করুন
২ votes, average: ৪.৫০ out of ৫২ votes, average: ৪.৫০ out of ৫২ votes, average: ৪.৫০ out of ৫২ votes, average: ৪.৫০ out of ৫২ votes, average: ৪.৫০ out of ৫ (ভোট, ৪.৫০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩২ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুলাই ৩১, ২০০৯ at ৮:৪৯ অপরাহ্ন |

    আসলেই জানার আছে অনেক কিছু… :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  2. কামরুল হাসান (৯৪-০০)
       জুলাই ৩১, ২০০৯ at ৮:৫৬ অপরাহ্ন |

    মজা লাগলো।
    গুড পোস্ট।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:১৭ অপরাহ্ন|

    ধন্যবাদ কাম্রুল ভাই…… :D

    [ জবাব দিন ]

  3. তাইফুর (৯২-৯৮)
       জুলাই ৩১, ২০০৯ at ৮:৫৯ অপরাহ্ন |

    2009 এর Aug এর ব্যাপারে এই ধরণের একটা ডিসিশান আসলে মন্দ হইত না …

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:০৩ অপরাহ্ন|

    :D
    পুরা ২০০৯ টাই যদি এই সিস্টেম হইতো :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:০৬ অপরাহ্ন|

    আমি এখন ছুটিতে আছি। ১৭ তারিখ পর্যন্ত ছুটি। এখন এই কাহিনি চাই না।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন|

    :dreamy:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:৫৯ অপরাহ্ন|

    ২০১০ কি মামা হবিবা করবা নিকি …
    “সময় যেন কাটে না” …
    তাই এক কামড়ে পুরা বছর খায়া ফেলতে চাইতিছ্যাও …

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুলাই ৩১, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন|

    কি বলেন কাইয়ুম ভাই? :-B

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুলাই ৩১, ২০০৯ at ১১:৪৭ অপরাহ্ন|

    কি বলেন কাইয়ুম ভাই? B-)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অগাস্ট ১, ২০০৯ at ১২:১২ পূর্বাহ্ন|

    ‘হবিবা’ কি মাইনষে করেনি তাইফুর মাম্মা :grr: :grr:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১, ২০০৯ at ১২:১৮ পূর্বাহ্ন|

    :chup:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১, ২০০৯ at ১২:৩১ পূর্বাহ্ন|

    আমি হবিবা কতে চাই……।। ২০১০ এই করতে চাই…… :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১, ২০০৯ at ১:৪৫ পূর্বাহ্ন|

    আর আমি আপনাদের হবিবা খাইতে চায়। :P

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১, ২০০৯ at ২:০২ পূর্বাহ্ন|

    আগামী বছর দেশে চলে আইসেন……।। শুভ কাজে ভাবীরা পাশে না থাকলে চলবে কি করে……… :guitar: :guitar:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        অগাস্ট ৩, ২০০৯ at ৫:১৭ অপরাহ্ন|

    :))

    [ জবাব দিন ]

  4. mcctuhin
       জুলাই ৩১, ২০০৯ at ৮:৫৯ অপরাহ্ন |

    বাহ, তাহলেতো মজা। অর্জিত ছুটির মত ব্যবস্থা। কাজ না করে পুরো মাসের বেতন। বাহ…

    [ জবাব দিন ]

  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       জুলাই ৩১, ২০০৯ at ৯:০১ অপরাহ্ন |

    বহুত ইন্টারেস্টিং :clap: :clap:

    [ জবাব দিন ]

  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুলাই ৩১, ২০০৯ at ৯:০১ অপরাহ্ন |

    আরে, দারুন ইন্টারেস্টিং ঘটনাতো!
    কত্ত অজানারে :)

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুলাই ৩১, ২০০৯ at ৯:০৬ অপরাহ্ন|

    হুম, আমি নিজেও অবাক হয়েছিলাম……।। কত্ত কিছুই জানি না।

    [ জবাব দিন ]

  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ৩১, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    জানার কোনো শেষ নাই
    তবু আরো জানতে চাই……..

    ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১, ২০০৯ at ১২:৩৬ পূর্বাহ্ন|

    হুম, ঝান্তে চাই……।। :-/ :-/

    [ জবাব দিন ]

  8. দিহান আহসান
       অগাস্ট ১, ২০০৯ at ১:৪৭ পূর্বাহ্ন |

    খুব সুন্দর পোষ্ট … আগে শুনিনি, ধইন্যাপাতা অজানা জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। :)

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১, ২০০৯ at ২:০৫ পূর্বাহ্ন|

    আপনাকেও ধইন্যাপাতা, সুন্দর কমেন্টের জন্য……।। :khekz:

    [ জবাব দিন ]

  9. ফয়েজ (৮৭-৯৩)
       অগাস্ট ১, ২০০৯ at ১:৫৪ অপরাহ্ন |

    কত্ত অজানারে..।..।..।..।…

    সোর্সের লিংক্টাও দিয়ে দাও।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১, ২০০৯ at ৫:৩৪ অপরাহ্ন|

    গুগোল সার্চ দিয়ে অনেক গুলো সাইট থেকে প্রকৃত রহস্য জানলাম কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে সহজ ও বোধগম্য মনে হল।

    [ জবাব দিন ]

  10. শার্লী (১৯৯৯-২০০৫)
       অগাস্ট ১, ২০০৯ at ১১:৩২ অপরাহ্ন |

    সুন্দর পোস্ট। কত অজানারে :P

    [ জবাব দিন ]

  11. রাশেদ (৯৯-০৫)
       অগাস্ট ২, ২০০৯ at ১২:১৪ অপরাহ্ন |

    কত অজানারে দুনিয়ায় :)

    [ জবাব দিন ]

  12. আদনান (১৯৯৪-২০০০)
       অগাস্ট ৩, ২০০৯ at ৫:১৮ অপরাহ্ন |

    জানার আছে অনেক কিছু B-)
    :thumbup:

    [ জবাব দিন ]

  13. টিটো রহমান (৯৪-০০)
       অগাস্ট ৩, ২০০৯ at ৫:৪৬ অপরাহ্ন |

    সুন্দর পোস্ট……..১৯ দিনে মাস পাইতে মঞ্চায় :dreamy: :dreamy: :dreamy: :dreamy: O:-) O:-) O:-) O:-)

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ৩, ২০০৯ at ৮:৩৪ অপরাহ্ন|

    বছরের যেকোন একটা মাস ১৯ দিনে করার জন্য সরকারের নিকট দাবী জানায়… :gulli2: :gulli2:

    [ জবাব দিন ]

    জাফর (৯৫-০১)
        অগাস্ট ৪, ২০০৯ at ২:৪৬ অপরাহ্ন|

    সহমত…।:D :D

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard