random header image

একটি চলমান ছবি !

সেটঃ আউটডোর

ক্ষুদিরাম এর অনুপস্থিতিতে
ক্ষুধিত রাম এ সয়লাব দেশটা।
সবাই স্ব-প্রেম এর কথা বলে;
দেশপ্রেম কেবল দূরেই থাকে !
এভাবেই চলছে সময়ের চাকা
অহেতুক ফাঁকা বুলির তামাশা।

সেটঃ ইন ডোর

সবুজ জমিনে জমছে তাজা বারুদ
লাল পাড় এ স্ফূলিঙ্গের অপেক্ষা।
পাথরে পাথর ঘষার আওয়াজ হয়
টের পাই – খুব ভিতরে
ঢিপ ঢিপ… ঢিপ ঢিপ…
মিনিটে একাত্তর বার !!

লিংকঃ১

তোমার ঐ বত্রিশ ইঞ্চি বুকের পাজরে
কয় মহাসাগর ভালবাসা জমা আছে
সোনার দেশের তরে!

দৃশ্যপট-১

বারো কোটি বাঙ্গালীর চোখের মণিতে
দাউদাউ করে জ্বলছে আগুনের শিখা;
সে অনির্বাণ শিখা ছড়িয়ে যাবে সবখানে !
জ্বলে পুড়ে খাঁটি হয়ে উঠুক আরেকবার
আমার সোনার বাংলা~
আমাদের সোনার বাংলা।

লিংকঃ২

আপনাকে বলছি।
আরে ভাই, আপনাকেই বলছি।
শুনুন। মুখ তুলে তাকান।
হুম্‌ম- আপনিও আছেন এখন ফ্রেমে।
আমরা সবাই আছি এবং থাকবো।
সব কিছুই ক্যামেরা বন্দী করা হচ্ছে।
যার যা করার কথা সবাই মন দিয়ে করুন।
আগামীতে আমরা আর সুযোগ নাও পেতে পারি !
তাই নিজের সবটুকু ঢেলে দিয়ে সবাই ফুটিয়ে তুলুন
আপনাদের গোটা ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ দৃশ্যখানি…।।

চলমান দৃশ্যঃ২
লাইট।
ক্যামেরা।
রোলিং ।
অ্যাকশন !!
:thumbup:

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৮ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       অগাস্ট ১২, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন|

    :clap:

    [ জবাব দিন ]

  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১২:০০ পূর্বাহ্ন |

    ডরাইছি……. ওবায়দুল্লাহও সিসিবিরে পরীক্ষাগার বানাইলো নি? :-? :-? :-?

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন|

    প্রিন্সিপাল স্যার !
    সালাম।
    :frontroll: :frontroll: :frontroll:
    না বুঝে আপনাকে বিচলিত করার জন্য নিজে নিজেই গরম হয়ে নিলাম।

    [ জবাব দিন ]

  3. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১২:২০ পূর্বাহ্ন |

    ব্যাতিক্রমধর্মী লেখা… :thumbup: :thumbup:

    :just: ভাল লাগলো………।। :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন|

    ধন্যবাদ মেহেদী।

    টেস্টিং করি – সময় অসময়ে… :-B

    [ জবাব দিন ]

  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১২:২১ পূর্বাহ্ন |

    দেশপ্রেমের কথা শুনলে আমার খুব ভয় করে,
    একধরণের হীনমন্যতা পেয়ে বসে।

    আপনাকে বলছি।
    আরে ভাই, আপনাকেই বলছি।
    শুনুন। মুখ তুলে তাকান।

    মুখ তুলে তাকাতে সাহস হয়না।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন|

    খুব ঠিক বলছেন দাদা।
    আসলে, নিজের সাথে কথা বলতে যেয়েই ভাবনাটুকু উঠে এসেছে।
    আজকাল আয়নায় নিজের চোখে চোখ রাখতেও বড় সংকোচ হয়।
    জীবনের কাছে বারংবার হেরে যাই আমি –
    বিবেক ছুটি নিতে চায়।
    বড্ড অসহায় লাগে।
    :|

    [ জবাব দিন ]

  5. তাইফুর (৯২-৯৮)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১:১৩ পূর্বাহ্ন |

    চিত্র পরিচালনায় স্বাগতম বস …
    (আইডিয়াটা জোস … কবিতার বক্তব্য ওয়ান ওয়ান এ ওয়ান …
    গুরু ফাটাফাটি)

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১৩, ২০০৯ at ৬:৫০ পূর্বাহ্ন|

    ওবায়দুল্লাহ ভাইয়া, শুনছিলাম নাটকে নামছেন। সাথে কি পরিচালনায় ও নাকি? :P

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অগাস্ট ১৩, ২০০৯ at ১:১৮ অপরাহ্ন|

    :shy: আমারে নায়িকার বান্ধবীর “ইয়ে” এর পার্ট দেওঞ্জায়না? :shy:

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন|

    ১০১ বার দেওয়া যায়।
    আমি তোমার ক্যাডেট নম্বর টুকে রাখলাম।
    সময় মত ফল ইন হয়ে যেও।
    :)

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৩ অপরাহ্ন|

    ভাবী,
    সবই আপনাদের দোওয়া।
    :D

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন|

    তাইফ,
    তুই মাঝখানে কয়েকটা পোস্ট মিস্‌ করছস – এইলাইনে আরও কয়েকটা নামাইছি আগে।
    যাউকগা – আর খবর কি?
    সেনাকুঞ্জে যেয়ে টী-ব্রেক খাইতে যাই ইদানীং :P

    ভাল থাকিস।

    [ জবাব দিন ]

  6. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১:৩০ পূর্বাহ্ন |

    :boss: :boss: :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৪ অপরাহ্ন|

    :)
    কি রে !
    খবর কি হে ?
    শুভেচ্ছা নাও অনেক।

    [ জবাব দিন ]

  7. মেহেদী (২০০২-২০০৮)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১:৩০ পূর্বাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৫ অপরাহ্ন|

    :hatsoff:

    [ জবাব দিন ]

  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       অগাস্ট ১৩, ২০০৯ at ১:২০ অপরাহ্ন |

    ওবায়দুল্লাহ ভাই, কবিতাটা ভাল লেগেছে, আরো ভাল লেগেছে উপস্থাপনার স্টাইলটা।

    আপনাকে বলছি।
    আরে ভাই, আপনাকেই বলছি।
    শুনুন। মুখ তুলে তাকান।
    হুম্‌ম- আপনিও আছেন এখন ফ্রেমে।
    আমরা সবাই আছি এবং থাকবো।
    সব কিছুই ক্যামেরা বন্দী করা হচ্ছে।
    যার যা করার কথা সবাই মন দিয়ে করুন।
    আগামীতে আমরা আর সুযোগ নাও পেতে পারি !
    তাই নিজের সবটুকু ঢেলে দিয়ে সবাই ফুটিয়ে তুলুন
    আপনাদের গোটা ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ দৃশ্যখানি…।।

    রক্ত গরম হয়ে গেল এই অংশটুকু পড়ে :boss: :boss:

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৬ অপরাহ্ন|

    ধন্যবাদ মাস্ফু।
    তোমার ভালো লাগাটুকুর উষ্ণতা ছুয়ে গেল আমায়।
    শুভেচ্ছা নিও।

    [ জবাব দিন ]

  9. তানভীর (৯৪-০০)
       অগাস্ট ১৩, ২০০৯ at ৩:১৯ অপরাহ্ন |

    ভালো লাগল ভাইয়া।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৬ অপরাহ্ন|

    ধন্যবাদ প্রিয়
    :)

    [ জবাব দিন ]

  10.    অগাস্ট ১৩, ২০০৯ at ৩:২৩ অপরাহ্ন |

    বাহ! আপনার কবিতাগুলো সব অন্যরকম সুন্দর।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ১৬, ২০০৯ at ১১:৪৭ অপরাহ্ন|

    ধন্যবাদ হাসান।
    শুভ কামনা রইলো
    :)

    [ জবাব দিন ]

  11. আদনান (১৯৯৪-২০০০)
       অগাস্ট ২৪, ২০০৯ at ৬:৫৫ অপরাহ্ন |

    লিংকঃ২ পড়ে মুগ্ধ ।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৯, ২০০৯ at ৮:৫৬ পূর্বাহ্ন|

    মুগ্ধ হওয়ার জন্য লিংক-২ এর পক্ষ হতে অনেক ধন্যবাদ।
    :D

    [ জবাব দিন ]

  12. আহমদ (৮৮-৯৪)
       অক্টোবর ২, ২০০৯ at ১২:২৫ অপরাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অক্টোবর ১১, ২০০৯ at ৪:৫৩ অপরাহ্ন|

    ধন্যবাদ দোস্ত।
    শুভেচ্ছা নিস।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard