random header image

ব্যস্ততা

টিলাটার ওপরে দাঁড়ালে এক পাশে পাহাড়ের কোল ঘেঁষে বাড়িগুলো চোখে পড়ে। আমার খুব প্রিয় জায়গা এটা। প্রকৃতির একেবারে কোলের কাছে নিজেদের আস্তানা গড়ে নেয়া এইসব মানুষগুলোকে মাঝে মাঝে আমার ভীষণ হিংসা হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় যখন নিঃশ্বাসটা আটকে আসতে চায় তখন নিজেকে আবার ফিরে পাবার আশায় টিলাটার ওপরে এসে বসে থাকি, আর ঐ বাড়িগুলোকে দেখি। সত্যিই ভীষণ হিংসা করি ঐ বাড়িগুলোর বাসিন্দাদের। সারাদিন জীবিকার তাগিদে ঘুরে বেড়ানো মানুষগুলো যখন দিনশেষে বাড়িতে ফেরে, না জানি কতটা প্রশান্তিতে প্রকৃতির বুকে প্রিয়জনকে নিয়ে বাকি সময়টা তাদের কাটে।

বাবুকে যখন প্রথম এখানে নিয়ে এসেছিলাম ও মুগ্ধ হয়ে ওদিকটায় তাকিয়ে বলেছিলো, আমি আর তুমি ওরকম একটা বাড়িতে থাকবো, ঠিক আছে, বলো ঠিক আছে? এই অভ্যাসটা ওর ছিল, মাঝে মাঝেই এক কথা দুইবার করে বলতো। আমার খুব প্রিয় ছিলো ওর এই অভ্যাসটা। আরেকবার হঠাৎ আমায় জিজ্ঞাসা করলো আমরা যখন ওরকম বাড়িতে থাকবো তখন তোমাকে কোথাও যেতে দিব না,সারাদিন শুধু আমার সাথে গল্প করবে তুমি। ঠিক আছে, বলো ঠিক আছে? আজ বাবুর কথাটা একটু যেন বেশি বেশি মনে পড়ছে। এমনিতেই বেশি মনে পড়ে এখানটায় আসলে, আজ যেন একটু বেশি মনে পড়ছে।

একটা এস এম এস এসেছে, aj raat 12:30 e amar flight. Iccha hole phone dio,r mail koro. দেখে হঠাৎ নিজের ভেতরটা শুন্য হয়ে গেলো। মনে হলো চিৎকার করে বলি, বাবু যেওনা তুমি। আর আমি তোমাকে ভুলে ব্যস্ততাকে আপন করে নেব না।পাহাড়ের কোলে ওরকম একটা বাড়িতে সারাদিন তোমাকে নিয়ে গল্প করবো। তুমি যেও না প্লিজ, যেও না।

*******____________________________________________________________________

সারা শরীর ঘামে ভিজে গেছে। উহ্‌ কি অসহ্য একটা দুঃস্বপ্ন। বাবুটার কপালের উপরে চলে আসা চুলগুলো আলতো করে আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে তাকিয়ে থাকলাম প্রিয় মুখটার দিকে। মনে মনে বললাম, যাও সত্যি সত্যিই ব্যস্ততাকে আজ বিদায় দিলাম।

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৬ টি মন্তব্য

  1. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)
       জুন ২৬, ২০১০ at ৩:৫৬ পুর্বাহ্ন |

    সামান্য কয়েকটি লাইনের গল্প। কিন্তু ভীষন ভাবে নাড়া দিলো মনকে।

    সুন্দর লিখেছো ইমরান।

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ৭:০৩ পুর্বাহ্ন |

    সাইফ ভাইয়া প্রথম কমেন্ট আপনার কাছ থেকে। খুব ভালো লাগল।

    [ জবাব দিন ]

  2.   814
       জুন ২৬, ২০১০ at ৪:০০ পুর্বাহ্ন |

    খুবই বাস্তব, তারপরেও রোমান্টিক।
    বাবুর পাহাড়ে একটি বাংলো বাড়ি করার স্বপ্নটা পূরণ হোক।

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ১:৫১ অপরাহ্ন |

    আমিও তাই বলি পূরণ হোক।

    [ জবাব দিন ]

  3.   814
       জুন ২৬, ২০১০ at ৪:১০ পুর্বাহ্ন |

    “নদীর ওপারেতে যত সুখ আমার বিশ্বাস।”

    বাংলো বাড়িটি কিনলে বাবু ঘর-বাড়ি গোছাতে গোছাতে আর vaccum করতে করতে আর বাবুর স্বামী lawn মো করতে করতে ক্লান্ত হয়ে পর্বে…… :) appartment এর জীবন যে কতটা সুন্দর ছিল তখন তারা realize করতে পারবে।

    [ জবাব দিন ]

  4. তানজিনা মেহেদী অমী (অতিথি)
       জুন ২৬, ২০১০ at ৬:২৩ পুর্বাহ্ন |

    আদর্শ ছোটগল্প :hatsoff:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ৭:০৩ পুর্বাহ্ন |

    ধইন্যপাতা আপু।

    [ জবাব দিন ]

  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       জুন ২৬, ২০১০ at ৯:১৬ পুর্বাহ্ন |

    এমন দুঃস্বপ্ন কখনই যেনো সত্যি না হয়, আর বাবুর স্বপ্ন যেনো অবশ্যই সত্যি হয়!

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ১:৫২ অপরাহ্ন |

    আমিও আপনার সাথে একমত আপু।

    [ জবাব দিন ]

  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুন ২৬, ২০১০ at ২:১৯ অপরাহ্ন |

    :((

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ২:৫৬ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

  7. শিরীন (৯৬-০২)
       জুন ২৬, ২০১০ at ৭:২৭ অপরাহ্ন |

    চমৎকার ছোটগল্প :thumbup:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        জুন ২৬, ২০১০ at ৮:২৩ অপরাহ্ন |

    নাহ, লজ্জা দিচ্ছেন আপু।

    [ জবাব দিন ]

  8. সামিয়া (৯৯-০৫)
       জুন ২৬, ২০১০ at ৮:১৩ অপরাহ্ন |

    চমৎকার! আক্ষরিক অর্থেই ছোটগল্প :)

    [ জবাব দিন ]

  9.    জুন ২৭, ২০১০ at ৭:১৮ অপরাহ্ন |

    একটু বড় হয়ে গেলো না গল্পটা ??

    “By the way…Do u feel hungry now ?? or still u need to go 4 special sick ??”
    “জিসি ইমরান সাহেব…ফুলের কেরি টাস কইরা আসেন…নমুনা দিতাছেন ?? অ্যাঁইইইইইইইইইইই”

    [ জবাব দিন ]

  10. ইমরান (১৯৯৯-২০০৫)
       জুন ২৮, ২০১০ at ২:১২ অপরাহ্ন |

    আসিফ, তুই এখানে লিখিস না ক্যান?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard