random header image

একটু পরেই সূর্যগ্রহণ

আকাশ জিনিসটা আসলেই বিস্ময়কর। প্রাচীনকালের মানুষদের মত বললাম আর কি। সে সময় তো মানুষ আকাশকে একটা জিনিসই মনে করতো। সকল পৌরাণিক কাহিনী এবং ধর্মগ্রন্থেই তার প্রমাণ আছে। এই সেদিন আমরা আকাশের বাস্তব রূপ আবিষ্কার করেছি। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সাথে যে পুরাণ আর প্রাক-ইতিহাস জড়িয়ে আছে তা মাঝে মাঝেই ফিরে আসে। সেটা হয়ত আমাদের উপর কোন প্রভাব বিস্তার করে না, কারণ আমরা জানি সেসবের কোন অর্থ নেই। কিন্তু শুনতে বা পড়তে খুব মজা লাগে।

১৯৯৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

এক গ্রহণ নিয়েই কত পুরাণ আছে, আছে কত ধর্মকথা আর কত গল্প-উপন্যাস। একেবারে প্রথমদিককার একটি কল্পবিজ্ঞান গল্পের কথা শুনেছিলাম। গল্পের লেখক ইয়োহানেস কেপলার। তখনও জ্যোতির্বিজ্ঞানের সাথে জ্যোতিষ শাস্ত্রের পার্থক্য সূচিত হয়নি। তাই কেপলারের মত বিজ্ঞানীরাও প্রেত চর্চায় আগ্রহ পেতেন। কেপলারের একটি কল্পবিজ্ঞান গল্প অনেকটা এরকম ছিল: মর্তের মানুষকে ডাইনী বুড়ি চন্দ্রগ্রহণের সময় চাঁদে নিয়ে যায়। যাওয়ার পদ্ধতিও তিনি লিখেছিলেন। গ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে, সেই ছায়া বেয়ে বেয়েই ডাইনী বুড়ি তাকে নিয়ে গিয়েছিল।

এসব গল্পকথা পড়তে আমাদের এখনও ভাল লাগে, ভবিষ্যতেও ভাল লাগবে। সেই আগ্রহ আর ইতিহাস-প্রেমের কারণেই বোধহয় আমরা সূর্য আর চন্দ্রগ্রহণের কথা বলি, এখনও। প্রেমিকার কলঙ্ক দেখতে কি কারও ভাল লাগে, মনে হয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে সূর্যের শৌর্য্য আর চন্দ্রের কৌমার্য্যকে ভালবাসা সত্ত্বেও আমরা তাদের কলঙ্ক দেখতে ভালবাসি। কোন বস্তু আর তার কলঙ্ককে কি একসাথে ভালবাসা যায়? জানি না। কেউ জানলে জানাবেন আশাকরি।

ভাবের কথা ছেড়ে এখন কাজের কথায় আসি। আর একটু পরেই অর্থাৎ আর মাত্র দেড় ঘণ্টা পরই আংশিক সূর্যগ্রহণ শুরু হতে যাচ্ছে। ভারত উপমহাদেশের দক্ষিণাঞ্চল থেকে এটা দেখে যাবে। আমরাও সেই দক্ষিণাঞ্চলে পরি। তাই বাংলাদেশ থেকেও দেখা যাবে। আকাশে মেঘ নেই। কুয়াশাও অনেক আগে কেটে গেছে। তাই স্পষ্টই দেখা যাওয়ার কথা। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ঢাকাস্থ “রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র”-এ সূর্যগ্রহণ দেখার আয়োজন করেছে। ৫০০ টাকা ফিস দিয়ে যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদেরকে একটি করে বিশেষ চশমা দেয়া হয়েছে। সেই চশমা দিয়ে সরাসরি সূর্যগ্রহণ দেখা যাবে।

আমি অবশ্য যেতে পারিনি। কারণ ক্লাস-ল্যাব সবই আছে। তারপরও ভাবছি ল্যাব শেষে এসে এক পলক দেখে নেব। সূর্যগ্রহণ দেখার কয়েকটা সহজ পদ্ধতিও আছে। সেই পদ্ধতিগুলোই থেকেই একটা কাজে লাগাবো। মিস করার কি দরকার। দেখতে যখন ইন্টারেস্টিং লাগে তখন কোন কারণ ছাড়াই জীবনের একটা ইন্টারেস্ট ত্যাগ করার তো কোন মানে হয় না।

আসছে ২২শে জুলাই-ও সূর্যগ্রহণ হবে। সেই গ্রহণ অবশ্য আজকেরটার বাপ। আজকেরটা আংশিক, ২২শে জুলাই হবে পূর্ণ সূর্যগ্রহণ। আরও চমক আছে। ২২শে জুলাইয়ের সূর্যগ্রহণ হবে একবিংশ শতাব্দীর দীর্ঘতম গ্রহণ, আর বাংলাদেশ থেকে দেখা একবিংশ শতকের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেটার প্রস্তুতি নেয়ার জন্যই আজকেরটা ভাল করে দেখে নেব ভাবছি।

নিজে কি ভাবছি না ভাবছি, কি করবো না করবো, কেবল সেটা লেখার জন্য আসিনি। সবার সুবিধার জন্য সূর্যগ্রহণ দেখার সহজ পদ্ধতিগুলো বলে দেই। অনেকেই জানেন। তারপরও আরেকবার ঝালিয়ে নেয়া আর কি। আর খালি চোখে যে সূর্যগ্রহণ দেখা যায় না সেটাও সবাই জানেন। তারপরও একবার হুশিয়ার করে দেই: খালি চোখে ভুলেও তাকাবেন না। কখন কি হয়ে যায় বলা যায় না। এমনকি কোন স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।

বিশেষ ধরণের চশমা

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ ধরণের চশমা পাওয়া যায়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন “রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে” এখনও সেটা বিক্রি করছে বোধহয়। কিন্তু এই স্বল্প সময়ে সে পর্যন্ত যাওয়া বোধকরি সম্ভব না।

আয়না

আয়না থাকলে তো কথাই নেই। আয়না তে সূর্য আনুন এবং সেটাকে তোন স্থির দেয়ালে ফেলুন। আয়নায় প্রতিফলিত সূর্যের আলো দেয়ালে পড়বে। দেয়ালের দিকে চোখ রাখলে কোন অসুবিধাই নেই। গ্রহণটাও দেখা যাবে। কিন্তু আবারও সাবধান, আয়নার দিকে সরাসরি তাকাবেন না।

কাগজের ফুটো দিয়ে

দুইটি কাগজ বা হার্ডবোর্ড দিয়ে গ্রহণ দেখা সম্ভব। প্রথমে একটি কাগজের মাঝখানে পেন্সিল বা সরু কাঠি দিয়ে সরু ছিদ্র করুন। এবার এই কাগজের এক বা দুই ফুট নিচে আরেকটি কাগজ রাখুন। প্রথম কাগজের ফুটো দিয়ে সূর্যের আলো দ্বিতীয় কাগজে বড় হয়ে পড়বে। এই আলোর মাধ্যমে আংশিক বা পূর্ণ সূর্যগ্রহণ দেখা সম্ভব।

বাইনোকুলার

বাইনোকুলার থাকলে আরও ভাল। এক্ষেত্রেও একটি কাগজ লাগবে। কাগজটিকে বাইনোকুলারের আইপিসের ১ ফুট পেছনে স্থাপন করুন। আইপিস হয়ে সূর্যের উজ্জ্বল আলো কাগজে পড়বে, ঠিক প্রজেক্টরের মত। এই আলো অনুসরণ করেই গ্রহণ দেখতে পাবেন।


পরিশিষ্ট

এই গ্রহণ শুধু ফিল্টার করা বিশেষ চশমা ছাড়া অন্য কোন উপায়েই দেখা সম্ভব না। নিচের ছবিটা দেখুন, তবেই বুঝবেন:

1

পুরো সূর্যের বোধহয় মাত্র ১.৮২% ঢাকা পড়বে। এত ছোট পরিবর্তন সরাসরি তাকানো ছাড়া বোঝা সম্ভব না। এমনিতেই দেখলাম সূর্য মামা মেঘের সাথে লুকোচুরি খেলছে। তাই এনিমেশন দেখেই আশ মেটাই:

2


3

এই এনিমেশনে চাঁদের ছায়া দেখা যাচ্ছে। কোন সময় চাঁদের ছায়া কোথায় পড়বে তা দেখানো হয়েছে। বাংলাদেশকে একটু ছুঁয়ে গেছে।
এখানে ধূসর ছাঁয়া যে স্থানগুলোর উপর দিয়ে যাচ্ছে সেগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। আর লাল ডটটি যেখান দিয়ে যাচ্ছে সেসব স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। লাল পুরোটাই দেখি সমুদ্রের উপর দিয়ে গেছে। নিচের গ্লোবে বিষয়টি ভাল করে দেখানো হয়েছে:

4

এই গ্লোবের হালকা ধূসর চিহ্নিত স্থানগুলোতে আংশিক আর গাঢ় ধূসর চিহ্নিত স্থানগুলোতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৮ টি মন্তব্য

  1. তাইফুর (৯২-৯৮)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ২:২৫ অপরাহ্ন |

    কি দেখব, কেন দেখব, কবে দেখব, কখন দেখব, ক্যাম্নে দেখব, চমৎকার সব ডিটেইলস সহ সূর্য্যদর্শনের এই চমৎকার দাওয়াতের জন্য মুহাম্মদকে অসংখ্য ধণ্যবাদ।
    তুই রিয়ালি একটা পিস … সাবাস।

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    থ্যাঙ্কিউ।
    এতকিছু যে লিখছি এটা আপনার কমেন্ট দেখে বুঝলাম। :D

    [ জবাব দিন ]

  2. রবিন (৯৪-০০/ককক)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:০৭ অপরাহ্ন |

    সিলভার

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    প্রায় ব্রোঞ্জ

    [ জবাব দিন ]

  3.    জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪১ অপরাহ্ন |

    চন্দ্রবিন্দু’র একটা গান আছে

    সুর্যের দিকে চেয়োনা
    চোখে ঝিলমিল লেগে যাবে
    সুর্য গ্রহনের দিকে চেয়না
    চোখে ঝিলমিল লেগে যাবে।

    দেখি ঝিল্মিল লাগে কিনা ;)

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    তোরও দেখি ঝিল্মিলের শখ …
    মাস্ফ্যুর তো ঝিল্মিল লাইগাই আছে …

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫৬ অপরাহ্ন |

    দুই রাকাত নফল নামায পইড়া যায়েন। কখন কি হয়া যায়, বুঝেনই তো… :D

    [ জবাব দিন ]

  4. মুহাম্মদ (৯৯-০৫)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪৭ অপরাহ্ন |

    সূর্যগ্রহণের নানা প্রক্রিয়ার কথা বলে সবাইকে বিভ্রান্ত করার জন্য সুরি :D
    এই গ্রহণ শুধু ফিল্টার করা বিশেষ চশমা ছাড়া অন্য কোন উপায়েই দেখা সম্ভব না। নিচের ছবিটা দেখুন, তবেই বুঝবেন:
    ঢাকা
    পুরো সূর্যের বোধহয় মাত্র ২০ ভাগের ১ ভাগ ঢাকা পড়বে। এত ছোট পরিবর্তন সরাসরি তাকানো ছাড়া বোঝা সম্ভব না। এমনিতেই দেখলাম সূর্য মামা মেঘের সাথে লুকোচুরি খেলছে। তাই এনিমেশন দেখেই আশ মেটাই:
    ঢাকা এনিমেশন

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫৫ অপরাহ্ন |

    সবাইকে বিভ্রান্ত করার জন্যে মুহাম্মদের উইকিপিডিয়া শুদ্ধা ব্যান চাই

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫৭ অপরাহ্ন |

    এনিমেশন প্রথমবারই দেখা যায়। আবার দেখতে চাইলে এটা পিসিতে সেভ করে তারপর যতবার ওপেন করবেন ততবারই এনিমেশন দেখা যাবে। যারা গ্রহণ দেখতে পারেন নাই তাদের জন্যই এ পুরস্কার, ইনক্লুডেড মি…
    আর কেউ দেখতে পারলে অভিজ্ঞতাটা লিইখেন…

    [ জবাব দিন ]

  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৪৮ অপরাহ্ন |

    শুরু হইছে মনে হয়। যাই দেইখ্যা আসি :D

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫৮ অপরাহ্ন |

    দেখবার পারলে অবিজ্ঞতা জানায়েন। ক্যাম্নে দেখলেন সেটাও জানতে চাই।

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৪ অপরাহ্ন |

    কাইয়ুম ভাই অবিজ্ঞতা জানাইতে পারবে অবশ্যই, কিন্তু অভিজ্ঞতা মনে হয় জানাইতে পারবে না। ;)

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:১৮ অপরাহ্ন |

    হায় হায় রে…. মরার কিবোর্ডটা আর মানুষ হইল না। কিবোর্ডের ব্যাঞ্চাই

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৪ অপরাহ্ন |

    কিবোর্ডরে মানুষ বানানোর চেষ্টা করতাছিস …….ভাল.. ভাল… খুব ভাল
    তোর তো বিয়া থা করণ লাগব না। বছর বছর একখান কইরা কিবোর্ড কিনলেই হইব :wink:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৩ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:১২ অপরাহ্ন |

    :goragori:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২১ অপরাহ্ন |

    পোলারাও তো মানুষ … মানুষ বানানোর পর পোলা হইলে ??
    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৪ অপরাহ্ন |

    টাইপো নিয়া উড়া ধুড়া কমেন্টের জন্য কামরুলের ভ্যান গাড়ি চাই।

    [ জবাব দিন ]

  6. তানভীর (৯৪-০০)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫২ অপরাহ্ন |

    ভাইরে, চাঁদ-সূর্য মিল্যা আমাদের নিয়া কতই না ছিনিমিনি খেলে! :(

    মুহাম্মদ, তুমি আসলেই একটা পিস! :boss: :boss:

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০১ অপরাহ্ন |

    অবুঝ এ মন জানতে চায়…
    ‘পিস’ আর ‘মাল’ এর মধ্যে পার্থক্য কি? :-/

    তবে যে, তাইফুর ভাই আর জুনা(কামরুলও আছে নাকি?) রে বড় ভাইয়ারা ‘মাল’ বলে ডাকেন?

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৭ অপরাহ্ন |

    ‘পিস’ আর ‘মাল’ এর মধ্যে পার্থক্য কি?

    তাইফুর ভাই, জুনা ও কামরুল মাল আর মুহাম্মদ পিস :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৩ অপরাহ্ন |

    টিটো ভাই, সাকেব ভাইরে বুঝায়া লাভ নাই… :-B
    হের নাকি মনই অবুঝ… :thumbdown: :P

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৬ অপরাহ্ন |

    অবুঝ মন..মন রে…মন কেনো এত কথা বলে!!! :P :P

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:১৪ অপরাহ্ন |

    মালের ব্র্যাকেটে আমার নাম রাখায় সাকেব ভাইয়ের ব্যাঞ্চাই ;)

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২২ অপরাহ্ন |

    মালের ব্র্যাকেটে আমার নাম রাখায় সাকেব ভাইয়ের ব্যাঞ্চাই

    যাও, ব্র্যাকেটমুক্ত করে দিলাম… B-)

    বড় মালঃ তাইফুর ভাই (কপিরাইটঃ ফয়েজ ভাই)
    ছোট মালঃ জুনা (কপিরাইটঃ সানা ভাই)
    মিডিয়াম মালঃ কামরুল (কপিরাইটঃ আমি :D )

    ডিসক্লেইমারঃ
    ১।এইখানে মালের শ্রেণীবিভাগের মানদণ্ড হিসাবে ‘কোয়ালিটি’ নয়, ‘সিনিয়রিটি’ বিবেচনা করা হয়েছে :D
    ২।উপরোক্ত তথাকথিত ‘বড় মাল’ এর ব্যাপারে অত্র মন্তব্যকারীর কোনরূপ সম্পর্ক বা দায়-দায়িত্ব নাই :(

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৫ অপরাহ্ন |

    সাকেবতো পুরা মাল জাজ হয়ে গেলিরে =))

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন |

    সাকেব ভাই হইলেন মালজ্ঞ! :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৫০ অপরাহ্ন |

    মালিস্ট ;)

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৫৭ অপরাহ্ন |

    দেখ টিটো এতো নাম কইতে পারুম না। মালজাজ , মালজ্ঞ, না মালিস্ট যে কোন একটা ক ;) ;)

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২২ অপরাহ্ন |

    সাকেব তোর খবর আছে …
    একুশে সংবাদ দেখ …

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২৫ অপরাহ্ন |

    মাল নিয়ে কোন প্রোগ্রাম হচ্ছে নাকি? ;)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২৮ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২৯ অপরাহ্ন |

    মালবাহী ট্রেন এক্সিডেন্ট করায় অনেক মালের ক্ষয়ক্ষতি হইছে এইরকম নিউজ হচ্ছে কি??

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৩৪ অপরাহ্ন |

    নাহ রে। রান্নার অনুষ্টান হচ্ছে। মালপোয়া বানানো শিখাচ্ছে। ;)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৩৯ অপরাহ্ন |

    ব্রেক এ এড দেখাচ্ছে এখন, মালটোভার :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৪৩ অপরাহ্ন |

    এখন শ্রীলংকার মালিংগা এর বোলিং

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৪৮ অপরাহ্ন |

    এইখানকার মত টিভিতেও দেখি মালের অভাব নাই … :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৫০ অপরাহ্ন |

    কমেন্ট বাক্স ছোট হয়ে আসছে …
    দয়া করে এই বক্সে আর কেউ কোন কমেন্ট করবেন না …
    পিলিজ লাগে …

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৪৯ অপরাহ্ন |

    একটু পর আধুনিক গানের অনুষ্ঠান মালঞ্চ শুরু হবে ।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৫৬ অপরাহ্ন |

    ও … তাইলে ইট্টু আগে রান্নার অনুষ্ঠান দেখে শেখা “মাল্পোয়া” খাইতে খাইতে কামরুল মাল এখন আধুনিক গানের অনুষ্ঠান মালঞ্চ উপভোগ করতেছে।

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:২০ অপরাহ্ন |

    হ ! তারপর দেখাবে অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের সাক্ষৎকার। ;) ;)

    [ জবাব দিন ]

      বন্য
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:২৭ অপরাহ্ন |

    যাই.মালতীকে নিয়া একটু ঘুরে আসি.. ;)

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:৫১ অপরাহ্ন |

    কামরুল কি তাহলে মালএশিয়াতে যাচ্ছিস কনফার্ম … ;))

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৬:৫৬ অপরাহ্ন |

    হ !! কিন্তু তার আগে আপনি মালদ্বীপ থেকে আসেন। একসাথে যাই ;)

    [ জবাব দিন ]

      বন্য
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:০৪ অপরাহ্ন |

    আমি মাল্টা খাপো.. :((

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:১০ অপরাহ্ন |

    আগে মালাইকারীটা খেয়ে শেষ কর। ;)

    [ জবাব দিন ]

      বন্য
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:১১ অপরাহ্ন |

    মালাইকারী টেস অয় নাই…মালীরে দিয়া দিসি.. :D

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    এইডা কি করলি? মালী তো এখন মাল্কোঁচা খুলে মালসায় নিয়ে মালাইকারী খাবে। তারচেয়ে বুয়া মালেকার মা’রে দিতি।

    [ জবাব দিন ]

      বন্য
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:২৫ অপরাহ্ন |

    এহহ…মালী আমার পায়ে মালইশ কইরা দিসে,তাই ওরে দিসি.. :P

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:২১ অপরাহ্ন |

    এখন হচ্ছে মালাইকার ছাইয়া ছাইয়া…

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:২৫ অপরাহ্ন |

    মালয়েশিয়া তে গেলে মালাক্কা তে কিন্তু যাইস

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৫ অপরাহ্ন |

    চাঁদ-সূর্য মিল্যা আমাদের নিয়া কতই না ছিনিমিনি খেলে!

    আমরা আসলেই খেলার উপকরণ। সবাই আমগো লয়া খেলতে আছে।

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৮ অপরাহ্ন |

    তানভীরের সাথে ছিনিমিনি খেলায় চাঁদ-সুর্যের ব্যাঞ্চাই ;)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    ছি! :thumbdown:
    চাঁদ-সুর্যের ঘরে কি বাপ-ভাই নাই???? x-(

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৮ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira: :pira:

    জুনা, তুই একটা ছোট মাল! (কপিরাইটঃ লাবলু ভাই)

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৪৯ অপরাহ্ন |

    আছে, কিন্তু তানভীর নাই ;) ;)

    [ জবাব দিন ]

  7. মুহাম্মদ (৯৯-০৫)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৩:৫৫ অপরাহ্ন |

    আইইউটি-র সাউথ হলের ৫১৮ নাম্বার রুমের সামনের করিডোর থেকে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করতেই বেরসিক মেঘটা বেঁকে বসলো। ইয়াব্বড়ো এক মেঘ পুরো সূর্য ঢেকে দিয়েছে। কিচ্ছু করার নাই। আর আমি এমনিতে একটা আয়নাও জোগাড় করতে পারি নাই। ভার্সিটির হলে এসব থাকার তো প্রশ্নই ওঠে না।
    ব্যাপার না, নেক্সট টাইম…

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৪ অপরাহ্ন |

    আয়নাও জোগাড় করতে পারি নাই। ভার্সিটির হলে এসব থাকার তো প্রশ্নই ওঠে না।

    কি বল!
    আমরা ক্লাস নাইনে থাকতে আমাদের এক ক্লাসমেটের একটা স্পেশাল আয়না ছিল, পিছনে মৌসুমীর ঝাকানাকা একটা ছবি লাগানো… ;)
    আমরা সারাদিন আয়না দেখতাম…তবে উল্টা কইরা… :awesome:

    সরি, বেশি অফটপিক হয়া গেলো :no:

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৯ অপরাহ্ন |

    মৌসুমিরে উলটা কইরা দেখার জন্যে সাকেব ভাইয়ের ব্যাঞ্চাই ;)

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:১৪ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৬ অপরাহ্ন |

    মৌসুমী তো সোজাই…আয়না সে উল্টা

    বি.দ্রষ্টব্যঃ নিন্দুকেরা বলে যে, আয়নার মালিক নাকি থার্ড প্রেপের পর আয়না নিয়ে গোসল করতে যাইত… ;;)

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩২ অপরাহ্ন |

    এক আয়নার কত বাহারী ব্যবহার। সোজা করে ধরে সূর্যগ্রহণও দেখা যায়, আবার উল্টা করে ধরে ….. ও করা যায়।
    ধন্য আয়না

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২৩ অপরাহ্ন |

    আইইউটি-তে মেয়ে থাকলে কতইনা ভাল হতো। মেয়েদের রুম থেকে আয়না নিয়ে আসতাম। সেই আয়না দিয়ে সূর্যগ্রহণ দেখে আবার ফেরত দিয়ে আসতাম। গ্রহণটা অবশ্য একসাথেও দেখা যেত :D
    কিন্তু কিচ্ছু করার নাই। পোলাপানের চেহারার দিকে কোন নজর নাই। একটা আয়নাও পালাম না…

    [ জবাব দিন ]

        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩১ অপরাহ্ন |

    কি আর করবি হৃদয়ের আয়না দিয়াই দেখ ;)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন |

    হৃদয়ের আয়না দিয়ে দেখতে বলায় কামরুলের ব্যান চাই।

    আইইউটিতে মেয়ে থাকার কথা বলায় মুহাম্মদের ব্যান চাই।

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:০৮ অপরাহ্ন |

    মুহাম্মদের ব্যান চাই
    মুহাম্মদের ব্যান চাই
    মুহাম্মদের ব্যান চাই
    :awesome: :awesome: :awesome:
    :awesome: :awesome: :awesome:
    :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:৪২ অপরাহ্ন |

    সহব্লগারের সম্ভাব্য ব্যানের ঘটনায় এত আনন্দিত হবার জন্য রেজওয়ানের ব্যাঞ্চাই। :D

    [ জবাব দিন ]

  8. মুহাম্মদ (৯৯-০৫)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন |

    চাঁদের ছায়া
    এই এনিমেশনে চাঁদের ছায়া দেখা যাচ্ছে। কোন সময় চাঁদের ছায়া কোথায় পড়বে তা দেখানো হয়েছে। বাংলাদেশকে একটু ছুঁয়ে গেছে।
    এখানে ধূসর ছাঁয়া যে স্থানগুলোর উপর দিয়ে যাচ্ছে সেগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। আর লাল ডটটি যেখান দিয়ে যাচ্ছে সেসব স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। লাল পুরোটাই দেখি সমুদ্রের উপর দিয়ে গেছে। নিচের গ্লোবে বিষয়টি ভাল করে দেখানো হয়েছে:
    সূর্যগ্রহণের মানচিত্র
    এই গ্লোবের হালকা ধূসর চিহ্নিত স্থানগুলোতে আংশিক আর গাঢ় ধূসর চিহ্নিত স্থানগুলোতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    জামাতি টিভি দিগন্ত লাইভ দেখাচ্ছে :(

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:২১ অপরাহ্ন |

    খাইছে, জামাতিরাই দেখি আগে ডিজিটাল হয়া গেল। :(

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৩ অপরাহ্ন |

    =))

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৪২ অপরাহ্ন |

    জামাতিদের সারা বাংলাদেশ থেকে ব্যান চাই। :thumbdown: :thumbdown:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৫:২৪ অপরাহ্ন |

    মুহাম্মদ তো পুরা বায়োস্কোপ দেখাইলি …
    ধণ্যবাদ।

    [ জবাব দিন ]

  9. রেজওয়ান (৯৯-০৫)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:১৫ অপরাহ্ন |

    :-B :-B :-B :-B :-B
    এই পুলাডা কিকৈবার্চায়…???????

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        জানুয়ারি ২৬, ২০০৯ at ৪:৩৩ অপরাহ্ন |

    জাতির বিবেকের কাছে প্রশ্ন!

    [ জবাব দিন ]

  10. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ৭:১৩ অপরাহ্ন |

    সুন্দর লেখা। ভাল লাগলো।

    জ্ঞানী পোস্ট।
    :clap:

    [ জবাব দিন ]

  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জানুয়ারি ২৬, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    মুহাম্মদ, এইবার তো পারলাম না, পরেরবার। এক সপ্তাহ আগে থিক্কা আওয়াজ দিও।
    তুমি যেসব পদ্ধতির কথা লেখছ, ওইগুলা বুইঝ্যা প্রয়োগ করতে আবার টেকি হায়ার করতে অইবো। ওই যে আরেকটা পদ্ধতি আছে, এক্সরে ফিল্ম দিয়া দেখা? ওইডা ঠিক আছে তো?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard