random header image

সমঝোতা !

পেরিয়ে আসা সেই দিনগুলো,
ফেলে আসা আমার কৈশোর
বড্ড প্রহসন করে আমায়।
টিপ্পনি কেটে বলে আজ
তোমার শুধু কাজ আর কাজ।

ফাইল গুলো খোলা রেখেই; তাই
কফির মগে এক চুমুক দিয়ে
টেবিল ছেড়ে উঠে যাই।
মুঠোফোনটি বোবা করে
আমি বারান্দায় এসে দাঁড়াই।

আকাশে তখন মেঘেদের চলাচল।
ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা;
দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি।
কি জানি আজ শুধু বারেবারে
ফিরে যাই হারানো শৈশবে।

আহ !
ক্ষণিকের জীবনে চলে স্বার্থান্বেষী প্রচেষ্ঠা।
সমাজবদ্ধ জীব হয়ে এই যে ধেয়ে চলা-
আদতেই খুব খেলো হয়ে ঠেকে।
ভালবাসার মায়াজালে নিয়ত দেখি-
শত বোঝার সাথে বিরামহীন সমঝোতা!

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৯ টি মন্তব্য

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ২:৪৬ অপরাহ্ন |

    এই কবিতাটি ব্লগের প্রিন্সিপাল লাবলু ভাই এর লেখা ব্লগটিতে তাদের ৩৫ বছরের বন্ধুত্বের প্রতি সালাম জানিয়ে নিজের প্রতি নিজের সমঝোতা প্রকাশ করবার জন্য এখানে জুড়ে দিলাম।

    সবাই ভাল থাকুন।

    জবাব দিন

  2. তানভীর (৯৪-০০)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ২:৫৮ অপরাহ্ন |

    পেরিয়ে আসা সেই দিনগুলো,
    ফেলে আসা আমার কৈশোর
    বড্ড প্রহসন করে আমায়।
    টিপ্পনি কেটে বলে আজ
    তোমার শুধু কাজ আর কাজ।

    একদম সত্যি কথা ভাইয়া। আবার ফিরে যেতে ইচ্ছে করে কৈশোরে… :(

    কবিতাটা ভালো লাগল ভাইয়া। :thumbup:

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২০ অপরাহ্ন |

    ধন্যবাদ তানভীর।

    ফেলে আসা দিন -
    সব সোনালী দিন।

    জবাব দিন

  3. ফয়েজ (৮৭-৯৩)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ৩:১২ অপরাহ্ন |

    আরে বিয়াপার না,

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২১ অপরাহ্ন |

    তাও ঠিক কথা বস।

    এইটা তো 20-20 যুগ।
    প্রতি বলে বলে ছক্কা চাই যে :(

    জবাব দিন

  4. তাইফুর (৯২-৯৮)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ৩:৩৯ অপরাহ্ন |

    শত বোঝার সাথে বিরামহীন সমঝোতা

    :grr:

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২২ অপরাহ্ন |

    x-(

    জবাব দিন

  5.    অগাষ্ট ১৮, ২০০৯ at ৫:২২ অপরাহ্ন |

    :D :D :D :D

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২২ অপরাহ্ন |

    আনন্দমঃ আনন্দমঃ।

    জবাব দিন

  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ১১:৩০ অপরাহ্ন |

    চাইলেও আর ফেরা যায় না! তবে টাইম মেশিনে শৈশবে ঘুরে আসা যায়। আর বন্ধুরা হলো সেই টাইম মেশিন…………… :grr: :grr: :grr:

    একটা সময় ছিল ওবায়দুল্লাহ, যখন শুধু দৌঁড়িয়েছি ক্যারিয়ারের পেছনে। কোনো ছুটি নাই, খালি কাজ আর কাজ। এখন তাই সময় পেলেই টাইম মেশিনে অতীতে যাওয়ার সুযোগটা নিয়ে নিই……. :D :D :D

    কবিতাটা দারুণ হয়েছে। ধন্যবাদ। :hatsoff:

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২৬ অপরাহ্ন |

    যথার্থ বলেছেন লাবলু ভাই।

    টাইম মেশিন গুলোদের এক করাটাই কঠিন কাজ।
    সবাই পারে না।
    কেউ কেউ পারে।
    জীবনের সাথে পাল্লা দিয়ে নিজের জন্য কিছু করার অভিপ্রায়ে কেউ কেউ চির জয়ী হয়ে থাকে।
    দোওয়া করি আপনি যেন এভাবেই পথ চলুন।
    আর আমাদের পথ দেখান।

    পুনশ্চঃ শীতকালীন আয়োজনটা মনে ও মাথায় গেঁথে নিলাম কিন্তু ভাইয়া :D

    জবাব দিন

  7. দিহান আহসান
       অগাষ্ট ১৯, ২০০৯ at ১:৩২ পুর্বাহ্ন |

    ভাইয়া, খুব সুন্দর হয়েছে কবিতাটা।

    আকাশে তখন মেঘেদের চলাচল।
    ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা;
    দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি।
    কি জানি আজ শুধু বারেবারে
    ফিরে যাই হারানো শৈশবে।

    :boss: :boss:

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২৯ অপরাহ্ন |

    অনেক ধন্যবাদ ভাবী।

    নস্টালজিয়া ভর করেছিল বুঝি – তাই আর কি !

    অনেক ভাল থাকুন সবাই।

    জবাব দিন

  8. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাষ্ট ১৯, ২০০৯ at ১:১৮ অপরাহ্ন |

    লেখাটা সুন্দর হয়েছে,
    তবে তোমার মাপের হয়নি।
    একটানে লিখেছো, তাই না?

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:৩৪ অপরাহ্ন |

    নুপুর দা,

    এক টানে লিখেছি – ভাবটুকু গরম গরম ছিল।

    আর আমার মাপের যে কথা লিখেছেন – সে আপনার প্রশ্রয়।
    আপনি আমার লেখা পড়ছেন।
    আমার তাতেই আনন্দ।

    নিজের লেখায় পরে কাটাকুটি করতে মাঝে মাঝে একধরনের কুন্ঠা বোধ হয়। ভাবনাটুকুর স্বকীয়তা আর মমতা দুটোতেই সার্জারি করা থেকে নিজেকে তাই সরিয়ে রাখি। এও জানি – ঘষাঘষিতে চকচক করে ওঠে পিতল।
    :)
    যাহোক, আজ এ পর্যন্তই দাদা।
    শুভেচ্ছা নিন।

    জবাব দিন

  9. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       অগাষ্ট ১৯, ২০০৯ at ৮:২৩ অপরাহ্ন |

    খুব ঠিক কথা মোসাদ্দেক।
    শুভেচ্ছা নাও।

    জবাব দিন

  10. আদনান (১৯৯৪-২০০০)
       অগাষ্ট ২৭, ২০০৯ at ৭:৪৩ পুর্বাহ্ন |

    আমিতো ছুটতেই আছি । এত ছুটাছুটি ভাল লাগেনা :((

    জবাব দিন

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাষ্ট ২৯, ২০০৯ at ৮:৫৪ পুর্বাহ্ন |

    খাঁটি কথা বলেছো হে।
    :(
    জীবন বড্ড দৌড়ে বেড়ায় আমাদের।

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard