চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে আর মাত্র ৩ দিন বাকী। ইতিমধ্যে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে। ওয়ার্ম আপ ম্যাচেই নিজেদের শক্তিমাত্তার পরিচয় দিচ্ছে র্যাংকিং শীর্ষে থাকা দক্ষিন আফ্রিকা। অপরদিকে শ্রীলঙ্কার মত শক্তিশালি দলকে ১০৮ রানের ব্যবধানে হারিয়ে পাকিস্থানও নিজেদের অবস্থান জানান দিয়ে গেল। পাকিস্থানের কাছে হারলেও শ্রীলংকাকে খাটো করার উপায় নেই। তাদের বর্তমান দল যেকোন দলকে নাকানি চুবানি খাওয়ানোর যোগ্যতা রাখে। টানা ছয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দারুন ফর্মে আছে অস্ট্রেলিয়া। অ্যাসেজ জিতে ইংল্যান্ডের মনবল ছিল আকাশ ছোঁয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে টানা পরাজয় তাদের সমস্ত হিসাব নিকাশ পালটে দিয়েছে। টেন্ডুলকারের অসাধারণ সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে তুলে এনেছে র্যাংকিং ২য় অবস্থানে। তাদের সাম্প্রতিক পারফর্মেন্স দেখলে বোঝায় যায় তারা অন্যতম ফেভারিট হিসাবেই থাকছে। নিউজিল্যান্ডের বর্তমান অবস্থা খুব বেশি ভাল না। ট্রাই সিরিজে তাদের পারফর্মেন্স যাচ্ছেতাই। আর তৃতীয় সারির দল নিয়ে ফেভারিটের তালিকার তলানীতেই পড়ে আছে ওয়েষ্ট ইন্ডিজ। তাই ধরা যায় এবার প্রতিযোগিতা হবে মুলত ছয় দলের মধ্যে। এদের মধ্যে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্থান ও ইন্ডিয়া এবং বি গ্রুপে রয়েছে দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা ও ইংল্যান্ড।
সেমিফাইনালের সম্ভাব্য দলঃ গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া (পাকিস্থানের ভাগ্য যদি ক্লিক করে তবে ভিন্ন কথা) এবং বি গ্রুপ থেকে দক্ষিন আফ্রিকা ও শ্রীলংকা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তে বাংলাদেশ থাকলে অনেক ভাল হত।
একই সাথে শুরু হচ্ছে ফ্যান্টাসি ক্রিকেটের সিসিবি ভার্সন “সিসিবি চ্যাম্পিয়ন’স লীগ”। সিসিবি’র মাত্র ১০ জন ম্যানেজার তাদের দল গঠন করেছে। আমি আরো বেশি দল আশা করেছিলাম। তবে এখনো সময় শেষ হয়ে যায়নি। ২২ সেপ্টেম্বর ২০০৯ তারিখ ১২৩০ ঘটিকা (জিএমটি) অর্থাৎ ১৯৩০ ঘটিকা (বাংলাদেশ সময়) পর্যন্ত দল গঠন করা যাবে এবং আনলিমিটেড সংখ্যক প্লেয়ার পরিবর্তন করা যাবে।
আমার আগের পোস্টে দল গঠনের বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে। “সিসিবি চ্যাম্পিয়ন’স লীগ” এ যোগদানের কোডও (89642-015534595eb5b90a) দেওয়া আছে পোস্টে। তবে দল গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়/ টিপস থাকলো সবার জন্য বিশেষ করা যারা এখনো দল মাঠে নামান নি।
“প্রথম খেলা শুরু হওয়ার পর গ্রুপ পর্যারের মোট ১২ টি খেলার জন্য মোট ১২ জন প্লেয়ার পরিবর্তন করা যাবে। এবং সেমিফাইনাল ও ফাইনালের জন্য পুনরায় আনলিমিটেড সংখ্যক প্লেয়ার পরিবর্তন করা যাবে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যদি চ্যম্পিয়ন ট্রফির ফিক্সারের দিকে তাকান তবে দেখা যায় প্রথম ৪ টা খেলায় ২ টি দলের দুইটি করে খেলা আর ২ টি দলের কোন খেলা নেই। একই ভাবে শেষ ৪ টা খেলায় ২ টি দলের দুইটি করে খেলা আর ২ টি দলের কোন খেলা নেই। তাই প্লেয়ার পরিবর্তনের হিসাবটা একটু ভালভাবে খেয়াল করে দল গঠন করলে লাভবান হওয়া যাবে।”
আশা করি এই ৩ দিনের মধ্যে আরো কয়েকজন ম্যানেজার “সিসিবি চ্যাম্পিয়ন’স লীগ” এ যোগদান করবেন এবং জমজমাট লড়াইয়ে সামিল হবেন।



৩৫ টি মন্তব্য
হাসান ভাই…ভাল লেখা দিয়েছেন।
ইংল্যান্ডের উপর আমি বড়ই হতাশ।এই দলটা যে কোন বড় টুর্ণামেন্টে যাচ্ছেতাই খেলে।লুথা অস্ট্রেলিয়া দলের সাথে তাঁদের পারফরম্যান্সই বলে দেয় তাঁরা বড় কোন পরিসরে ভাল কিছু দেখানোর যোগ্যতা রাখে না।তাদের ব্যাটিং অর্ডার শক্ত থাকলে বোলিং হয় ধজ,আর বোলিংযের মান ঠিক থাকলে ব্যাটিং হয় আরো বাজে।যেমন এখন ব্যাটিংয়ের হাল খুবই বাজে।
বাংলাদেশ কেন যে ইংল্যান্ডের সাথে ওয়ানডে জিতে না!!!…তার কোন কারন খুঁজে পাই না।
জবাব দিন
আসলেই বাংলাদেশের অনেক আগেই উচিৎ ছিল ইংল্যান্ডের সাথে ম্যাচ জেতা। ইংল্যান্ডের সাথে সবগুলো ম্যাচ জিতলেও অস্ট্রেলিয়া এবার সুবিধা করতে পারবে না।
তুমি কি টিম বানাইছো…??? না বানাইলে এখনই বানাইয়া ফালাও…
জবাব দিন
এখনো বানাই নাই……বানানোর ইচ্ছা আছে।নিয়ম কানুনগুলি ভাল করে পড়ে নিই।দেন বানিয়ে ফেলবো।
জবাব দিন
ব্যাটিং অর্ডার শক্ত থাকলে বোলিং হয় ধজ
এইডা কি কইলি রে বাস ড্রাইভার
জবাব দিন
by the way…..আবার ১ম নাকি???
জবাব দিন
তুমিই প্রথম, অভিনন্দন…
জবাব দিন
তাইলে নিজের দোকানের কফি নিজেই খাই
জবাব দিন
বেশি করে খাও…
জবাব দিন
আফ্রিকা নিয়া আশা নাই। আবার পুরা টুর্নামেন্ট ভালো খেইলা সেমিফাইনালে হারব। ওরা এই অভিশাপ থেকে বের হতে পারবে বলে মনে হয় না।
জবাব দিন
তোমার কথাটা তো বানী চিরন্তনীর মত সত্য। তবুও সেই আদ্দিকাল থেকে প্রতিটি বড় বড় টুর্নামেন্টে আশা বুক বেধে সাপোর্ট করে আসছি এই টিমটাকে…। প্রতিবারের মত এবারও বলছি, “এবার হয়তো পারবে”।
জবাব দিন
আফ্রিকা সেমিফাইনালে আউট হবে এইটা নিয়া আমি বাজি ধরছি অলরেডি।
টিম বানামু নে সময় কইরা।
তয় আমার ক্যাপ্টেন অবশ্যই দিলশান।
জবাব দিন
হুম দিলশান ফর্মে আছে… যদিও ওয়ার্ম আপে ডা মারছে…
জবাব দিন
একটা টিম তো নামালাম, দেখি কি করে আমার টিম।
জবাব দিন
টোপ খামু না ঠিক করছি। দল নামামু না।
ফ্যান্টাসী লীগের খ্যাতা পুড়ি। (ফুটবল হোক বা ক্রিকেট)
জবাব দিন
ফয়েজ ভাই কি ডরাইলেন নিকি …???
জবাব দিন
জবাব দিন
আমি কিন্তু মিলা। লগ ইন এর ভেজালে পড়ে এইখান থেকে লিখতেসি। লীগের ঘটনাটা কি? আমি কিছু জানি না এখনও। জামাই কে জিজ্ঞেস করতে হবে।
জবাব দিন
ভাবী/আপু ঈদ মোবারক। কেমন আছেন? তৌফিক ভাইয়ের জ্বর কমছে নাকি???
জবাব দিন
আরেকটা কথা, আমি কিন্তু রকিব। লগ ইন এর ভেজালে না পড়ায় এইখান থেকে লিখতেসি।
জবাব দিন
নিজের একাউন্ট ঠিক থাকলে মানুষ কত ভাবই মারে!
জবাব দিন
আপনে একটা প্রোফাইল খুলে ফেলেন আপু।
অফটপিকঃ ফেব্রুয়ারীতে কি আপনি আসতেছেন নিউফাউন্ডল্যান্ডে?
জবাব দিন
খুলছি। মনে হয় ঈদের ছুটির জন্য একটিভেট হয় নাই। সিক রিপোর্ট দিয়েও কাজ হয় নাই।
জবাব দিন
আমার একাউন্ট হ্যাক করার জন্য একটিভেশনের আগেই মিলার ভ্যান চাই।
রকিব, আমি এখন ভালো আছি। ফেব্রুয়ারীর খবর ইমিগ্রেশন কানাডা জানে।
জবাব দিন
ইমিগ্রেশন কানাডারে গুল্লি মারি।

ভালো আছেন জেনে ভালো লাগলো। রবিন ভাইয়ের সাথে নাকি গেট টুগেদারে গেছিলেন।
অফটপিকঃ মিলা আপুর ব্যঞ্চাইলেন, আল্লাহ আপনারে সহি সালামতে রাখুক
জবাব দিন
হ। আল্লাহ ওরে বাঁচাক।
জবাব দিন
আমিন।
ছুম্মা আমিন
জবাব দিন
উপ্রের কুনটা যে তৌফিক ভাই আর কুনটা মিলা আপু বুঝতাছি না
জবাব দিন
আমার কাছ থেকে ল্যাপটপ টানাটানি করে লিখতেছে।
- রিয়েল তৌফিক (তারকা ব্লগার
)
জবাব দিন
তৌফিক ভাই- আপনে আমার মাথায় ব্জ্রপাত ঘটাইছেন, আপনে যেই ছবি আপ্লোড করছেন ঐটা দেইখা সবাই আমারে পুলাপাইন কইতাছে।
জবাব দিন
আরেকটু বুড়া হয়ে নে, এই ধর কাইয়ূম ভাইয়ের মতো।
তারপর দেখবি কে একটু বাচ্চা বাচ্চা বলবে সেইজন্য অপেক্ষা করে থাকবি।
জবাব দিন
তৌফিক, একটা টিম নামা…
জবাব দিন
কি হইতেসে এইখানে??/
জবাব দিন
টিম নামায়া দিলাম। ক্রিকেট অনেকদিন দেখি না। তার উপর একেবারেই উল্টা পাল্টা টিম। লাস্ট হইবার চান্স আছে।
জবাব দিন
প্রথম ৪ টা খেলায় ২ টি দলের দুইটি করে খেলা আর ২ টি দলের কোন খেলা নেই। একই ভাবে শেষ ৪ টা খেলায় ২ টি দলের দুইটি করে খেলা আর ২ টি দলের কোন খেলা নেই। তাই প্লেয়ার পরিবর্তনের হিসাবটা একটু ভালভাবে খেয়াল করে দল গঠন করলে লাভবান হওয়া যাবে
জবাব দিন
ফিকচার না দেইখা টিম করছিলাম। তয় সমস্যা হয় নাই ওতে।
দোস্ত আমি জয়েন করতে একটু দেরি কইরা ফালাইছি। কিন্তু আমার নাম নাই কেন লীগ টেবিলে??
আমার পয়েন্ট তো সবচেয়ে বেশি??
জবাব দিন