random header image

একান্নবর্তী।

এই দেশে মমতাময়ী বোনের অভাব আমাকে বুঝতে হয়না কোনদিন।
মেলার ভীড়ে আমি যখন হারিয়ে যাই, কত নারী আমাকে কোলে তুলে নেয়-
সম্পূর্ণ নিজের ইচ্ছায় আইসক্রীম কিনে দিয়ে আমার হাতে হাত রাখে!
ভাইয়া, কাঁদে না। বাবাকে এক্ষুণি পেয়ে যাবে।
সম্পূর্ন অকারণে হাসি ছুটে যায় বলে- এই দেশে আমাকে বন্ধুহীন থাকতে হয়না কোনদিন।

বাড়ী ছেড়ে চলে আসবার পথে ট্রেনে বসে বসে-
মাঝে মধ্যে খুব কাঁদতাম যখন।
পাশের সীটের ভদ্রলোক কতবার আমার কাঁধে হাত রাখতো!
সম্পূর্ণ অপ্রাসংগিকভাবে আমার দিকে খবরের কাগজটা বাড়িয়ে দিত, তাই-
এই দেশে বাবার স্নেহ খুব দূরের কিছু মনে হয়না কোনদিন!

মায়াময়ী মুখের বড় আনাগোনা বলে- এই দেশে আমাকে অপ্রেমে থাকতে হয়না কোনদিন।
টিকিট কাটবার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়েটা চোখাচোখি হতেই -
সম্পূর্ন নিজস্ব ভঙ্গিতে চোখ ফিরিয়ে নেয় বলে,
এই দেশে ভালোবাসার স্বপ্ন দেখতে আমার কষ্ট হয়না কোনদিন।

এই দেশে মায়ের আদর পেতে আমার দেরি হয়না কোনদিন।
সাপ্তাহিক চারদিনের টিউশনিতে যখন – যেতে য়েতে বৃষ্টিতে ভিজে যাই,
ছাত্রের মা জ্বর আসবে বলে আমার মাথা মুছবার জন্য তোয়ালে এগিয়ে দেন।
সেই তোয়ালে ফেরত নিতে নিতে আমার ছাত্র
সম্পূর্ণ অকারণে আবারো হাসে , তাই-
এই দেশে আমার ভাইয়ের অভাব হয়না কোনদিন।

এই দেশে আমার-
ভালোবাসার অভাব হয়না -
কখনো।

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৩ টি মন্তব্য

  1.    মার্চ ৪, ২০০৯ at ৮:২৭ অপরাহ্ন |

    অসাধারন।

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৮:২৯ অপরাহ্ন |

    থ্যাংকু ভাইজান। :)

    [ জবাব দিন ]

        মার্চ ৪, ২০০৯ at ৮:৩২ অপরাহ্ন |

    অনেকদিন পর সিসিবিতে এসে মনটা সেই আগের মতো ভালো হয়ে গেলো।
    মহিব , অনেক ধন্যবাদ তোকেও।

    আর নতুন নাম স্বাগতম। আকিকা দিলি , কেক খাওয়াবি না? :P

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৮:৫৩ অপরাহ্ন |

    খাওয়াবো। আগে আপনার ক্রাচের কর্ণেল বইটা দিতে হবে। :D

    [ জবাব দিন ]

        মার্চ ৪, ২০০৯ at ৮:৫৮ অপরাহ্ন |

    ৩৫০ পৃষ্টার বই। আর পড়ছিও খুব থেমে থেমে। সামনের সপ্তাহ পুরোটাই যাবে মনে হয়। তার পর নিয়ে যাইস।

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৯:০০ অপরাহ্ন |

    এই হইলো গিয়া বড় ভাই। যান কেকের সাথে কুক ফ্রি। :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০০৯ at ১২:১০ অপরাহ্ন |

    কামরুল, কুক টা পাস করিও চিটাগাং :D

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ৩:০০ অপরাহ্ন |

    ক্যাম্নে পাস করুম? মোবাইলে না মেসেঞ্জারে ? ;)

    [ জবাব দিন ]

  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ৪, ২০০৯ at ৮:৩০ অপরাহ্ন |

    এই দেশে আমার-
    ভালোবাসার অভাব হয়না -
    কখনো।

    :thumbup: :thumbup:

    চমৎকার

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৮:৫৩ অপরাহ্ন |

    ;)

    [ জবাব দিন ]

  3. মুহাম্মদ (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ৮:৪৪ অপরাহ্ন |

    এক্কেবারে তরতাজা একটা কবিতার জন্য থ্যাঙ্কিউ। অনেক ভাল লেগেছে।
    “ব্লগরব্লগর” ছেড়ে কবিতা ক্যাটাগরিতে কাব্যচর্চা কবে শুরু করবি?

    [ জবাব দিন ]

  4. মহিব (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ৮:৫৪ অপরাহ্ন |

    ঐ সাহস কুনদিন হবে না।

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        মার্চ ৪, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন |

    তাইলে এটা কি কবিতা না!? :-o

    [ জবাব দিন ]

  5. রাশেদ (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ৮:৫৮ অপরাহ্ন |

    হুম…… চারিদিকে পরিবর্তনের হাওয়া তাই নামটা ও আর বাদ থাকে কেন ;) তবে এই নামটাও খারাপ না B-)

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন |

    কালকে গেছিলি? দেখলাম না।

    [ জবাব দিন ]

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৯:৩৬ অপরাহ্ন |

    চিনবি কেম্নে :D আমার চেহারায়ও ছিল পরিবর্তনের হাওয়া ;)
    আসলে কালকে যাওয়া হয়নি কারন শরীর দারুন খারাপ ছিলা তারপরেও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঘুম থেকে উঠে দেখি সাত টা বাজে তাই আর যাওয়া হল না। আমি আসলে কোন জায়গায় যাওয়া সাধারনত মিস করি না কিন্তু কালকের টা শুধু শুধু মিস করায় খুবি খারাপ লাগছে। আসলে মাঝে মাঝে নিজের কাজে নিজের উপরেই রাগ আসে কিন্তু কিছুই আর করার তো নাই।

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ১০:৩৭ অপরাহ্ন |

    আরে ধূর। এত দরকার আছে?

    [ জবাব দিন ]

  6. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মার্চ ৪, ২০০৯ at ৯:২৪ অপরাহ্ন |

    এক্কেবারেই মানতে পারলাম না… :thumbdown:
    এতগুলো বসন্ত যাবার পরও এ জীবনে ‘কোন বিশেষ একজন’ এর ভালবাসা এখনো পেলাম না… :bash:

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন |

    তার জন্যই তো সব জায়গায় খুঁজতাছি। :D

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ৪, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    আমিও ভালবাসা নিপো :((

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        মার্চ ৫, ২০০৯ at ৫:১০ পুর্বাহ্ন |

    এই মানুষটা এতো নিতে চায়!

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ৫, ২০০৯ at ৭:৫৪ পুর্বাহ্ন |

    @ মাস্ফু
    তুই সব নিয়ে নিলে বাকিদের কি হবে । :-B

    [ জবাব দিন ]

    জুবায়ের (১৯৯৯-২০০৫)
        মার্চ ৬, ২০০৯ at ১০:১২ পুর্বাহ্ন |

    হায়রে দুনিয়া
    “রাজার হস্ত করে সমস্ত …………………….”
    থাক আর কিছু কইলাম না।

    [ জবাব দিন ]

  7. হাসান (১৯৯৬-২০০২)
       মার্চ ৪, ২০০৯ at ৯:৩৪ অপরাহ্ন |

    তুমি কবিতা লেখ জানতাম না । ভাল লেগেছে কবিতাটা । :)

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    কবিতা কই দেখলেন? :P

    [ জবাব দিন ]

  8. শওকত (৭৯-৮৫)
       মার্চ ৪, ২০০৯ at ১০:০১ অপরাহ্ন |

    ভাল লাগছে।

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ১০:৩৫ অপরাহ্ন |

    থ্যাংকু বস। :)

    [ জবাব দিন ]

  9. সাকেব (মকক) (৯৩-৯৯)
       মার্চ ৪, ২০০৯ at ১০:২৭ অপরাহ্ন |

    মহিব,
    কবিতাটা আসলেই খুব ভালো লাগসে…
    তবুও এইটাকে স্রেফ ‘ব্লগরব্লগর’ বলে দাবী করায় তোমার ব্যান চাইতাম, কিন্তু আকীকা উপলক্ষ্যে মাফ কইরা দিলাম…

    অফটপিকঃ আমার কলেজের পাঁচ বছরের রুমমেটের নামও মহিব…তাই আকীকা মোবারক হো!

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৪, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    মহিব? আমি ভাবছিলাম সবার নাম “মুহিব” হয়।

    এইটা “কবিতা” হইলে “কবিতা” কোনটা? :D

    [ জবাব দিন ]

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ৫, ২০০৯ at ১২:৫০ পুর্বাহ্ন |

    সাকেব ভাইয়ের রুমমেট মুহিবও না মহিবও না মোহিব। :) :)

    [ জবাব দিন ]

  10. নাজমুল (০২-০৮)
       মার্চ ৪, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    কবিতাটা আসলেই খুব ভালো লাগসে… :thumbup:
    কিন্তু আমি তো এই গুলার একটাও পাইনা :no:

    [ জবাব দিন ]

  11. জাবীর রিজভী (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ১১:২৪ অপরাহ্ন |

  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ৪, ২০০৯ at ১১:২৫ অপরাহ্ন |

    এই দেশে আমার-
    ভালোবাসার অভাব হয়না -
    কখনো।

    কি বলবো? এতো ভালো লাগলো। দারুণ! আমি এমন লিখতে পারি না কেন?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ৪, ২০০৯ at ১১:৩৬ অপরাহ্ন |

    :(( :(( :(( এই দিনও দেখা লাগ্লো??সানা ভাইও অমায়িক হয়া গেলেন???? :(( :((

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৩০ পুর্বাহ্ন |

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০০৯ at ১২:১৩ অপরাহ্ন |

    কি বলবো? এতো ভালো লাগলো। দারুণ! আমি এমন লিখতে পারি না কেন

    কি কমু, তাইফুর রে ডাকন টা কি ঠিক হইব, ভাবতাছি,

    [ জবাব দিন ]

  13. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মার্চ ৪, ২০০৯ at ১১:৩৯ অপরাহ্ন |

    এই ব্লগের এমপি,যাঁর মুরিদ আমরা সবাই(আদনানের আব্বা আর আলিমুজ্জামান ভাই বাদে-উনারা সানা ভাইয়ের চেয়েও সিনিয়র)সেই সানা ভাই নিজেকে অলেখক দাবী করার অপপ্রয়াস চালানোয় উনার কি জানি একটা চাই…

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মার্চ ৪, ২০০৯ at ১১:৫৭ অপরাহ্ন |

    :-?

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        মার্চ ৫, ২০০৯ at ৫:১১ পুর্বাহ্ন |

    আমিও

    [ জবাব দিন ]

  14.    মার্চ ৫, ২০০৯ at ১২:১০ পুর্বাহ্ন |

    এই দেশে মায়ের আদর পেতে আমার দেরি হয়না কোনদিন।
    সাপ্তাহিক চারদিনের টিউশনিতে যখন – যেতে য়েতে বৃষ্টিতে ভিজে যাই,
    ছাত্রের মা জ্বর আসবে বলে আমার মাথা মুছবার জন্য তোয়ালে এগিয়ে দেন।

    চ্রম চ্রম চ্রম।

    [ জবাব দিন ]

  15. আমিন (১৯৯৬-২০০২)
       মার্চ ৫, ২০০৯ at ১২:৫৩ পুর্বাহ্ন |

    মায়াময়ী মুখের বড় আনাগোনা বলে- এই দেশে আমাকে অপ্রেমে থাকতে হয়না কোনদিন।

    এই লাইনটা ছাড়া পুরা কবিতায় প্লাস।
    কিছু মনে কইরো না। অনেক মায়াবতীরে বাসে জায়গা ছাইড়া দিয়া সন্দেহের শিকার হইছি তো!!

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ২:৩৬ পুর্বাহ্ন |

    দুলদুলে ম্যালা ভীড়, এক মহিলা দুই হাতে বিশাল দুই ব্যাগ নিয়া উঠছে, বাস টান দিতেই উল্টাইয়া পইড়া যাইতে নিয়া কুনুমতে সামলাইল। আমি কি মনে কইরা সীট টা ছাইড়া দিয়া খাড়াইয়া কইলাম, আপনি বসেন।
    ব্যস, বিশাল এক ক্যাঁচক্যাঁচ শুনা লাগ্লো।

    আর পরশু, বাসা থিকা আসতেছি বিডিআর গেটে, গুলিস্তান-ধামরাই বাসে তিল ধারনেরও জায়গা নেই, এক মহিলা দাঁড়িয়ে আছেন, কন্ডাক্টরের চাপে অনেক পুরুষের মাঝে দাঁড়িয়ে ছিলেন, ব্রেক কষতেই পড়ে যাচ্ছিলেন বারবার। আগের ঘটনা মনে পড়ায় না দেখার ভান করে বসে থেকেও কি মনে করে সীটটা ছেড়ে বললাম, আপনি বসেন। কল্যাণপুরে উনি নামার সময়, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমাকে অনেক কষ্ট দিলাম, আসি?

    [ জবাব দিন ]

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ৫, ২০০৯ at ২:৫২ পুর্বাহ্ন |

    হুম। তুমি তো দেখি দুই দিকই দেইখ্যা ফালাইছ।
    আমার ঘটনা কই। অনেক অনেক দিন আগের কথা । বুয়েটের সেকেন্ড ইয়ারের কথা।
    সেদিন বৃষ্টির দিন । বুয়েটে যাব। ক্লাশ শুরুর আগে রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে।
    তো বৃষ্টি বইল্যা সিটিং বাস ঐদিন চিটিং হয়া গেলো। তো দেখি আমার সামনে এক নারী খাড়ায়া আছে। আমি অভ্যাস মতো তারে জায়গা ছাইড়া দিলাম। যাহোক ঝুলাঝুলি করে বহুত কষ্টে আসার স্ময় নিজেই নিজের চৌদ্ড গুষ্টি উদ্ধার করলাম নিজের গাধামির জন্য। তা বুয়েটে নামার পর দেখি সে মেয়েও বুয়েটের । একই উদ্দেশ্য আসছে। মেয়েদের আলাদা লাইনে থাকার কারণে আমি পিছনে থাকতে সে বেশ সামনে চলে গেলো। ভাবলাম সিনেমার মত তার কাছে বলি আমার টাকা জমা দিয়ে দিতে। যেমন ভাবা তেমন কাজ, গেলাম। এবং কিছ্ুক্ষণ আগে যাকে বাস ছেড়ে দিলাম তিনি আমাকে কিছুমাত্র না চিনে ছেলেদের লম্বা লাইন দেখিয়ে দিলেন।

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        মার্চ ৫, ২০০৯ at ৪:৫০ পুর্বাহ্ন |

    আমি ভাবছিলাম, একটা সিনেমা সিনেমা টাইপ গল্পের শুরু হলো…
    ধূররর মিয়া :grr: :grr:

    আমীন, তোমার উপর আদেশ, দুই দিনের মধ্যে একটা দারুন গল্প দিবা (কবিতা না কিন্তু। আমি কবিতা কম বুঝি)।

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১২:৫৪ অপরাহ্ন |

    সিনেমা হইলে তো কুনু মাইয়ার চউখে ১০ সেকেন্ড কিচু না কইয়া তাকায়া থাকলেই ঠোঁট আউগাউয়া দিতো…

    [ জবাব দিন ]

    জুবায়ের (১৯৯৯-২০০৫)
        মার্চ ৬, ২০০৯ at ১০:১৪ পুর্বাহ্ন |

    হাসের ছানা সিনেমার নামটা একটু বল ;) ;)

    [ জবাব দিন ]

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ৫, ২০০৯ at ১:৩৭ অপরাহ্ন |

    হুমমমমম।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ৫, ২০০৯ at ৪:৫৯ পুর্বাহ্ন |

    =)) :goragori: :khekz:

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        মার্চ ৫, ২০০৯ at ৫:০১ পুর্বাহ্ন |

    বালিকা কিছুমাত্র ভুল করে নাই। বালকেরা বালিকাদের ভীড় বাসে জায়গা ছেড়ে দিবে, এইটাই স্বাভাবিক। কিন্তু তুমি লাইন ব্রেক কইরা বালিকাদের কাছ থেকে সুযোগ নিতে চাও?? :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ৫, ২০০৯ at ৭:৫৬ পুর্বাহ্ন |

    ঐ.. :-B

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৩৪ পুর্বাহ্ন |

    তৌফিকের ডায়লগ এবং আদনানের চশমা সম্বলিত ‘ঐ’ সহ ঐ

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১২:৫৫ অপরাহ্ন |

    @তৌফিক ভাই: সুযোগ নেয়া??? ছি ছি আপনি এত খারাপ? :grr: :grr: :grr:

    কানে কানে: আমিও সুযোগ নিপো … :( :( :( (কপিরাইট মাস্ফ্যুবাই)

    [ জবাব দিন ]

    বন্য (৯৯-০৫)
        মার্চ ৫, ২০০৯ at ১:০০ অপরাহ্ন |

    মাস্ফ্যুবাই!!!! :-o :-o :-o
    জেমসের গান্টার কথা মনে পইরা গেল… হেইলা ও দুইলা দরবার নাচায়..চায়..চায়… :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ৫, ২০০৯ at ১:২৫ অপরাহ্ন |

    কি চায়? :-B

    [ জবাব দিন ]

  16. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ৫, ২০০৯ at ১:০১ পুর্বাহ্ন |

    চমতকার

    [ জবাব দিন ]

  17. শার্লী (১৯৯৯-২০০৫)
       মার্চ ৫, ২০০৯ at ৫:১৪ পুর্বাহ্ন |

    অতীব মচেৎকার। :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

  18. আদনান (১৯৯৪-২০০০)
       মার্চ ৫, ২০০৯ at ৭:৫৭ পুর্বাহ্ন |

    ভাল কোবতে লিকেচিস । (তুই যেহেতু দাবী করছিস এইগুলা কবিতা না :-B )

    [ জবাব দিন ]

  19. তানভীর (৯৪-০০)
       মার্চ ৫, ২০০৯ at ৮:২৯ পুর্বাহ্ন |

    মহিব, অসাধারণ।
    তুমি তো এখানে নিয়মিত লেখই না! ভাই, এইখানে আরেকটু বেশি বেশি লেখা দেয়া যায় না?

    এই দেশে আমার-
    ভালোবাসার অভাব হয়না -
    কখনো।

    হায়রে ভালোবাসা! :( :(

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মার্চ ৫, ২০০৯ at ৮:৪১ পুর্বাহ্ন |

    হায়রে ভালোবাসা! :( :(

    কি ঘটনা তানভীর ??????

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        মার্চ ৫, ২০০৯ at ৮:৫১ পুর্বাহ্ন |

    মাইনুল ভাই!!! :-o :-o :-o
    স্বাগতম ভাইয়া। :hug: :hug:

    ঘটনা তো বিশাল ভাইয়া, এইখানে না বলাই ভালো। :P :P

    (অফটপিকঃ ভাইয়া, ডিসপ্লে নেইমটা বাংলায় করে দেন, দেখতে ভালো লাগে।)

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ৫, ২০০৯ at ১০:০৯ পুর্বাহ্ন |

    ছোট করে বল :-B

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৩৭ পুর্বাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৩৬ পুর্বাহ্ন |

    আমাদের সময়ের অভাব নাই। পুরা ঘটনাই বলো। কতো মেগা/গিগা/টেরা জায়গা লাগবে ……… সব ব্যবস্থা করতেছি। তুমি খালি কাহিনি বলো।

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৫, ২০০৯ at ৯:৩৯ পুর্বাহ্ন |

    এখন থেকে লিখতে লিখতে আপনাদের মেজাজ খারাপ করে দিব। :)

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১২:৫৭ অপরাহ্ন |

    পারবি না। :grr: :grr: :grr:
    কারো মিজাজ খারাপ করার ক্ষমতা তোর নাই। :salute:

    [ জবাব দিন ]

  20. টিটো রহমান (৯৪-০০)
       মার্চ ৫, ২০০৯ at ১১:৩৯ পুর্বাহ্ন |

    খুবভাললিখছমহিবনাওচাখাও :teacup:

    [ জবাব দিন ]

  21. বন্য (৯৯-০৫)
       মার্চ ৫, ২০০৯ at ১২:০৩ অপরাহ্ন |

    মি অলসো লাবিউ মহিব.. :D :D :D

    [ জবাব দিন ]

  22. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ৫, ২০০৯ at ১:৪৪ অপরাহ্ন |

    বিয়া করে নাই তো, তাই কয় নাই, “এদেশে বউয়ের অভাব হয় না কোন দিন” :D

    লেখা ভাল হইছে মহিব।

    তোমার গল্প গুলা পুরাই মারদাংগা।

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ৪:৫১ অপরাহ্ন |

    কই, আমি তো বউ পাই না… :(( :(( :((

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৫, ২০০৯ at ১১:২৬ অপরাহ্ন |

    থ্যাংকু সবাইকে।

    [ জবাব দিন ]

        মার্চ ৫, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    এইবার খাওয়া সবাইরে। :D :D :D

    [ জবাব দিন ]

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৫, ২০০৯ at ১১:৪৫ অপরাহ্ন |

    বিড়ি নিয়া যা।

    [ জবাব দিন ]

  23. জুবায়ের (১৯৯৯-২০০৫)
       মার্চ ৬, ২০০৯ at ১০:১৭ পুর্বাহ্ন |

    অসাধারণ লেখা। :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard