random header image

বেকার

হাঁটছি আমি একলা পথে
এবড়োথেবড়ো রাস্তা জুড়ে
মানুষভর্তি এই শহরে
রোদমাখা এই ভরদুপুরে
সূর্যটার আজ কি যে হল
মানছে না তো কোন বারণ
ইচ্ছেমত জ্বলছে শুধু
জ্বালাচ্ছে-ও ইচ্ছে মতন
চারিদিকে এত আলো
পাই না তবু আলোর দেখা
এত কোলাহলের ভীড়েও
থাকে শুধু নির্জনতা
স্বপ্নগুলো আর দে না দেখা
বাড়ছে কেবল মনের অসুখ
রাখে না কেও খোঁজখবর আর
ভুলছে সব পরিচিত মুখ
এত কিছু বলে কি লাভ
বলছি শুধুই আবোল-তাবোল
শুনছে কে আর আমার কথা
কষ্টগুলো বাড়ছে কেবল
বলব কি আর মনের কথা
বলে আর কী বা হবে
পাচ্ছি না তো কাউকে বলার
বন্ধু তুমিই শোন তবে
হাঁটছি আমি একলা শুধু
ব্যাগ ভর্তি সব সার্টিফিকেট
এত খোঁজাখুঁজির পরেও
পাই নি কোন job- এর টিকেট
মেজাজটা যে বাড়ছে দিনদিন
হচ্ছি শুধুই অনুভূতিহীন
স্বপ্নগুলো সব হারাচ্ছে রং
হচ্ছে জীবন-টা অর্থহীন
মাথার ভেতর চিন্তাগুলো
ঘুরছে শুধু এদিক ওদিক
হাটছি আমি যত্রতত্র
স্বপ্ন হারায় দিগ্বিদিক
অবশেষে বাসায় এসে
ছুটি দিলাম কল্পনাকে
ভাগ্যে নেই কী আর করা
মেনে নিলাম ‘যন্ত্রণা’-কে
অনেকক্ষণ তো হল এবার
সিগ্রেট একটা খাওয়া দরকার
হাতড়ে দেখলাম টেবিলটাতে
লাল-সাদা ঐ প্যাকেট-টাতে
দিনটা আমার এতই খারাপ
নেই কিছু আর ভাগ্যটাতে
সার্টিফিকেটের ব্যাগটা ছুঁড়ে
কলম খাতা নিলাম তুলে
এলোমেলো এই গান বানালাম
অভিমান আর দুঃখ ভুলে…

“পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজ হল ‘চাকরি খোঁজা’, দ্বিতীয় জঘন্যতম কাজ হল ‘পড়াশুনা করা’ ”- জনৈক বেকার ভাই

এই গানটা পৃথিবী-র সকল বেকার ভাইদের প্রতি অশেষ শ্রদ্ধা জানিয়ে dedicate করছি। ‘ভাল সময়’ কেবল তাদের জন্যই অপেক্ষা করে যারা ‘খারাপ সময়’ অতিবাহিত করে…

শেয়ার করুন
২ votes, average: ৪.০০ out of ৫২ votes, average: ৪.০০ out of ৫২ votes, average: ৪.০০ out of ৫২ votes, average: ৪.০০ out of ৫২ votes, average: ৪.০০ out of ৫ (ভোট, ৪.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩ টি মন্তব্য

  1. রেজওয়ান (৯৯-০৫)
       জুলাই ২৬, ২০১০ at ১:১২ অপরাহ্ন |

    :clap:

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        জুলাই ২৬, ২০১০ at ১:১৪ অপরাহ্ন|

    মাঝে মাঝে ব্রেক দিলে আরও ভাল হইত……

    [ জবাব দিন ]

  2. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ২৭, ২০১০ at ১:৩৯ পূর্বাহ্ন |

    হা হা। ব্যাপারনাহ। বেকার হওয়ার পজিটিভ দিকগুলাও দেখ। কত আরাম করে দুপুর বেলা ঘুম থেকে উঠা যায়। কোন তাড়াহুড়া নাই কিছুতে। সর্বোপরি নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগে :D
    কেন জানি আগে খেয়াল করিনাই তুই সিসিবিতে লিখিস! আজকেই প্রথম খেয়াল করলাম!
    হাতে যখন অনেক টাইম, লিখতে থাক! :D

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard